18
May
দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মেদিনীপুর কলেজ ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কর্মী সম্মেলনে নেতা–কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘মানুষের জন্য কাজ করুন। সকলের পাশে দাঁড়ান। যাঁরা মানুষের কাজ না করে নিজের কাজ করবেন, তাঁদের বলব, অনেক করেছেন। দয়া করে ঘরে বসে যান।’ দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মমতা। বলেছেন, ‘ব্লকে ব্লকে গিয়ে মিটিং করে সাধারণ মানুষের অভাব–অভিযোগের কথা শুনুন। জনসংযোগে জোর দিন।’ বুথ স্তরের কর্মীদের যে তিনি বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তা বুঝিয়ে দিয়েছেন মমতা। বলেন, ‘কোনও জেলায় প্রশাসনিক বৈঠক করতে গেলে এবার থেকে বুথ স্তরের কর্মীদের সঙ্গেও কথা বলব। যারা মাঠে বসে থাকে তাঁরা…
