editor

11195 Posts
সত্যিকারের সোনার হৃদয়ের মানুষটা চলে গেল

সত্যিকারের সোনার হৃদয়ের মানুষটা চলে গেল

প্রয়াত কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কে কে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। শোকবিহ্বল গায়ক ও সঙ্গীত পরিচালকেরা। পাশাপাশি তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে বিহ্বল হয়ে পড়েন ভক্ত থেকে অনুরাগীরাও। তাঁর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করে স্পষ্টবাদী সঙ্গীত পরিচালক অনু মালিক জানিয়েছেন, অত্যন্ত দুঃখের ঘটনা। এই খবরটা শুনে চোখের জল চোখেই শুকিয়ে গেছে। ওঁর এত কাজ, এত সুন্দর গান গেয়েছেন। ওঁর মতো এত ভাল একজন মানুষ আমি দেখিনি। ভালবাসতেন সকলকে খুব। ভীষণ সহজে যেকোনও গান গাইতেন। খুব পরিশ্রমী ছিলেন। আমাদের একসঙ্গে কাজ 'মুঝে কুছ কহেনা হ্যায়'-এর টাইটেল ট্র্যাক এখনও মানুষের মুখে মুখে ঘোরে। আমরা একসঙ্গে এত কাজ করেছি কিন্তু কখনও কোনও অহঙ্কার…
Read More
বাঁকুড়া সফরে কাঁটছাঁট, KK- কে শেষ শ্রদ্ধা জানাতে দ্রুত কলকাতায় ফিরছেন মমতা

বাঁকুড়া সফরে কাঁটছাঁট, KK- কে শেষ শ্রদ্ধা জানাতে দ্রুত কলকাতায় ফিরছেন মমতা

সঙ্গীতশিল্পী কেকে- এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। গভীর বিষাদের ছায়া ছেয়ে ফেলেছে বিনোদন জগতে। মঙ্গলবার রাতে কলকাতায় অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কে কে। হোটেলে ফিরে যান। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুন্নথ বা কেকে-কে শেষ শ্রদ্ধা জানাতে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার। এ দিন বাঁকুড়া থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উনি নতুন প্রজন্মের আইকন ছিলেন। তাঁকে আমরা শেষ শ্রদ্ধা জানাতে চাই। ইতিমধ্যে ওঁর স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাড়াতাড়ি কলকাতায় ফেরার চেষ্টা করছি, যদিও শেষবার দেখতে পাই । তাই জনপ্রিয় এই সঙ্গীত…
Read More
৫৩ বছরেই সব শেষ, প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে

৫৩ বছরেই সব শেষ, প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে

সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন। না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীত শিল্পী কে কে ওরফে কৃষ্ণ কুমার কুন্নথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। জানা গিয়েছে, নজরুল মঞ্চে গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠানের শেষে মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কে কে এর। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। মূলত, যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। পড়ে গিয়ে অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি…
Read More
আবারও সাধারন মানুষের চিন্তা বাড়িয়ে দাম বাড়তে চলেছে রান্নার গ্যাসের

আবারও সাধারন মানুষের চিন্তা বাড়িয়ে দাম বাড়তে চলেছে রান্নার গ্যাসের

আবারও সাধারন মানুষের চিন্তা বাড়িয়ে দাম বাড়তে চলেছে রান্নার গ্যাসের। ভর্তুকি দেওয়া সত্ত্বেও ইতিমধ্যে একটি সিলিন্ডারের জন্য ১ হাজার টাকার উপরে দাম দিতে হয়। এবার সেই দাম বেড়ে এগারোশো টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও ইতিমধ্য প্রায় ২৫০০ হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে। এর পরে আবার দাম বাড়লে সেটা কোথায় যাবে তা নিয়ে শঙ্কিত আম জনতা। মূলত, আগামিকাল থেকে শুরু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের অর্থ বর্ষ। কাজেই ব্যাঙ্কের নতুন বর্ধিত রেপোরেট আগামিকাল থেকে কার্যকর হবে। সেকারণে আগামিকাল থেকে গাড়ি, বাড়ি সহ একাধিক ক্ষেত্রের সুদের হার বাড়বে। এদিকে এই খবর কানে আসতে বিরোধীরা সরব হতে শুরু করে দিয়েছে কেন্দ্রের…
Read More
নাড্ডার নির্দেশে চিঠি দিয়ে দিলীপের মুখে লাগাম পরালো শীর্ষ নেতৃত্ব

নাড্ডার নির্দেশে চিঠি দিয়ে দিলীপের মুখে লাগাম পরালো শীর্ষ নেতৃত্ব

অতীতে দলের সমালোচনা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতির পদ হারিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর জায়গায় রাজ্য সভাপতি করা হয়েছিল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। সেই শিক্ষা পাবার পরেও দমে থাকতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। যারফলে অস্বস্তি বেড়েছে দলের অন্দরে। তাই এবার এই স্পষ্টভাষী নেতার মুখ কার্যত বন্ধ করে দিল বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডার নির্দেশে দিলীপকে কড়া বার্তা দিয়ে চিঠি দিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সূত্রের খবর অনুযায়ী, সেই চিঠিতে লেখা হয়েছে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিন মাধ্যম এবং অন্যান্য ফোরামে করা বেশ কিছু সাক্ষাৎকারে আপনি প্রকাশ্যে রাজ্যে দলের সিনিয়র পদাধিকারীদের সমালোচনা করেছেন। এই ধরনের মন্তব্য শুধুমাত্র দলেরই ক্ষতি করে না, বরং…
Read More
এযেন ভাঙ্গনের বন্যা, বিজেপি থেকে তৃণমূলে ফিরছেন এই বিধায়ক ও সাংসদেরা

এযেন ভাঙ্গনের বন্যা, বিজেপি থেকে তৃণমূলে ফিরছেন এই বিধায়ক ও সাংসদেরা

অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর এবার বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারে বলে খবর! রাজ্য রাজনীতির জোর জল্পনা এই মুহূর্তে বিজেপির অন্তত তিনজন বিধায়ক, তিনজন সাংসদ তৃণমূলে যোগ দিতে পারেন। মূলত তাঁদের নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে রাজ্য থেকে চারজন প্রতিমন্ত্রী রয়েছে বিজেপির। তাঁদের মধ্যে তিনজনই প্রাক্তন তৃণমূলী। ফলে তারা দল বদল করবেন কিনা তা নিয়ে নাকি প্রশ্ন রয়েছে বিজেপির অন্দর মহলে। সেই চার সাংসদ হলেন, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, খগেন মুর্ম, জগন্নাথ সরকার। বলা বাহুল্য, ২০১৯-এ বিজেপি রাজ্য থেকে ১৮ টি আসনে জয়লাভ করে। তবে এই মুহূর্তে বিজেপির আসন সংখ্যা ১৬ বললে খুব একটা…
Read More
ক্ষমা চাইলেন তৃণমূল সুপ্রিমো, বললেন আমাদের লোকেরা ভুল করেছিল

ক্ষমা চাইলেন তৃণমূল সুপ্রিমো, বললেন আমাদের লোকেরা ভুল করেছিল

বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। তার ঠিক এক বছর বাদে আবার লোকসভা নির্বাচন। তাই হাতে সময় খুব একটা বেশি নেই। ফলে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। জেলায় জেলায় সংগঠন খতিয়ে দেখা হচ্ছে। দলীয় কর্মীদের মনোবল আরও আরও বাড়াতে তৈরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এখন থেকেই জেলাভিত্তিক কর্মী সভা শুরু করে দিয়েছেন তিনি। আজ, মঙ্গলবার পুরুলিয়াতে কর্মীসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন কর্মীসভায় বক্তব্য রাখতে উঠেই এলাকার মানুষদের কাছে ক্ষমা চেয়ে নেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন,‘পুরুলিয়ায় আমাদের লোকেরা ভুল করেছিল। সেই কারণে তৃণমূলের হার হয়েছে।’ পাশাপাশি এদিন সভায় মমতা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, হেরে গেলেও বাড়ির বাইরে বেরোতে হবে,সাইকেল…
Read More
এত কিছু দিচ্ছি, তবুও এত লোভ!  প্রশাসনিক সভা আক্ষেপ প্রকাশ মুখ্যমন্ত্রীর

এত কিছু দিচ্ছি, তবুও এত লোভ! প্রশাসনিক সভা আক্ষেপ প্রকাশ মুখ্যমন্ত্রীর

এবার মুখ্যমন্ত্রীর কাছে কড়া ধমক খেলেন খোদ জেলাশাসক। আজ শুক্রবার পুরুলিয়া জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলের এক নেতা অনুযোগ করেন, স্থানীয় ইটভাটা থেকে যে সরকারি অর্থ আদায় হয়, তার হিসেব পাওয়া যায় না। সেগুলো নাকি কয়েক জন পকেটে ঢুকে যায়। একথা শোনার পর অগ্নিশর্মা হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। এরপরেই উদ্বেগের গলায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘ডিএম শুনতে পাচ্ছো? এগুলো কিন্তু তৃণমূল করেনি। করছে প্রশাসনের নীচের তলার কর্মীরা।’’ এর পরই তাঁর সংযোজন, ‘‘নিজেরা টাকাটা নেয়, নিজেরাই খেয়ে নেয়! কী জেলা চালাচ্ছ তুমি (জেলাশাসক)? এত দিন জেলায় আছো। আমার ধারণাই বদলে গেল।’’ এখানেই না থেমে মমতা আরও বলেন, ‘‘এত কিছু…
Read More
ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী

ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী

২০২৩-এ ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট রাজ্যজুড়ে। তার আগে বীরভূমে ফের বিজেপিতে ভাঙন। নানুরের সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েত এলাকার এক বুথ সভাপতি-সহ বিজেপির আড়াইশো কর্মী যোগ দিলেন তৃণমূলে। দল বদলেছেন সঞ্জীব গাঁতাইত নামে স্থানীয় এক বুথ সভাপতিও। রবিবার নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির হাত ধরে এই দলবদল হল। তৃণমূলে যোগদানের পরে তাদের মন্তব্য রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে বিজেপি শিবিরের পাল্টা দাবি, ভয় দেখিয়ে দল বদল করিয়েছে তৃণমূল।   উল্লেখ্য, একুশের নির্বাচনে নানুর কেন্দ্রে তৃণমূল জয় পেলেও, সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েতের ১১টি বুথের মধ্যে ৯টি তেই জয়ী হয়েছিল বিজেপি। এদিকে গতকাল থেকে বীরভূমের বোলপুরে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে…
Read More
জলের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, মাথায় হাত কৃষকদের

জলের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, মাথায় হাত কৃষকদের

নিন্মবিত্ত, মধ্যবিত্ত নাকি উচ্চবিত্ত আপনার পরিচয় যাই হোক না কেন? খোলস ছাড়ালে পেয়াজ কিন্তু সবাইকেই কাঁদিয়ে ছাড়ে। তবে কৃষকেরা পেয়াজের খোলস না ছাড়ালেও নিত্যদিন তাদের কাঁদতে হচ্ছে। কারন একটাই মহারাষ্ট্রের বুলধানা, অমরাবতী, আকোলার মতো জেলাগুলোর ক্ষেত থেকে প্রতি কেজি পেঁয়াজ তিন থেকে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে। ফলে লাভের আশা এই পরিস্থিতিতে সেগুঁড়েবালি, অর্থাৎ উৎপাদন খরচই ওঠানোই কঠিন হয়ে গেছে কৃষকদের কাছে। তাই দাম কমে যাওয়ায় হতাশ কৃষকরা পেঁয়াজ মজুত করতে শুরু করেছেন। পরে দাম বাড়লে বিক্রি করার আশা করছেন তারা। তবে এর জন্যে বাড়তি খরচ করতে হচ্ছে কৃষকদের। এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, উৎপাদিত পেঁয়াজ কালামনায় পৌঁছাতে কৃষকদের খরচ হয় কেজিপ্রতি ১…
Read More
‘কেজিএফ’ এর তৃতীয় কিস্তিতে হৃত্বিক?

‘কেজিএফ’ এর তৃতীয় কিস্তিতে হৃত্বিক?

কানাডা সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ও ‘চ্যাপ্টার টু’ ইতিমধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে। আর এই ছবির মাধ্যমে যশ এখন বিশ্বতারকা বনে গিয়েছেন। এবার নির্মাণ হবে ছবিটির তৃতীয় কিস্তি। জল্পনা চলছে তৃতীয় কিস্তিতে যশের সঙ্গে থাকছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। বলিউড বাবলের খবর, মুক্তির ৪৬ দিনে বক্স অফিসে ১,২৩০ কোটি রুপি সংগ্রহ করেছে কেজিএফ: চ্যাপ্টার টু। এবার নির্মিত হবে চ্যাপ্টার থ্রি। তৃতীয় কিস্তির জন্য বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে প্রস্তাব দেওয়া হয়েছে। কইমইডটকম খবর অনুযায়ী, ‘কেজিএফ’ প্রোডাকশন হাউজ হাম্বলে ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে আসতে চান। আর সেখানে হৃতিক রোশন রাখার কথা ভাবা হচ্ছে। ছবিটির দর্শককে স্পেশাল উপহার…
Read More
দলবদলুদের ভোটে টিকিট নয়, শ্রমিক সমাবেশে বললেন অভিষেক

দলবদলুদের ভোটে টিকিট নয়, শ্রমিক সমাবেশে বললেন অভিষেক

দলবদলুদের আশায় জল ঢাললেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ, শনিবার হলদিয়া সংহতি ময়দানে শ্রমিক সমাবেশ ছিল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভায় অভিষেক বলেন,‘দলবদল করে যারা তৃণমূলে এসেছেন তারা হলদিয়া পুরসভা ভোটে টিকিট পাবেন না। বিজেপি – সিপিএম থেকে আসা নেতারা পুরনো কর্মীদের উপর ছড়ি ঘোরাচ্ছেন। আজ থেকে এসব বন্ধ।’ সেপ্টেম্বর মাসে হলদিয়া পুসভার মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, চলতি বছর শেষের দিকে হলদিয়া পুরসভা নির্বাচন হতে পারে।হলদিয়া শিল্পাঞ্চল ২৯টি ওয়ার্ড রয়েছে। এই পেক্ষাপটে দাঁড়িয়ে শ্রমিক সমাবেশে অভিষেকের মন্তব্য কার্যত দলবদলুদের আশায় জল ঢেলে দিল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
Read More
সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব, শুভেন্দু গড়ে হুঙ্কার অভিষেকের

সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব, শুভেন্দু গড়ে হুঙ্কার অভিষেকের

অনুগামী সেজে কারা দলের বারোটা বাজিয়েছে সব জানি। আজ, হলদিয়ায় সংহতি ময়দান শ্রমিক সমাবেশে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকাররীকে তোপ দাগলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন সভায় অভিষেক বলেন, “কে বা কারা অনুগামী সাজছে তা আমি জানি। দলের বিভীষণকে চিনি। নিজেকে দলের সর্বেসর্বা ভাবেন।সভায় আসার পথে কয়েকজনকে চিহ্নিত করেছি। সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব।” এদিনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ: ★ আজকে ট্রেড ইউনিয়নের সভা ঐতিহাসিক। ★হলদিয়া আগামী দিনে ভারতের শ্রেষ্ঠ শিল্প বান্ধব পরিবেশ তৈরি হবে। ★তৃণমূল করতে গেলে ঠিকাদারের জামাটা খুলে রেখে আসুন। ★ ১০০ দিন সময় দিন একটাও ঠিকাদার থাকবে না। ★যারা…
Read More
তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের। ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারে। সেই ঘটনায় মা ও ছেলে বর্তমানে বেঁচে থাকলেও দুই কন্যা মারা গিয়েছে। গত শুক্রবার বীরভূম জেলার কীর্ণাহার থানার অন্তর্গত কালিনগর গ্রামে ঘটেছে এ ঘটনা। জানা গিয়েছে, কর্মসূত্রে আরবে থাকা স্বামী প্রায় সাত মাস বাড়িতে কোনও টাকা পাঠাননি। অর্থাভাবে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অভাবের তাড়নায় তিন সন্তানকে বিষ খাইয়ে, নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। এমনই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে।   এদিকে পুলিশ সূত্রে খবর, কালীনগরের একই পরিবারের ৪ সদস্য বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে…
Read More