editor

10320 Posts
পিছু না হটার বার্তা জেলেনস্কির

পিছু না হটার বার্তা জেলেনস্কির

দৃঢ়তার সাথে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে জেলেনস্কি৷ রাশিয়ার সেনা অভিযানে এখনও আগুন জ্বলছে ইউক্রেনে৷ ইউরোপের অধিকাংশ দেশ তো বটেই, রাশিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছে আমেরিকাও৷ ইউক্রেনকে নানা ভাবে সামরিক সাহায্য দেওয়া হলেও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়নি কোনও দেশই৷ ন্যাটো গোষ্ঠীর সদস্য না হওয়ায় এগিয়ে আসেনি ন্যাটো বাহিনীও৷ এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটা বুঝে গিয়েছেন যে, ন্যাটো রাশিয়াকে চটাবে না৷ ফলে তিনিও আর ন্যাটোয় যোগ দেওয়ার জন্য জোড়াজুড়ি করবেন না৷ টেলিভিশনে এক সাক্ষাৎকারে জেলেনস্কি স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি এমন দেশের প্রেসিডেন্ট হতে চান না যারা হাঁটু গেড়ে ভিক্ষে চায়৷  শুধু তা-ই নয়, জেলেনস্কি আরও জানিয়েছেন, রুশপন্থী ডনবাস…
Read More
রাজনৈতিক জগতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে গোয়ায়

রাজনৈতিক জগতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে গোয়ায়

বাংলায় উঠেছে সবুজের ঝড়। এর পর এক এক করে বাংলার বাইরেও পা রাখছে রাজ্যের শাসক শিবির। যার মধ্যে অন্যতম গোয়া। সেখানে এবার ভোটে লড়াই করেছে তারা, আজ তার ফল। গোয়া জেতার লক্ষ্য তো ছিলই, কিন্তু সেই লক্ষ্য যে একবারে পার করা সম্ভব না তা প্রায় স্পষ্ট। কিন্তু নতুন অধ্যায়ের সূচনা তো হতেই পারে। সেই দিকেই কি এগোচ্ছে বাংলার শাসক দল? শেষ পাওয়া খবর অনুযায়ী, গোয়ায় ৫ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও সবথেকে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। বুথ ফেরত সমীক্ষায় এই ইঙ্গিত মিলেছে। প্রায় ৩ মাস ধরে গোয়ার সংগঠন নিয়ে কাজ করছে তৃণমূল কংগ্রেস। বারংবার গোয়া গিয়েছে তৃণমূলের…
Read More
স্পেসএক্স-এর কক্ষপথে ৪৮টি স্টারলিঙ্ক স্যাটেলাইটের ব্যাচ উৎক্ষেপণ

স্পেসএক্স-এর কক্ষপথে ৪৮টি স্টারলিঙ্ক স্যাটেলাইটের ব্যাচ উৎক্ষেপণ

এলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স কক্ষপথে আরও ৪৮টি স্টারলিঙ্ক ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। একটি ফ্যালকন ৯ রকেট ৯ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উত্থাপিত হয়েছিল এবং কিছু পরে ছোট উপগ্রহ স্থাপন করতে সহায়তা করেছিল। রকেটের প্রথম পর্যায়টি আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি স্পেসএক্স ড্রোন জাহাজে একটি মসৃণ স্পর্শ করার জন্য পৃথিবীতে ফিরে আসে। এটি ১০ ​​সপ্তাহের মধ্যে স্পেসএক্সের ১০তম উৎক্ষেপণ ছিল, প্রতিটিতে একই সংখ্যক উপগ্রহ রয়েছে। স্পেসএক্স বলেছে যে এই স্যাটেলাইটগুলি স্থাপনের পিছনে ধারণাটি হল এমন এলাকায় কম লেটেন্সি হাই-স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করা যেখানে সংযোগ অবিশ্বস্ত বা সম্পূর্ণ অনুপলব্ধ। একসাথে, এই উপগ্রহগুলি নিম্ন-পৃথিবী কক্ষপথে স্টারলিঙ্ক নামে একটি বড় নক্ষত্রমণ্ডল গঠন করে।…
Read More
টুইটার তার টর সংস্করণ উন্মোচন করেছে যা ইউক্রেন সংকটের মধ্যে রাশিয়ার ব্লককে বাইপাস করতে পারে

টুইটার তার টর সংস্করণ উন্মোচন করেছে যা ইউক্রেন সংকটের মধ্যে রাশিয়ার ব্লককে বাইপাস করতে পারে

রাশিয়া দেশে তার পরিষেবার অ্যাক্সেস সীমাবদ্ধ করার পরে নজরদারি এবং সেন্সরশিপ বাইপাস করার জন্য টুইটার তার সাইটের একটি গোপনীয়তা-সুরক্ষিত সংস্করণ চালু করেছে। ইউক্রেনে তার যুদ্ধের তথ্যের প্রবাহকে সীমিত করার চেষ্টায় রাশিয়া ফেসবুকের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে এবং টুইটারকে ও  সীমিত করেছে। উভয় সংস্থাই বলেছে যে, তারা রাশিয়ার অভ্যন্তরের লোকেদের অ্যাক্সেস পুনরুদ্ধারের জন্য কাজ করছে। "অনিয়ন" পরিষেবা হিসাবে পরিচিত,টুইটার ব্যবহারকারীরা এই সংস্করণটি অ্যাক্সেস করতে পারেন যদি তারা টর ব্রাউজার ডাউনলোড করে,যা মানুষকে "ডার্ক ওয়েব" হিসাবে উল্লেখিত সাইটগুলিতে অ্যাক্সেস করতে দেয়।.কম এর পরিবর্তে, অনিয়ন সাইটগুলিতে.অনিয়ন প্রত্যয় রয়েছে।টুইটার.কম সহ নিয়মিত ওয়েবসাইটগুলিও টর-এ অ্যাক্সেসযোগ্য,তবে.অনিয়ন সংস্করণগুলি টরের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে সাইটটি ব্যবহারকারীদের,…
Read More
কেএফসি ইন্ডিয়ার কেএফসি বিরিয়ানি বাকেট

কেএফসি ইন্ডিয়ার কেএফসি বিরিয়ানি বাকেট

কেএফসি ইন্ডিয়া এক নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হল - কেএফসি বিরিয়ানি বাকেট। এটি হল সুগন্ধী বিরিয়ানি রাইসের সঙ্গে ক্রিস্পি, জুইসি কেএফসি চিকেন।কেএফসির এই নতুন বিরিয়ানি সবদিক থেকেই কেএফসি’র নিজস্বতাপূর্ণ। যেকোনও বিরিয়ানির গোড়াতেই লাগে সুগন্ধী চাল, আর তার সঙ্গে নানারকম মশলা ও মুচমুচে ভাজা পেঁয়াজের মিশ্রণ। এসবের সঙ্গে সবার উপরে টপিং হিসেবে থাকছে কেএফসি’র সিগনেচার চিকেন। কোনও বিরিয়ানিই পাশে মশলাদার গ্রেভি ছাড়া পূর্ণতা পায় না, তাই কেএফসি বিরিয়ানির সঙ্গে থাকছে সুগন্ধী মশলাদার গ্রেভি। কেএফসি বিরিয়ানি বাকেট পাওয়া যাচ্ছে চারটি ভেরিয়েন্টে – হট-অ্যান্ড-ক্রিস্পি চিকেন বিরিয়ানি বাকেট, পপকর্ন চিকেন বিরিয়ানি বাকেট, স্মোকি গ্রিলড বিরিয়ানি বাকেট ও ভেজ বিরিয়ানি বাকেট। কেএফসি বিরিয়ানি বাকেট পাওয়া…
Read More
শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার এক

শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার এক

মঙ্গলবার সারা বিশ্ব জুড়ে যেখানে পালিত হচ্ছিল আন্তর্জাতিক নারী দিবস ঠিক সেই দিনই ঘটে গেলো একটি জঘন্য ঘটনা, মাত্র ৫ বছরের এক শিশু কন্যার সাথে ঘটে গেল অমানবিক ঘটনা। ঘটনার সুত্রপাত শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্ভুক্ত বকরাভিটা এলাকায়। সূত্র অনুযায়ী , মঙ্গলবার সন্ধ্যায় এলাকারই এক যুবক মোজাম্মেল হোসেন(রাজা) এলাকারই ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুর বাবা সঞ্জীব বর্মণ জানান, তার মেয়েকে খেলার ছলে ডেকে নিয়ে যায় অভিযুক্ত যুবক, এরপর তার সাথে ধর্ষণের চেষ্টা করে। ইতিমধ্যে ঘটনাটি একটি বয়স্ক মহিলার চোখে পড়ে এবং তিনি শিশু কন্যার বাড়িতে খবর দেন।এরপর পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কে…
Read More
মেডিকা’য় বয়স্ক রোগীর সফল রোবোটিক সার্জারি

মেডিকা’য় বয়স্ক রোগীর সফল রোবোটিক সার্জারি

পূর্বভারতের বৃহত্তম প্রাইভেট হসপিটাল চেইন মেডিকা সুপারস্পেশাল্টি হসপিটাল তাদের নতুন অনকোলজি ডিপার্টমেন্টের মাধ্যমে কলকাতায় বিশ্বমানের চিকিৎসার সুযোগ এনে দিয়েছে। এবার তারা আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল একজন ৭৪ বছর বয়সী কিডনি ক্যান্সার রোগীর অপারেশনের মাধ্যমে। নানারকম শারীরিক জটিলতা থাকায় প্রচলিত উপায়ে তাঁর অপারেশন সম্ভব ছিল না। এই সফল অপারেশনের নেতৃত্ত্বে ছিলেন মেডিকা ক্যান্সার হসপিটালের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত। গত ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মালাবাড়ির ছাতরা নিবাসী ৭৪ বছর বয়স্ক জসিমুদ্দিন লস্করের অপারেশন করেন ডাঃ অভয় কুমার (হেড-ইউরোলজি, সার্জিক্যাল অনকোলজি, রোবোটিক সার্জারি, মেডিকা ক্যান্সার ইনস্টিটিউট, মেডিকা সুপারস্পেশাল্টি হসপিটাল)। এটিই ছিল মেডিকা সুপারস্পেশালটি হসপিটালের প্রথম রোবোটিক সার্জারি। সফল অপারেশনের…
Read More
রাজ্যের কাছে হলফনামা মাধ্যমিকে ইন্টারনেট নিয়ে

রাজ্যের কাছে হলফনামা মাধ্যমিকে ইন্টারনেট নিয়ে

করোনা সংক্রমণের আবহে শুরু হয়েছে পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল দুপুর ২টোর মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে রিভিউ কমিটির হবে সকাল ১১টায়৷ ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সহ বাকি প্রয়োজনীয় তথ্য হলফনামায় জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।  মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে প্রথম থেকেই কড়া পদক্ষেপ করেছে পর্যদ৷ সেই কারণেই সংবেদনশীল এলাকাগুলিকে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে৷ আর ইন্টারনেট বন্ধ রাখার এই সিদ্ধান্তেই আপত্তি তুলেছেন অনেকে৷ ইন্টারনেট বন্ধ থাকার জেরে ব্যাঙ্কিং পরিষেবা সহ অন্যান্য ক্ষেত্রে নানা সমস্যা হবে বলে দাবি করা…
Read More
বড়ো ঘোষণা রেলের তরফে

বড়ো ঘোষণা রেলের তরফে

রেলের তরফে বড় সুখবর এল চাকরি প্রার্থীদের জন্য। চাকরির দারুণ সুযোগ রেলে৷ গার্ড, ক্লার্ক, স্টেশন মাস্টারের মতো একাধিক পদে ২.৫ লক্ষ প্রার্থী নিয়োগ করা হবে৷ এর জন্যে নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি) পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে প্রার্থীর সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় রেল।  গত ১৫ জানুয়ারি রেলের এনটিপিসি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে ওঠে বিহার এবং উত্তরপ্রদেশ। প্রতিবাদে রেলের বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুলিশের উপর ইটবৃষ্টি করে ক্ষিপ্ত জনতা৷ বিক্ষোভের জেরে এনটিপিসি এবং লেভেল ওয়ান পরীক্ষা স্থগিত করে দেয় রেল। সেইসঙ্গে প্রার্থীদের দাবি বিবেচনা করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। রেল সূত্রে খবর, প্রায়…
Read More
মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিধায়কদের

মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিধায়কদের

চলতি মাসেই শুরু হয়েছিল বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হয় বিধানসভা। ওয়েলে নেমে ঝড় তোলে পদ্ম শিবির৷ যার জেরে প্রথমে ভাষণই দিতে পারেননি রাজ্যপাল৷ বক্তব্যের প্রথম ও শেষ লাইন পড়ে কক্ষ ছাড়েন জগদীপ ধনকড়৷ বিজেপির এই বিক্ষোভকে ‘নাটক ও পরিকল্পিত বিশৃঙ্খলা’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ইশারায় তৃণমূলের মহিলা বিধায়করা রাজ্যপালকে হেনস্থা করেছে৷ যা নিয়ে তোলপাড় হয়। তবে আজ নারী দিবসে সেই মহিলা বিধায়কদের প্রশংসায় ভরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নজরুল মঞ্চে দলের সাংগঠনিক বৈঠকের শুরুতে এই মহিলা বিধায়কদের প্রশংসা করেন মমতা। তিনি বলেন, বোনেরা সামনে থেকে…
Read More
সাহসিকতার প্রমান দিচ্ছেন জেলেনস্কি

সাহসিকতার প্রমান দিচ্ছেন জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে তার যুদ্ধ প্রশংসনীয়। তিনবার রাশিয়া তাঁকে হত্যা করার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে বলে ইউক্রেন সরকার দাবি করেছে। জল্পনা ছড়িয়েছিল যে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। পোল্যান্ড গিয়ে গা ঢাকা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট এমন খবরও ছিল। কিন্তু সমস্ত জল্পনা ধুলিস্মাত করে জেলেনস্কি নিজের ঠিকানা জনসমক্ষে বলে দিলেন। পাশাপাশি এও জানালেন যে, তিনি কাউকে পরোয়া করেন না। এদিন নিজের ঠিকানা বলে দিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, তিনি কিয়েভের বানকোভা স্ট্রিটে রয়েছেন এবং তিনি কোথাও পালিয়ে যাচ্ছেন না। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, কাউকে ভয় করেন না তিনি। রাশিয়ার সঙ্গে এই যুদ্ধে জিততে যা করার তিনি তাই করতে রাজি এবং করবেনও। স্পষ্ট…
Read More
শিক্ষক নিয়োগের মামলা নিয়ে নতুন ঘোষণা হাই কোর্টের

শিক্ষক নিয়োগের মামলা নিয়ে নতুন ঘোষণা হাই কোর্টের

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার। নবম-দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। জানান হল, নবম-দশম শ্রেণীর নিয়োগে দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে। দোষীদের খুঁজে বের করতে হবে বলেই জানিয়েছে আদালত। এই প্রেক্ষিতেই এসএসসি চেয়ারম্যানের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ১১ মার্চ বেলা সাড়ে ১২ টার মধ্যে এই হলফনামা পেশ করতে হবে। আসলে এই ইস্যুতে মূল অভিযোগ ছিল, সংরক্ষিত আসনে গণিত শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। এদিকে সুপারিশ পত্র দেওয়ার ক্ষেত্রে ত্রুটি রয়েছে বলে স্বীকার করেছে এসএসসি। আগে  রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ উভয়েরই দাবি ছিল, তারা কেউই রেকমেন্ডেশন লেটার দেয়নি৷ তাহলে কী ভাবে…
Read More
দ্য বডি শপের ভিটামিন ই রেঞ্জ

দ্য বডি শপের ভিটামিন ই রেঞ্জ

নতুন ফর্মুলায় দ্য বডি শপ তাদের ভিটামিন ই রেঞ্জ নিয়ে এসেছে। প্রতিদিন ত্বকের হাইড্রেশন সহজ করে দেবে এই ভিটামিন ই রেঞ্জ। এতে যুক্ত করা হয়েছে প্রাকৃতিক র‍্যাস্পবেরি এক্সট্রাক্ট, যা সব ধরণের ত্বকে ‘সুপার রিফ্রেশিং হাইড্রেশন’ জোগাবে।  অ্যান্টি-অক্সিড্যান্ট গুণসম্পন্ন র‍্যাস্পবেরি সমৃদ্ধ হওয়ায় দ্য বডি শপের ভিটামিন ই রেঞ্জ সব টাইপের ত্বকের যত্ন নেবে একেবারে নিখুঁতভাবে। দ্য বডি শপের ভিটামিন ই রেঞ্জ-এর দাম এরকম: ভিটামিন ই জেল মিস্ট (৬০এমএল) ১৪৯৫ টাকা, ভিটামিন ই জেল ময়েশ্চার ক্রিম (৫০এমএল) ১১৪৫ টাকা, ভিটামিন ই ময়েশ্চার ক্রিম (৫০এমএল) ৯৯৫ টাকা, ভিটামিন ই ইনটেন্স ময়েশ্চার ক্রিম (৫০এমএল) ১২৪৫ টাকা ও ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম (৫০এমএল) ১২৪৫…
Read More
বিক্ষোভের শাস্তি পেতে হলো দুই বিধায়ককে

বিক্ষোভের শাস্তি পেতে হলো দুই বিধায়ককে

তুমুল পরিস্থিতির সৃষ্টি বিধানসভায়। নেওয়া হলো কড়া পদক্ষেপ। বিধানসভায় বিক্ষোভ দেখানোর জের৷ চলতি বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামীকে৷ রাজ্যপালের ভাষণে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও বিধানসভার কাজ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এদিন অধিবেশনের শুরুতেই তাঁদের বিরুদ্ধে শাস্তির প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সোমবার অধিবেশনের শুরুর দিন তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা৷ যার জেরে  ভাষণই দিতে পারেননি রাজ্যপাল৷ বারবার তিনি কক্ষ ছাড়ার জন্য উদ্যত হন৷ তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে আসন গ্রহণ করেন৷ অবশেষে প্রথম ও শেষ লাইন পড়ে ভাষণ শেষ করেন তিনি৷ অভিযোগ, সেদিন সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামী৷ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে বিধানসভায়…
Read More