07
Feb
আসন্ন পুরসভা ভোট। পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে তৃণমূলের অন্দরে বিক্ষোভের মাঝেই দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে ঘাসফুর শিবির৷ এই বিষয়ে উদ্যোগী হয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশান্ত কিশোরের সঙ্গে এ বিষয়ে এসএমএস চালাচালি হয়েছে বলেও খবর। ২০১৯ সালে লোকসভা ভোটের পর বাংলায় তৃণমূলের সঙ্গে কাজ করতে আসেন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ লোকসভা ভোটে বিজেপি’র কাছে ধাক্কা খাওয়ার পর ২০২১ সালের বিধানসভা ভোট ছিল তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় আসেন পিকে৷ একুশের নির্বাচনে প্রার্থী বাছাই থেকে ভোট কৌশল তৈরি, একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি৷ দলের অন্দরে তাঁর এই গুরুত্ববৃদ্ধি ভালো চোখে নেননি…
