editor

10320 Posts
করোনা সংক্রমণ নিয়ে নয়া নির্দেশিকা

করোনা সংক্রমণ নিয়ে নয়া নির্দেশিকা

গোটা দেশ জুড়ে হুঁ হুঁ করে ছরাচ্ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ দেশের প্রতিটি প্রান্তে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সংক্রমণ৷ করোনা গ্রাফ দেখে বাড়ছে উদ্বেগ৷ এই পরিস্থিতিতে কখন কোভিড পরীক্ষা করা উচিত, আর কখন নয়, তা নিয়ে ধন্দে পড়েছে সাধারণ মানুষ৷ এই ধন্দ দূর করতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ সেই সঙ্গে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে কখন, কাদের নিভৃতবাস বা হাসপাতালে পাঠানোর প্রয়োজন রয়েছে৷  চলতি সপ্তাহেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পরামর্শে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে কোভিড পরীক্ষা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এই নির্দেশিকায় বলা…
Read More
তিন লক্ষ্যের কাছাকাছি পৌঁছালে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

তিন লক্ষ্যের কাছাকাছি পৌঁছালে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

শেষ কয়েকদিন ধরে ক্রমশ চিন্তা বাড়াচ্ছিল করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বিগত কয়েক দিন ধরেই দেশের করোনা গ্রাফ ব্যাপকভাবে বদলাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন ২ লক্ষও ছাড়িয়ে চলে গিয়েছে। আজকের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমণ প্রায় ২ লক্ষ ৭০ হাজার ছুঁইছুঁই। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ৮৩৩ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৪০২ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার ৯৬২ এবং মোট মৃত্যু…
Read More
মিললো ওমিক্রনের শেষের ইঙ্গিত

মিললো ওমিক্রনের শেষের ইঙ্গিত

গত বছর পুজোর সময় থেকেই ঘোষিত হয়েছিল, আগামী কয়েক মাসের মধ্যেই আবার উঠতে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। সেই ঘোষণাকে সত্যি করে ছড়িয়ে পড়ছে সংক্রমণের তৃতীয় ঢেউ। ঠিক যখন মনে হয়েছিল যে করোনার দাপট এবার শেষের পথে, ঠিক সেই সময় এক নতুন প্রজাতির আবির্ভাব হল, ওমিক্রন। গত বছর ডিসেম্বর থেকে দাপট দেখানো শুরু করা ওমিক্রন এখন গোটা বিশ্বের কাছে নতুন ত্রাস। প্রায় মাসখানেক হতে চললেও এই প্রজাতিকে নিয়ে উদ্বেগ কমছে না, বরং দিন দিন বাড়ছে। ভ্যাকসিন চললেও ওমিক্রন সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে না। তাহলে কতদিন আরও চলবে এই সংক্রমণ? কতদিন আতঙ্ক থাকবে ওমিক্রন নিয়ে? আপাতত এই ইস্যুতে কিছু ইঙ্গিত…
Read More
আগামী সপ্তাহেই সৈকত রাজ্যের সফরে যাচ্ছেন অভিষেক

আগামী সপ্তাহেই সৈকত রাজ্যের সফরে যাচ্ছেন অভিষেক

রাজ্যের পর এবার বাইরেও নিজ শক্তি বিস্তৃতিতে তৎপর রাজ্যের শাসক শিবির। গত ৯ তারিখে গোয়া যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তাঁর সেই সফর বাতিল করা হয়। এখন জানা গেল আবার গোয়া সফরে যাচ্ছেন তিনি। আগামী ১৭ জানুয়ারি ফের সৈকত রাজ্যে যাবেন অভিষেক। আগামী মাসেই সেখানে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে প্রার্থী তালিকা ঘোষণা করার কথা তাঁর। সেই প্রেক্ষিতে অভিষেকের এই গোয়া সফর ব্যাপক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই অনুমান রাজনৈতিক গবেষকদের। তৃণমূল সূত্রে খবর, আগামী ১৭ তারিখই গোয়ার প্রার্থী তালিকা প্রকাশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জনসংযোগ, দলীয় বৈঠক এবং বেশ কিছু যোগদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তবে…
Read More
কেন্দ্রের তরফে অক্সিজেন বজায় রাখার নির্দেশ

কেন্দ্রের তরফে অক্সিজেন বজায় রাখার নির্দেশ

পূর্ব আশঙ্কাকে সত্যি করে ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ৷ তবে এবার মারাত্মক রকমের উপসর্গ দেখা যাচ্ছে না৷ দ্বিতীয় ঢেউয়ের সময় হাসপাতালে রোগী ভর্তির পরিমাণ অনেক বেশি ছিল৷ উপসর্গও ছিল প্রবল৷ তবে সাম্প্রতিক কোভিড স্ফীতিতে সংক্রমণের তুলনায় হাসপাতালে ভর্তির অনুপাত অনেকটাই কম। তবে এই পরিসংখ্যান বাড়তে পারে অনুমান করেই রাজ্যগুলিকে এখন থেকে প্রস্তুত থাকার নির্দেশ দিল কেন্দ্র।  রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ৷ চিঠি তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, রাজ্য সরকার যেন এখন থেকে মেডিক্যাল অক্সিজেন মজুত করার বিষয়ে তৎপর থাকে। পাশাপাশি সমস্ত হাসপাতাল, নার্সিংহোম সব প্রতিটি চিকিৎসা কেন্দ্রে লিক্যুইড মেডিক্যাল অক্সিজেনে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা করার…
Read More
রেল দুর্ঘটনায় বাড়ছে আহতের সংখ্যা

রেল দুর্ঘটনায় বাড়ছে আহতের সংখ্যা

গতপরশুই রাজ্যে ঘটে গেছে এক ভয়াবহ রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকেলে গুয়াহাটি যাওয়ার পথে ময়নাগুড়ি-দোমহনির মাঝে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ওই ঘটনায় ইতিমধ্যেই একাধিক জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যাও বহু। এখনও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। কিন্তু আদতে আহত ঠিক কতজন, এই নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। কারণ, আসল আহতের সংখ্যা কত না নির্দিষ্ট করা যাচ্ছে না। গোটা ঘটনার বিবরণ দেওয়ার সময় খোদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেন যে, ৩৬ জন আহত হয়েছেন। বিকেলে রেলের তরফে যে তালিকা প্রকাশ করা হয় তাতেও ৩৬ জন আহতের নাম ছিল। কিন্তু ধন্দ তৈরি হয়েছে যখন জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার নতুন তথ্য…
Read More
করোনা আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে দিল্লিতে

করোনা আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে দিল্লিতে

শুরু থেকেই আশংকা ছিল যে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউয়ে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। তবে কি এবার সত্যি হতে চলেছে সেই চিত্র? ধীরে ধীরে শিশু মৃত্যুর ঘটনা আরও যেন মর্মান্তিক আকার নিয়েছে রাজধানী দিল্লিতে। গত চারদিনে সেখানে মৃত্যু হয়েছে ৯৭ জনের। এদের মধ্যে ৭ জনই ১৮ বছরের নীচের এবং ৩ জনের বয়স ১ বছরের কম! অর্থাৎ, তারা করোনার দ্বিতীয় ঢেউয়ে জন্মেছিল, তৃতীয় ঢেউয়ে প্রাণ হারাল। লাগামছাড়া করোনা সংক্রমণের ফলে এই অসহায় চিত্র ফুটে উঠেছে রাজধানীতে। কিছুতেই কমানো যাচ্ছে না কোভিড আক্রান্তের সংখ্যা। এত অল্প সময়ে এত বেশি সংখ্যক শিশু মৃত্যু নিয়ে চিন্তিত রাজধানীর চিকিৎসক মহল। প্রাথমিক ধারণা ছিল…
Read More
অবশেষে স্বস্তি দিয়ে পিছিয়ে গেলো পুরভোট

অবশেষে স্বস্তি দিয়ে পিছিয়ে গেলো পুরভোট

বাড়তে থাকা করোনা সংক্রমণের আবহে পুরোনিগম ভোট নিয়ে দ্বন্দ্ব চলছিল বেশ অনেকদিন ধরেই। সংক্রমণের আবহে ভোট সম্পন্ন হলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে আরো। তবে এবার স্বস্তি দিয়ে অবশেষে পিছিয়ে যাচ্ছে ৪ কেন্দ্রের পুরভোট। সূত্রের খবর, দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে পুরভোট। জানা গিয়েছে, নির্বাচন পিছানোর জন্য কমিশনের কাছে আবেদন করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী ২২ জানুয়ারি বিধান নগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগরে পুরভোট হওয়ার কথা। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে প্রথম থেকেই এই নির্বাচন নিয়ে বিরোধিতা করেছে বিরোধীরা। কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে মামলা হয়েছে যার একাধিকবার শুনানি হয়েছে। তবে ভোট পিছনো নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার একে অপরের দিকে…
Read More
ওমিক্রন নিয়ে বিশেষজ্ঞদের মতামত

ওমিক্রন নিয়ে বিশেষজ্ঞদের মতামত

করোনা সংক্রমণের দাপটের পর ধীরে ধীরে শক্তি বিস্তৃতি করছে ওমিক্রন। করোনা ভাইরাস আবহে এখন নতুন উদ্বেগের কারণ ওমিক্রন প্রজাতি। বিশ্বজুড়ে এই প্রজাতি দাপিয়ে বেড়াচ্ছে। আমেরিকা থেকে শুরু করে ইউরোপের একাধিক দেশ, ভারত... সব জায়গায় ওমিক্রন বহু মানুষকে আক্রান্ত করেছে। তবে এই সময়ে অনেকের প্রশ্ন জাগছে যে, ওমিক্রন হলে হয়তো আর কোভিড হবে না। বা ওমিক্রন হলে অ্যান্টিবডি শরীরে থেকে যাবে বহুদিন। এই তথ্য কতটা সঠিক? কী বলছেন বিশেষজ্ঞ? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর সাইন্টিফিক অ্যাডভাইজারি কমিটি অফ দ্যি ন্যাশেনাল ইন্সটিটিউট অফ এপিডেমোলজির চেয়ারপার্সন জয়প্রকাশ মুলিয়িল দাবি করেছেন, ওমিক্রন হলে যে আর করোনা হবে না তার কোনও মানে নেই।…
Read More
ফিরে এলো অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল

ফিরে এলো অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল

অ্যামাজন ইন্ডিয়ার বহুপ্রতীক্ষিত ‘গ্রেট রিপাবলিক ডে সেল’ শুরু হচ্ছে – ১৭ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রাইম মেম্বাররা ১৬ জানুয়ারি থেকে ২৪ ঘন্টার ‘আর্লি অ্যাক্সেস’-এর সুবিধা পাবেন। এবারের সেল চলাকালীন বিক্রেতাদের হাজার হাজার পণ্যসামগ্রী থেকে নিজেদের পছন্দসই জিনিসপত্র কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। গ্রেট রিপাবলিক সেলের সময়ে এসবিআই ক্রেডিট কার্ড ও ইএমআই মারফৎ লেনদেনে গ্রাহকরা বাড়তি ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়া, বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ড, অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড, অ্যামাজন পে ল্যাটার এবং নির্বাচিত ডেবিট ও ক্রেডিট কার্ড দ্বারা কেনাকাটায় নো-কস্ট ইএমআই-এর সুবিধা মিলবে। কেনাকাটার ক্ষেত্রে ইংরেজি ও ৮টি আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বিশাল সাশ্রয়ের সুবিধা পাওয়া যাবে…
Read More
আসতে চলেছে ওমিক্রনের অস্ত্র

আসতে চলেছে ওমিক্রনের অস্ত্র

প্রতি নিয়ত বদল হচ্ছে করোনা সংক্রমণের রূপে৷ করোনার পূর্ববর্তী প্রজাতিগুলির চেয়ে অনেক বেশি সংক্রামক ওমিক্রন৷ তাই ওমিক্রন রুখতে হলে কভিড টিকার দুটি ডোজ যথেষ্ট নয়৷ প্রয়োজন বুস্টার টিকার৷ যা শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম৷ সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার তৈরি বুস্টার টিকা বিটা, ডেল্টা, আলফা, গামা-সহ করোনাভাইরাসের অন্যান্য ভেরিয়্যান্টগুলির বিরুদ্ধে লড়াই করতে শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারছে। আর এই টিকাই ভারতে পরিচিত হয়েছে ‘কোভিশিল্ড’ নামে৷  এই গবেষণার ফলাফল দেখে বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রন-সহ করোনাভাইরাসের যে কটি ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেই সবক’টির বিরুদ্ধেই লড়াই করার জন্য শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে…
Read More
মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে যা বললেন রেলমন্ত্রী

মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে যা বললেন রেলমন্ত্রী

গতকালই রাজ্যে ঘটে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা। ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। প্রাথমিক ভাবে চারজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল প্রশাসনের তরফে। রাতভর উদ্ধারকাজের পর সেই সংখ্যা আরও খানিকটা বাড়ল৷ এখনও পর্যন্ত দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত প্রায় শতাধিক৷ কিন্তু ঠিক কী কারণে এই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত আন্দাজ করা যাচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় রেলমন্ত্রীর পর্যবেক্ষণ, যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সকালেই ময়নাগুড়ির দোমহনিতে ঘটনাস্থলে এসে পৌঁছন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তিনি এই কথাই জানিয়েছেন। এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই মৃতের সংখ্যা বাড়ার একটা আশঙ্কা থাকে। সেই প্রেক্ষিতে এখনও উদ্বেগ কিছু…
Read More
বুস্টার ডোজ নিয়ে সতর্কবার্তা

বুস্টার ডোজ নিয়ে সতর্কবার্তা

করোনা সংক্রমণকে রোধ করতে প্রধান উপায় হলো ভ্যাকসিন। তাই বাড়তে থাকা ওমিক্রন সংক্রমণের আবহে দেশজুড়ে শুরু হয়েছে বুস্টার ভ্যাকসিন ডোজ দেওয়া। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী, ৬০ বছরের ঊর্ধ্বদের এবং যাদের কোমরবিডিটি রয়েছে, তাদের এই ডোজ দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় বুস্টার ডোজ দেওয়ার জন্য সেন্টার রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তথ্য দেওয়াও আছে। কিন্তু এই বুস্টার ডোজ নিয়েও ইতিমধ্যে প্রতারণা চক্র ফাঁদা হয়ে গিয়েছে একদল অসাধুদের। যা নিয়ে সতর্ক করল খোদ কলকাতা পুলিশ। এদিন সোশ্যাল মিডিয়াতে এই ইস্যুতে সকলকে সচেতন করার জন্য বার্তা দেন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলীধর শর্মা। তিনি জানান, বুস্টার ডোজ দেওয়ার কথা…
Read More
‘ইকিরমিকির’ ধারাবাহিকে “রীতি” চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন অভিনেত্রী কোয়েল

‘ইকিরমিকির’ ধারাবাহিকে “রীতি” চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন অভিনেত্রী কোয়েল

কোয়েল ধর বাংলা চলচিত্রের একজন প্রখ্যাত অভিনেত্রী। ব্ল্যাক কফি (২০১৭) সিনেমাতে তাঁর অভিনয় চলচিত্র জগৎ-এ বেশ সাড়া ফেলেছিল। তারপরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। বড় পর্দায় কাজ করার পরও ছোট পর্দায় ‘ইকিরমিকির’ ধারাবাহিকে “রীতি” চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন বাংলা চলচিত্রের এই বিশিষ্ট অভিনেত্রী। পর্দার রীতি যেমন সাজগোজ করতে পছন্দ করেন ব্যক্তিগত জীবনে কোয়েল তাঁর একদম উল্টো। পর্দার রীতির সঙ্গে আসল জগৎ-এর কোয়েলের কোন মিল নেই, সেকথা কোয়েল নিজেই জানিয়েছেন। কোয়েলের পরিবারে রয়েছে কোয়েল, তাঁর মা ও দিদি। কোয়েলের, জন্ম থেকে পড়াশুনো ও বেড়ে ওঠা রানিগঞ্জে। এখনো অবসর সময়ে সেখানে থাকতেই পছন্দ করেন। প্রথমে গান্ধী মেমোরিয়াল হাই স্কুল…
Read More