editor

11195 Posts
কথাদের ভবিষ্যৎ

কথাদের ভবিষ্যৎ

আমরা দীর্ঘদিন চুপ করে আছি, দেখা আর কথার মাঝে আমাদের দূরত্বটা ঠিক হাওড়া ব্রিজ থেকে হুগলি সেতুর মতো, গঙ্গার গরম সবুজ স্রোতের সাথে ভেসে যাওয়া পবিত্রতা অথবা কালিঝোড়ার ঠান্ডা বরফগলা নীলচে জলে বয়ে চলা পাথরের স্পর্শের মতো নাতিশীতোষ্ণতা ছুঁয়ে যায় আমাকে। আমাদের কথারা অন্ধকার ভালোবাসে, আর আমাদের ভবিষ্যৎ আমাদের কথাদের ভালোবাসে ..........
Read More
বেওয়ারিশ

বেওয়ারিশ

মানুষ লাশ হলে ভারী হয়। কে না জানে? কিন্তু তাই ব`লে এতটা! প্যাডেলে আরও একটু জোরে চাপ দেয় গনা। সময় মতো পৌঁছতে না পারলে নাহাবাবুর কথা শুনতে হবে। অবশ্য লখনা যখন তাকে খবর দিয়েছিল তখনই বোধহয় লাশটার দিন কুড়ি হয়ে গেছে। লখনার সঙ্গে নাহাবাবুর কী চুক্তি, সেটা প্রাণের বন্ধু হয়েও লখনা কোনদিন খোলসা করে নি। তবে গনাকে খারাপ পয়সা দেয় না সে। গনা বোঝে যে, লখনা নাহাবাবুর কাছ থেকে বেশ ভাল টাকা পায়। না হলে শুধু বইবার জন্য তাকে এতগুলো টাকা দিত না। অবশ্য এই কাজে ঝুঁকি বিরাট। কখন কোথায় কে ধরে বসবে তার ঠিক নেই। গনা তাই সাবধানে দেখেবুঝে…
Read More
২১ জুলাই শুধু ছুটি নিয়েই সভায় যাবেন শিক্ষকরা, কঠোর তৃণমূল সংগঠন

২১ জুলাই শুধু ছুটি নিয়েই সভায় যাবেন শিক্ষকরা, কঠোর তৃণমূল সংগঠন

স্কুলে গিয়ে খাতায় সই করে ২১ জুলাই ধর্মতলার সমাবেশে চলে যাওয়া যাবে না। ছুটি নিয়ে তবেই যেতে হবে। এই মর্মে কড়া নির্দেশিকা দিল তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেছেন, ২১ জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা ধর্মতলায় শহিদতর্পণে যাবেন। কিন্তু তাঁদের ক্যাজুয়াল লিভ (ছুটি) নিয়ে সমাবেশে যেতে হবে। ওইদিন স্কুলে গিয়ে খাতায় সই করে ধর্মতলায় যাওয়া চলবে না। এই নির্দেশ কেউ অমান্য করলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, শিক্ষক একই সঙ্গে স্কুলে যাবেন আবার দলের কর্মসূচিতেও যাবেন, এটা নেতৃত্ব অনুমোদন করবে না। ২১ জুলাই যেকোনও একটি সিদ্ধান্ত নিতে হবে। তৃণমূলের…
Read More
মমতাকে অশ্লীল মন্তব্য! শাস্তি হতে পারে দিলীপ ঘোষের?

মমতাকে অশ্লীল মন্তব্য! শাস্তি হতে পারে দিলীপ ঘোষের?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যে কারণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের গ্রেপ্তারির দাবি তুলেছেন। এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব তৃণমূল কংগ্রেস। তাই এবার রাজভবনে যাচ্ছে ৮ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল।তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় রাজ্যপালের কাছে যাবেন তৃণমূলের নেতা- নেত্রীরা। আরও জানা গিয়েছে, এই ৮ সদস্যের প্রতিনিধি দলে থাকবেন, ব্রাত্য বসু, কুনাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যপালের কাছে দিলীপ ঘোষের শাস্তির দাবি জানাবেন তারা। সূত্রের খবর, দলনেত্রী এই অপমান কিছুতেই বরদাস্ত করবেন…
Read More
দেবী কালী নিয়ে মন্তব্য, টুইটারে তৃণমূলকে আনফলো করলেন মহুয়া মৈত্র

দেবী কালী নিয়ে মন্তব্য, টুইটারে তৃণমূলকে আনফলো করলেন মহুয়া মৈত্র

নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছিল। এবার কালী বিতর্কে সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মহুয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দলের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দল যেমন পাশে নেই, তেমনই বিজেপির তরফেও একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলটি আনফলো করেছেন। তাঁর দল দেবী কালী সম্পর্কে তাঁর মন্তব্যের সঙ্গে সহমত নয় বলে জানিয়ে দিয়েছে। তৃণমূল মহুয়ার বক্তব্য থেকে দূরে সরে যেতেই মহুয়াও টুইটারে আনফলো করেছেন। এদিকে মহুয়া মৈত্রের মন্তব্যের পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যখন গ্রেপ্তারির দাবি তুলছেন। এরপরেই…
Read More
একুশে জুলাই আমরাই আমাদের রেকর্ড ভাঙব,বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

একুশে জুলাই আমরাই আমাদের রেকর্ড ভাঙব,বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

একুশে জুলাই আমরাই আমাদের রেকর্ড ভাঙব। বুধবার রায়গঞ্জের সাংগঠনিক জেলার একুশের প্রস্তুতি সভার দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সভায় ফিরহাদ হাকিম বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সকলেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। যাঁরা দলকে ভালবাসেন, তাঁরা আমি আমি করেন না। বলেন আমরা।” এদিনের সভায় উপস্থিত ছিলেন কানাইলাল আগরওয়াল, মন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কবিতা বর্মন, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং উপ প্রশাসক অরিন্দম সরকার।
Read More
টাকা ধার নিয়ে শোধ না করায় চরম শাস্তি!

টাকা ধার নিয়ে শোধ না করায় চরম শাস্তি!

টাকা ধার নিয়ে শোধ না করায় চরম শাস্তি। বাড়ি থেকে তুলে নিয়ে গেয়ে বেধড়ক মারধর করা হল এক ট্রাক চালককে। মারের চোটে মৃত্যু হয়েছে সেই ট্রাক চালকের। ঘটনাটি ঘটেছে বনগাঁতে। শিমুলতলার বাসিন্দা পেশায় ট্রাক চালক গৌর দত্তকে। বুধবার রাতে তুলে নিয়ে যায় তিন ব্যক্তি। গোপাল নগর বাজারে নিয়ে গিয়ে মারধর করে। রড দিয়ে মারে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ওই ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ট্রাক চালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যক্তিকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ট্রাক চালক টাকা ধার নিলেও শোধ না করায় খুন করেছে ধৃতরা।…
Read More
ক্যানিংয়ে তৃণমূল নেতাকে গুলি করে খুন

ক্যানিংয়ে তৃণমূল নেতাকে গুলি করে খুন

ক্যানিংয়ে তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে কুপিয়ে খুন। প্রকাশ্যে দিবালোকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং এলাকায়। স্থানীয় গোপালপুর পঞ্চায়েতের সদস্য স্বপন মাঝি বাইকে করে কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন। তখনই চলন্ত বাইক থামিয়ে প্রথমে গুলি চালানো হয় স্বপন মাঝিকে লক্ষা করে। পরে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, তাঁর সঙ্গে থাকা দুই তৃণমূল কর্মীকেও গুলি করে খুন করা হয়েছে। তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃত অপর দুই তৃণমূল কর্মীর নাম ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার। এলাকা থেকে উদ্ধার হয়েছে গুলির খোল ও বোমা। ক্যানিং থানার নারায়ণ তলা এলাকার ঘটনা। ঘটনাস্থলে পুলিস।…
Read More
জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর একথা জানিয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা। পাহাড়ে জিটিএ নির্বাচনে জিতে এবার তাঁরই দল বোর্ড গঠন করতে চলেছে। আগামী ১২ জুলাই বোর্ড গঠন হতে পারে বলে জানা গিয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে ১১ জুলাই মুখ্যমন্ত্রী পাহাড়ে যাচ্ছেন বলে জানা যায়। বোর্ড গঠনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই কলকাতায় এসেছিলেন অনীত। সেই অনুযায়ী তিনি নবান্নে যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের শেষে অনীত জানিয়েছেন, তিনি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। মুখ্যমন্ত্রী রাজি হয়েছেন বলে অনীত জানিয়েছেন। আগামীদিনে পাহাড়ের উন্নতিতে…
Read More
মমতার নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে

মমতার নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে

কালীঘাটকাণ্ডের জের, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে। বিবেক সহায়ের জায়গায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে আইপিএস পীযূষ পাণ্ডে। পীযূষ পাণ্ডের সঙ্গে সহযোগিতায় থাকবেন মনোজ বর্মা। রাজ্য পুলিশের নতুন ওএসডি মৃত্যুঞ্জয় কুমার সিংহ, দেওয়া হল ডিজি র‍্যাঙ্ক। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। সরানো হল চন্দননগরের সিপি অর্ণব ঘোষকে । চন্দননগরের নতুন পুলিশ কমিশনার অমিত জাভালগি। প্রসঙ্গত, গত শনিবার রাতে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল হাফিজুল মোল্লা নামে এক ব্যক্তি। সারা রাত ঘাপটি মেরে বসেছিল সে। তারপর রবিবার সকালে হাতে রড হাতে হাফিজুলকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তারপর তাকে প্রথমে আটক ও…
Read More
মন্ত্রীসভা থেকে পদত্যাগ আরও দুই মন্ত্রীর

মন্ত্রীসভা থেকে পদত্যাগ আরও দুই মন্ত্রীর

বরিস জনসনের মন্ত্রিসভায় ডামাডোল। সরকার থেকে পদত্যাগ করলেন দুই মন্ত্রী। মঙ্গলবার প্রথমে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনক। তার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ। জোড়া পদত্যাগের ফলে সমস্যায় পড়ে যেতে পারে বরিস সরকার। এটা ঘটনা, বরিসের বিশ্বস্ত ঋষির পদত্যাগে শোরগোল পড়েছে। পদত্যাগের কথা জানিয়ে ঋষি সুনক টুইট করেছেন। টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে দেওয়া তাঁর চিঠিও। টুইটে ঋষি লিখেছেন, ‘জনগণ আশা করে সরকার সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হবে।’ এরপরই তাঁর সংযোজন, ‘‌এটাই আমার শেষ মন্ত্রিত্ব। কিন্তু বিশ্বাস করি এই সরকারের কয়েকটি বিষয়ে মান বজায় রাখা জরুরি। সে কারণেই পদত্যাগ করলাম।’ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ টুইটে লিখেছেন,…
Read More
বিয়ে করছেন মুখ্যমন্ত্রী

বিয়ে করছেন মুখ্যমন্ত্রী

প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল প্রায় ছয় বছর আগে। এরপর কেটে গেছে অনেকগুলো দিন। আজ তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর ফের বিয়ে করতে চলেছেন ভগবন্ত মান। আগামীকাল চণ্ডিগড়ে নিজের বাসভবনে সম্পূর্ণ পারিবারিক একটি অনুষ্ঠানে ডাঃ গুরমিত কউরের সঙ্গে চার হাত এক হতে চলেছে তাঁর। চণ্ডীগড়ে এই বিয়ের আসর বসছে। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই এই বিয়ে হচ্ছে। বিয়ের অতিথি তালিকায় শুধুমাত্র পারিবারিক সদস্যরা থাকছেন। এছাড়া পারিবারিক কিছু অতি ঘণিষ্ট বন্ধু-বান্ধবকে রাখা হয়েছে। ছয় বছর আগেই প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছিল ভগবন্ত মান-এর। সেই বিয়ে-তে দুই সন্তানও রয়েছে। প্রথমপক্ষের স্ত্রী সন্তানদের নিয়ে আমেরিকায় থাকেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার…
Read More
রাষ্ট্রপতি নির্বাচনের সমর্থন চেয়ে বাংলায় আসছেন দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি নির্বাচনের সমর্থন চেয়ে বাংলায় আসছেন দ্রৌপদী মুর্মু

১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগেই দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর,বাংলায় আসছেন তিনি। ৯ জুলাই কলকাতায় আসছেন এনডিএ। শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচনের সমর্থন চেয়ে বাংলায় আসছেন দ্রৌপদী মুর্মু। দেখা করবেন বাংলার সাংসদ ও বিধায়কদের সঙ্গে। উল্লেখ্য, গত মাসেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু । তারপরে নিজেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফোন করে তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু ফোন করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও। এদিকে, কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন,’ বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের।’ প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের ইস্যুতে…
Read More
কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মবিধি ও নির্ঘণ্ট ঘোষণা করল রাজ্য সরকার

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মবিধি ও নির্ঘণ্ট ঘোষণা করল রাজ্য সরকার

দু’দিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল, কেন্দ্রীয় স্তরে কলেজ - বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি প্রক্রিয়া এ বছর স্থগিত রাখা হয়েছে। তাই এবার পুরনো পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনই নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দপ্তর।আজ, শনিবার রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতক স্তরে ১৮ জুলাই এবং স্নাতকোত্তরে ১লা সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।পাশাপাশি বলে হয়, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দেশিকা: ১) আবেদনের জন্য কোন টাকা লাগবে না। ২)স্ব-শরীরে কলেজ বা বিশ্ববিদ্যালয় আসতে হবে না। ৩) ভর্তির ফি বাবদ টাকা অনলাইনে দিতে হবে। ৪) স্নাতকোত্তরে ভর্তিতে নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৮০ শতাংশ আসন সংরক্ষিত রাখতে…
Read More