26
Nov
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগে পরীক্ষার খাতা-বিতর্কের জেরে সোমবার দুই শিক্ষকের দফতরে তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়াদের একাংশ। এর আগে এক শিক্ষককে কারণ দর্শাতে বলা হয়েছিল। এ দিন অপর শিক্ষককেও কারণ দর্শাতে বলা হয়েছে বলে খবর।পড়ুয়াদের অভিযোগ, ওই দুই শিক্ষক পরীক্ষার খাতা না দেখেই নম্বর দিয়েছেন। কোনও ক্ষেত্রে নম্বর কেটে কমানো হয়েছে। দুই শিক্ষককে সাসপেন্ড করার দাবি তুলেছেন তাঁরা। ওই খাতাগুলি ফের বাইরের পরীক্ষককে দিয়ে দেখানোর দাবিও উঠেছে। বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তী জানান, অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত সিদ্ধান্ত নিয়েছেন, সংশ্লিষ্ট খাতাগুলি আগে বোর্ড অব স্টাডিজ়ে পাঠানো হবে। সেখানেই এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, নেওয়া হবে।এ দিন যখন ওই দুই শিক্ষকের…
