15
Jun
“রাজনীতিতে এখনও সক্রিয় থাকতে চান”। তাই রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দৌড়ে থাকতে ইচ্ছুক নন বর্ষীয়ান রাজনীতিক (Politician) শরদ পাওয়ার (Sharad Pawar)। বিরোধীদের বৈঠকে সর্বসম্মতভাবে শরদ পাওয়ারের নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হলেও রাজি নন এনসিপি সুপ্রিমো (NCP Supremo)। তাই, আগামীদিনে সর্বসম্মতভাবে প্রার্থী ঠিক করবে তারা, বৈঠক শেষে এমনই জানিয়ে দিল বিজেপি-বিরোধী শিবির। রাষ্ট্রপতি নির্বাচনে যৌথ কৌশল ঠিক করতে বিরোধী শিবিরের বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির হয় বাম-কংগ্রেস-সহ ১৭টি দল। তৃণমূল ছাড়াও বৈঠকে ছিলেন- কংগ্রেস, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, আরএসপি, শিবসেনা, এনসিপি, আরজেডি, এসপি, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, জেডি(এস), ডিএমকে, আরএলডি, আইইউএমএল ও জেএমএম-র প্রতিনিধিরা। তবে, গরহাজির ছিল- আপ, বিজেডি, টিআরএস-সহ ৫টি…
