editor

10320 Posts
আগামীকাল থেকে হরিয়ানায় আবার খুলতে চলেছে স্কুল

আগামীকাল থেকে হরিয়ানায় আবার খুলতে চলেছে স্কুল

বৃহস্পতিবার,১০ ফেব্রুয়ারি থেকে হরিয়ানায় শ্রেণী ১ থেকে ৯ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য পুনরায় শারীরিক ভাবে  খুলবে স্কুল।স্কুলগুলিতে শারীরিক ক্লাসে অংশগ্রহণের সময় শিক্ষার্থীদের এসওপি সহ কঠোর কোভিড-১৯ নির্দেশিকা অনুসরণ করতে হবে। কোভিড-১৯ এসওপি-এর মধ্যে বাধ্যতামূলক থার্মাল স্ক্রীনিং, বিকল্প বসার ব্যবস্থা, শিক্ষার্থীদের মুখোশ পরা এবং হ্যান্ড স্যানিটাইজার বহন করা।   https://twitter.com/chkanwarpal/status/1491085309257613313?s=20&t=3X2vZgT7HPL0dzRWQB1D4w শিক্ষামন্ত্রী কানওয়ার পাল, অফলাইন মোডে ক্লাস ১ থেকে ৯ এর শিক্ষার্থীদের জন্য হরিয়ানায় স্কুলগুলি পুনরায় খোলার ঘোষণা করার সময় বলেছিলেন যে যদি অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চান, তবে অনলাইন ক্লাসগুলিও চলবে। "হরিয়ানায় স্কুলগুলি ১ থেকে ৯ তম শ্রেণীর জন্য ১০ ফেব্রুয়ারি থেকে খোলা হবে।শ্রেণীকক্ষে কোভিড-১৯ যথাযথ আচরণ কঠোরভাবে অনুসরণ করা হবে।…
Read More
কর্ণাটকের হিজাব বিতর্কে মুসলিম মহিলাদের পাশে মালালা

কর্ণাটকের হিজাব বিতর্কে মুসলিম মহিলাদের পাশে মালালা

হিজাব বিতর্ক নিয়ে এবার সরব হলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে টুইটারে মালালা লিখেছেন, ‘হিজাব পরে মেয়েদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা ভয়ঙ্কর ঘটনা।’ এর পরই ভারতের রাজনীতিকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘মুসলিম মহিলাদের কোণঠাসা করার চেষ্টা এ বার বন্ধ করুন আপনারা।’ এই প্রথম নয়। এর আগে কৃষি আইন নিয়ে সরব হয়েছিলেন মালালা। কৃষকদের সমর্থনে মোদী সরকারের কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। হিজাব নিয়ে একটি সংবাদ নেটমাধ্যমে প্রকাশ করে সেই বিষয়ে মুখ খুলেছেন মালালা। হিজাব বিতর্কের আঁচ ইতিমধ্যেই কর্নাটকের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রদেশ এবং পুদুচেরিতে পৌঁছে গিয়েছে। বিতর্ক তো থামছেই না বরং আরও ক্ষোভের আঁচ বাড়ছে কর্নাটক…
Read More
মনোনয়ন জমা দিলেন বীরেন পুত্র শুভজিৎ কুন্ডু

মনোনয়ন জমা দিলেন বীরেন পুত্র শুভজিৎ কুন্ডু

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা শুভজিৎ কুন্ডু। উল্লেখ্য কোচবিহারের প্রাক্তন পৌরপতি বীরেন কুন্ডুর একমাত্র সন্তান শুভজিত বাবু। বাবার হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি হয় শুভজিৎ কুন্ডু র।এর আগে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। এবারের নির্বাচনে তার পূর্বতন ওয়ার্ড নং১১ নম্বর তপশিলি মহিলাদের জন্য সংরক্ষিত হবার ফলে শুভজিত বাবু বেছে নিয়েছেন তার পার্শ্ববর্তী ওয়ার্ড ১৭ নম্বর কে। ১৭ নম্বর ওয়ার্ডে শুভজিত বাবুর বাবার ভালো প্রভাব ছিল।আর সেটাকেই প্লাস পয়েন্ট করে ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন শুভজিত বাবু রাজনৈতিক মহল এমনটাই মনে করে। এদিন সকালে শুভজিৎ বাবুর সাথে মনোনয়ন পেশ করতে দেখা যায় ১০ নম্বর…
Read More
সামান্য বাড়ল আজ বঙ্গের দৈনিক সংক্রমন

সামান্য বাড়ল আজ বঙ্গের দৈনিক সংক্রমন

প্রতি নিয়ত রদবদল হচ্ছে বঙ্গের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। বেশ কিছুটা স্বস্তি পাওয়া গেছিল বিগত কদিনের সংক্রমণের সংখ্যায়, তবে আজ ফের রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। আগের তুলনায় মৃত্যুও বাড়ল বঙ্গে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ১.৮৭ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ১০৮ জন। উত্তর ২৪ পরগনা সহ বাকি সব জেলায় ১০০-র নীচে সংক্রমণ।…
Read More
নয়া বিজ্ঞপ্তি জারি হলো পাড়ায় পাড়ায় পাঠশালা নিয়ে

নয়া বিজ্ঞপ্তি জারি হলো পাড়ায় পাড়ায় পাঠশালা নিয়ে

বিগত দু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খুলেছে পাড়ায় পাড়ায় পাঠশালা। প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত গতকাল থেকে চালু হওয়া 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচিতে স্কুলগুলিতে স্বাভাবিক সময়ে পঠন পাঠন চলবে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন এই ক্লাস নেওয়া হবে বলে জানান হয়েছে। উল্লেখ্য, এর আগে এই কর্মসূচিতে সপ্তাহে পাঁচ দিন সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ছাত্র ছাত্রীদের ক্লাস নেওয়ার কথা বলা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত এই ক্লাস নিতে হবে সব জেলাশাসকদের জানিয়ে দেওয়া…
Read More
রাজ্যপালের বিরুদ্ধে এবার দায়ের হলো মামলা

রাজ্যপালের বিরুদ্ধে এবার দায়ের হলো মামলা

তিক্ততা বাড়ছে রাজ্য সরকার ও রাজ্যের রাজ্যপালের সম্পর্কে৷ এবার এই তিক্ততা পৌছালো শিখরে৷ রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার পৌঁছল হাইকোর্টের দরজায়৷ অবিলম্বে রাজ্যপালের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার৷ অভিযোগ, সংবিধান বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল৷ নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারের কাজে বাধা দিচ্ছেন৷ মামলাকারীর প্রশ্ন, কী ভাবে এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে বাধা দেন রাজ্যপাল? এই মামলায় রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকেও পার্টি করা হয়েছে৷ শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির হবে বলে সূত্রের খবর৷ মামলার সব পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে৷  রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক ইস্যুতে নবান্নের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজভবন৷ সরকারি নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যপাল৷ রাজ্য…
Read More
মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা

মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা

তোড়জোড় শুরু হয়েছে আসন্ন ভোটের। বিজেপির বিরুদ্ধে প্রচার করতে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে সমর্থন করতে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি ইতিমধ্যেই বলেছেন যে, সেই রাজ্যের মানুষ বিজেপিকে সরিয়ে দিলেই দেশ থেকে বিজেপিকে তাড়িয়ে দেবেন তারা। পাশাপাশি গেরুয়া শিবিরের বিরুদ্ধে একের পর এক বাণ ছুঁড়েছেন মমতা। কিন্তু তাঁর এই উত্তরপ্রদেশ সফর এবং গণতন্ত্র নিয়ে মন্তব্যকে চরম কটাক্ষ করেছেন বাংলার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পর পর টুইট করে শ্লেষাত্মক আক্রমণ করেছেন তিনি। শুভেন্দু এদিন টুইট করে লেখেন, ''উত্তরপ্রদেশের মানুষদের আমি বলতে চাই যে, যে মহিলা সেখানে গিয়ে গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের মূল্যবোধের প্রচারে নেমেছেন, তাঁর হাতেই রক্ত লেগে…
Read More
দেশের দৈনিক সংক্রমকে রোখা গেলেও কিছুতেই আটকানো যাচ্ছে না মৃত্যুর সংখ্যাকে

দেশের দৈনিক সংক্রমকে রোখা গেলেও কিছুতেই আটকানো যাচ্ছে না মৃত্যুর সংখ্যাকে

কিছুতেই কমছে না দেশবাসীর উদ্বেগ। দেশের দৈনিক সংক্রমণ এবং সংক্রমণের হার আগের তুলনায় কমলেও এখনও প্রায় লাগামছাড়া দৈনিক মৃত্যু। আজ প্রায় ১ হাজার ২০০-র কাছাকাছি এই সংখ্যা যা অবশ্যই দুশ্চিন্তার! তবে দৈনিক সংক্রমণের হার আজ কিছুটা কমেছে তুলনায়। অনেক দিন পর আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান। শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত…
Read More
আগামী কাল থেকে আবার শুরু হতে পারে বৃষ্টি

আগামী কাল থেকে আবার শুরু হতে পারে বৃষ্টি

এবার ধীরে ধীরে কমতে চলছে শীতের প্রকোপ৷ বদলে যাচ্ছে আবহাওয়া৷ সামান্য বেড়েছে তাপমাত্রাও৷ তবে পারদ ছিল স্বাভাবিকের চেয়ে নীচে৷ আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস৷ সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়৷ তবে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে৷  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে৷ আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে বাড়বে পুবালি হাওয়ার দাপট৷ তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ উপরের দিকে জেলাগুলিতে বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পপিমাণ বাড়বে রাজ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন…
Read More
জনসমক্ষে প্রকাশ্যে এলো পিএম কেয়ার্স ফান্ডের তথ্য

জনসমক্ষে প্রকাশ্যে এলো পিএম কেয়ার্স ফান্ডের তথ্য

বিগত দু বছর ধরে গোটা দেশে তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। ২০২০ সালে বিশ্বজুড়ে  কোভিড মহামারীর দাপট শুরু হওয়ার পর পিএম কেয়ার্স ফান্ড গঠন করেছিল কেন্দ্রীয় সরকার৷  প্রথম বছরেই ওই তহবিলে জমা পড়ে প্রায় ১১ হাজার কোটি টাকা৷ পিএম কেয়ার্স ফান্ডের ওয়েবসাইটে একটি অডিট স্টেটমেন্ট রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷  সেখানেই উঠে এসেছে এই তথ্য৷ জানা গিয়েছে, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রথম ১২ মাসে এই তহবিলে জমা পড়েছে মোট ১০ হাজার ৯৯০ কোটি টাকা৷ এর মধ্যে ৩৯৬৭ কোটি বা মোট তহবিলের ৩৬.১৭ শতাংশ টাকা বিভিন্ন ত্রাণ ও প্রকল্পের জন্য ব্যবহার করা হয়েছে।  কোভিড সংক্রমণের মতো জরুরি অবস্থায় (প্রাকৃতিক দুর্যোগের বাইরে) অনুদান সংগ্রহের জন্য…
Read More
কংগ্রেসের সাথে হাত মেলালেন সুদীপ

কংগ্রেসের সাথে হাত মেলালেন সুদীপ

সময় ভালো যাচ্ছে না রাজ্যের গেরুয়া শিবিরের। একের পর এক ভাঙ্গন দেখছে রাজ্যের গেরুয়া শিবির। সদ্য মাত্র গতকালই বিজেপির প্রাথমিক সদস্য পদ তো ছেড়েইছিলেন, একই সঙ্গে বিধানসভার সদস্যপদ ত্যাগ করেন ত্রিপুরার নেতা সুদীপ রায় বর্মণ। একাধিকবার জল্পনা তৈরি হয়েছিল যে তিনি দিল ছাড়ছেন। অবশেষে সেই জল্পনা সত্যি হয়েছে। কিন্তু অনেকে যেটা ভাবছিল যে তিনি হয়তো তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, সেই ভাবনা ভুল হয়ে গেল। সুদীপ দল বদল করলেন ঠিকই, কিন্তু গেলেন কংগ্রেসে। শুধু তিনি নন, কংগ্রেসে যোগ দিয়েছেন অন্য এক নেতা আশিস কুমারও। দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে নাম লেখান তারা দুজন। তাদের দুজনের গলায় উত্তরীয় পরিয়ে…
Read More
৮ফেব্রুয়ারি থেকে বাজারে উপলব্ধ রেনো ৭ প্রো

৮ফেব্রুয়ারি থেকে বাজারে উপলব্ধ রেনো ৭ প্রো

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড OPPO-র বহু প্রতীক্ষিত পোর্ট্রেট এক্সপার্ট রেনো ৭ প্রো ৫জি চলতি বছরের ৮ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে। ২৫৬জিবি স্টোরেজ এবং ১২জিবি RAM সহ স্মার্টফোনটির দাম ৩৯,৯৯৯০টাকা। রেনো ৭ প্রো ৫জি ৫০এমপি সোনি আইএমএক্স৭৬৬ ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর এবং আইএমএক্স৭০৯- এর সাথে আলো-সংবেদনশীল ফ্রন্ট ইমেজ সেন্সর-এর কারণে একটি স্টারলিং পোর্ট্রেট ফটো/ভিডিও অভিজ্ঞতা প্রদান করে। ক্যামেরাগুলিতে ডিওএল-এইচডিআর প্রযুক্তি থাকায় কম আলোতেও ভালো ফটো তোলার ক্ষমতা রাখে। এছাড়া OPPO-এর RAM সম্প্রসারণ প্রযুক্তি চাহিদাপূর্ণ পরিস্থিতিতে RAM হিসাবে কাজ করার জন্য স্টোরেজ ক্ষমতা থেকে অতিরিক্ত ৩জিবি/৫জিবি/ ৭জিবি ধার করতে দেয়। এই নতুন OPPO রেনো ৭ প্রো ৫জি আকর্ষণীয় স্কিম এবং অফার সহ…
Read More
স্বস্তি মিলছে বাংলার দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

স্বস্তি মিলছে বাংলার দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

বেশ খানিকটা স্বস্তি মিললেও রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। আগের তুলনায় মৃত্যুও কমেছে বঙ্গে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ২.৫৯ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.১২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ১০৫ জন এবং কলকাতা দ্বিতীয়, সেখানে সংক্রামিত ৭৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট…
Read More
পাড়ায় পাড়ায় পাঠশালা খুললে তাহলে স্কুলে নয় কেন

পাড়ায় পাড়ায় পাঠশালা খুললে তাহলে স্কুলে নয় কেন

বহু সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কোভিড আবহে থেকে রাজ্যে শুরু হয়েছে 'পাড়ায় শিক্ষালয়'। এই নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। তাও অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল এবং কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে যাওয়ায় সেই বিতর্ক একটু কমেছে। কিন্তু ছোটদের স্কুল না খুলে এই কর্মসূচি হচ্ছে বলে এখন প্রশ্ন তোলা হচ্ছে। শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইতিমধ্যেই। সংগঠনের বক্তব্য, 'পাড়ায় শিক্ষালয়' শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাস্তব পরিস্থিতি অনুযায়ী এ ছাড়া অন্য কোন উপায় নেই। কোথাও কোথাও মাঠে, কোথাও বা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তার বেশিরভাগ জায়গায় রোদে গরমে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ নাজেহাল। বহু ক্ষেত্রে অব্যবস্থাও চোখে…
Read More