editor

11195 Posts
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ভাঙচুর করা হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ভাঙচুর করা হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। আর এর জেরেই ভাঙচুর করা হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এছাড়াও, যুব তৃণমূল কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। যুব তৃণমূল করার অপরাধে ওই কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার উত্তর ভাঙনখালি গ্রামের মোল্লাপাড়ায়। এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন দলীয় নেতৃত্ব। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ওই আইসিডিএস কেন্দ্রে। ভেঙে নিয়ে যাওয়া হয় টিউবওয়েল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ…
Read More
বৃদ্ধাকে মারধোর, কোমর ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নিজ আত্মীয়দের বিরুদ্ধে

বৃদ্ধাকে মারধোর, কোমর ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নিজ আত্মীয়দের বিরুদ্ধে

পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধা মহিলাকে বেধরক মারধোর করে কোমর ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নিজ আত্মীয়দের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার র্কোট স্টেশন এলাকায়। আহত বৃদ্ধা নির্মলা চৌধুরী বয়স ৬৮ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হল ফুলকি মন্ডল নিখিল মন্ডল বিপ্লব মন্ডল সহ বেশ কয়েকজন। পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে নির্মলা চৌধুরী ফুলকি মন্ডলের ওড়না ধরে সেই সময় তার গলায় লেগে যায় বলে অভিযোগ। এরপরে ফুলকি মন্ডল ও পরিবারের সদস্যরা বাড়িতে ঢুকে বেধড়ক মারধোর করে নির্মলা চৌধুরীকে। মেরে কোমর ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ । তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে…
Read More
জংশন স্টেশনের সামনে কার পার্কিং সরজমিনে পরিদর্শন করলেন মেয়র

জংশন স্টেশনের সামনে কার পার্কিং সরজমিনে পরিদর্শন করলেন মেয়র

শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে তৈরি হবে নতুন পার্কিংয়ের জায়গা, একইসাথে সেখানে তৈরি হবে একটি নতুন রাস্তা।বৃহস্পতিবার,ওই এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্যরা। এদিন রেলের আধিকারিকদের সঙ্গে ব্যবসায়ীদের নিয়ে পুরো এলাকা তারা ঘুরে দেখেন।কোথায় পার্কিং তৈরি হবে সেখানে কতটা কাজ হবে সবটাই খতিয়ে দেখেন মেয়র।ওই এলাকার ব্যবসায়ীদের দাবি ওই এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়া হলে তাদের পুনর্বাসন দিতে হবে।এই দাবিও মেয়রের সামনে তুলে ধরেন ব্যবসায়ীরা।
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে, ঘটনায় জখম দুই

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে, ঘটনায় জখম দুই

নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের রাস্তা থেকে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে। ঘটনায় গুরুতর যখম দুইজন। গতকাল মধ্যরাতে কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর আনুমানিক রাত তিনটে নাগাদ চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্বতী চৌহানের বাড়ির চালে গিয়ে পরে। ভেঙে যায় টিনের বাড়ি। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি। সেই সময় ঘরের মধ্যেই ঘুমিয়ে ছিল বাড়ির সকল সদস্য। এই ঘটনায় পার্বতী চৌহান গুরুতর আহত হয়। গুরুতর আহত হয় গাড়ির চালকও। স্থানীয়দের অভিযোগ বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই ঘটনা ঘটেছে। আর সেই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
Read More
শীতের আমেজ কাটিয়ে যেন একঘর বসন্ত নেমে এসেছে ঠিকাদার শেষাদ্রী ভুষণ সাহার ছাদ বাগানে

শীতের আমেজ কাটিয়ে যেন একঘর বসন্ত নেমে এসেছে ঠিকাদার শেষাদ্রী ভুষণ সাহার ছাদ বাগানে

শীতের আমেজ কাটিয়ে যেন একঘর বসন্ত নেমে এসেছে আলিপুরদুয়ার শহরের দুর্গা বাড়ি হাটখোলা এলাকার ঠিকাদার শেষাদ্রী ভুষণ সাহার ছাদ বাগানে। এ যেন এক অন্য মল্লিকাবন।আয়োতন মাত্র ১২০০ বর্গফুট। কিন্তু তাতে কী?সেখানেই ঠাঁই পেয়েছে ৩৫০টি চন্দ্রমল্লিকা ফুলের গাছ।আর প্রজাতিগত দিক থেকে দেখতে গেলে সংখ্যাটা ২৫০ এর উপরে। রঙবেরঙের চন্দ্রমল্লিকার বাহারে এ যেন এক স্বর্গীয় আবেস। তবে একেবারেই বানিজ্যিক দৃষ্টিকোন থেকে ওই বাগিচার চাষ নয়।কখনও জাননি কোনো পুষ্প প্রদর্শনীর প্রতিযোগিতায়। পরিবার সূত্রেই তার এই ফুলবাগানের শখ। ছোট থেকেই তার ঝোক ছিল ফুল গাছ লাগানোতে।যদিও কাজের চাপে সেভাবে বাগান করা হয়ে ওঠেনি পেশায় ঠিকাদার শেষাদ্রী ভুষণ সাহার।বিগত তিন বছর লকডাউনের  কারণে সেভাবে কাজ…
Read More
বক্স অফিসে এখনও চলছে ‘পাঠান’ এর রাজত্ব

বক্স অফিসে এখনও চলছে ‘পাঠান’ এর রাজত্ব

শাহরুখ খানের প্রত্যাবর্তন ছবি 'পাঠান' বক্স অফিসে নিজস্ব একটি জায়গা গড়ে নিয়েছে এবং প্রতিদিন নতুন রেকর্ড তৈরী করছে। বলিউডের বাদশাহর স্পাই অ্যাকশন থ্রিলার ছবি 'পাঠান' জ্বর কমার নামই নিচ্ছে না। ফলে ছবিটিও প্রচুর আয় করছে। এমনকি 'পাঠান' এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা ছবি হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক মুক্তির ১৫তম দিনে কত কোটি টাকা আয় করেছে 'পাঠান'। শাহরুখ খান 'পাঠান' দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন এবং তার প্রত্যাবর্তন ছিল দেখার মত। ছবিটি মুক্তির প্রথম দিনেই রেকর্ড ব্রেকিং ৫৫ কোটি রুপি সংগ্রহ করেছিল। এরপর থেকে 'পাঠান' উপার্জনের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে 'পাঠান'-এর ১৫তম দিনের আয়ের প্রাথমিক পরিসংখ্যানও এসেছে।…
Read More
শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণের ত্রুটিকে কেন্দ্র করে প্রতিবাদ

শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণের ত্রুটিকে কেন্দ্র করে প্রতিবাদ

মালদার গাজোলে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণের ক্ষেত্রে ত্রুটি থাকার বিষয় নিয়ে প্রতিবাদ জানালো মতুয়া মহাসংঘের সদস্য, কর্মী ও ভক্তেরা। বুধবার এই বিষয়ে মালদা জেলা ও রাজ্য স্তরে সদস্যরা গাজোলে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মালদা জেলা মতুয়া মহাসংঘ কর্তৃপক্ষের বক্তব্য, গত ৩১ জানুয়ারি গাজোলে মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক বৈঠক এবং সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুখ্যমন্ত্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারণ করেছেন। তা নিয়েই একটা অসন্তোষ তৈরি হয়েছে। মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে। এরই প্রতিবাদ জানিয়ে এদিন গাজোলের নয়াপাড়া এলাকা থেকে  একটি মিছিলের আয়োজন করা হয় । পাশাপাশি একটি পথসভারও আয়োজন করা হয় ওই সংগঠনের পক্ষ থেকে।…
Read More
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় দাবিতে আন্দোলনে জেলার মিডডে মিলের রাধুনীরা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় দাবিতে আন্দোলনে জেলার মিডডে মিলের রাধুনীরা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় দাবিতে আন্দোলনে নেমেছে জেলার মিডডে মিলের রাধুনীরা। বেতন বৃদ্ধি ও স্থায়ীভাবে নিয়োগ সহ একাধিক দাবিতে পথে নেমেছে মিডডে মিলের রাধুনীরা। দাবি পূরণ না হলে কর্মবিরতির পাশাপাশি ভোট বয়কটের হুশিয়ারি ছুড়ছেন তারা।স্বাভাবিক বাঁচার জন্য ব্লক প্রশাসনের চৌকাটে পা রাখছেন রাধুনীরা। বুধবার মালদহের চাঁচল-২ নং ব্লক দপ্তরের মূল ফটকে তুমুল বিক্ষোভ দেখান তারা।বিক্ষোভের মালতীপুর স্ট্যাণ্ড থেকে বিক্ষোভ মিছিল করে ব্লকের হাজির হন।নেতৃত্ব দিয়েছিলেন AITUC সংগঠনের সারা বাংলা মিডডে মিল কর্মী ইউনিয়ন। এদিন পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছিল চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী।প্রায় আধ ঘন্টা প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর পর বিডিও হাতে ১৩ দফা দাবিতে একটি স্মারকলিপি…
Read More
ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হলো ব্যবসায়ী সমিতি

ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হলো ব্যবসায়ী সমিতি

শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের বাইরে পার্কিং তৈরি করবে রেল।তবে তার জন্য সেখান থেকে সরে যেতে হবে সেখানে থাকা অস্থায়ী ব্যবসায়ীদের। সেই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হলো ব্যবসায়ী সমিতি।বুধবার দুপুরে রেলের পক্ষ থেকে ওই এলাকায় সমীক্ষার কাজ শুরু করা হয়। সেই সময় ওই এলাকার ব্যবসায়ের পুনর্বাসনের দাবি তুলে ওই এলাকায় যান বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র , সম্পাদক বিপ্লব রায় মুহুরী, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্যরা। এদিন রেলকর্তাদের সাথে পুরো এলাকা তারাও ঘুরে দেখেন।তাদের দাবি ব্যবসায়ীদের অনৈতিকভাবে উচ্ছেদ করা যাবে না। যদি তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তবে তাদের পুনর্বাসন দিতে হবে।ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা…
Read More
কোক স্টুডিও ভারতের প্রথম গান ‘উদজা’ প্রকাশ পেল আজ

কোক স্টুডিও ভারতের প্রথম গান ‘উদজা’ প্রকাশ পেল আজ

কোক স্টুডিও সম্প্রতি কোক স্টুডিও ভারত নামে ভারতে তার শো পুনরায় চালু করেছে। নির্মাতারা মঙ্গলবার কোক স্টুডিও ভারত থেকে প্রথম গান "Udja" প্রকাশ করেছেন। বুরাহ, জসলিন রয়্যাল এবং সাভেরা মেহতার কণ্ঠে ওএএফএফ এবং সাভেরার সহযোগিতায় তৈরি হয়েছে এই গান। "উদজা" লিখেছেন বুরাহ এবং কাউসার মুনির। গানটিকে বর্ণনা করা হয়েছে "দুইজন মানুষের তিক্ত-মিষ্টি যাত্রার উপর, যারা একটি ভালো ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এই গানের বর্ণনায় বলা হয়েছে যে, উদজা আশার বার্তা এবং নতুন শুরুর শক্তি।" কোক স্টুডিও ভারতে আমিরা গিল, অচিন্ত, আদিত্য গাধভি, অরিজিৎ দত্ত, আমান এবং আয়ান আলি বঙ্গ, আশিমা মহাজন, আরমান মালিক, বোম্বে ব্রাস, বুরাহ, চরণ রাজ,…
Read More
নেপালিদের অভিবাসী হিসেবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদে ১২ঘন্টা বনধ

নেপালিদের অভিবাসী হিসেবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদে ১২ঘন্টা বনধ

কর সংক্রান্ত মামলায় সিকিমে বসবাসকারী নেপালিদের অভিবাসী হিসেবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে সিকিম জয়েন্ট একশন কাউন্সিল। তার প্রভাব পড়লো উত্তরের পর্যটন শিল্পে। শিলিগুড়ির SNT বাস টার্মিনাসে আটকে থাকতে দেখা যায় প্রচুর পর্যটকদের। জানা গিয়েছে, সন্ধ্যা ছটা পর্যন্ত সিকিমে পর্যটকদের প্রবেশ না করার আবেদন জানিয়েছে বনধ সমর্থনকারীরা। পর্যটকরা বেড়াতে এসে দুর্ভোগের শিকার হয়েছে। পর্যটকরা জানান, এই বনধের ব্যাপারে তাদের আগাম খবর ছিল না, যার ফলে শিলিগুড়ি এসে তারা আটকে পড়েছেন।তাতেই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।
Read More
কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতে বাড়ল নিরাপত্তা

কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতে বাড়ল নিরাপত্তা

সকলের চোখ রাজস্থানের সূর্যগড় জয়সলমেরের দিকে, কারণ সেখানে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি বিয়ে করছেন। বিলাসবহুল স্থানটির ছবি এবং ভিডিওগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে তবে সবাই বিবাহের উৎসবগুলির একটি অভ্যন্তরীণ আভাস পাওয়ার জন্য অপেক্ষা করছে। তবে, তারকা দম্পতির গোপনীয়তা রক্ষায় সিড-কিয়ারার নিরাপত্তা দলগুলো কোনো খামতি রাখছে না। সিড-কিয়ারা বিয়েতে নিরাপত্তা জোরদার করা হয়েছেমঙ্গলবার একজন পাপারাজ্জো নিরাপত্তা জোরদার করা হয়েছে তা প্রকাশ করার জন্য একটি ভিডিও শেয়ার করেছেন। সিড এবং কিয়ারার দলগুলি মোবাইল কভার বিতরণ করেছে তা নিশ্চিত করার জন্য যে কর্মীরা এবং অতিথিরা তাদের ফোনে কিছু ক্যাপচার করতে না পারেন। আরও জানা গিয়েছে যে, তাদের প্রাক-বিবাহ উৎসবের একটি ভিডিও…
Read More
ফের বিজেপি ছেরে তৃণমূলে যোগদান বাড়াচ্ছে চিন্তা

ফের বিজেপি ছেরে তৃণমূলে যোগদান বাড়াচ্ছে চিন্তা

পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে ভাঙ্গন। কোচবিহার জেলায় বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েত ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ একজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর হাত থেকে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু সরকার এবং পঞ্চায়েত সদস্য অধীর সরকার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দেয়। কোচবিহার জেলার ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই একটি মাত্র গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে রয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতে ১৪ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নয়টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ…
Read More
তেলের ট্যাঙ্কার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী

তেলের ট্যাঙ্কার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী

তেলের ট্যাঙ্কার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাস উল্টে আহত হলো বেশ কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত চামটা ব্রিজ এলাকায়। জানা গিয়েছে, এদিন শিলিগুড়িগামী একটি বাসের সাথে অপর দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্করের মুখোমুখি সংঘর্ষ হয়, এতেই যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অন্যদিকে, ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটিও রাস্তার পাশে উল্টে যায়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।
Read More