editor

10320 Posts
আবার ঘুরে ফিরতে পারে শীত

আবার ঘুরে ফিরতে পারে শীত

গত বছর থেকে চলতি বছরেও গোটা মরশুম জুড়েই চলেছে শীতের লুকোচুরি৷ যখনই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেছে, তখনই ঝঞ্ঝার বাউন্সারে ছন্দ হারিয়েছে শীত৷ মাঘের শুরুতে কিছুটা হলেও বঙ্গে ফিরেছে শীতের আমেজ৷ আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ কিন্তু রাজ্যে থিতু হবে তো শীত? তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে৷  হাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে ২০ তারিখের পর ফের আবহাওয়ায় বদল আসতে চলেছে৷ আপাতত বেশ কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে৷ সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ছলমল আকাশের দেখা মিলবে৷ এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ রাতে সর্বনিম্ন তাপমাত্রা…
Read More
বরাদ্দ বাড়ানো হচ্ছে রাজ্যের একাধিক প্রকল্পের

বরাদ্দ বাড়ানো হচ্ছে রাজ্যের একাধিক প্রকল্পের

বিগত দু বছরের বেশি সময় করোনা সংক্রমনের প্রভাবে এবং লকডাউনের প্রভাবে চাপ পড়েছে রাজ্যের অর্থনীতির ওপর। তার উপর রয়েছে কেন্দ্রের ‘অসহযোগিতা’৷ তা সত্ত্বেও রাজ্যের মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্পগুলিকে জিইয়ে রাখতে জনমুখী বাজেটের প্রস্তুতি শুরু করল নবান্ন৷ সামাজিক সুরক্ষা, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, নারী সশক্তিকরণ, মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার মতো প্রকল্পগুলির বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিল অর্থদফতর। এই মুহূর্তে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার৷ এই প্রকল্পের জন্য মাসে রাজ্যের কোষাগার থেকে ব্যয় হয় সাত হাজার কোটি টাকা৷ ফলে এই প্রকল্প খাতে বরাদ্দ বৃদ্ধি বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে৷ পাশাপাশি অন্যান্য আর্থিক প্রকল্পগুলির ব্যয় বরাদ্দ বারানোর চিন্তাভাবনাও করা হচ্ছে৷ উল্লেখ্য,…
Read More
প্রতিনিয়ত বদলাতে থাকা সংক্রমনের গতি প্রকৃতি নিয়ে চিন্তায় বিশেষজ্ঞ মহল

প্রতিনিয়ত বদলাতে থাকা সংক্রমনের গতি প্রকৃতি নিয়ে চিন্তায় বিশেষজ্ঞ মহল

দিন প্রতিদিন নিজের রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ। অন্যদিকে হচ্ছে দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ৷ করোনার ভয়াবহ গ্রাফ ক্রমেই বাডতে থাকায় উদ্বেগজনক হয়ে উঠছে৷ এমন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে সংক্রমণের গতি পরিস্থিতি সম্পর্কে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক এক গবেষণায় বিভিন্ন পরিবেশে ভাইরাসের আয়ু সম্পর্কে আলোকপাত করেছেন! গবেষণায় জানা যায় বদ্ধ পরিবেশে বাড়ে কোভিড সংক্রমণের আশঙ্কা। শৌচালয়ে কোভিড আক্রান্ত ব্যক্তি স্নানঘর ব্যবহার করলে তার পর প্রায় কুড়ি মিনিট সেই পরিবেশে থেকে যেতে পারে ভাইরাস। অফিসের পরিবেশে যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪০ শতাংশের কাছাকাছি, সেখানে মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই সংক্রমণ ক্ষমতা অর্ধেক কমে যায় ভাইরাসের। গবেষকরা আরও জানান, আর্দ্র পরিবেশে সংক্রমণ ঝড়ের গতিতে ছড়ায়। বাথরুমের…
Read More
টেলিফোনিক ক্লাসের শুরু হতে চলেছে আজ থেকে

টেলিফোনিক ক্লাসের শুরু হতে চলেছে আজ থেকে

পূর্ব আশঙ্কাকে সত্যি করে সারা দেশে আছড়ে পড়েছে কোরনার তৃতীয় ঢেউ৷ এই অবস্থায় ফের স্কুলের দরজা বন্ধ করেছে রাজ্য সরকার৷ কিন্তু তা বলে তো শিক্ষার প্রসার বন্ধ রাখা যায় না! তাই পরিস্থিতি বিবেচনা করে ফের টিলিফোনিক ক্লাস চালু করল স্কুল শিক্ষা দফতর৷ সোমবার থেকেই চালু হয়ে গেল ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য টেলিফোনিক শিক্ষা৷ রবিবার বাদে প্রতিদিনই ফোনে পড়ুয়াদের সমস্যার সমাধান করবেন শিক্ষকরা৷  স্কুল শিক্ষা দফতরের তত্ত্বাবধানে এবং মধ্যশিক্ষা পর্ষদের পরিচালনায় ‘বাংলার‌ শিক্ষা দূরভাষে’ নামে একটি উদ্যোগ শুরু হয়েছে। ১৮০০১২৩২৮২৩- এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই পড়ুয়ারা শিক্ষকদের কাছ থেকে পাঠ নিতে পারবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টার…
Read More
সামান্য কমল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

সামান্য কমল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

সামান্য স্বস্তি মিলল রাজ্যের পাশাপাশি দেশের করোনা সংক্রমণের সংখ্যা। বিগত কয়েক দিন ধরেই দেশের করোনা গ্রাফ ব্যাপকভাবে বদলাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন ২ লক্ষও ছাড়িয়ে চলে গিয়েছে। আজকের তথ্য বলছে, রবিবারের তুলনায় সোমবার দৈনিক সংক্রমণ ৫ শতাংশ কমেছে, কিন্তু বেড়েছে সংক্রমণের হার। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। শেষ তথ্য বলছে, পশ্চিমবঙ্গে সক্রিয় ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে মোট আক্রান্তের নিরিখে শীর্ষে এখনও মহারাষ্ট্র। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ০৮৯ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৩৮৫…
Read More
দ্বন্দ্ব রাজ্য কেন্দ্রের মাঝে

দ্বন্দ্ব রাজ্য কেন্দ্রের মাঝে

বাড়ছে জটিলতা, বিবাদ রাজ্য সরকার কেন্দ্র সরকারের মাঝে। প্রজাতন্ত্র দিবসে রাজ্যের নেতাজি ট্যাবলো নিয়ে এখন জটিলতা। কেন্দ্রের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত হয়নি রাজ্যের ট্যাবলো। আর তাই সেখানে মনোনীত না হওয়া রাজ্যের প্রস্তাবিত নেতাজি সংক্রান্ত ট্যাবলো কলকাতায় রাজ্য সরকারের আয়োজিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট ট্যাবলোটি এ জন্য কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে কেন্দ্র যদি শেষ পর্যন্ত রাজ্যের আবেদন পুনর্বিবেচনা না করে ওই ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত না করে তবে সেটিকে কলকাতার রেড রোডে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শন করা হবে, এমনটাই পরিকল্পনা। পাশাপাশি জানা…
Read More
বিশ্ব ব্যাঙ্ককর্তার মতে শক্তিক্ষয় হচ্ছে করোনা সংক্রমণের

বিশ্ব ব্যাঙ্ককর্তার মতে শক্তিক্ষয় হচ্ছে করোনা সংক্রমণের

প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ, কিন্তু অন্যদিকে সংক্রমণের নিজের শক্তিও কমছে ধীরে ধীরে৷ শেষের শুরু! এবার হয়তো করোনা মুক্তির সময় এসে গিয়েছে৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷ ইতিমধ্যেই করোনাকে ‘ফ্লু’ বলে ঘোষণা করেছে স্পেন৷ করোনার থেকে ‘ঘাতক’ শব্দটি সরিয়ে দিয়েছে আয়ারল্যান্ড৷ বিশ্বের চিকিৎসক মহলের মতে, ওমিক্রন রূপেই হয়তো শেষ হয়ে যাবে কোভিড-১৯৷ সংক্রমণ রুখতে বার বার লকডাউন হয়েছে৷ করোনার দাপটে বিশ্বজুড়ে দেখা দিয়েছিল মৃত্যু মিছিল৷ তবে সেই পর্ব কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে নীল গ্রহ৷ স্বাভাবিক ভাবেই চলছে গণপরিবহন৷ খুলেছে রেস্তোরাঁ, শপিং মল৷ তাহলে স্কুল-কলেজ বন্ধ কেন? সেই প্রশ্নই এবার তুলে দিলেন বিশ্বব্যাঙ্কের কর্তা৷ তিনি মনে করেন, করোনার চোখ রাঙানি…
Read More
তেলেঙ্গানা আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম শিক্ষা চালু করতে চলেছে

তেলেঙ্গানা আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম শিক্ষা চালু করতে চলেছে

তেলেঙ্গানা মন্ত্রিসভা ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করার এবং বেসরকারী স্কুল, জুনিয়র এবং ডিগ্রি কলেজগুলিতে ফি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মন্ত্রিসভা, শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডির নেতৃত্বে মন্ত্রীদের একটি উপ-কমিটি গঠন করেছে যা অধ্যয়ন করে এই বিষয়ের উপর নির্দেশিকা তৈরি করেছে। বৈঠকে, মন্ত্রিসভা সরকারী স্কুলগুলিতে উন্নত পরিকাঠামোর সুবিধা এবং উচ্চমানসম্পন্ন শিক্ষার জন্য ৭,২৮৯ কোটি টাকা ব্যয়ে "মন ভুরু মানা বাদি" (আমাদের গ্রাম-আমাদের স্কুল) প্রকল্পের অনুমোদন দিয়েছে। “মন্ত্রিসভা মনে করেছে যে, গ্রামীণ এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের সরকারি স্কুলে পাঠাতে প্রস্তুত, যদি তা ইংরেজি মাধ্যম…
Read More
কোভিড টিকা বাধ্যতামূলক নয়: কেন্দ্র

কোভিড টিকা বাধ্যতামূলক নয়: কেন্দ্র

সংক্রমণ রোধে সব চেয়ে জরুরি টিকাকরণ। করোনা ভাইরাস টিকা দেওয়া দেশে শুরু হয়েছিল গত বছর জানুয়ারি মাসে। এখন এক বছর হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫৭ কোটি ২০ লক্ষ ৪১ হাজার ৮২৫ ডোজ। কিন্তু করোনা টিকা নিয়ে একাধিক প্রশ্ন এখনও আছে। তার মধ্যে অন্যতম হল, কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক কিনা। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানাল যে, কাউকে করোনা টিকা নেওয়ার জন্য বাধ্য করা হয়নি। অর্থাৎ, কোভিড টিকা বাধ্যতামূলক নয়। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের কাছে থেকে বাধ্যতামূলক ভাবে কোভিড টিকা নেওয়ার শংসাপত্র দেখতে চাওয়ায় ছাড় দেওয়ার প্রসঙ্গে একটি জনস্বার্থ মামলা করে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই…
Read More
সামান্য কমল রাজ্যের করোনা গ্রাফ

সামান্য কমল রাজ্যের করোনা গ্রাফ

একটু যেন স্বস্তি মিলল রাজ্যের বাড়তে থাকা করোনা গ্রাফ থেকে। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। গত বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছিল তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। তবে আজ বাংলার কোভিড গ্রাফ কিছুটা নীচের দিকেই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৮৫ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৩ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৮৭৯ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত…
Read More
স্কুল খোলার দাবিতে চারিদিকে চলছে প্রতিবাদ

স্কুল খোলার দাবিতে চারিদিকে চলছে প্রতিবাদ

বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। রাজ্য সরকার করোনা বিধি ঘোষণা করে পুনরায় স্কুল বন্ধ রেখেছে। কিন্তু ছাড়ের সঙ্গে মেলা এবং ২০০ জন নিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারের এহেন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাথমিক স্তর থেকে পঠন-পাঠন চালুর দাবি জানানো হয়। পাশাপাশি 'সারা বাংলা প্রতিবাদ সপ্তাহ' এবং 'চলো স্কুলে পড়াই' কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাদের তরফে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানাচ্ছেন, দীর্ঘ প্রায় ২ বছর বিদ্যালয় বন্ধ রাখার ফলে ব্যাপক পরিমাণে স্কুলছুট হচ্ছে। এমনকি বহু ছাত্র-ছাত্রী অক্ষর চিনতেও ভুলে গেছে। যা ইতিমধ্যেই সংবাদে প্রকাশিত।…
Read More
পিছিয়ে দিল পাঞ্জাব বিধানসভা ভোট

পিছিয়ে দিল পাঞ্জাব বিধানসভা ভোট

করোনা আবহের মাঝেই ভোটপর্ব, চিন্তা বাড়াচ্ছিল বারংবার। এই পরিস্থিতিতে আগামী মাসে একাধিক রাজ্যে নির্বাচন হওয়ার ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে সাত দফায় ভোট। মণিপুরে ২ দফায় ভোট। গোয়া, পঞ্জাব এবং উত্তরাখণ্ডে এক দফায় ভোট। আগামী ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে ভোট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। কিন্তু তার কারণ করোনা ভাইরাস পরিস্থিতি নয়। তার কারণ শ্রী গুরু রবিদাসের জন্মজয়ন্তী। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি শ্রী গুরু রবিদাসের জন্মজয়ন্তীর জন্য পঞ্জাবের প্রচুর মানুষ বারাণসীতে যান। তাই সেই দিন ভোট হলে অনেকেই ভোট দিতে পারবেন না। এই কারণেই বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল বলে জানিয়েছে তারা।…
Read More
কিছুটা শিথিল হলো রাজ্যের বিধিনিষেধ

কিছুটা শিথিল হলো রাজ্যের বিধিনিষেধ

রাজ্য জুড়ে ক্রমেই বেড়ে চলেছিল করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এই বাড়তে থাকা আক্রান্তের সংখ্যাকে রুখতে রাজ্যে লাঘু হয়েছিল কড় বিধিনিষেধ। ইতিমধ্যেই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়িয়েছে নবান্ন। কিন্তু গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কিছুটা হলেও নীচে এসেছে। এই প্রেক্ষিতে আরও কিছু নিয়ম শিথিল করা হয়েছে সরকারের তরফে। আউটডোর শ্যুটিং থেকে শুরু করে জিম, সব ক্ষেত্রে বিধি শিথিল করেছে রাজ্য। আজ সরকারি নির্দেশিকায় এমনটাই জানান হয়েছে। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ১৮ জানুয়ারি মানে আজ থেকে থেকে আবার জিম খোলা যাবে কিন্তু ৫০ শতাংশ লোক নিয়ে এবং রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই শরীরচর্চা করতে জিমে যাওয়া যাবে।…
Read More
ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড

ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড

যে কোনও বিনিয়োগকারীর জন্যই সফল বিনিয়োগের প্রথম ধাপ হল, একটি বাস্তবসম্মত আর্থিক লক্ষ্য নির্ধারণ করা। কোনও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল, তার সঙ্গে জড়িত ঝুঁকি সম্পর্কে ধারণা রেখে দীর্ঘমেয়াদী সর্বোত্তম ফলাফলের লক্ষ্য নির্ধারণ করা। স্বল্প-মেয়াদী থেকে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের জন্য মিউচুয়াল ফান্ডকে বিকল্প হিসাবে বেছে নেওয়া যেতে পারে।দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির লক্ষ্য পূরণে বিনিয়োগকারীরা একটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগের জন্য দেখতে পারেন। ফ্লেক্সি-ক্যাপ ফান্ড হল ওপেন-এন্ডেড ইকুইটি ফান্ড যা বিভিন্ন বাজার মূলধন জুড়ে লার্জ-ক্যাপ, মিড-ক্যাপ বা স্মল-ক্যাপ ফান্ডের মতো কোম্পানির ইকুইটি সম্পদে মোট সম্পদের অন্তত ৬৫% বিনিয়োগ করে। ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড হল এই ক্ষেত্রের প্রাচীনতম (১৯৯২ সালে চালু করা) ফান্ডগুলির মধ্যে…
Read More