editor

11195 Posts
নতুনভাবে সেজে উঠছে ময়নাগুড়ির জল্পেশ মন্দির

নতুনভাবে সেজে উঠছে ময়নাগুড়ির জল্পেশ মন্দির

জল্পেশ মন্দিরের সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই টাকায় নতুনভাবে সেজে উঠছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির। আর মন্দিরের এই উন্নয়নে খুশি মন্দির কমিটি সহ এলাকাবাসী ও পূর্ণ্যার্থীরা। মন্দির কমিটির সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মন্দির সংস্কারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই টাকায় মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে।মন্দিরের প্রবেশ গেট তৈরি করা থেকে শুরু করে নতুন মূর্তি স্থাপন, পূণ্যার্থীদের মন্দির দর্শনের জন্য স্কাইওয়াক নির্মাণ এবং মন্দির পেইন্ট করা হচ্ছে। মন্দির সংস্কারের পাশাপাশি মন্দিরের নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ৩২ টি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে পুরো মন্দির…
Read More
অবশেষে উদ্ধার হল তোর্ষায় তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ

অবশেষে উদ্ধার হল তোর্ষায় তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ

কোচবিহারে তোর্ষা নদীতে তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ উদ্ধার করলো সিভিল ডিফেন্সের কর্মীরা। দুজনকেই কোচবিহার ১নং ব্লকের ৪ নম্বর এলাকার পাগলার ঘাটের পাশে পাওয়া যায়। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য কোচবিহার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার কোচবিহার শহর লাগোয়া ১ নম্বর কালিঘাট এলাকায় তোর্ষা নদীর ঘাটে স্নান করতে গিয়ে নবম শ্রেণির দুই পড়ুয়া বিক্রম দাস ও দেব দাস তলিয়ে যায়। তাঁদের আরেক বন্ধু ইন্দ্রজিৎ সরকার স্নান করতে গেলেও সে উঠে আসে। বুধবার বাকি দুজনের তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি। এরপর গতকাল গভীর রাতে পাগলার ঘাট এলাকায় বিক্রমের দেহ ভেসে থাকতে দেখা যায়। কোতোয়ালি থানার পুলিশকে খবর দিলে তাঁরা দেহটি উদ্ধার করে। বৃহস্পতিবার…
Read More
বিয়ের মাত্র তিন মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বিয়ের মাত্র তিন মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের পানিকাউরি মোড় এলাকায়। পরিবার সূত্রে খবর, মৃতার নাম ইলা রায় (২৭)। মাস তিনেক আগেই বিয়ে হয়েছিল। মঙ্গলবার বিকেলে সাড়ে চারটা নাগাদ ইলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। রাজগঞ্জ থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতার স্বামী জর্জ মিত্র জানান, তাঁদের ভালোবেসে বিয়ে হয়েছিল মাস তিনেক আগে। বিয়ের পর থেকেই মানসিক সমস্যা তৈরি হয়েছিল বলে দাবি। সেই কারণে ইলা নিয়মিত ওষুধ খাচ্ছিল। এর মধ্যে এমন কান্ড ঘটবে তা ভাবতে পারেনি তার পরিবার। এদিকে ইলার বাবা বুধন রায় বলেন, মেয়ের মানসিক অস্থিরতার ব্যাপারটি…
Read More
বক্সিং এ জাতীয় স্তরে কোচবিহারের কুনাল

বক্সিং এ জাতীয় স্তরে কোচবিহারের কুনাল

পার্থ নিয়োগী ঃ সেই কবে মান্না দে গেয়েছিলেন ‘ সব খেলার সেরা তুমি বাঙালীর প্রিয় ফুটবল’। তবে সৌরভ আসার পর থেকে বাঙালীর প্রিয় খেলার স্থান দখল করেছে ক্রিকেট। ফুটবল থেকে ক্রিকেট আর খুব বেশী হলে বাঙালী ছেলে মেয়েরা খেলে ক্যারাটে। কিন্তু তাই বলে বক্সিং ? শুনতে অবাক লাগলেও এটা সত্যি। তাও আবার সেই বাঙালী ছেলেটি কোচবিহারের। কোচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষের ছেলে কুনাল ঘোষ হচ্ছে সেই ছেলেটি । যে কিনা স্বপ্ন দেখে মহম্বদ আলি, মাইক টাইসন শিবা থাপা, মেরি কমের মত বক্সার হবার। আর সেই স্বপ্নের পথে সে অনেকটাই এগিয়ে গেছে। কোচবিহারে বাড়ি থাকলেও সে পড়াশোনা করে রাজস্থানের…
Read More
তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও

তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও

তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কালচিনি ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে একশো দিনের কাজ সহ নানা বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লেখার কাজ চলছে। তবে এই চিঠিতে শুধু তৃণমূল কর্মী-সমর্থকরাই নয়, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের কর্মী সমর্থকেরা যারা একশো দিনের কাজের টাকা পাননি তারাও এগিয়ে এসে চিঠিতে সই করছেন, এমনই দাবি আইএনটিটিইউসির আলিপুরদুয়ার জেলা সম্পাদক আনন্দ চন্দ্রের। তিনি বলেন, "বুধবার কালচিনি ব্লকের হাসিমারা সহ বিভিন্ন এলাকায় আমরা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে চিঠি লেখার কাজ করছি। সেখানেই লক্ষ করা গেল এখানে শুধু তৃণমূলেরই নয়, বিজেপি ও সিপিএমের নিচু…
Read More
শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পালিত হল “রবীন্দ্রনাথ ঠাকুরের” ১৬২তম জন্মজয়ন্তী

শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পালিত হল “রবীন্দ্রনাথ ঠাকুরের” ১৬২তম জন্মজয়ন্তী

আজ ২৫শে বৈশাখ কবিগুরুর ১৬২তম জন্মদিন। কবিগুরুর জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে সাড়ম্বরে এই দিনটি উদযাপন করা হলো। শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্যর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মেয়র গৌতম দেব রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন। শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদের পক্ষ থেকে একাধিক সদস্যরা। জানা যায়, সন্ধ্যেবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পৌরনিগমের পক্ষ থেকে।
Read More
আলিপুরদুয়ার জেলা জুড়ে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী

আলিপুরদুয়ার জেলা জুড়ে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী

আলিপুরদুয়ার জেলা জুড়ে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী। আলিপুরদুয়ার জেলা তথ্য সংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনের রবীন্দ্র মঞ্চে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন করেন তারা। জানা যায়, এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আলিপুরদুয়ার জেলা তথ্য সংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সিপ্রিয়ানুস বাস্কে, SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ অন্যান্যরা।
Read More
পঞ্চায়েত নির্বাচনে গোষ্ঠী কোন্দল ঠেকাতে দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ

পঞ্চায়েত নির্বাচনে গোষ্ঠী কোন্দল ঠেকাতে দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ

চাঞ্চল্যকর মন্তব্য উদয়ন গুহের,গরিব মানুষের থেকে বেশি সুযোগ-সুবিধা নিয়েছে দলের কর্মীরা,পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে দাঁড়ালে তার আগে পার্টির কাছে হিসেব বুঝিয়ে দিয়ে যেতে হবে। পঞ্চায়েত নির্বাচনে গোষ্ঠী কোন্দল ঠেকাতে দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিতে গিয়ে গরিব মানুষের থেকে দলের কর্মীরা যে বেশি সুযোগ-সুবিধা পেয়েছে তাও স্বীকার করে নিলেন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটার বামন হাট ২ নং গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, "প্রার্থী ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা প্রার্থী কারো পছন্দ না হলে নির্দল হয়ে দাঁড়ানোর চিন্তাভাবনা করলে তার জন্য রাস্তা…
Read More
আমেরিকান বাবা-মার কাছে পৌঁছালো কলি

আমেরিকান বাবা-মার কাছে পৌঁছালো কলি

নতুন বাবা-মার কাছে পৌঁছালো কলি। জন্মের পর অজানা কারণে মা-বাবার চোখের কাটা হয়ে উঠেছিল সদ্যোজাত কলি। তাই হয়তো জন্মদাতা মা-বাবা তাকে হাসপাতালের বাইরে ফেলে দিয়ে গিয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় কলিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। হাসপাতালে চিকিৎসার পর কলি সুস্থ হয়ে ওঠে। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসারত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা বহুদিন হাসপাতালের মধ্যেই তাকে লালন পালন করে। হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা ওই ছোট্ট শিশুর নাম রাখে কলি। পরবর্তীতে কলির ঠাই হয় কোচবিহারের একটি হোমে। প্রশাসনের পক্ষ থেকে কলির প্রোফাইল সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়। সেই ওয়েবসাইট থেকেই কলির সম্বন্ধে খোঁজখবর নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমেরিকার…
Read More
একাধিক দাবিতে পুরনিগমের প্রধান গেটের সামনে বিক্ষোভ সাফাই কর্মীদের

একাধিক দাবিতে পুরনিগমের প্রধান গেটের সামনে বিক্ষোভ সাফাই কর্মীদের

শহরকে পরিষ্কার রাখা যাদের কাজ তাঁরাই আজ নিজেদের হকের পাওনার দাবি নিয়ে পথে। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, মহার্ঘ্য ভাতা প্রদান, বেতন দেবার সঠিক দিন নির্ধারণ, শূন‍্যপদ পূরণ ছাড়াও একাধিক দাবির ভিত্তিতে আজ বাঘাযতীন পার্কের মূল গেটের সামনে থেকে এক মিছিল বেড়িয়ে শিলিগুড়ি পুরনিগমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পুরনিগমের প্রধান গেটে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন‍্য শিলিগুড়ি থানার আইসি অনুপম মজুমদার এর নেতৃত্বে বিশাল পুলিশ নিযুক্ত ছিলেন। উত্তরবঙ্গ সাফাই কর্মচারী ওয়েল ফেয়ার অর্গানাইজেশন এর সহকারী সহ-সভাপতি সিও প্রসাদ মেলা জানান, তাদের আন্দোলন দীর্ঘদিনের। এই আন্দোলনের ফল এখনও পর্যন্ত তাঁরা পায়নি। তাঁরা সব সময় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কিন্তু…
Read More
এবছর কান ফেস্টিভ্যালে দেখা যাবে আনুস্কা শর্মাকেও

এবছর কান ফেস্টিভ্যালে দেখা যাবে আনুস্কা শর্মাকেও

১৬ মে থেকে কান চলচ্চিত্র উৎসব শুরু হবে। সেখানে দেখা যাবে আনুস্কাকে। এমনটাই জানিয়েছেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনিন। সম্প্রতি আনুশকা বিরাট কোহলির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'বিরাট কোহলি এবং আনুশকা শর্মার সঙ্গে দেখা হয়ে দারুণ লেগেছে। কান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আনুশকার জন্য শুভকামনা।' বিয়ের পর বলিউডের এই অভিনেত্রী অনেক কাজ করছেন। সংসার নিয়ে নিজেকে ব্যস্ত রাখতেন। এদিকে এমন উত্তেজনা ভক্তদের।কিন্তু এখন প্রশ্ন হল, কানে কোন চরিত্রে দেখা যাবে আনুশকাকে?কান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানে একটি পুরস্কার প্রদান করবেন আনুশকা। তার সঙ্গে থাকবেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। এর আগে, দীপিকা পাড়ুকোন 75 তম…
Read More
লোকালয়ে বন্যপ্রাণের আনাগোনায় চিন্তিত কোচবিহারের পরিবেশ মহল

লোকালয়ে বন্যপ্রাণের আনাগোনায় চিন্তিত কোচবিহারের পরিবেশ মহল

পার্থ নিয়োগী ঃ সম্প্রতি কোচবিহার ১ নং ব্লকের সাহেবেরহাট এলাকায় চলে আসে বাইসন। আর বাইসনের গুঁতোয় মৃত্যু হয় স্থানীয় এক বাসিন্দার। আহত হন আরও বেশকয়জন বাসিন্দা। শেষে বনদপ্তরের লোক এসে ঘুম পাড়ানি গুলি করে বশে আনে বাইসনের দলকে। আর তা না হলে আরও বেশকিছু হতাহতের সংখ্যা বাড়ত। তবে শুধু সাহেবেরহাটেই নয়। কিছুদিন আগে নিশিগঞ্জেও এসেছিল বাইসনের দল। ঘোকসাডাঙ্গাতেও মাঝেমধ্যে হানা দেয় বাইসনের দল। কোচবিহার এক নং ব্লকের বড়রাংবস থেকে শুরু করে শহর সংলগ্ন গোপালপুরেরও চলে আসে বাইসনের দল। অল্পকয়েকদিন আগেই পুন্ডিবাড়ি সংলগ্ন খড়িবাড়িতে চলে এসেছিল বনের হাতির দল। আর গতবছর কোচবিহার শহরের কলাবাগান এলাকার এক গৃহস্থের বাড়িতে ঘাটি গেড়েছিল চিতা…
Read More
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধমন্দির থেকে শোভাযাত্রার আয়োজন

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধমন্দির থেকে শোভাযাত্রার আয়োজন

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এদিন বাগডোগরা দারাগাওয়ের বুদ্ধমন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে বুদ্ধ অনুরাগীরা। এদিন শোভাযাত্রাটি আপার বাগডোগরার পানিঘাটা মোড় সংলগ্ন দারাগাও এর বুদ্ধ মন্দির থেকে বের হয়। ১৯৭৩ সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল সেই অর্থে এদিন ৫০ তম বর্ষ পালন করছে মন্দির কমিটি।শোভাযাত্রায় সকল বয়সের বৌদ্ধ ধর্মালম্বীদের অংশগ্রহণ করে। চিরাচরিত প্রথায় বৌদ্ধদের বাদ্যযন্ত্র সহ মাথায় পবিত্র ত্রিপিটক বহন করতে দেখা যায়। পালকিতে সুসজ্জিতভাবে গৌতম বুদ্ধের বিগ্রহ নিয়ে পরিক্রমা করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। এদিনের শোভাযাত্রায় লামা দের উপস্থিতি লক্ষণীয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকল ধর্ম ও বর্ণের মানুষদের উদ্দেশ্যে বুদ্ধমন্দির কমিটির সভাপতি আকাশ লামা শুভেচ্ছা বার্তা দেন। তিনি জানান, আজকের…
Read More
রাজ্য স্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

রাজ্য স্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

রাজ্য স্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে। শিলিগুড়ি রোটারি ক্লাব উত্তরায়ন এই প্রতিযোগিতার আয়োজন করছে। জুনিয়র ও সিনিয়র দুটো লেভেলে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই চ্যাম্পিয়নশিপের বিষয়ে জানান অর্জুন পুরস্কার প্রাপ্ত মান্তু ঘোষ। জানা গিয়েছে, প্রথম পর্যায়ের খেলাটি আয়োজন করা হবে ভারতনগরের তুফানি সংঘে। সেখানে চারটে টেবিলে আন্ডার 13 ও আন্ডার 15 ছেলে ও মেয়েদের খেলা আয়োজিত হবে। ৭ই মে থেকে ১২ই মে পর্যন্ত সেখানে খেলা চলবে। দ্বিতীয় পর্যায়ের খেলাটি হবে ১৪ই জুন থেকে ১৯শে জুন পর্যন্ত। সেখানে আন্ডার 17, আন্ডার 19 এবং সিনিয়রদের খেলা আয়োজিত হবে। সব মিলিয়ে ১৩০০…
Read More