editor

10320 Posts
আজ থেকে শুরু পরীক্ষা

আজ থেকে শুরু পরীক্ষা

প্রতীক্ষার অবসান। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ। ২০২০ সালে শেষ মাধ্যমিক পরীক্ষা হয়। কোভিড পরিস্থিতিতে ২০২১ সালে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷  বিনা পরীক্ষায় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরীক্ষার্থীদের পাশ করানো হয়৷  তবে এবার সম্পূর্ণ কোভিড বিধি মেনেই অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একলাফে ৫০ হাজার বেড়েছে৷ রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১.২৭ লক্ষ। তার মধ্যে ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। ছাত্রের থেকে এবারও ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি। পরীক্ষা উপলক্ষ্যে কড়া পদক্ষেপ করেছে পর্ষদ৷ রাজ্যের একাধিক জায়গায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। মূলত পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশের এলাকাগুলিতে…
Read More
ব্যর্থতার পথচারী আমি

ব্যর্থতার পথচারী আমি

অগাধ সমুদ্র মাঝে একফোঁটা জলবিন্দু আমিসময়ের অদম্য লহরে বয়ে চলেছিকিনারায় আছড়ে পড়ে পড়ে আজ বড় ক্লান্তঅথচ,দাঁড়াতে পারিনি।খুঁজে পাইনি পরিচিত হাতের স্পর্শবলতে পারি নিআমি পারবো। তোমরা পাশে থেকোআমি ঠিক পারবো । প্রতিষ্ঠার প্রতিযোগিতায় বারংবার পিছয়ে পড়েছিআবার উঠেছি, হোচট খেয়েছিছিন্ন হয়েছে মনোবলের উচ্চশির ধ্বজাতবুও বলতে পারিনিআমি প্রচেষ্টায় বিশ্বাসী।কারণ,বলার স্থান নেইশোনার কেউ নেই।  ব্যর্থতার পথচারী আমিআজীবন চেয়েছি কেবল সেই সজীব আশ্রয়যাদের আলোয় চিনেছি পৃথিবীকেচেয়েছি কেবলতাদের ধনাত্মক উষ্ণ উৎসাহযার আশ্রয়ে বাঁচাতে চাইবে আমার আমি।
Read More
পেরেম পত্তর

পেরেম পত্তর

সে তখন একটা বয়েস ছিল।তখন সবারই একটা পেরেম -পেরেম ভাব আসে মনে।দুনিয়াটাকে বেশ রঙীন মনে হয়।আমারও মনে হচ্ছে।ইস্কুলের বান্ধবীরা লুকিয়ে খাতার ভেতর পেরেম পত্তর চালাচালি করছে।সাইকেলে চড়ে রোমিওরা ছুটির সময় গেটের বাইরে লাইন দিচ্ছে।কৃষ্ণচূড়া গাছ থেকে লাল ফুলে- ফুলে রাস্তাটা ঢাকা।রোমিওরা কেমন পেরেমপূর্ণ দৃষ্টিতে তাকায় আর জুলিয়েটরা তাদের হাত ধরে ঐ কৃষ্ণচূড়া ফুলে ছাওয়া পথ মাড়িয়ে বিকেলের ছায়া-ছায়া রোদে হাসতে হাসতে অনেক দূরে মিলিয়ে যায়। "কোথায় যাচ্ছিস রে?" প্রশ্ন করলেই গম্ভীর উত্তর মিলতো কোচিং এ পড়া আছে।কোন সেই অমরাবতী?সেখানে কি এমন অমৃতময় পড়া হয় যে এমন করে চখাচখির মতো হাঁটতে হয়?খুব রাগ হতো মাঝে- মাঝে।আমাদের নাকি বনেদী বাড়ী!এসব বাড়ীর ছেলেমেয়েরা…
Read More
অভিমান

অভিমান

প্লেনে বসে চন্দার মনটা কখনো রাগে জ্বলে উঠছে, আবার কখনো দুঃখে কষ্টে যন্ত্রণায় বিদীর্ণ হচ্ছে !তারই ফাঁক দিয়ে মনের মধ্যে একপাশে গুটিয়ে  থাকা ভালোবাসার- কত আদরের স্মৃতি ফুলের মত সোহাগ বিছিয়ে দিচ্ছে। রাগ কষ্ট ভালোবাসার টুকরো টুকরো স্মৃতির ঢেউয়ে চন্দা অভির কাছ থেকে দূর থেকে দূরে সরে যাচ্ছে।অভি ছিল চন্দার ছোটবেলার বন্ধু । পাশাপাশি বাড়ি। একসঙ্গে খেলাধুলা করতে করতে স্কুলে যাওয়া, টিফিন ভাগ করে খাওয়া, খেলার সময় পার্টনার হওয়া, ক্রমে বেস্ট ফ্রেন্ড হওয়া দুজনে দুজনের । মজার কথা ,ক্লাসের যে কোনো পরীক্ষায় প্রথম ,দ্বিতীয় স্থানটা ওদেরই ছিল । তবে গোলাপের কাঁটার মতো একজন ছিল - সে তনিমা। সে কেবলই চেষ্টা…
Read More
আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা শিক্ষা পর্ষদের তরফে

আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা শিক্ষা পর্ষদের তরফে

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহের শুরু থেকেই আরম্ভ হতে চলেছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা৷ আগামী ৭ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা৷ তার আগে শনিবার সাংবাদিক বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যপাধ্যায়৷ তিনি জানান, সম্পূর্ণ কোভিড বিধি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষা কেন্দ্রে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে৷ পরীক্ষা কেন্দ্রে সকলকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ পরীক্ষার্থীদের মধ্যে ৫ ফুট দূরত্ব রাখা হবে৷  তিনি আরও জানান, কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে, তাদের জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম রাখা হবে৷ সেই রুমে বসেই তারা পরীক্ষা দেবে৷ তাঁর কথায়, শুধু করোনা নয়, এই…
Read More
লিঙ্গ-সমতাকে সর্বাধিক প্রাধান্য দেয় অ্যামাজন

লিঙ্গ-সমতাকে সর্বাধিক প্রাধান্য দেয় অ্যামাজন

অন্যান্য অনেক প্রগতিশীল চিন্তাধারার সংস্থার মতো অ্যামাজন ইন্ডিয়া লিঙ্গ-সমতাকে যথেষ্ট গুরুত্ত্ব দিয়ে থাকে। অ্যামাজনে যেকোনও পদে নিয়োগের ক্ষেত্রে মহিলারা সমান অধিকার পেয়ে থাকেন এবং মহিলাদের অনুপাত ঠিক রাখার জন্য ৫০ শতাংশ স্থান নির্দিষ্ট রাখার চেষ্টা করা হয়ে থাকে, যাতে তারা বিভিন্ন ভূমিকায় সমানভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। মহিলারা নেতৃত্ত্ব দেওয়ার ক্ষেত্রে অসাধারন দক্ষতা প্রদর্শন করেন এবং তাদের কর্মজীবন গড়ে তোলেন একটু অন্যরকমভাবে। আজকাল, তরুণবয়সী মেয়েদের উৎসাহ দেওয়া হয় তারা যেন তাদের নিজেদের ইচ্ছেমতো জীবন বেছে নিতে পারে। কিন্তু সমাজে এখনও তাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অ্যামাজনে কর্মরত মহিলারা তাদের অমূল্য অভিজ্ঞতা ও অভিনব দক্ষতা ব্যবহার করে কোম্পানির ঘোষিত ডাইভার্সিটি,…
Read More
পাঁচ বছর পরে ফিরে এলো মর্টিনের লুই

পাঁচ বছর পরে ফিরে এলো মর্টিনের লুই

বিশ্বের অন্যতম অগ্রণী পেস্ট-কন্ট্রোল ব্র্যান্ড মর্টিন তাদের পুরনো নেমেসিস ‘লুই’কে আবার ফিরিয়ে আনলো এক নতুন অবতারে – ‘লুই দ্য মসকুইটো’। নতুন ও আরও শক্তিশালী এই ব্র্যান্ড ম্যাসকটের প্রত্যাবর্তন ঘটল পাঁচ বছর পর। মর্গ ও মর্টের সন্তান লুই প্রথম প্রকাশ্যে আসে ১৯৫৭ সালে, একটি মাছি হিসেবে। তার পরিচয় ছিল এক খারাপ, দুষ্ট, শক্তিশালী ও নোংরা মাছি হিসেবে, যে কিনা শুধু রোগ ছড়িয়ে বেড়ায়। ‘লুই দ্য ফ্লাই’-এর পরিবর্তিত রূপ ‘লুই দ্য মসকুইটো’কে মর্টিন ভারতে আনে ২০০৪ সালে। তার কাজ ছিল পোকামাকড় ও মশাবাহিত রোগের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। জিওফ্রি মর্গান পাইক চিত্রিত লুই’কে অনেক অ্যানিমেটেড টিভি কমার্সিয়ালে দেখা গেছে। মর্টিনের ঘোষিত অঙ্গীকার…
Read More
কোডাক ও ট্রিভিউ টিভি’র ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ

কোডাক ও ট্রিভিউ টিভি’র ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ

বিভিন্ন ডোমেস্টিক ও গ্লোবাল ইলেক্ট্রনিক ব্র্যান্ডের জন্য ভারতের বৃহত্তম ওমনি-চ্যানেল ফুলফিলমেন্ট, ডিস্ট্রিবিউশন ও মার্কেট গ্রোথের উৎকর্ষ প্রদানকারী সংস্থা ‘কিউথ্রি ভেঞ্চার্স’ তাদের কোডাক ও ট্রিভিউ ব্র্যান্ডের টেলিভিশনের জন্য এক ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ শুরু করল। এই পার্টনারশিপের আওতায় কোডাক ও ট্রিভিউ রেঞ্জের টিভি পাওয়া যাবে উড়ান প্লাটফর্মে। উড়ান হল ভারতের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) ই-কমার্স প্লাটফর্ম।কিউথ্রি ভেঞ্চার্স হল ভারতে কোডাক ও ট্রিভিউ ব্র্যান্ডের টেলিভিশনের অফিসিয়াল অফলাইন চ্যানেল পার্টনার। কোডাক ভারতের অন্যতম অগ্রণী ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ড যারা স্মার্ট টিভি তৈরি করে এবং ট্রিভিউ হল থাইল্যান্ডের বৃহত্তম এলইডি টিভি নির্মাতা। এবার কোডাক ও ট্রিভিউ রেঞ্জের টিভি পাওয়া যাবে উড়ান প্লাটফর্ম থেকে, পূর্ব ও উত্তরপূর্ব ভারতের…
Read More
ভারতীয় নৌবাহিনীর দ্বারা ব্রহ্মোস-এর অ্যাডভান্সড  সংস্করণের টেস্ট-ফায়ার

ভারতীয় নৌবাহিনীর দ্বারা ব্রহ্মোস-এর অ্যাডভান্সড সংস্করণের টেস্ট-ফায়ার

ভারতীয় নৌসেনা আজ সফলভাবে ব্রহ্মোস ক্রুজ মিসাইলের একটি দূরপাল্লার সংস্করণের পরীক্ষা করেছে। একটি টুইট বার্তায়, নৌবাহিনী জানিয়েছে যে পরীক্ষা-নিরীক্ষার ফলে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের দূরপাল্লার নির্ভুলভাবে স্ট্রাইক করার ক্ষমতাকে বৈধতা দিয়েছে। "ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের দীর্ঘ পাল্লার নির্ভুল আঘাতের ক্ষমতা সফলভাবে যাচাই করা হয়েছে।লক্ষ্যবস্তুকে পিন পয়েন্টে ধ্বংস করে যুদ্ধ এবং সামনের লাইনের প্ল্যাটফর্মের মিশনের প্রস্তুতি প্রদর্শন করেছে।“আত্মনির্ভর ভারতের জন্য আরেকটি শট” নৌবাহিনী টুইট করে জানিয়েছে। ভিজ্যুয়ালে ক্ষেপণাস্ত্রটিকে একটি যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ হতে দেখা যাচ্ছে এবং এটি একটি উচ্চ গতিতে লঞ্চ টিউব থেকে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে সমুদ্রের উপর দিয়ে একটি বাঁকা ফ্লাইট পথ নেয়। নৌবাহিনী নিয়মিতভাবে ব্রহ্মোসের পরীক্ষা-নিরীক্ষা চালায়,যা বিশ্বের অন্যতম…
Read More
ইউক্রেন সংকটের মধ্যে স্যামসাং-এর রাশিয়ায় শিপমেন্ট বন্ধের সিদ্ধান্ত

ইউক্রেন সংকটের মধ্যে স্যামসাং-এর রাশিয়ায় শিপমেন্ট বন্ধের সিদ্ধান্ত

স্যামসাং সংস্থা শনিবার বলেছে যে, "ভূ-রাজনৈতিক উন্নয়ন" এর জন্য রাশিয়ায় তারা তাদের চালান স্থগিত করেছে,  অ্যাপল সহ বড় সংস্থাগুলি ইউক্রেনে  রাশিয়ার আক্রমণের কারণে দেশের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং বিশ্বের বৃহত্তম মেমরি চিপ নির্মাতা এবং রাশিয়ার শীর্ষস্থানীয় স্মার্টফোন বিক্রেতা৷ "বর্তমান ভূ-রাজনৈতিক উন্নয়নের কারণে, রাশিয়ায় চালান স্থগিত করা হয়েছে,"স্যামসাং একটি বিবৃতিতে বলেছে। "আমাদের পরবর্তী পদক্ষেপগুলি নির্ধারণ করতে আমরা এই জটিল পরিস্থিতি সক্রিয়ভাবে নিরীক্ষণ চালিয়ে যাচ্ছি।" পশ্চিমী সরকারগুলি এবং ক্রীড়া সংস্থা থেকে বড় বড় কোম্পানিগুলি রাশিয়াকে তার প্রতিবেশীর উপর হামলার জন্য আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এবং নিন্দা তথা নিষেধাজ্ঞার শাস্তি আরোপের পরে স্যামসাং এই সিদ্ধান্তে আসে। ব্লুমবার্গ নিউজের মতে, স্যামসাং…
Read More
২০২৩ বিধানসভা নির্বাচনগুলির জন্য নতুন ভোটকুশলীর সঙ্গে চুক্তি কংগ্রেসের

২০২৩ বিধানসভা নির্বাচনগুলির জন্য নতুন ভোটকুশলীর সঙ্গে চুক্তি কংগ্রেসের

প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা বহুদূর এগিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত কোনও কারণে সেই চুক্তি চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন আলোচনার পরও পিকে কংগ্রেসে যোগদান করেননি। আবার কংগ্রেসের পরামর্শদাতা হিসাবেও কাজ করেননি। অগত্যা পিকের বিকল্প হিসাবে তাঁরই একসময়ের সহযোগীকে নিয়োগ করল কংগ্রেস। ২০২৩ সালে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য সুনীল কানুগলুকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করল কংগ্রেস। সুনীল দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদির হয়ে পিকে যখন কাজ করছেন, তখন তাঁর সহযোগী ছিলেন সুনীল। পরে ডিএমকে, এআইএডিএমকে এবং অকালি দলের হয়েও কাজ করেছেন তিনি। সদ্য পাঞ্জাব নির্বাচনে অকালিদের হয়ে কাজ করেছেন সুনীল। পাঞ্জাবে অকালিরা কংগ্রেসকে জোর টক্কর…
Read More
ভয়াবহ জঙ্গি হামলা পাকিস্তানে

ভয়াবহ জঙ্গি হামলা পাকিস্তানে

ইউক্রেন যুদ্ধের মাঝে জঙ্গি হামলার ঘটনা ঘটল পাকিস্তানে। শুক্রবার পেশোয়ারের এক মসজিদে নমাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৩০ জন। জখম হয়েছেন পঞ্চাশের বেশি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এই নাশকতার নেপথ্যে কারা, তা এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পেশোয়ারে। পেশোয়ারের কিসা খোয়ানি বাজার এলাকার জামিয়া মসজিদটিতে প্রতি শুক্রবারের মত এদিনও নমাজ পড়ার জন্য জমায়েত হন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। কিন্তু প্রার্থনা করতে গিয়ে যে এমন প্রাণঘাতী হামলার মুখে পড়তে হবে, তা কেউই ভাবেননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থনা চলাকালীন প্রচণ্ড শব্দে বিস্ফোরণের শব্দ পান সবাই। কেটে যায় প্রার্থনার রেশ। গোটা মসজিদে তখন…
Read More
শীত উধাও হতেই বাড়ছে গরম

শীত উধাও হতেই বাড়ছে গরম

রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত৷ ভোর ও রাত্রে সামান্য ঠাণ্ডা অনুভূত হলেও দিনে বেশ গরম৷ ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ৷ আগামী দিনে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর৷ এই বছর রেকর্ড গরম পড়বে বলেও দাবি করেছেন ভূতত্ত্ববিদ সুজীব কর৷ তিনি জানিয়েছেন, ১৫ মার্চের পর থেকে ১৫ মে’র মধ্যে উল্লেখজনকভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে৷ এমনকী পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে৷ এই মরশুমে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার বাধা পেয়েছে শীত৷ ফলে খুব বেশি দিন কনকনে ঠাণ্ডার আমেজ ভোগ করতে পারেনি বঙ্গবাসী৷ আর এবার রেকর্ড গরম পরার পূর্বাভাস জারি করল হাওয়া অফিস৷ আগামী তিন মাসের মধ্যে গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা…
Read More
আরো আশঙ্কা বাড়ছে ইউক্রেনে

আরো আশঙ্কা বাড়ছে ইউক্রেনে

বিগত আটদিনের যুদ্ধ পরিস্থিতি খারাপের থেকে আরো খারাপের দিকে যাচ্ছে৷ বারুদের স্তুপে দাঁড়িয়ে রয়েছে ইউক্রেন৷ রুশ হামলায় বিধ্বস্ত রাজধানী কিয়েভ৷ এসেছে পরমাণু হামলার হুমকি৷ এমতাবস্থায় দু’দফা আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়া৷ কিন্তু মেলেনি রফা সূত্র৷ এরই মধ্যে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র৷ অশনি সঙ্কেত দেখছে আন্তর্জাতিক মহল৷  জাপরজাই পরমাণু কেন্দ্রের দখল নেয় রুশ ফৌজ৷ এর পরেই রাশিয়া ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’-কে জানিয়ে দেয় যে, তাদের সেনা ইউক্রেনের জাপরজাই পরমাণু কেন্দ্র লাগোয়া সমস্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। শুক্রবার জানা যায়, রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় পরমাণু কেন্দ্রের একাংশে আগুন ধরে গিয়েছে৷ এই ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হল, পরমাণু কেন্দ্র…
Read More