24
Jan
ঊর্দ্ধমুখী ছিলো করোনা সংক্রমণের আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিকে সামাল দিতে লাঘু হয়েছে একাধিক বিধিনিষেধ৷ কিছুটা হলেও সুফল মিলছে৷ দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও নিম্নমুখী পজেটিভিটে রেট৷ তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ তবে চিন্তায় রাখছে উত্তরের দার্জিলিং৷ গতকাল দার্জিলিঙে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫০০-র কাছাকাছি৷ আজ তা ৮০০ ছাড়িয়ে গেল। কলকাতা-দার্জিলিঙে দৈনিক সংক্রমণের হার বাড়লেও, কমল রাজ্যে। দৈনিক মৃত্যু ৩৫-এর উপরেই৷ সন্ধে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা বেশি৷ কলকাতায় নতুন করে সংক্রমিত ১ হাজার ৪৮৯ জন। উত্তর ২৪…
