13
Sep
সোমবার সন্ধেয় বিশাল এক অজগরক দেখে থমকে যায় গাড়িঘোড়া।জাতীয় সড়কে যানজটে জেরবার মাল ব্লকের বাগ্রাকোট এলাকা। খবর চাউর হতেই রাস্তায় ছুটে আসেন এলাকার লোকজন। এদিন সন্ধেয় বাগ্রাকোটের চানমাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক পার করছিল ওই অজগরটি। তাকে দেখে দাঁড়িয়ে পড়ে গাড়িঘোড়া। হর্নের দাপটে অজগরটি রাস্তার পাশে কলাগাছের জঙ্গলে ঢুকে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন এলাকার সর্পপ্রেমী পূর্ণেন্দু ঘোষ ও মালবাজার বন দফতরের কর্মীরা। গাড়িঘোড়া দাঁড়িয়ে পড়ার পর অজগরটি ফের রাস্তা পার করার চেষ্টা করছিল। সেইসময় সাপটি ধরা পরে পূর্ণেন্দুবাবুর হাতে। প্রায় ১২ ফুট লম্বা ওই অজগরটিকে খাঁচায় বন্দি করে ফেলেন তিনি। এরপর সাপটিকে নিয়ে গিয়ে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেন…
