editor

11195 Posts
রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী?

রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী?

রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক মমতা জানান, রাজনীতি এতো নোংরা হয়ে যাবে জানলে রাজনীতিতে আসতাম না। প্রতিহিংসা না প্রকাশ্যে হিংসা। আমি আগেই বলেছিলান সমাজসেবা করতে রাজনীতিতে এসেছিলাম। এক মুহূর্তে ছেড়ে দিতে পারেন মুখ্যমন্ত্রীর কুর্সি৷ কিন্তু সাধারণ মানুষের জন্য ওই চেয়ারে আছেন তিনি। এদিন মমতা আরও বলেন, তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস পরিবারটাকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না, তাহলে ছেড়ে কথা বলব না।
Read More
জলে ডুবে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের!

জলে ডুবে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের!

জলে ডুবে হোস্টেলে থাকা এক একাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যুর মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সবং থানার অন্তর্গত দশগ্রাম এলাকায়। বুধবার সকালে দশগ্রাম হাইস্কুলে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ছাত্রের নাম সাগর গুছাইত, বয়স আনুমানিক ১৭ বছর। তাঁর বাড়ি বেলদা থানার অন্তর্গত রাধানগর এলাকায়৷ সাগর এই স্কুলের হোস্টেলে থাকতো৷ এদিন স্কুল শুরু হওয়ার আগে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তার। ঘটনার পরেই সবং থানার পুলিশ ওই ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।
Read More
মন্ত্রিত্ব খোয়াতে পারেন শ্রীকান্ত!

মন্ত্রিত্ব খোয়াতে পারেন শ্রীকান্ত!

এবার মন্ত্রিত্ব হারাতে পারেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো। দিন কয়েক আগে দলের সাংসদ,বিধায়ক সহ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক ভিডিও ক্লিপ ভাইরাল হয়। যার জেরে শোকজ করা হয়েছিল শ্রীকান্ত মাহাতোকে। এবার রাজ্য সরকারের তরফে শ্রীকান্ত মাহাতোর এসকর্ট কার তুলে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে এবার কি মন্ত্রীত্ব হারাতে পারেন শ্রীকান্ত মাহাতো? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, রবিবার ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মন্তব্যে তীব্র অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল।সেই ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দলীয় কর্মীদের নিয়ে…
Read More
কুণালের মামলায় শুভেন্দুকে হাজিরার নির্দেশ!

কুণালের মামলায় শুভেন্দুকে হাজিরার নির্দেশ!

কুণাল ঘোষের করা মামলায় শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ আদালতের। জানা গিয়েছে,২২ সেপ্টেম্বর শুভেন্দুকে সশরীরে মেট্রোপলিটন কোর্টে হাজিরার  দিতে হবে। কিসের মামলা? জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে একটি রাজনৈতিক সভা থেকে কুণাল ঘোষকে তেজ্যাপুত্র করেছিলেন তাঁর পিতা। এমনই আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণে বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতে মামলা করেন কুনাল ঘোষ। সেই মামলার পরিপেক্ষিতে শুভেন্দু অধিকারীকে সশরীরে আদালতের তরফে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এদিকে, শুভেন্দু অধিকারীর আইনজীবী আর্জি জানিয়েছিলেন, যেন বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরা দিতে না হয়। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত। এবার তাহলে গ্রেফতার হবেন রাজ্যের বিরোধী দলনেতা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
Read More
পুলিশ দিবসের আগে একাধিক বড় ঘোষণা মমতার

পুলিশ দিবসের আগে একাধিক বড় ঘোষণা মমতার

পুলিশ দিবসের আগে একাধিক বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক ছিল। সেই বৈঠক থেকে মমতা ঘোষণা করেন,কনস্টেবলের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা বাড়িয়ে করা হল ৩০ বছর। এদিন মমতা জানিয়েছেন, প্রশিক্ষণ নিতে অনেক সময় চলে যায়৷ কোনও পুলিশকর্মী মারা গেলে, তাঁর পরিবারের কোনও সদস্য চাকরি পান। তাঁদের ক্ষেত্রে দৈহিক মাপজোক চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না বলে জানালেন মমতা৷ দৈহিক উচ্চতার নিরিখেই তাঁদের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পদোন্নতিতেও বাড়ল বয়সসীমা৷ বাড়ল পুলিশের গাড়িচালকদের বেতন৷ কলকাতা পুলিশের এসিপি-ডিসিপি ইউনিফর্ম অ্যালাউন্স ১৫ হাজার টাকা। ‘সমস্ত র‍্যাঙ্কের পুলিশ কর্মীদের ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে।
Read More
তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজারহাট শিবিরে নিয়ে কটাক্ষ করেন

তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজারহাট শিবিরে নিয়ে কটাক্ষ করেন

বিজেপির তিনদিনের প্রশিক্ষণ শিবির  রাজারহাটের বৈদিক ভিলেজে সোমবার থেকে শুরু হয়েছে। শিবিরের দুই প্রধান আলোচক হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং এ রাজ্যের জন্য নিযুক্ত নয়া পর্যবেক্ষক সুনীল বনসল। বুথ ভিত্তিক সংগঠন আরও জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই শিবিরে। সাংসদ, বিধায়ক, রাজ্য ও জেলা পর্যায়ের বহু নেতা অংশ নিয়েছেন এই শিবিরে। এই শিবির  উপলক্ষে একটি পুস্তিকা বিলি করা হয়েছে সদস্যদের মধ্যে। বৈদিক ভিলেজের মতো ফাইভ স্টার রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে দলের বিক্ষুব্ধ অংশ প্রশ্ন তুলেছে। তাকে সামনে রেখেই আলোচনা চলছে। তাদের অভিযোগ, প্রায় আড়াই কোটি টাকা খরচ করে এই বিপুল আয়োজনের কোনও অর্থ…
Read More
ডুরান্ডে আজ মরণ-বাঁচন ম্যাচ মোহনবাগানের

ডুরান্ডে আজ মরণ-বাঁচন ম্যাচ মোহনবাগানের

 সদ্য ডার্বি জিতেছেন। এমন মধুর জয়ের পর কোথায় খুশিতে উৎফুল্ল থাকবেন, তা নয় উলটে চিন্তায় ডুবে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। চিন্তার কারণ ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে ওঠার সাপ লুডোর অঙ্ক। ডার্বি জিতে সাময়িক স্বস্তি এসেছে বটে, কিন্তু বুধবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের (Mohun Bagan) কার্যত ‘ডু অর ডাই’ পরিস্থিতি। ডুরান্ডের শেষ আটে জায়গা পাকা করতে গেলে নেভির বিরুদ্ধে জিততেই হবে জনি কাউকোদের। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে রাজস্থান ইউনাইটেডের পয়েন্ট নষ্টের দিকেও। এই জটিল অঙ্কের হিসেব নিকেশ ফেরান্দোর চিন্তা আরও বাড়িয়েছে নেভি ম্যাচে দলের আক্রমণভাগের মুখ হুগো বুমোসের না থাকা। কার্ড সমস্যায় খেলতে পারবেন না…
Read More
বিজেপি ছাড়ছেন নিশীথ প্রামাণিক সহ ২ মন্ত্রী ও তিন সাংসদ!

বিজেপি ছাড়ছেন নিশীথ প্রামাণিক সহ ২ মন্ত্রী ও তিন সাংসদ!

বছর ঘুরলেই বাংলায় পঞ্চায়েত ভোট। তাই এখন থেকেই মাঠে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। আগামীতে কিভাবে বিজেপি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই করবে,তার রণকৌশল ঠিক করতে রাজ্যে এসেছেন সুনীল বানসাল। সদ্য বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন তিনি। তিনি দুদিনের জন্য বঙ্গ সফরে এসেছেন বলে সূত্র মারফত জানা গেছে। বিজেপি সূত্রে খবর, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে তার এই সফর। বৈঠক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবির ছিল। যার নেতৃত্বে ছিলেন সুনীল বানসাল। সুনীল বানসালের নির্দেশ অনুযায়ী, দলের সব বিধায়ক,সব সাংসদের উপস্থিতি ছিল বাধ্যতামূলক।কিন্তু বিজেপি সূত্রে খবর, দলের ৬ সাংসদ অনুপস্থিত রয়েছেন। যাদের মধ্যে ৩ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন। অর্থাৎ সুভাষ সরকার ব্যতীত,…
Read More
সবংয়ে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার!

সবংয়ে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার!

সবং,৩০ সেপ্টেম্বর: জলে ডুবে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বুড়াল এলাকায়। এই মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম অষ্টমী দোলাই,তিনি গৃহবধূ বলেই জানা গিয়েছে। বয়স আনুমানিক ১৮। ঘটনার খবর পেয়েই সবং থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পরেই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
Read More
পর্নস্টারকে প্রার্থী করবে বামেরা!

পর্নস্টারকে প্রার্থী করবে বামেরা!

মহিলা হিসেবে ব্রাজিলে তাঁর নামই সবচেয়ে বেশি গুগল করা হয়। তাই এবারে বামপন্থীদের হয়ে ভোটে দাঁড়াতে চলেছেন প্রাক্তন ব্রাজিলিয়ান পর্নস্টার ‘ এলিসা স্যাঞ্চেস। তিনি জানিয়েছেন, নির্বাচনে জিতলে মহিলাদের অধিকারের উন্নতির জন্য তিনি লড়াই করবেন। শুধু তাই নয়, স্বাস্থ্য,কর্মসংস্থান, এলাকার উন্নয়নের উপর জোর দেবেন। জানা গিয়েছে, প্রাক্তন ব্রাজিলিয়ান পর্নস্টার ‘রঞ্চি’ এলিসা স্যাঞ্চেসকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ব্রাজিলের বামপন্থী দল ‘ডেমোক্রেটিক লেবার পার্টি’। এদিকে রঞ্চি’ এলিসা স্যাঞ্চেস আরও বলেন,আমার প্রধান উদ্দেশ্য হল সহিংসতার পরিস্থিতিতে মহিলাদের সমর্থন করা। আমি ভুক্তভোগী ছিলাম এবং আমার মেয়েকে একা বড় করে তুলেছি। আমি নারীর ব্যথা বুঝি। আমি এমন আইন প্রস্তাব করতে চাই যা এসকর্টদের কাজের অবস্থার…
Read More
ফের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর!

ফের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর!

এবছরই দুর্গাপুজোকে ইউনেস্কর পক্ষ থেকে দেওয়া হয়েছে হেরিটেজ তকমা। তাই বছর রাজ্যে টানা ১ মাস ধরে চলবে দুর্গোৎসব পালন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ১লা সেপ্টেম্বর হতে চলেছে রাজ্যজুড়ে বিশাল পদযাত্রা। সেই কারণে আগামী বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়েছে স্কুল, অফিস। এমনটাই সূত্র মারফত জানা গেছে। সূত্রের খবর, স্কুল ছুটি হয়ে যাবে বেলা বারোটায়। এদিকে অফিস ছুটি বেলা ১টায়। ১লা সেপ্টেম্বর দুর্গা পুজার এই বিশাল পদযাত্রায় অংশ নেবেন লক্ষ লক্ষ মানুষ। পদযাত্রাটি হবে কালারফুল। এমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন কালো ছাতা ব্যবহার করা যাবে না,করতে হবে রঙিন ছাতা। শুধু কলকাতায় নয়, রাজ্যের জেলায় জেলায় এই পদযাত্রাটি হবে।
Read More
জহর সরকারকে সাংসদ পদ ছেড়ে দিতে বললেন সৌগত রায়!

জহর সরকারকে সাংসদ পদ ছেড়ে দিতে বললেন সৌগত রায়!

দলের দুর্নীতি ইস্যুতে সরাসরি দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। এবার তাঁরই বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের আরেক সৌগত রায়। তিনি বলেন,উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন,আমরা অন্য কাউকে উপনির্বাচনে জিতিয়ে নেব। সেই সঙ্গে সৌগত রায় আরও যোগ করেন, জহর সরকার একটা স্বার্থপর আমলা। তৃণমূলের হয়ে কোনও আত্মত্যাগ করেননি তিনি। বর্ষীয়ান তৃণমূল সাংসদের এহেন মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে,তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন জহর সরকার? নাকি দল ছেড়ে অন্য দলে যাবেন তিনি? সবটা সময়ই বলবে। সেই দিকে নজর থাকবে। কি বলেছিলেন জহর সরকার? জহর সরকার দাবি করেন, দলের একটা দিকে পচে গিয়েছে। এমন দল…
Read More
রাম সেতু’ সিনেমা নিয়ে সুব্রহ্মণ্যম স্বামী  টুইটারে প্রকৃত সত্য বিকৃত করার অভিযোগ করেন

রাম সেতু’ সিনেমা নিয়ে সুব্রহ্মণ্যম স্বামী  টুইটারে প্রকৃত সত্য বিকৃত করার অভিযোগ করেন

'রাম সেতু' নিয়ে আইনি জটিলতায় অক্ষয় কুমার। 'রাম সেতু' টিমকে আইনি চিঠি পাঠালেন বিজেপি নেতা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই আর সেইমতোই অক্ষয় কুমার ও টিম ‘রাম সেতু’কে আইনি নোটিশ ছবিতে ‘তথ্য বিকৃত' করা হয়েছে, এমন অভিযোগ এনেছেন বর্ষীয়ান বিজেপি নেতা। টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী জানান, ভুল তথ্য পরিবেশন এবং ছবিতে প্রকৃত সত্য বিকৃত করার অভিযোগ উঠেছে 'রাম সেতু' টিমের বিরুদ্ধে। অভিজ্ঞ রাজনীতিবিদ টুইট করেন, ‘মুম্বইয়ের সিনেমায় একটা খারাপ স্বভাব ভুল এবং অনুপযুক্ত  তথ্য পরিবেশন। অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ ছবি পরিচালনাক অভিষেক শর্মা। এই ছবির দায়িত্বে রয়েছে অক্ষয়ের সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’, আমাজন প্রাইম ভিডিয়ো, আবুদান্তিয়া…
Read More
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি

গতকাল মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কয়লা পাচারকাণ্ড - এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল ইডি। ইডি সূত্রে খবর, শুক্রবার অভিষেককে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে আসছেন ইডির আধিকারিকেরা। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন,তৃণমূল কংগ্রেসকে ভয় পায় বিজেপি। কেন্দ্রীয় সরকার এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। অন্যদিকে,অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর দাবি,মুখ্যমন্ত্রী সব আগে থেকেই জানতেন।…
Read More