editor

10320 Posts
ভারতের সাহায্যে বিপদমুক্ত হচ্ছে শ্রীলঙ্কা !

ভারতের সাহায্যে বিপদমুক্ত হচ্ছে শ্রীলঙ্কা !

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়ে উদ্বেগের সঙ্গে রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, শ্রীলঙ্কায় আর মাত্র একদিনের পেট্রোল মজুত আছে। বিক্রমাসিংহের কথায়, সরকার তেলের তিনটি চালানের অর্থ পরিশোধের জন্য ডলার সংগ্রহ করতেও অক্ষম হয়েছে। অর্থ পরিশোধ করতে না পারায় বর্তমানে জাহাজগুলো থেকে কার্গো নামানো যাচ্ছে না। এসব জাহাজ কলম্বো বন্দরের বাইরে অপেক্ষা করছে। তবে জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ভারতীয় ঋণে কেনা পেট্রোল ও ডিজেলের দুটি চালান কয়েক দিনের মধ্যে এসে পৌঁছাবে। তখন কিছুটা স্বস্তি ফিরবে। উল্লেখ্য, গত সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া…
Read More
কয়লা-কান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ইডিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কয়লা-কান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ইডিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

ফের শিরোনামে কয়লাকান্ড। এবার কয়লাকান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ইডিকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। মূলত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আবেদন করা হয়েছিল, ইডি কেন তাঁদের কলকাতায় জিজ্ঞাসাবাদ করছে না। শীর্ষ আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। তখনই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, সস্ত্রীক অভিষেককে কলকাতায় জেরার সমস্যা কোথায়? এর পরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডিকে এই নির্দেশ দিল। উল্লেখ্য, এর আগে কলকাতাতে এসেও অভিষেক এবং রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিষেকজায়াকে দিল্লিতে তলব করার পর তিনি জানিয়েছিলেন, তাঁর দুই শিশু সন্তানকে ফেলে দিল্লি গিয়ে ইডির…
Read More
১১৪ ডলারের কাছাকাছি ক্রুডের দাম, ফের বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম?

১১৪ ডলারের কাছাকাছি ক্রুডের দাম, ফের বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম?

দেশে ৫ রাজ্যের বিধানসভার ভোটের ফল বেরনোর পর থেকেই চড়চড় করে বেড়েছে জ্বালানীর দাম। এরইমাঝে বিশ্ব বাজারে অশোধিতি তেলের দাম প্রতি ব্যারেলে ১১৪ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে ক্রুডের দাম এভাবে বাড়তে থাকলে শীঘ্রই ফের বাড়তে শুরু করবে পেট্রোল ও ডিজেলের দাম। কারন, ইতিমধ্যে জ্বালানীর দাম বাড়ানোর জন্য চাপ বাড়ছে তেল সংস্থাগুলির উপর। মূলত, মার্চ ও এপ্রিলে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ১০.২০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে শেষবার ৬ এপ্রিল পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল। একনজরে দেখে নেওয়া যাক, চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লী- পেট্রোল ১০৫.৪৫ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা,…
Read More
ইটালির এক হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত একটি গ্রাম

ইটালির এক হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত একটি গ্রাম

হ্রদের তলা থেকে আস্ত একটি গ্রামের সন্ধান মিলল ৭০ বছর পর। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ইটালির টাইরোলে। রেসচেন পাসের কাছেই রয়েছে লেক রেসিয়া যেখান থেকে বার করা হচ্ছিল জল। তখনই স্থানীয়দের চোখে পড়ে হ্রদের নীচে ডুবে থাকা গ্রামটি। জানা গিয়েছে, গ্রামটির নাম কিউরন। প্রায় একশো পরিবারের বাস ছিল এই গ্রামে। ১৯৫০ সালে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময় বন্যায় গ্রামটি জলে তলিয়ে গিয়েছিল। পাশাপাশি দুটো হ্রদকে একসঙ্গে জুড়ে দেওয়ার ফলে কিউরন গ্রামটি জলে তলিয়ে যায়। এই গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে তখন অন্যত্র চলে যান। সেই থেকে গ্রামটি হ্রদের নীচে সকলের অগোচরে ছিল। হঠাৎই ৭০ বছর আগের সেই গ্রামের সন্ধান…
Read More
ফের করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার

ফের করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার

করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার । কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন অভিনেতা নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অক্ষয় লিখেছেন, ' কান ২০২২ সালে আমাদের সিনেমাকে নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমি করোনা আক্রান্ত হয়েছি। বাকি আর কিছু বলার প্রয়োজন নেই। এখন আমি বিশ্রাম নেব। অনুরাগ ঠাকুরকে অনেক শুভেচ্ছা আমি কান-এ থাকতে পারব না। মিস করব।' সদ্য মুক্তি পেয়েছে চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত পিরিয়ড ড্রামা 'পৃথ্বীরাজ' ছবির ট্রেলার। নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে, ছবিটি তৈরি হয়েছে। এটি মূলত ফোকাস করবে কীভাবে কিংবদন্তি যোদ্ধা নির্দয়…
Read More
পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপি নেতার

পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপি নেতার

উলুবেড়িয়ায় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অমল মাইতির (৪০)। তিনি বিজেপি নেতা তথা তমলুক জেলা সংগঠনের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে গতকাল, শনিবার রাতে উলুবেড়িয়া থানার বানিতলার কাছে ৬ নং জাতীয় সড়কের ওপর ।‌ পুলিস সূত্রে খবর, শনিবার রাতে দক্ষিণেশ্বরের আলমবাজার থেকে একটি পিক আপ ভ্যানে করে তিনি বাড়ি ফিরছিলেন। নিজের পারিবারিক ব্যাবসার জিনিসপত্র নিয়ে অমল বাবু কোলাঘাটে তাঁর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে আরও ৭ থেকে ৮ জন ছিল বলে খবর। রাত ৯ টা ৩০ নাগাদ বানিতলার কাছে পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মারে ও জাতীয় সড়কে উল্টে যায়।…
Read More
ব্যক্তিকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি,উত্তেজনা ছড়াল ডোমজুড়ে

ব্যক্তিকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি,উত্তেজনা ছড়াল ডোমজুড়ে

ফের গোলাগুলির কারণে উত্তেজনা ছড়াল ডোমজুড়ে। আজ, রবিবার সকালে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালায় এক দুষ্কৃতী। গুলিতে আহত ব্যক্তির নাম তাপস গোলুই ওরফে কাক তাপস। সে নিজেও এলাকায় একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে স্থানীয় সূত্রে খবর। কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছিল। মাকড়দহ স্টেট ব্যাঙ্কের সামনে খুব কাছ থেকে তার ওপর গুলি চালানো হয়। একটি গুলি তার মাথায় লাগে ও বাকিগুলি শরীরের অন্যান্য অংশে। আজ সকালে বাড়ি থেকে স্কুটি নিয়ে বাজার করতে বেরিয়েছিল সে। ঘটনাস্থলে পৌঁছেছে ডোমজুড় থানার পুলিস। গোষ্ঠীজনিত শত্রুতার জেরেই তার ওপর হামলা বলে পুলিসের প্রাথমিক অনুমান।
Read More
ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মানিক সাহা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মানিক সাহা

শনিবার বিকেলে ত্রিপুরায় নাটকীয় ভাবে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিপ্লব দেব। তার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহার নাম ঘোষণা করা হয়। রবিবার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। এদিন রাজভবনে সকাল সাড়ে ১১টায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। এদিকে, সন্ত্রাসের অভিযোগে মানিক সাহার শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বামেরা। জল্পনা থাকলেও শেষপর্যন্ত রাজভবনের অনুষ্ঠানে হাজির হন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে ছিলেন সদ্য প্রাক্তন বিপ্লব দেব। বিজেপিতে যোগ দিয়ে উল্কার গতিতে উত্থান হয়েছে মানিক সাহার। ২০১৬ সালে কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান। ২০২০ সালে রাজ্য বিজেপির সভাপতি হন এই দাঁতের ডাক্তার। শপথগ্রহণের পর মানিক বলেন,'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ত্রিপুরার…
Read More
গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন টলিউড অভিনেত্রী

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন টলিউড অভিনেত্রী

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন টলিউড অভিনেত্রী। মৃতার নাম পল্লবী দে(২৫)। আজ, সকালে তাঁর গড়ফার ভাড়া বাড়িতে তিনি আত্মহত্যা করেন। তিনি টলিউডের বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন। গড়ফার গাঙ্গুলিপুকুরে এক যুবকের সঙ্গে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। ঠিক কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন তা এখনও জানা যায়নি। পুলিস সূত্রে খবর, গতকাল রাতে পল্লবী ও তাঁর সঙ্গি আলাদা আলাদা ঘরে শুতে যান। যদিও দু’টি বেডরুম একটি দরজার মাধ্যমে পরস্পর সংযুক্ত ছিল। সকালে কিছুক্ষণের জন্য ঘরের বাইরে বেরোন অভিনেত্রীর সঙ্গে থাকা যুবক। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকবার বেল বাজানোর পরেও দরজা না খোলায় ফাঁক দিয়ে…
Read More
প্রয়াত ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস, ক্রীড়াজগতে শোকের ছায়া

প্রয়াত ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস, ক্রীড়াজগতে শোকের ছায়া

মাস দুয়েক আগেই ছেড়ে চলে গিয়েছেন শেন ওয়ার্ন। ক্রীড়াজগতে ফের নক্ষত্রপতন। এ বার আকস্মিক প্রয়াণ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds)। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর। সাইমন্ডসের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট দুনিয়ায় (Andrew Symonds Death)। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে কুইন্সল্যান্ড প্রদেশে টাউন্সভিলের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অ্যান্ড্রু। দুর্ঘটনার সময় অ্যান্ড্রু নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সে দেশের জরুরি পরিষেবা বিভাগ। কোনও রকমে গাড়ি থেকে অ্যান্ড্রুকে বার করে আনা হয়। কিন্তু আঘাত এত গুরুতর ছিল যে তাঁকে বাঁচানো যায়নি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, শুরুতে দুর্ঘটনায় মৃতের…
Read More
‘অধ্যাপক, অধ্যাপিকারা কলেজে সময়ে এসে ক্লাস না করলে, বন্ধ দরজা’, হুঁশিয়ারি মন্ত্রী মানস ভুঁইয়ার

‘অধ্যাপক, অধ্যাপিকারা কলেজে সময়ে এসে ক্লাস না করলে, বন্ধ দরজা’, হুঁশিয়ারি মন্ত্রী মানস ভুঁইয়ার

অধ্যাপক, অধ্যাপিকারা কলেজে সময়ে এসে ক্লাস না করলে, তাঁদের জন্য কলেজের দরজা বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার সবং সজনীকান্ত কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি কলেজ অধ্যক্ষ তপন দত্তকে বলেন, ক্লাস না করে সই করলে লাল কালির দাগ দিয়ে দেবেন। শিক্ষকদের টিউশনি বন্ধ করতে হবে। পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, পরপর তিনটে ক্লাসে অনুপস্থিত হলে রাস্টিকেট করে দেওয়া হবে। এসবই পরিচালন সমিতির নির্দেশ। পড়ুয়ারা পরীক্ষায় ভালো ফল করলে পুরস্কারও দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে পুলিস, প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মানসবাবু পড়ুয়াদের বলেন, অসংযমী জীবন যাপন করা যাবে না। বিপথগামী হলে অভিভাবকদের ডেকে টিসি…
Read More
ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা

ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা। সংগঠন মজবুত করার লক্ষ্যে বিপ্লব দেব ইস্তফা দিতেই মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম ঘোষণা করল নেতৃত্ব। মানিক সাহা বিধায়ক নন। ত্রিপুরা বিজেপির সভাপতি। ফলে তিনি মুখ্যমন্ত্রী হলেও তাঁকে আগামী ছ’মাসের মধ্যে উপনির্বাচনে জিততে হবে। এই মুখ্যমন্ত্রীর দৌড়ে মানিক সাহা ছাড়াও এগিয়ে ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মানিক সাহা। মাত্র দু’মাস আগে রাজ্যসভার সাংসদ হয়েছেন মানিক সাহা। শনিবার বিজেপির দুই কেন্দ্রীয় নেতা বিনোদ তাওড়ে ও ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বৈঠক করে বিজেপি পরিষদীয় দল। সেখানেই মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই সিদ্ধান্তের পরেই মানিক সাহাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান বিপ্লব…
Read More
ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবের ইস্তফা। আচমকা কেন ইস্তফা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, এক কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই তিনি রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়েছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের মাঝে তিনি জানালেন, সংগঠনের কাজে ফিরতে চলেছেন তিনি। শুক্রবার রাতেই অমিত শাহের সঙ্গে দিল্লি গিয়ে দেখা করেন বিপ্লব দেব। তারপরেই শনিবার আচমকা ইস্তফা দেয়। মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব দেবের মেয়াদ আরও ১০ মাসের ছিল। তার আগেই হঠাৎ ইস্তফা দিলেন তিনি। https://twitter.com/AITCofficial/status/1525428210468433920?t=AEbaly1w815l9togiGRuvA&s=19   প্রসঙ্গত, কয়েক মাস আগেই ত্রিপুরায় পুর নির্বাচন হয়। সেখানে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেন। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায় বিজেপি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে বিপ্লব দেবের।…
Read More
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে। আজ তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। গতকাল বুধবার সন্ধ্যায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রনিল বিক্রমাসিংহের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গোতাবায়ে রনিলকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে রনিল স্থানীয় একটি বৌদ্ধ মন্দিরে যাবেন। তারপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রসঙ্গত, চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় শ্রীলঙ্কার মন্ত্রিসভা। এরপর এক বিবৃতিতে রাষ্ট্রপতি গোতাবায়ে রাজাপাকসে জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও…
Read More