editor

10318 Posts
প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি

প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি

সংস্কারের কাজের জন্য চার মাস আংশিক ভাবে বন্ধ থাকবে বারাসত উড়ালপুল। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে সংস্কারের কাজ। সেই কাজের জন্য জেলা প্রশাসন, পূর্ত দফতর এবং বারাসত পুরসভা মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি। বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে সেখানে যান চলাচল করবে। তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন। যশোর রোড এবং ১২ নম্বর জাতীয় সড়ককে জুড়েছে বারাসত উড়ালপুলটি। চাঁপাডালি মোড়ের সঙ্গে কলোনি মোড়ের সংযোগ রক্ষা করেছে। সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারেরা সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম জেলা পুলিশ এবং প্রশাসনের প্রতিনিধিরা একটি বৈঠক…
Read More
 হাওড়ার বটানিক্যাল গার্ডেন থানা এলাকার নস্করপাড়ার ঘটনা , আগুন লেগে আতঙ্ক

 হাওড়ার বটানিক্যাল গার্ডেন থানা এলাকার নস্করপাড়ার ঘটনা , আগুন লেগে আতঙ্ক

একটি বেসরকারি হাসপাতালের নার্সদের থাকার জন্য নেওয়া পাঁচতলা বাড়ির দোতলার ফ্ল্যাটে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার, হাওড়ার বটানিক্যাল গার্ডেন থানা এলাকার নস্করপাড়ার ঘটনা। আগুনের জেরে ফ্ল্যাটটির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা নাগাদ ঘন বসতিপূর্ণ এলাকার মধ্য থাকা ওই বহুতলের দোতলায় আগুন লাগে। এলাকাবাসীরা জানান, সে সময়ে ওই হাসপাতালের নার্সদের কেউ বাড়িতে ছিলেন না। জানলা দিয়ে প্রথমে ধোঁয়া বেরোতে দেখে তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন। এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘আগুন কিছু…
Read More
এ বার শূন্য হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী রেজিস্ট্রারের পদও

এ বার শূন্য হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী রেজিস্ট্রারের পদও

উপাচার্য অন্তর্বর্তিকালীন। সহ-উপাচার্যের দু’টি পদের মধ্যে একটি শূন্য। এক বছরেরও বেশি সময় ধরে ফাঁকা ফিন্যান্স অফিসারের পদ। এ বার শূন্য হতে চলেছে স্থায়ী রেজিস্ট্রারের পদও। ছবিটা দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এ ক্ষেত্রে রাজ্যের সাহায্যপ্রাপ্ত অন্য বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে এই বিশ্ববিদ্যালয়েরপরিস্থিতি একই। উপাচার্য পদ থেকে গত বছর মে মাসে সুরঞ্জন দাস অবসর নেওয়ার পরে এখনওস্থায়ী উপাচার্য পায়নি তারা। ৩০ নভেম্বর কাজের মেয়াদ ফুরোচ্ছে বর্তমান রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর। এর পরে ওই দায়িত্ব সামলাবেন ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি এখন কলা বিভাগের সচিব।সেই সঙ্গে বিজ্ঞান বিভাগের সচিবের দায়িত্বও সামলাচ্ছেন। এই দুই দায়িত্বের সঙ্গে ইন্দ্রজিৎঅতিরিক্ত দায়িত্ব হিসাবে রেজিস্ট্রারের পদে কাজ করবেন। তাঁকে আগামী ছ’মাস…
Read More
তৈরি চা পাতায় ক্ষতিকারক কীটনাশক পেয়েছে চা পর্ষদের পরীক্ষা

তৈরি চা পাতায় ক্ষতিকারক কীটনাশক পেয়েছে চা পর্ষদের পরীক্ষা

কীটনাশক সমস্যার মোকাবিলায় মুশকিল আসান ‘যন্ত্র’ পেতে চলেছে ডুয়ার্সের চা বলয়। চলতি মরসুমে পাতা তোলার শেষ দিন, আগামিকাল ডুয়ার্স চায়ের সার্ধ শতবর্ষ উদ্‌যাপনে আত্মপ্রকাশ হবে এই যন্ত্রেরও। ছোট্ট একটি যন্ত্রের সাহায্যে জানা যাবে চা পাতার মধ্যে কীটনাশকের পরিমাণ কতটা রয়েছে। দেশীয় বাজারেও কীটনাশকের কারণে চায়ের চাহিদা কমেছে। এই পরিস্থিতিতে ‘স্মল ওয়ান্ডার’ নামে এই যন্ত্রটি গাছের পাতা পরীক্ষা করেই কীটনাশকের উপস্থিতির মাত্রা বাতলে দেবে বলে দাবি। তার ফলে, ইচ্ছে মতো গাছে কীটনাশকের প্রয়োগের পরিমাণ নিয়ন্ত্রণ করা যাবে বলে দাবি। তার জেরে, তৈরি চায়েও কীটনাশকের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আগামিকাল, ৩০ নভেম্বর লাটাগুড়ির একটি হোটেলে দেশের বিভিন্ন…
Read More
 ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের পরীক্ষায় বসতে পারবে তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণির পড়ুয়ারা

 ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের পরীক্ষায় বসতে পারবে তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণির পড়ুয়ারা

গোটা দেশে স্কুলপড়ুয়াদের পড়াশোনার মান কেমন, তা জানতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেশ জুড়ে ‘ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে’ (ন্যাস) করে তাদের বাছাই করা কিছু স্কুলে। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, পড়াশোনা সংক্রান্ত সেই জাতীয় সমীক্ষা হতে চলেছে আগামী ৪ ডিসেম্বর।  তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা পরীক্ষা দেবে ভাষা, অঙ্ক এবং আমাদের চারপাশের পৃথিবী— এই তিনটি বিষয়ের উপরে। নবম শ্রেণির পড়ুয়ারা পরীক্ষা দেবে ভাষা, অঙ্ক এবং সমাজবিজ্ঞানের উপরে। তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণির পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট। নবম শ্রেণির সময়সীমা দু’ঘণ্টা। একটি স্কুল থেকে একটি মাত্র ক্লাসেরই পরীক্ষা নেওয়া হয়। অর্থাৎ, কোনও স্কুলের তৃতীয় শ্রেণিকে যদি পরীক্ষায় ডাকা হয়, তা হলে সেই স্কুলের ষষ্ঠ বা নবম…
Read More
মেগা টুরিজ়ম হাব ‘ভোরের আলো’য় আগের মতো একটি পুলিশ ফাঁড়ি চালু করা হবে

মেগা টুরিজ়ম হাব ‘ভোরের আলো’য় আগের মতো একটি পুলিশ ফাঁড়ি চালু করা হবে

চলতি সপ্তাহেই নবান্নের শীর্ষ স্তরের সঙ্গে আলোচনার পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ‘ভোরের আলো’ থানা আগামী কিছুদিনের মধ্যে সরিয়ে দেওয়া হচ্ছে। মেগা টুরিজ়ম হাব ‘ভোরের আলো’য় আগের মতো একটি পুলিশ ফাঁড়ি চালু করা হবে। তা গজলডোবা পুলিশ ফাঁড়ি হিসাবে পরিচিত হতে পারে। আর নতুন ‘ভোরের আলো’ থানা চালু হবে বর্তমান থানার জায়গা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের আমবাড়ি পুলিশ ফাঁড়িতে। তাতে আমবাড়ি পুলিশ ফাঁড়িটি আপাতত বন্ধ হয়ে যেতে পারে। শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর বুধবার বলেন, ‘‘ভোরের আলো থানাটি সরিয়ে আরও ভাল পরিকাঠামোর জন্য আমরা আমবাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নতুন এলাকায় থানা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে গিয়েছে। দ্রুত দিনক্ষণ ঘোষণা…
Read More
কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি

কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি

ক্ষতি তো দূরস্থান, গত দু-চার বছরে এলাকায় দেখাই মেলেনি হাতির। সোমবার গভীর রাতে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের সেই এলাকাগুলিতেই তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি। হ্যামিল্টনগঞ্জের নেতাজিপল্লি, হাটখোলা-সহ একাধিক এলাকা দাপিয়ে বেড়াল তারা। তছনছ করে একাধিক দোকান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত মে মাসে ডিপোপাড়ায় হাতি তাণ্ডব চালালেও সেটা ছিল  প্রধান সড়কের অপর প্রান্তে। সোমবার রাতে আচমকা হাতির হানায় সকলেই আতঙ্কে রয়েছি।’’ বন দফতর সূত্রে খবর, খবর পেয়ে বনকর্মীরা আসার আগেই এলাকা ছেড়ে জঙ্গলে ঢুকে যায় হাতি দু’টি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরি কৃষ্ণণ বলেন, ‘‘হাতি দু’টি রাস্তা ভুলেই ওই এলাকায় গিয়েছিল বলে আমাদের ধারণা।’’স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘গভীর রাতে…
Read More
কলকাতার দীপ্তি সঙ্ঘের হয়ে ‘কন্যাশ্রী’ কাপে খেলার কথা চার কন্যার

কলকাতার দীপ্তি সঙ্ঘের হয়ে ‘কন্যাশ্রী’ কাপে খেলার কথা চার কন্যার

কারও বাবা কৃষিজীবী, কেউ আনাজ ব্যবসায়ী. কেউ ছোট চায়ের দোকান করেন। আবার কারও বাবা নেই, মা চা শ্রমিক। লিখিকা ২০১৮ সাল থেকে ফুটবল খেলছে। খারিজা বেরুবাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণির এই ছাত্রীর পছন্দ পোজ়িশন লেফট ব্যাক। লিখিকার বাবা বিকাশ বারোই কৃষিজীবী। দুই মণ্ডলঘাটের  মেয়ে ইতিমা রায় ও ২০১৮ সাল থেকে ফুটবল খেলছেন। বাবা আনাজ ব্যবসায়ী। তিনি হলদিবাড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ইতিমা শুধু ফুটবলারই নন, ১০০, ২০০ মিটার এবং লং জাম্পে তিনি জলপাইগুড়ি জেলা দলের হয়ে অংশ নিয়েছেন। পদকও পেয়েছেন। রক্ষণভাগের খেলোয়াড় প্রিয়া রায় ইতিমধ্যে রাজ্য দলের হয়ে খেলেছে। খারিজা বেরুবাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী প্রিয়াদের বাড়ি হলদিবাড়ির উত্তরপাড়ায়।…
Read More
আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ এর পরবর্তী ডিরেক্টর হিসেবে মনোনীত বঙ্গসন্তান জয় ভট্টাচার্য

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ এর পরবর্তী ডিরেক্টর হিসেবে মনোনীত বঙ্গসন্তান জয় ভট্টাচার্য

তিনি মেডিসিনের এমডি,  অর্থনীতিবিদও। কোভিড অতিমারির সময়ে নানা বিতর্কিত মন্তব্যের জেরে লকডাউন, বাধ্যতামূলক কোভিড টিকাকরণের মতো সরকারি নীতির বিরোধিতা করায় এক সময় টুইটারের মতো সমাজমাধ্যমে তাঁর প্রোফাইল নিষিদ্ধ করা হয়। সেই সব বিতর্ক সরিয়ে নতুন জমানায় সেই বঙ্গসন্তান জয় ভট্টাচার্যের উপরে আস্থা রাখলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথএর পরবর্তী ডিরেক্টর হিসেবে জয়েরই নাম মনোনীত করলেন তিনি। জয়ের জন্ম ১৯৬৮ সালে, কলকাতায়। তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মেডিসিনে এবং ২০০০ সালে অর্থনীতিতে পিএইচডি করেন। ৫৬ বছরের এই চিকিৎসক-অর্থনীতিবিদ বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের অধ্যাপক। স্ট্যানফোর্ডে তিনি অর্থনীতি এবং স্বাস্থ্য…
Read More
রোগীদের সময় ও অর্থ দুই অপচয় হচ্ছে, হয়রানিও বাড়ছে

রোগীদের সময় ও অর্থ দুই অপচয় হচ্ছে, হয়রানিও বাড়ছে

প্রায় এক মাস ধরে সিটিস্ক্যান পরিষেবা ব্যাহত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতালে গিয়ে সিটিস্ক্যান করাতে হচ্ছে রোগীদের। এই দুই জায়গার মধ্যে দূরত্ব বেশি হওয়ায় সমস্যায় পড়ছেন তাঁরা। মেডিক্যাল কলেজ কতৃপক্ষের দাবি, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। নতুন মেশিন আনার ব্যবস্থা করা হচ্ছে।প্রায় এক মাস ধরে সিটিস্ক্যান পরিষেবা ব্যাহত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগীদের দাবি, অনাময়ে সিটিস্ক্যান করে ফের হাসপাতাল আসতে হয় রিপোর্ট দেখাতে। ফলে সময় ও অর্থ দুই অপচয় হচ্ছে, হয়রানিও বাড়ছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাসপাতালের গাড়ি করে সিটিস্ক্যান করিয়ে আনা হলেও জরুরি বিভাগ বা বহির্বিভাগে আসা রোগীদের নিজে খরচ করেই…
Read More
চট্টগ্রাম এবং রংপুরে জরুরি অবস্থা জারির আবেদন

চট্টগ্রাম এবং রংপুরে জরুরি অবস্থা জারির আবেদন

বাংলাদেশে সংখ্যালঘু নেতা চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে চাপানউতর অব্যাহত। এ বার ইস্কনকে নিষিদ্ধ করতে চেয়ে সে দেশের হাই কোর্টে মামলা দায়ের করা হল। সেই সঙ্গে চট্টগ্রাম এবং রংপুরে জরুরি অবস্থা জারির আবেদনও জানানো হয়েছে আদালতে। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে ওই দুই শহরে একাধিক গোলমালের ঘটনা ঘটেছেবাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ইস্কনের পুণ্ডরীক ধামের অধ্যক্ষও বটে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৫ নভেম্বর তাঁকে গ্রেফতার করা হয়। খারিজ হয়েছে জামিনের আবেদনও। আপাতত তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। আদালত নির্দেশ দিয়েছে, বন্দি অবস্থায় চিন্ময়ের ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখতে হবে। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি এবং বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে নয়াদিল্লির তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।…
Read More
দিল্লির সঙ্গে টক্কর ,দুর্গাপুরের দূষণের মাত্রা দেখে  বলছেন শহরবাসী

দিল্লির সঙ্গে টক্কর ,দুর্গাপুরের দূষণের মাত্রা দেখে  বলছেন শহরবাসী

এ যেন দিল্লির সঙ্গে টক্কর। দুর্গাপুরের দূষণের মাত্রা দেখে এমনই বলছেন শহরবাসী। মঙ্গলবার দিনভর দুর্গাপুরে বাতাসের সার্বিক গুণমান সূচক ছিল ৩০০-র অনেক উপরে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তালিকা অনুযায়ী যা ‘খুব খারাপ’। হাওয়া না বওয়ায় এই পরিস্থিতি, মত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ থেকে বাতাসের গুণমান সহজবোধ্য করতে সূচক নির্ধারণ শুরু হয়। বাতাসের গুণমান সূচক ০-৫০ হলে তা ভাল। ৫১-১০০ সন্তোষজনক। সূচক ১০১-২০০ হলে তা মাঝারি মানের। সূচক ২০১-৩০০ হলে খারাপ এবং ৩০১-৪০০ হলে খুব খারাপ পর্যায়ে পড়ে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক চিফ ইঞ্জিনিয়ার অরূপ দে বলেন, ‘‘দুর্গাপুরের কোথাও কোথাও সূচক প্রায় ৪০০-র উপরে চলে গিয়েছে বলে জানতে…
Read More
ফেনজ়ল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে

ফেনজ়ল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘ফেনজ়ল’। উপগ্রহচিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দফতরের অনুমান, আগামী দু’দিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। শনিবার এটির স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে ফেনজ়লের সরাসরি প্রভাব না পড়লেও তার জেরে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়। আগামী শনি ও রবিবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফেনজ়ল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে বলে…
Read More
পশ্চিমবঙ্গের কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা

পশ্চিমবঙ্গের কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উৎসবের মরসুমে ৩% ডিএ (মর্ঘ ভাতা) বৃদ্ধি পেয়েছে। ৭ম বেতন কমিশনের অধীনে কর্মীরা বর্তমানে ৫৩ % ডিএ পান। ৫ম এবং ৬ষ্ঠ বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও ডিএ বৃদ্ধি পেয়েছে। তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও কোনো সুখবর পাননি। কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির পরে বেশ কয়েকটি রাজ্য সরকারও তা অনুসরণ করেছিল। অনেক রাজ্য সরকারি কর্মচারী ভাতা বৃদ্ধির সুসংবাদ পেয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সেই তালিকায় নেই। পশ্চিমবঙ্গ সরকার এখনও ডিএ বৃদ্ধির ঘোষণা দেয়নি। কবে নাগাদ ঘোষণা হতে পারে তা নিয়ে জল্পনা চলছে।  গত ডিসেম্বরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরের জানুয়ারি থেকে কার্যকর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন।…
Read More