10
Feb
এইমুহুর্তে রাজ্যের সব চেয়ে বড় কান্ড হলো গরু পাচার কাণ্ড৷ গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ গরু পাচার মামলায় এবার তলব করা হল অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ জেরায় সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ একাধিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতকালই গরু পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে নোটিশ পাঠানো হয়েছে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷ সূত্রের খবর, ওই দিন গরু পাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য…
