editor

10320 Posts
আগামী তিন-চার দিন থাকবে শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

আগামী তিন-চার দিন থাকবে শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

একটু খানি বৃষ্টির আশায় চাতক পাখির মতন বসে রয়েছে দক্ষিনবঙ্গ বাসী। সেমইত আজ সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বেলা বাড়তেই সেই সম্ভাবনা নিশ্চিন্তে উবে গেল। এদিন দুপুর নাগাদ আবহাওয়া দফতরের সূত্র মারফত জানা গিয়েছে, দখিণা বাতাসের প্রভাব কমে উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বাড়তেই বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে। জেকারনে আগামিকাল, শনিবার থেকে তিন-চারদিন শুষ্ক আবহাওয়া আংশিক মেঘলা আকাশ। শুষ্ক হবে আবহাওয়া তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে আবারও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে তাপমাত্রা। মূলত, দখিনা বাতাসের প্রভাব কমার ফলে উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বেড়েছে। এর ফলে বৃষ্টির সম্ভাবনা…
Read More
কেজিএফ’২ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হল  যুবক

কেজিএফ’২ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হল যুবক

কেজিএফ’ চ্যাপ্টার ১ যদি হয় অ্যাটম বোম, তাহলে চ্যাপ্টার ২ হল নিউক্লিয়ার বোম! সোশ্যাল মিডিয়ায় এসব পোস্ট ভাইরাল হওয়া মাত্রই দর্শকদের উত্তেজনার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তারই প্রেক্ষিতে সিনেমাটি দেখতে গিয়ে এবার মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন কর্ণাটকের বসন্ত কুমার নামে এক যুবক। জানা গিয়েছে, সিনেমা হলে তর্কে জড়িয়ে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, কর্ণাটকের রাজশ্রী সিনেমা হলে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ দেখতে গিয়েছিলেন ২৭ বছর বয়সী ওই যুবক। সেখানে সামনের আসনে পা রাখাকে কেন্দ্র করে অপর এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান তিনি। সামান্য এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তুমুল ঝগড়া। তারপরই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যায়…
Read More
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থেকে সরে দাঁড়ালেন জনি ডেপ

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থেকে সরে দাঁড়ালেন জনি ডেপ

যাকে ছাড়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ভাবাই যায় না সেই জনি ডেপকে অবশেষে হারালাম আমরা। সম্প্রতি জনি নিজে মুখে স্বীকার করেছেন, ৩০০ মিলিয়ন ডলার দেয়া হলেও তিনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করবেন না। কারন, প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন জনি ডেপ। মামলাটির বিচার কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে জনি ডেপের সাক্ষ্য গ্রহণ চলছে ভার্জিনিয়ায়। বুধবারও চলেছে এই কার্যক্রম। সেখান থেকে জানা গেছে নতুন অনেক তথ্য। সেই তথ্য অনুযায়ী জনি ডেপ জানিয়েছেন অ্যাম্বার হার্ড তাকে ফাঁসিয়ে দেয়ার জন্য প্রযুক্তির সহায়তায় মিথ্যা ছবি বানিয়েছেন। শুধু তাই নয়, অ্যাম্বার জনির হাতে মদের বোতল ছুড়ে মেরেছিলেন। আঙুলে আঘাত…
Read More
তামাক সংস্থার বিজ্ঞাপন করে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

তামাক সংস্থার বিজ্ঞাপন করে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

২০১৮ তে অক্ষয় কুমার জানিয়েছিলেন তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার আমার কাছে অনেক প্রস্তাব আসে, এবং প্রচুর অঙ্কের টাকাও দিতে চায় তাঁরা। কিন্তু আমি এই খারাপ কাজে নিজেকে যুক্ত করতে চাই না। তবে সম্প্রতি তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করে প্রবল সমালোচনার মুখে পড়তে হল খোদ অভিনেতাকেই। এবং সমালোচিত হবার পরেই তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার জন্য ক্ষমাও চাইলেন তিনি। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে আয় করা অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করার কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ক্ষমা চেয়ে অক্ষয় লেখেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থী। কয়েকদিন ধরেই আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। যদিও আমি সরাসরি তামাককে সমর্থন…
Read More
ভয় পাচ্ছেন অনুব্রত মণ্ডল!

ভয় পাচ্ছেন অনুব্রত মণ্ডল!

যে অনুব্রত মণ্ডলের ভয়ে বাঘে-গরুতে একঘাটে জল খায়! সে অনুব্রত মণ্ডলই এবার ভয় পাচ্ছেন নিজের শারীরিক পরীক্ষা করাতে। মূলত, বীরভূমের এই মুকুটহীন সম্রাট বর্তমানে কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সেমতই আজ অনুব্রত মণ্ডলের সি টি স্ক্যান করা হতে পারে বলে খবর। কিন্তু চিকিৎসকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী বীরভূমের এই তৃণমূল নেতা সি টি স্ক্যান মেশিনে ঢুকতেই ভয় পাচ্ছেন। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, অণ্ডকোষের সমস্যার কারণে বর্তমানে অনুব্রত মণ্ডলকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। রক্তে শর্করার মাত্রা এখনও খানিক বেশি। উচ্চ রক্তচাপ রয়েছে কিন্তু তা…
Read More
দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি

দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি

মাস ছয়েকের ব্যবধান। ফের দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি। আইনজীবী-সহ জখম ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ, শুক্রবার সকালে আদালতের কাজ নিয়মমাফিক শুরু হয়। ঠিক তারপরই নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির বন্দুক থেকে গুলি চলে বলে অভিযোগ। এদিনের ঘটনার পরই আদালত চত্বরে তড়িঘড়ি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। দিল্লি পুলিস সূত্রে খবর, আজ সকাল ৯টা নাগাদ রোহিনী আদালতের ৮ নং গেটের কাছে গোলমাল দেখা দেয়। আইনজীবীর সঙ্গে এক ব্যক্তির বচসা শুরু হয়। পরে তা চরম আকার ধারণ করে। সেই সময় গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নাগাল্যান্ড পুলিসের এক কর্মী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। এরপর আচমকাই তাঁর বন্দুক থেকে গুলি চলে…
Read More
তৃণমূল নেতার নাম করে তোলাবাজি! গ্রেপ্তার যুবক

তৃণমূল নেতার নাম করে তোলাবাজি! গ্রেপ্তার যুবক

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তুষার মণ্ডলের নাম ভাঙিয়ে তোলাবাজি। পুলিসের হাতে গ্রেপ্তার যুবক। ধৃতের নাম জগন্নাথ জানা। অভিযোগ, ওই যুবক লক্ষ্মণ শেঠের সংস্থা থেকে দু'লক্ষ টাকা হাতানোর পর ফের তিন লক্ষ টাকা চাইতে যায়। বারবার তৃণমূল নেতার নাম করে টাকা আদায় করে ওই যুবক। কিছুদিন আগে ওই যুবক লক্ষ্মণ শেঠের অফিসে যান। এক শিশুর হৃদযন্ত্র অপারেশনের জন্য তুষারবাবু দু'লক্ষ টাকা চেয়ে পাঠিয়েছেন দাবি করে যুবক।   ফের বৃহস্পতিবার ওই যুবক গিয়ে আরও তিন লক্ষ টাকা দাবি করে। তুষারবাবু পাঠিয়েছেন বলে দাবি করে। এরপরেই সংস্থার কর্মকর্তাদের সন্দেহ হয়। তাঁরা তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে সরাসরি কথা বলেন। গোটা বিষয়টি এসপিকে জানান…
Read More
পাত্র-পাত্রী দেখতে এসে কেউ মুখের ওপর পছন্দ হয়নি বলে না, বিজিবিএস প্রসঙ্গে মন্তব্য শতরূপের

পাত্র-পাত্রী দেখতে এসে কেউ মুখের ওপর পছন্দ হয়নি বলে না, বিজিবিএস প্রসঙ্গে মন্তব্য শতরূপের

২ বছর পর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হলেও গতকাল সে সন্মেলনের ছিল শেষ দিন। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বহু ইতিবাচক সাফল্য এসেছে গত ২ দিনে। বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বৈঠক হবে। স্বাক্ষরিত হবে একাধিক মউ কোন খাতে কত টাকা বিনিয়োগ, বিভিন্ন দফতরের সঙ্গে তা নিয়ে আলোচনা হবে। তবে শুধু কলকাতাতে নয়, জেলাতেও সেই সাফল্য ছড়িয়ে পড়েছে। শিল্পের স্বার্থে কমিটি তৈরি করা হচ্ছে। প্রত্যেক মাসে বৈঠকে বসবে সেই কমিটি। মোট ১৩৭ টি মউ স্বাক্ষরিত হয়েছে এই সম্মেলনে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, গত ২ দিনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে। গত ৫…
Read More
সংক্রমণ বাড়লে আবার কি লকডাউন! কি বলছেন বিশেষজ্ঞরা

সংক্রমণ বাড়লে আবার কি লকডাউন! কি বলছেন বিশেষজ্ঞরা

সারা দেশজুড়ে চতুর্থ ঢেউয়ের আতঙ্কের মাঝে দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৮০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৬। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫২ হাজার ৪২৫। তবে, দেশে এখন মোট অ্যাকটিভ কেস ০.০৩ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এদিকে চিকিৎসকদের মতে, করোনার তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর থেকে করোনা-সতর্কতা তেমনভাবে দেখা যাচ্ছে…
Read More
শিল্পপতিদের যেন ইডি- সিবিআই বিরক্ত না করে, রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী

শিল্পপতিদের যেন ইডি- সিবিআই বিরক্ত না করে, রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী

সমস্ত বিভেদ ভুলে বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবং সম্মেলনের শুরুতে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়ে রাজ্যপাল জানিয়েছিলেন, বাংলার উচিত রাজনৈতিক বিভেদ ভুলে, উন্নয়নের কথা ভেবে কেন্দ্রের সঙ্গে মিলে কাজ করা। এতেই বাংলার ভাল হবে। সেসময় মুখ্যমন্ত্রী চুপ থাকলেও সম্মেলনের শেষে রাজ্যপালকে এর পাল্টা জবাব দিয়ে মমতা জানান, সমস্ত শিল্পপতিদের তরফে রাজ্যপালের কাছে আমার একটিই অনুরোধ। ওঁরা (শিল্পপতিরা) মুখ খুলতে পারবেন না। আমরাও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সব রকম সাহায্য পেতে চাই। তবে শিল্পপতিদের যেন কেন্দ্রীয় সংস্থা মারফৎ কোনওরকম হেনস্থা না করা হয়। রাজ্যপালও যেন বিষয়টি কেন্দ্রের কানে পৌঁছে দেন। এদিকে মমতার এই মন্তব্যের…
Read More
বাংলার আশা পূরণ করতে ১০০০০ কোটি টাকার বিনিয়োগ

বাংলার আশা পূরণ করতে ১০০০০ কোটি টাকার বিনিয়োগ

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কর্মসংস্থান ও শিল্পে বিনিয়োগ টানার লক্ষ্যে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দিয়েছেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, টাটা স্টিলের এমডি টি ভি নরেন্দ্রণ, সঞ্জীব গোয়েঙ্কা ও রিশাদ প্রেমজি। অন্যদিকে রাজ্যের তরফে উপস্থিত রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গৌতম আদানি জানিয়েছেন, বাংলা নিয়ে আমি বরাবর আগ্রহী। আদানি গ্রুপ আরবসাগরের তীর থেকে ব্যবসা শুরু করেছিল। মহিলা ক্ষমতায়ন…
Read More
৬ মাস থেকে এক বছরের মধ্যে শিল্প করে দেখাব, মমতাকে খোঁচা বিজেপির সুকান্তর

৬ মাস থেকে এক বছরের মধ্যে শিল্প করে দেখাব, মমতাকে খোঁচা বিজেপির সুকান্তর

আজ থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কর্মসংস্থান ও শিল্পে বিনিয়োগ টানার লক্ষ্যে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত, রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দেবেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। এরই মাঝে তাৎপর্যপূর্ণ ভাবে একই দিনে সিঙ্গুর গিয়ে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিঙ্গুরে পা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে তোপ দেগে বিজেপির রাজ্য সভাপতি জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার আগে সিঙ্গুরকে উনি শিল্পের বধ্যভূমিতে পরিণত করেছিলেন। তার পর উনি বলেছিলেন, কাশফুল থেকে লেপ-বালিশ তৈরি করার কথা। সে সব কিছু হয়েছে কি…
Read More
স্ত্রীকে পর্নতারকা ভেবে সন্দেহের বশে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী

স্ত্রীকে পর্নতারকা ভেবে সন্দেহের বশে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী

বিয়ের কেটে গিয়েছিল ১৫টা বছর। তবে শেষ পর্যন্ত স্ত্রীকে পর্নতারকা ভেবে সন্দেহের বশে পাঁচ সন্তানের সামনে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনা ঘটেছে ব্যাঙ্গালুরের কাছে রামনগরের। অভিযুক্ত ব্যক্তির নাম জাহির পাশা। বয়স ৪০। পেশায় অটোচালক। জাহিরের স্ত্রী মুবিনার বয়স ৩৫। পাঁচ সন্তানের মা মুবিনা গৃহবধূ। দু’মাস আগে একটি পর্ন ছবি দেখার পর থেকেই মুবিনাকে পর্ন তারকা বলে সন্দেহ করতে শুরু করেন জাহির। তার পর থেকে স্ত্রীর উপর নিয়মিত অত্যাচার শুরু হয় তাঁর। এরপর গত শনিবার মুবিনাকে মৃত অবস্থায় উদ্ধার করেন তাঁর বাবা ঘোষ পাশা। তবে মায়ের উপর বাবার মারধরে খবর তাঁকে দেন মুবিনার বড় ছেলে। খবর পেয়ে মেয়ের বাড়িতে…
Read More
শিল্প ও কর্মসংস্থানের তাগিদে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

শিল্প ও কর্মসংস্থানের তাগিদে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সকাল ১১টা নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পৌঁছান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনে ১৯টি দেশের আড়াইশো জন প্রতিনিধি যোগ দেবেন বলে খবর। একুশে ক্ষমতা দখলের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার তাঁর মূল লক্ষ্য হবে শিল্প ও কর্মসংস্থান। ফলে বিনিয়োগ টানার লক্ষ্যেই এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দেবেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। এই গোষ্ঠীর পক্ষ থেকে তাজপুর বন্দরে বিনিয়োগে আগ্রহ দেখানো…
Read More