editor

11195 Posts
নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল’

নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল’

বৃহস্পতিবার সামনে এল জাহ্নবী কাপুরের আসন্ন ছবি গুঞ্জন সাক্সেনা মুক্তির তারিখ। ১২ অগস্ট,স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে। দেশাত্মবোধক ভাবনায় ভরপুর এই ছবি,যেখানে শ্রীদেবী কন্যার দেখা মিলবে খাকি উর্দিতে। এদিন গুঞ্জন সাক্সেনা ছবির নতুন দুটি চরিত্রের লুকও সামনে আনল নেটফ্লিক্স ইন্ডিয়া। এই ছবিতে জাহ্নবীর পাশাপাশি দেখা মিলবে অঙ্গদ বেদী ও পঙ্কজ ত্রিপাঠির। গুঞ্জন সাক্সেনার দাদার চরিত্রে অভিনয় করছেন অঙ্গদ। জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামের দেওয়ালে লেখেন, আমি গর্বিত আপনাদের সামনে দেশের প্রথম মহিলা বায়ু সেনা অফিসারের যুদ্ধে যাওয়ার গল্প হাজির করতে পেরে। একটা জার্নি যা বহু মানুষকে অনুপ্রেরণা দেবে,ঠিক যেমনভাবে আমাকে অনুপ্রাণিত করেছে। গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল আপনাদের সামনে…
Read More
১০ লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল এক বাচ্চা ছেলে

১০ লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল এক বাচ্চা ছেলে

বৃহস্পতিবার সকাল ১১ টা মধ্যপ্রদেশে ঘটে গেল এক সাঙ্ঘাতিক দুঃসাহসিক ঘটনা। মাত্র ১০ বছররে ওই একরত্তি ছেলের যে এত সাহস, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি কেউ। নিমেষের মধ্যেই লোকজনের ভিড়ের মধ্যে দিয়ে নিজের কাজ হাসিল করে বেরিয়ে গেল। পুলিশ নামল তল্লাশিতে। রোজকারের মত কাজ হচ্ছিল ব্যাংকে। অন্যান্য দিনের মতই লোকজনের ভিড় ছিল মধ্যপ্রদেশের নিমুচ জেলায় একটি ব্যাংকে। ক্যাশকাউন্টারের সামনে গ্রাহকও ছিলেন বেশ কয়েকজন। তবে এরই মধ্যে সেখানে বছর ১০-এর একটি ছোট খাটো চেহারার বাচ্চা ঢুকে পড়ে। চেহারায় ছোট হওয়ায় লোকজনের ভিড়ে হারিয়ে যায়। ক্যাশকাউন্টারে থাকা স্টাফ সামান্য বিরতি নিয়ে তাঁর সিট ছেড়ে পাশের টেবিলে সবে মাত্র গিয়েছেন, সেই সুযোগেই বাচ্চাটি…
Read More
উচ্চমাধ্যমিকে রেকর্ড পাস, এগিয়ে কলকাতা

উচ্চমাধ্যমিকে রেকর্ড পাস, এগিয়ে কলকাতা

 কোভিড পরিস্থিতির মোকাবিলা করে অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের উচ্চমাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। মাধ্যমিকে পিছিয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফল কলকাতার পড়ুয়াদের ৷ এবার উচ্চমাধ্যমিকে মেধাতালিকা প্রকাশ হল না৷ মোট পরীক্ষার্থী ৭ লাখ ৭৫ হাজার ৩৩৪ ৷ পাস করেছেন ৯০.১৩ শতাংশ ৷  ৫০০-এর মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯৷ চলতি বছরে পাসের হারে নজির উচ্চমাধ্যমিকে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এবারে পাশের হারে রেকর্ড ৷  গতবারের তুলনায় পাসের হার বাড়ল ৩.৮৩ শতাংশ ৷ ছেলেদের পাসের হার ৯০.৪৪ শতাংশ ৷ উচ্চমাধ্যমিকে ছাত্রীদের পাসের হার…
Read More
জঙ্গিপুরে উদ্ধার জাল নোট

জঙ্গিপুরে উদ্ধার জাল নোট

জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানা গতকাল পাপাই ঘোষ ও কৌশিক কুমার মন্ডল নামে দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ফেরিঘাট থেকে আটক করে এবং তাদের কাছ থেকে এক লক্ষ দুই হাজার টাকার জাল নোট উদ্ধার করে। জঙ্গিপুরের অ্যাডিশনাল এসপি সন্দীপ কাররা জানান, এরা মালদার বৈষ্ণবনগর থেকে নদীপথে ডাউনলোডগুলি নিয়ে আসছিল তখনই পুলিশ সন্দেহ অবস্থায় তাদেরকে ধরে এবং তাদের কাছ থেকে জাল নোট উদ্ধার করে।আজ জঙ্গিপুর মহাকুমা আদালতে তোলা হবে
Read More
রাজ্যে বিজেপির নজর তরুণদের দিকে

রাজ্যে বিজেপির নজর তরুণদের দিকে

আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি।কেন্দ্রীয় বিজেপি রাজ্যের বিধানসভা ভোটকে লক্ষ্য করে রাজ্যের তরুণ নেতা কর্মীদের দিকে নজর দিচ্ছে। বিজেপির কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজ্যে ক্ষমতা দখল করতে বিজেপির নতুন তরুণ নেতা নেত্রী কর্মীদের সামনের সারিতে নিয়ে আসতে রাজ্য কমিটিকে জানিয়েছেন।কিছুদিন আগেই রাজ্য কমিটির নির্বাচনে যুব দলের মুখ করা হয়েছে সৌমিত্র খাঁ কে।সামনের সারিতে আনা হয়েছে লকেট চ্যাটার্জিকে। রাজ্যের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিতে তরুণ দের হাতে ক্ষমতা তুলে দিয়ে পারদর্শী করে তুলছে চাইছে।কেন্দ্রীয় কমিটিতে রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদারকেও গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাজ্যের ক্ষমতা দখলের ছক কষছে বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় কমিটি
Read More
পুজো মণ্ডপে রাতের ভিড় নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর বার্তা

পুজো মণ্ডপে রাতের ভিড় নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর বার্তা

কলকাতা: বাকি আর ১০০ দিন বাকি বাঙালির প্রাণের উৎসব আসতে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো আয়োজনের বার্তা দিয়েছেন। কিন্তু এবারে উৎসবের আনন্দ খানিকটা ম্লান হওয়ার সম্ভাবনা প্রবল করোনার জন্য। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে ভিড় নিয়ন্ত্রণই হয়ে উঠতে চলেছে আসল চ্যালেঞ্জ। মূলত রাতের আলোকসজ্জা উৎসবের অন্যতম বড় আকর্ষণ। সেই আলোর চাকচিক্য এবার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে গাইডলাইনে। ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, দর্শনার্থীরা যাতে সারাদিন ধরে ঠাকুর দেখেন, পুজোর আগে থেকেই সেব্যাপারে প্রচার করা হবে। শুধু রাতের কয়েক ঘণ্টা ঠাকুর দেখার জন্যে বেছে না নেওয়ার আর্জিও জানাব। ফোরামের প্রস্তাবিত নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক দর্শক যাতে মাস্ক পরে…
Read More
গবেষণা ও ফর্মুলা চুরির বড় অভিযোগ ব্রিটেনের

গবেষণা ও ফর্মুলা চুরির বড় অভিযোগ ব্রিটেনের

ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা সেন্টারের গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়া সরকারের মদতপুষ্ট হ্যাকাররা কোভিড ভ্যাকসিন তৈরির গবেষণার সঙ্গে যুক্ত মার্কিন, ব্রিটিশ ও কানাডিয়ান গবেষণা সংস্থাকে নিশানা করেছে। সেখান থেকে তথ্য চুরি করতে চাইছে। এর পিছনে ক্রেমলিনের ভূমিকা রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে ব্রিটেন। এ ব্যাপারে কোজি বিয়ার তথা এপিটি২৯ হ্যাকার গ্রুপের দিকে আঙুল তুলেছেন ব্রিটিশ গোয়েন্দারা। এই দুই হ্যাকার গ্রুপই রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলির হয়ে কাজ করে বলে ব্রিটেনের দাবি। ব্রিটিশ কর্তারা জানিয়েছেন, ভ্যাকসিন গবেষণা সংক্রান্ত সবকিছুই সুরক্ষিত রয়েছে। কোভিড মোকাবিলার জন্য এখনও পর্যন্ত গোটা বিশ্বে ১৪০ টি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে।
Read More
ভারতে ১০ লক্ষ পেরিয়ে গেল সংক্রমিতের সংখ্যা

ভারতে ১০ লক্ষ পেরিয়ে গেল সংক্রমিতের সংখ্যা

ভারতে ১০ লক্ষ ছাড়িয়ে গেল করোনা সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪,৯৫৬ জন করোনা আক্রান্ত হয়েছে। পাশাপাশি একদিনের মধ্যে ৬৮৭ জন মানুষের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। দিনের পর দিন যেন সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে কোভিড- ১৯। সারা দেশে করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ার পর থেকে মোট ২৫,৬০২ জন মানুষের করোনায় ভুগে মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত এবং মৃতের পরিসংখ্যান যেন নতুন রেকর্ড গড়ছে।
Read More
যান্ত্রিক গোলযোগের কারণে উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশে বিভ্রাট,

যান্ত্রিক গোলযোগের কারণে উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশে বিভ্রাট,

প্রতীক্ষার অবসান ৷ কোভিড পরিস্থিতির মোকাবিলা করে অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের উচ্চমাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। কিন্ত যান্ত্রিক গোলযোগের কারণে উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশে বিভ্রাট ৷আপাতত ওয়েবসাইটে দেখা যাচ্ছে না ফল
Read More
শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকাগুলিতেও শুরু হল লকডাউন

শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকাগুলিতেও শুরু হল লকডাউন

শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকাগুলিতেও শুরু হল লকডাউন।শিলিগুড়ি শহরের ৪৭টি ওয়ার্ডের লকডাউনের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি সংলগ্ন পঞ্চায়েত এলাকাগুলিও লকডাউনের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর ও জলপাইগুড়ি প্রশাসন। ফুলবাড়ি ১,ও২ এবং ডাবগ্রাম ১ও ২ চার পঞ্চায়েত এলাকাগুলিও আজ থেকে লকডাউন ঘোষিত হল।শিলিগুড়ির উত্তরোত্তর করোনা পরিস্থিতি বিবেচনা করে দার্জিলিং প্রশাসন ও জলপাইগুড়ি প্রশাসন এই এলাকাগুলো লকডাউনের নির্দেশ দেয়।
Read More
করোনায় মৃত্যু বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাহিত্য প্রেমী উদয় দুবের

করোনায় মৃত্যু বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাহিত্য প্রেমী উদয় দুবের

করোনায় মৃত্যু বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাহিত্য প্রেমী উদয় দুবের। ।করোনায় মৃত্যু হওয়াতে তার অন্ত্যেষ্টি করা হয় সরকারী নিয়ম মেনে।শিলিগুড়ি জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব সহ তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার সহ কংগ্রেসের সুবীন ভৌমিক,সুজয় ঘটক সহ আরও অনেকে।বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাহিত্য প্রেমী উদয় দুবের মৃত্যুতে শোকপ্রকাশ পর্যটনমন্ত্রীর ।
Read More
স্বপ্না নির্দোষ,সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

স্বপ্না নির্দোষ,সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান চালানোর ঘটনার নিন্দা করে সংশ্লিষ্ট বনাধিকারিককে বদলির নির্দেশ মুখ্যমন্ত্রীর। নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী। স্বপ্না নির্দোষ এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী জানান সপ্নার সাথে টেলিফোনে কথা বলেছেন। বনদপ্তর এর আধিকারিক কর্তাদের না জানিয়ে সপ্নার বাড়িতে অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন সপ্নার পক্ষে বোঝা সম্ভব নয় ওটা চোরাই কাঠ কি নয়। যা হয়েছে এটা ঠিক হয়নি। সংস্লিষ্ট বন আধিকারিককে বদলি করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দুদিন আগেই সোনাজয়ী অ্যাথলেটিকস স্বপ্না বর্মন এর বাড়িতে হানা দেয় উত্তরবঙ্গ বনদপ্তর এর স্পেশাল টাস্কফোর্সের রেঞ্জার সঞ্জয় দত্ত ও সহকর্মীরা। তার বাড়িতে নদীতে ভেসে আসা কাঠ উদ্ধার হয় বলে জানান বনকর্মীরা।…
Read More
মানুষকে সচেতন করতে মাইক হাতে পথে নামলেন কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়

মানুষকে সচেতন করতে মাইক হাতে পথে নামলেন কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়

করোনা সংক্রমণ রুখতে কোচবিহার শহরে ফের শুরু হয়েছে কড়া লকডাউন। কিন্ত দেখা যাচ্ছে, অধিকাংশ মানুষ লকডাউন মানছেন না, পরছেন না মাস্কও। লকডাউন শিকেয় তুলে ইচ্ছা মতো চলাফেরা করছেন সাধারণ মানুষ। তাই এবার শহরে লকডাউন পুরোপুরি সফল করতে মাইক হাতে ফের পথে নামলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়।
Read More
তৃণমূলে ফিরতে চলেছেন মুকুল রায়?

তৃণমূলে ফিরতে চলেছেন মুকুল রায়?

তৃণমূলে কি ফিরতে চলেছেন মুকুল রায় , চলছে জোর জল্পনা! কিছুদিন ধরে তার নিষ্ক্রিয়তা ও নীরবতা অনেক প্রশ্ন এনে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ইদানিং রাজ্য কমিটির পুনর্গঠনের পর থেকেই তার মুকুল রায়ের নিষ্ক্রিয়তা ,বিধায়কের মৃত্যু নিয়ে তার মন্তব্য নানা প্রশ্ন উঠে আসছে।রাজ্যের বিজেপি দল যেখানে হেমতাবাদের বিধায়কের মৃত্যুতে রাজ্যের শাসকদল তৃণমূলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছে সেখানে মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি।এমনকি তাঁর মৃত্যুতে সিবিআই তদন্তেরও দাবি জানাননি।এর সঙ্গে আরও একটি বিষয় যোগ করেছে তাঁর টুইটার একাউন্ট ডিলিট করার প্রসঙ্গ।তিনি যে টুইটার একাউন্ট থেকে প্রতিনিয়ত রাজ্য ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে তোপ তাগতেন সেই একাউন্ট ডিলিট আরো জল্পনা বাড়িয়েছে এতে মুকুল…
Read More