editor

10320 Posts
তলব পড়লো অনুব্রতের

তলব পড়লো অনুব্রতের

এই মুহূর্তে রাজ্যে সব চেয়ে বড় কাণ্ডে কাজ চলছে তৎপরতার সাথে। অভিনেতা সাংসদ দেবের পর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব৷ গরু পাচার কাণ্ডে তলব করা হয়েছে এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে৷ আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।   গত মাসে দু’বার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যদিও সেবার ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ কিন্তু অসুস্থতার ওজরে হাজিরা এড়ান তিনি৷ এরপরেই গ্রেফতারি থেকে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি৷ তাঁর সেই আবেদন মঞ্জুরও করে কলকাতা হাই কোর্ট। জানিয়ে দেওয়া হয়, হাই কোর্টের নির্দেশ ছাড়া…
Read More
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে দু’দিন বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে দু’দিন বৃষ্টির সম্ভাবনা

ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে বৃষ্টির হতে পারে। আগামী দু’দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। দক্ষিণবঙ্গের এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Read More
নিয়ন্ত্রণে দেশের দৈনিক সংক্রমনের গ্রাফ

নিয়ন্ত্রণে দেশের দৈনিক সংক্রমনের গ্রাফ

বেশ অনেকটা নিয়ন্ত্রণে আনা গেছে দেশের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। দেশের দৈনিক সংক্রমণ এবং সংক্রমণের হার আগের তুলনায় কমলেও এখনও প্রায় লাগামছাড়া দৈনিক মৃত্যু। আজও ১ হাজার ২০০ ছাড়িয়েছে এই সংখ্যা যা অবশ্যই দুশ্চিন্তার! তবে দৈনিক সংক্রমণের হার আজ কিছুটা কমেছে তুলনায়। গতকালের পর আজ দৈনিক আক্রান্তের ফের সংখ্যা ৭০ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান। শেষ পাওয়া তথ্য বলছে, গত…
Read More
যাত্রার ১২ ঘণ্টা আগে কাটা যাবে কিউআর কোড টিকিট, জানাল ইস্ট-ওয়েস্ট মেট্রো

যাত্রার ১২ ঘণ্টা আগে কাটা যাবে কিউআর কোড টিকিট, জানাল ইস্ট-ওয়েস্ট মেট্রো

এবার থেকে যাত্রার ১২ ঘণ্টা আগেই কেটে নেওয়া যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টিকিট। আগেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রো স্টেশন পর্যন্ত কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছিল। প্রাথমিকভাবে টিকিট কাটার ৪৫ মিনিট পর্যন্ত সেই কোডটি স্বয়ংক্রিয় থাকত। এবার সেই পদ্ধতিতে ১২ ঘণ্টা আগেই টিকিট কাটা যাবে বলে জানানো হল মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ক্রমশ যাত্রী সংখ্যা বাড়ছে। আগামী দিনে শিয়ালদহ স্টেশন চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। আর তাই যাত্রীসাধারণের সুবিধার্থে এই পরিষেবা চালু করা হল। মেট্রোর টোকেন কিংবা স্মার্ট কার্ড পাঞ্চ করে ঢোকার গেটেই লাগানো থাকবে কিউআর কোড স্ক্যানার। সেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে…
Read More
বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর

বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর

অবশেষে আজ কিছুটা হলেও স্বস্তি মিললেও। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে গেলেও প্রাথমিক ক্লাস গুলি কবে খুলবে তা এখনও স্পষ্ট নয়। আপাতত সেই সব শ্রেণির পড়ুয়াদের নিয়ে চলছে 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচি। তাহলে তাদের ছোটদের ক্লাস কবে থেকে খুলতে পারে? এই নিয়ে আজ বড় আপডেট দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের পাট্টা দান কর্মসূচিতে তিনি জানালেন, ছোটদের স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার। এদিন মমতা জানান, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ছোটদের স্কুল খোলা হতে পারে। তবে কোভিড পরিস্থিতি বুঝে ছোটদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একদম আগের মতো না হলেও পরিস্থিতি বুঝে রোটেশনে স্কুল খোলা হতে…
Read More
অ্যাবটের লক্ষ্য ৮ মিলিয়ন সলিউশন

অ্যাবটের লক্ষ্য ৮ মিলিয়ন সলিউশন

গ্লোবাল হেলথ কেয়ার লিডার অ্যাবট, প্রধান হ্লেথকেয়ার পার্টনার BeatO, Sugar.fit, PharmEasy, GOQii, 1MG, Zyla Health, Healthifyme এবং Fitterfly-র সাথে পার্টনারশিপের কথা ঘোষণা করেছে। এই সহযোগিতার মাধ্যমে হলিস্টিক ডায়াবেটিস ম্যানেজমেন্ট কেয়ারের এক নতুন যুগের সূচনা হবে। এই সহযোগিতার মাধ্যমে অ্যাবটের লক্ষ্য হল ৮ মিলিয়ন ডায়াবেটিস আক্রান্তদের গ্লুকোজ মনিটরিং সলিউশন অফার করা। যার মধ্যে প্রায় ৬.৫ মিলিয়ন ব্যবহারকারী ফার্মইজি এবং ১এমজি-র মাধ্যমে অ্যাক্সেস করতে পারে। উল্লেখ্য, Abbott's FreeStyle Libre ব্যবহারকারীদের তাদের গ্লুকোজ রিডিং আরও ঘন ঘন পরীক্ষা করতে সক্ষম। টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ওপর  সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে অন্তত তিন মাস সেন্সর-ভিত্তিক ডিভাইসগুলি ব্যবহারের ফলে গড় HbA1c ৮.৯% থেকে ৮%…
Read More
বিনা ভোটে জয় লাভ

বিনা ভোটে জয় লাভ

চলতি মাসের শেষ দিনে পুরসভা ভোট রাজ্যে। তার আগেই জয় প্রাপ্তি রাজ্যের শাসক দলের। পুরসভা ভোটের আগেই দুটি পুরসভা দখল করে নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বজবজ এবং সাইথিয়া পুরসভা দখল করে নিয়েছে তারা। বজবজের ১২ টি ওয়ার্ডে বিরোধী প্রার্থীই নেই বলে জানা গিয়েছে। অন্যদিকে, সাইথিয়া পুরসভায় ১৩ টি ওয়ার্ডে নেই বিরোধী প্রার্থী বলে খবর। আর তাই এই দুটি পুরসভা ভোটের আগেই চলে গেল ঘাসফুল শিবিরের দখলে। আগামী ২৭ ফেব্রুয়ারি যে ১০৮ পুরসভায় ভোট হওয়ার কথা তার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। আর আজকেই প্রমাণিত হয়ে গেল যে ইতিমধ্যেই ২ টি পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস।…
Read More
হাইকোর্টের নির্দেশে বাতিল হলো বহুজনের চাকরি

হাইকোর্টের নির্দেশে বাতিল হলো বহুজনের চাকরি

রাজ্যে চাকরি বাতিল নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে এই অভিযোগে মামলাও দায়ের হয়েছে। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল। ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিয়োগ ব্যাপক দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। একই সঙ্গে এত দিন পর্যন্ত ওই কর্মীদের যা বেতন দেওয়া হয়েছে তা উদ্ধার করার নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি আর.কে.বাগের কমিটিকে আগামী ১৪ ফেব্রুয়ারি র মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে আগে থেকেই সরব হয়েছিল চাকরি প্রার্থীরা। সেই প্রেক্ষিতেই চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়ম না মেনে যে ৫৭৩ জনকে নিয়োগ করা…
Read More
অ্যামওয়ে ইন্ডিয়া এনেছে নিউট্রিলাইট ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট

অ্যামওয়ে ইন্ডিয়া এনেছে নিউট্রিলাইট ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট

দেশের অন্যতম অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া তাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড নিউট্রিলাইট-এর আওতায় নিউট্রিশন সাপ্লিমেন্টের এক নতুন রেঞ্জ নিয়ে এসেছে – সুগন্ধী গামি ও মুখে গলে যাওয়ার মতো জেলি স্ট্রিপস ফরম্যাটের এই সাপ্লিমেন্টগুলি ট্রেন্ডি, টেস্টি, কনভিনিয়েন্ট ও সিমপ্লিফায়েড। সার্বিক স্বাস্থ্য, রোগপ্রতিরোধক্ষমতা, অস্থির সুস্থতা ও চোখের সুস্থতার জন্য অ্যামওয়ের এই নিউট্রিশন সাপ্লিমেন্টের রেঞ্জটি আনা হয়েছে। এগুলি আধুনিক জীবনধারা, বিশেষত ব্যস্ত তরুণদের উপযোগী হবে। সেইসঙ্গে, অ্যামওয়ের নিউট্রিশন পোর্টফোলিওকে আরও শক্তিশালী করবে এই নিউট্রিশন সাপ্লিমেন্টের রেঞ্জ। দৈনন্দিন পুষ্টির প্রয়োজনীয়তা পূরণের উদ্দেশ্যে অ্যামওয়ে এই নিউট্রিশন সাপ্লিমেন্টের ফর্মুলা উদ্ভাবন করেছে। নতুন রেঞ্জে তিনটি পণ্য রাখা হয়েছে: (ক) সিজ দ্য ডে – স্ট্রবেরির সুগন্ধযুক্ত গামি,…
Read More
যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর্জি

যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর্জি

করোনা সংক্রমণের তান্ডবে বিগত দু বছরের বেশি সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে কয়েক দিনের জন্য খুললেও ওমিক্রনের দাপট শুরু হলে তা আবার বন্ধ হয়ে যায়। এখন আবার নির্দিষ্ট শ্রেণি এবং কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলেছে। কিন্তু সার্বিকভাবে আগের মতো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা এখনও বলা যাচ্ছে না। এই পরিস্থিতির জন্য যে শিশুদের ব্যাপক ক্ষতি হচ্ছে তা স্পষ্ট করে দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারকে দ্রুত স্কুল খোলার পরামর্শ দিয়েছেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি আর ওদিকে কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলেছে ঠিকই, কিন্তু আগের মতো স্কুল-কলেজের পরিবেশ তৈরি হয়নি। এদিকে সপ্তম শ্রেণি পর্যন্ত 'পাড়ায় শিক্ষালয়' চালু করেছে সরকার…
Read More
নতুন মোড় নিলো রাজ্যের গরু পাচার কান্ড

নতুন মোড় নিলো রাজ্যের গরু পাচার কান্ড

এইমুহুর্তে রাজ্যের সব চেয়ে বড় কান্ড হলো গরু পাচার কাণ্ড৷ গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ গরু পাচার মামলায় এবার তলব করা হল অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ জেরায় সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ একাধিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷  সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতকালই গরু পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে নোটিশ পাঠানো হয়েছে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷ সূত্রের খবর, ওই দিন গরু পাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য…
Read More
ক্রিপ্টোকে মুদ্রার একটি ফর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া নিয়ে রাশিয়ান সরকার এবং সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে চুক্তি

ক্রিপ্টোকে মুদ্রার একটি ফর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া নিয়ে রাশিয়ান সরকার এবং সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে চুক্তি

রাশিয়ান সরকার এবং দেশের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ রাশিয়া, ক্রিপ্টোকে মুদ্রার একটি রূপ হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে বলে মনে হচ্ছে,কিন্তু দেশটি এটিকে ডিজিটাল আর্থিক সম্পদ (ডিএফএ)হিসাবে বিবেচনা করে না। চুক্তিটিতে একটি উল্লেখযোগ্য ইউ-টার্ন হয় যখন ব্যাংক অফ রাশিয়া মাত্র গত মাসেই ক্রিপ্টো অপারেশন নিষিদ্ধ করার প্রস্তাব করেছিল এবং বলেছিল যে তারা দেশের আর্থিক ব্যবস্থাকে বিপন্ন করতে পারে। রাশিয়ান সংবাদপত্র কমার্স্যান্ট রিপোর্ট করেছে যে, সরকার এবং ব্যাংক অফ রাশিয়া কিভাবে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ করতে হবে সে বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। কর্তৃপক্ষ এখন একটি খসড়া আইন প্রস্তুত করছে, যা ১৮…
Read More
ভ্যালেন্টাইনসের উপহার আমন্ড

ভ্যালেন্টাইনসের উপহার আমন্ড

কোভিড পরিস্থিতিতে সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমন্ড বাদামই হবে এই বছর ভ্যালেন্টাইনস ডে-র শ্রেষ্ঠ উপহার। ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, রাইবোফ্লাভিন, জিঙ্ক ইত্যাদির মতো ১৫টি পুষ্টি গুণে ভরপুর আমন্ড বাদাম একদিকে যেমন রক্তে শর্করার নিয়ন্ত্রণে সাহায্য তেমনি অপর দিকে হৃদরোগ এবং ওজন নিয়ন্ত্রনেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এ প্রসঙ্গে অভিনেত্রী সোহা আলি খান বলেন, ভ্যালেন্টাইন্স ডে-র উপহার হিসেবে আমন্ডবাদামের বিকল্প অন্য কিছু আর হতে পারেনা। বাদামে তামা, জিঙ্ক, ফোলেট, আয়রন এবং ভিটামিন ই এর মতো পুষ্টিকারী উপাদান থাকায় তা সামগ্রিক স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী।ইন্টিগ্রেটিভ নিউট্রিশনিস্ট এবং হেলথ প্রশিক্ষক, নেহা রঙ্গলানি বলেন, রেসিপিকে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর করে তুলতে আমন্ড বাদামের জুড়ি মেলা…
Read More
মিলল নতুন অপরাধের হদিশ: বাড়ির পোষ্য নিয়ে বাড়ছে চিন্তা

মিলল নতুন অপরাধের হদিশ: বাড়ির পোষ্য নিয়ে বাড়ছে চিন্তা

বাড়ির সামনে থেকে পোষ্য চুরি করে পালাল দুই দুষ্কৃতী। এমনটাই অভিযোগ এসেছে কলকাতার ঠাকুরপুকুর দাস এলাকায়। সরস্বতী পূজার দিন সকালে ঘোষ পরিবারের পোষ্য একটি গোল্ডেন রেট্রিভার অর্থাৎ রিও তাদের বাড়ির দরজায় খেলছিল, ঠিক সেই সময় দুই বাইক আরোহী তাদের রিও কে নিয়ে চম্পট দেয়। ঘোষ পরিবার এর সদস্য দেবলিনা ঘোষের অভিযোগ, ‘ডগন্যাপিং’ নামক এক জঘন্য অপরাধ কোভিডের সময় ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল অর্থাৎ তাদের রিও এই অপরাধের শিকার হয়েছে। একই সঙ্গে পরিবারের অভিযোগ হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হলো পুলিশ এই ব্যাপারে সক্রিয় হচ্ছে না কারণ, সে একটি কুকুর। প্রতিবেশীর ক্যামেরায় সেই দুষ্কৃতীদের চিহ্নিত করা গেছে এদের মধ্যে একজন ছেলে এবং…
Read More