editor

10320 Posts
উত্তর প্রদেশ যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো

উত্তর প্রদেশ যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো

তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পর থেকে নিজ শক্তি বিস্তৃতিতে তৎপর রাজ্যের শাসক দল। রাজ্যের বাইরেও তার শক্তি বিস্তৃতি করতে চাইছে তৃণমূল। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের 'দূত' হয়ে দলের নেতা কিরণময় নন্দ তৃণমূল কংগ্রেস প্রধান তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। আর এই বৈঠকের পর জানা গিয়েছে যে, আগামী মাসেই উত্তরপ্রদেশ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে অখিলেশের দলের হয়ে প্রচার করবেন তিনি। ৮ ফেব্রুয়ারি লখনউ যাবেন মমতা বলে জানিয়েছেন কিরণময় নন্দ। বিষয় হল, দেশের কোভিড গ্রাফে নজর দিয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাই সরাসরি প্রচার…
Read More
দশ হাজারের সংখ্যা পেরোলো করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

দশ হাজারের সংখ্যা পেরোলো করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

দেখতে দেখতে ফের একবার আবার আগের পর্যায়ে ফিরছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। গত বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছিল তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। তবে আজ বাংলার কোভিড গ্রাফ কিছুটা ওপরে উঠল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৩০ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ২০৫ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা।…
Read More
দুটি টিকা পেলো পড়ুয়া

দুটি টিকা পেলো পড়ুয়া

পূর্ব ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে শুরু হয়েছে ছোটদের টিকাকরণ। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভাইরাস টিকা দেওয়া শুরু হয়েছে সম্প্রতি। দেশজুড়ে চলছে টিকাকরণ। ইতিমধ্যেই বহু পড়ুয়া এই টিকা নিয়ে নিয়েছে। কিন্তু এরই মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাংলার ডেবরার একটি ঘটনায়। ক্লাস নাইনের এক ছাত্রকে দেওয়া হল পরপর দুটি টিকা! ঘটনায় অভিযুক্ত স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় এলাকায় উত্তাপ ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। জানা গিয়েছে, ডেবরা ব্লকের আলোককেন্দ্র হাইস্কুলে এদিন টিকাকরণ চলার সময় নবম শ্রেণির এক ছাত্রকে পরপর দুটি টিকা দেওয়া হয়। তবে কী ভাবে ঘটল এমন ঘটনা? খবর, আবদালিপুর এলাকার বাসিন্দা ওই কিশোর জানিয়েছে, টোকেন ছাড়া একবার টিকা নিয়েছিল সে।…
Read More
গোটা বিশ্বে তান্ডব চালালেন যেই দেশগুলিকে ছুতে পারেনি করোনা

গোটা বিশ্বে তান্ডব চালালেন যেই দেশগুলিকে ছুতে পারেনি করোনা

বিগত দু বছরের বেশি সময় গোটা বিশ্বে তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ৷ গত দুই বছরে এই দুনিয়া দেখেছে মৃত্যু মিছিল৷ স্বাভাবিকত্বের সংজ্ঞায় বদল এনে বিশ্ব এখন অভ্যস্ত নিউ নর্ম্যালে৷ শিক্ষা থেকে স্বাস্থ্য, পর্যটন, বিনোদন সবকিছুই নতুন করে ঢেলে সাজানো হয়েছে৷ এত আঘাতের মাঝেও নিজেদের অনন্য করে রেখেছে বিশ্বের বেশ কিছু দেশ৷ যখানে বিষ দাঁত ফোটাতে পারেনি মারণ করোনা ভাইরাস৷ গত দুই বছরে এই দেশগুলিতে একটাও কোভিড রিপোর্ট ধরা পড়েনি৷ প্রশান্ত ও অ্যাটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জগুলিতে ঢুকতে পারেনি করোনা। বিশেষজ্ঞদের মতে, এই দেশগুলি দ্বীপ হওয়ার জেরেই করোনার হাত থেকে রক্ষা পেয়েছে৷  কোভিড সংক্রমণ রুখতে গোড়া থেকেই তারা আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কঠোর…
Read More
করোনা সংক্রমণের নতুন প্রজাতি ওমিক্রন থেকে বাঁচার উপায়

করোনা সংক্রমণের নতুন প্রজাতি ওমিক্রন থেকে বাঁচার উপায়

জলের স্রোতের মতো ছড়াচ্ছে করোনা সংক্রমণের নতুন প্রজাতি ওমিক্রন। যত দিন যাচ্ছে, উদ্বেগ বাড়ছে এই নয়া প্রজাতি নিয়ে। ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্ত অনেকের হদিশ মিলেছে। এদিকে আবার একাধিক পরিষেবা আগের মত চালু রয়েছে, স্কুল-কলেজ খুলেছে বহু রাজ্যে। তাহলে ওমিক্রন থেকে বাঁচার উপায় কী? সেই দিশা দিলেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। মূলত দুটি কাজের কথা বললেন তিনি যা সকলকে মেনে চলতেই হবে। ওমিক্রন ডেল্টার চেয়েও বেশি সংক্রামক বলে অনেক আগেই সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ তবে এর মারণ ক্ষমতা অনেকটাই কম বলে আপাতত দাবি করা হয়েছে৷ ওমিক্রন ভ্যাকসিনকেও ফাঁকি দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ৷ তবে এইমস প্রধানের বক্তব্য,…
Read More
রাজ্যের শাসক দলের সাংগঠনিক নির্বাচনের ঘোষণা

রাজ্যের শাসক দলের সাংগঠনিক নির্বাচনের ঘোষণা

২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। সূত্রের খবর, কারা কারা ভোট দিতে পারবেন সে বিষয়ে আগামী ২৫ জানুয়ারি দলের পক্ষ থেকে যাবতীয় বিষয় জানানো হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে স্বাভাবিকভাবেই ভোট হবে না তৃণমূল চেয়ার পার্সন পদে। এদিন সাংবাদিক সম্মেলন করে পার্থবাবু বলেন, “দলের সঙ্গে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলোচনার পর সেই আলোচনার ভিত্তিতে ঘোষণা করা হচ্ছে, আগামী ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে নেতাজি ইনডোরে।”সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প দলে নেই।…
Read More
বিধ্বংসী আগুন মল্লিকবাজারে

বিধ্বংসী আগুন মল্লিকবাজারে

কলকাতার মল্লিকবাজারে অবস্থিত ‘পার্ক শো হাউস’ সিনেমা হলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো। সূত্রে খবর মঙ্গলবার, দুপুর ২ টো নাগাদ এই আগুন লাগে। প্রজেক্টার রুমের পাশে আগুনটি লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচটি দমকল ইঞ্জিন পৌঁছায়। দুপুর ৩ টের পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা যায়। আরো জানা গেছে, এই বিধ্বংসী আগুনে সিনেমা হলের কাঁচ ভেঙে ধোঁয়া বেরোতে শুরু করেছিল। দমকল সূত্রে খবর, সিনেমা হলের পাশেই ঝুপড়ি এবং হাসপাতাল থাকায় যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে যে, সিনেমা হলটি অনেক দিন ধরেই বন্ধ ছিল। তাই আগুন লাগার প্রকৃত কারণ খুঁজতে তৎপর হয়েছে দমকল বিভাগ। দীর্ঘদিন বন্ধ…
Read More
কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি কতটা বাস্তবায়িত হচ্ছে তা খতিয়ে দেখতে বিশেষ প্রতিনিধি দল কোচবিহারে

কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি কতটা বাস্তবায়িত হচ্ছে তা খতিয়ে দেখতে বিশেষ প্রতিনিধি দল কোচবিহারে

কেন্দ্রীয় প্রতিনিধি দলের একটি বিশেষ টিম কোচবিহার জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতের কর্য্যালয় গুলিতে একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প গুলির কাজ সরজমিনে খতিয়ে দেখতে কোচবিহার শহরে উপস্থিত হয়েছেন। কেন্দ্রের এই প্রতিনিধি দলে মধ্যে অনুজ ত্রিপাঠী এবং ব্রজেশ সিং নামে দুজন প্রতিনিধি এসছেন। এই প্রতিনিধি দল মঙ্গলবার কোচবিহার-২ এর বানেশ্বর গ্রাম পঞ্চায়েত কর্য্যালয়ে উপস্থিত হন। এখানে এসে তারা অঞ্চল প্রধান সহ অন্যান্য প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০১৬,২০১৭ সাল এবং ২০২১,২০২২ সালের একশো দিনের কান সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাগজপত্র খুঁটিনাটি দেখেন। এই বিষয়ে বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী জীবেন্দ্র দেবসিংহ বলেন, কেন্দ্রীয়…
Read More
পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহার শহরে জনসংযোগ যাত্রা শুরু করল তৃণমূল কংগ্রেস

পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহার শহরে জনসংযোগ যাত্রা শুরু করল তৃণমূল কংগ্রেস

পৌরসভা নির্বাচনের আগে কোচবিহার শহরে জনসংযোগ শুরু করে দিলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্বের উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচি শুরু হয়ে গেল। এদিন জনসংযোগ কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান উদয়ন গুহ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিত দে ভৌমিক সহ আরো অনেকে। যদিও কোচবিহার পৌরসভার সহ অন্যান্য পৌরসভা নির্বাচন হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা আসেনি কিন্তু সেই অপেক্ষায় থেমে নেই তৃণমূল কংগ্রেস। এখন থেকেই মাঠে নেমে প্রচার শুরু করে দিয়েছেন। কোচবিহার শহরের বাম দুর্গ বলে পরিচিত ৩ নং ওয়ার্ডেই জনসংযোগের প্রথম…
Read More
টার্গেট প্রধানমন্ত্রী, সতর্ক করলেন গোয়েন্দারা

টার্গেট প্রধানমন্ত্রী, সতর্ক করলেন গোয়েন্দারা

আগামী ২৬ জানুয়ারিতে বুধবার দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস৷ এরই মধ্যে বড়সড় নাশকতার ছক কষছে সন্ত্রাসবাদীরা এমনটাই খবর গোয়েন্দা সূত্রে৷ তাঁদের নিশানায় রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রজাতন্ত্র দিবসের ঠিক এক সপ্তাহ আগে উঠে এল এমনই বিস্ফোরক তথ্য৷ গোয়েন্দা সূত্রে খবর, এই বিষয়ে ন’পাতার একটি রিপোর্ট তৈরি করেছে দেশের গোয়েন্দা সংস্থা। সেখানেই এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলার সময় হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা৷ ওই অনুষ্ঠানে শুধু প্রধানমন্ত্রী নন, উপস্থিত থাকবেন বহু নেতা-মন্ত্রী ও বিশিষ্ট জনেরা৷ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান-এশিয়ার এই পাঁচ দেশের অতিথিদের আপ্যায়ণ করার কথাও রয়েছে নয়াদিল্লির। পাকিস্তান, আফগানিস্তান…
Read More
পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের রাজপথে পুলিশের বিশেষ টিম

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের রাজপথে পুলিশের বিশেষ টিম

যানজট দূর করতে কোচবিহার শহরের পথে নামলো অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, ডিএসপি ট্রাফিক, ট্রাফিক ওসি সহ পুলিশের বিশেষ টিম। কোচবিহার শহরের রাজ পথে যানজট যেনো নিত্যদিনের ঘটনা। সাধারণ মানুষকে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোচবিহারের বিভিন্ন এলাকা কিভাবে সাধারণ মানুষের পরিষেবাকে আরো ভালো করা যায়। এই বিষয়ে খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশেষ টিম রাজ পথে নামলেন। সেই সাথে শহরের যে সব এলাকা নিত্যদিন ট্রাফিক তাদের পরিষেবা দিতে অসুবিধার মধ্যে পড়ছেন সে সব জায়গায় খতিয়ে দেখেই তারা পথে নেমেছেন। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান,…
Read More
প্রয়াত নারায়ণ দেবনাথ

প্রয়াত নারায়ণ দেবনাথ

ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা৷ জীবনাবসান হলো এক কিংবদন্তির৷ বাংলা কমিকসের দুনিয়ায় নক্ষত্রপতন৷ চলে গেলেন বাংলা চিত্রকাহিনি বা কমিকসের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ৷ বয়স হয়েছিল ৯৬ বছর। প্রায় ২৫ দিন ধরে হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করছিলেন তিনি৷ সেই লড়াই শেষ! মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ মিন্টো পার্কের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাঁদা, ভোঁদা, বাঁটুল, নন্টে, ফন্টে, কেল্টুদের স্রষ্ঠা৷  বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শিল্পী-সাহিত্যিক। কয়েক প্রজন্মের বাঙালি কিশোরবেলার সঙ্গী হয়ে রয়েছে তাঁর সৃষ্ট চরিত্রগুলি। শিবপুরের বাড়ির ছোট্ট ঘরটির টেবিল-চেয়ারে আজ ধুলোর পরত৷ পুরনো খবরের কাগজের নীচে চাপা পড়েছে সমস্ত কাগজ পত্র৷ চেবিলের পাশে শুকিয়ে গিয়েছে রং তুলি, স্কেচ পেন। ঘরের বাঁ দিকে রয়েছে একটা সোফা৷ তার ঠিক…
Read More
ওমিক্রনে আক্রান্তের সংখ্যা রুখতে প্রস্তুতি রাজ্যের

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা রুখতে প্রস্তুতি রাজ্যের

রাজ্য জুড়ে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা নিয়ে। রাজ্যে করোনা সংক্রমণের অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আবারও ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের পৌরহিত্য এক উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার প্রথম ঢেউয়ের সময় যেমন চিকিৎসা পরিকাঠামো তৈরি করা হয়েছিল অনুরূপ ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে বেসরকারি হাসপাতালে এর আগে যে ভাবে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল, সে ভাবে বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলিকে করোনা চিকিৎসার প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধগুলি দ্রুত সংগ্রহ করে সে ব্যাপারেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি নির্দেশ,…
Read More
বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝে NRS-এ হস্টেল খালি করার নির্দেশ

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝে NRS-এ হস্টেল খালি করার নির্দেশ

রাজ্যের চারদিকে বাড়ছে করোনা সংক্রমণ। চিত্তরঞ্জন শিশু সেবা সদন, আর আহমেদ ডেন্টাল কলেজ থেকেই আগেই ভাইরাস আক্রান্তের খবর এসেছিল। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, মেডিক্যেল অফিসার, কে ছিল না আক্রান্তের তালিকায়। বাদ যায়নি এনআরএসও। সেখানেও আক্রান্ত বহু। শেষ পাওয়া তথ্য বলছে, সেখানে কোভিড আক্রান্ত হয়েছে ৮০ জন। সেই প্রেক্ষিতেই হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়াও এনআরএসে আক্রান্ত হয়েছে কয়েক জন ছাত্র এবং হাউস স্টাফ। সকলেই তারা আইসোলেশনে রয়েছে বলে খবর। এদিকে, হস্টেলে থাকা সকলেরই আরটি-পিসিআর পরীক্ষা করানো হচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, যাদের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়বে শুধু তাদেরই হস্টেলে কোয়ারেন্টাইনে থাকতে…
Read More