30
Jul
বাঙালিদের খাওয়া-দাওয়া কাঁচা লঙ্কা ছাড়া অসম্পূর্ণ। সবজি বা তরকারিতে ব্যবহৃত কাঁচা লঙ্কা কোন দোকানে গিয়ে কিনে না এনে নিজের বাড়ির বাগান থেকে সরাসরি তুলে ব্যবহার করুন। অতি সহজেই নিজের বাড়ির বাগানে লাগিয়ে নিন লঙ্কার গাছ। কেমন করে তার যত্ন নেবেন? পদ্ধতি খুবই সহজ। চলুন জেনে নিই- ধাপ ১: লঙ্কা গাছ বিশেষত হালকা মাটিতেই সবচেয়ে ভালো বৃদ্ধি পায়। আদর্শ মাটি তৈরি করতে টপের মাটির সঙ্গে কম্পোস্ট, গোবর সার এবং কিছুটা বালি মিশিয়ে নিন। এতে মাটি উর্বরতা বজায় থাকবে ও বাতাস চলাচল করতে পারবে। ধাপ ২: মাঝারি আকারের মাটির টব নিতে হবে। টবের নিচে যেন অবশ্যই জল বের হওয়ার ছিদ্র থাকে, যাতে…
