editor

10318 Posts
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ তল্লাশিতে আটক ০৭ জন দালাল

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ তল্লাশিতে আটক ০৭ জন দালাল

 দালালদের উপদ্রব নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি এই জোনের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে আরপিএফ ০৭ জন দালালকে আটক করে এবং তাদের কাছ থেকে ১.১৯ লক্ষ টাকারও অধিক মূল্যের ৫৫টি রেলওয়ে টিকিট উদ্ধার করে। একটি ঘটনায় কাটিহারের সিআইবি ও বারসোইয়ের আরপিএফ টিম যৌথভাবে বারসোইয়ে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানের সময় এই যৌথ দলটি প্রায় ৫,৭৯০ টাকা মূল্যের দুটো অব্যবহৃত রেলওয়ে টিকিট উদ্ধার করে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজন দালালকে আটক করে।
Read More
ছট পুজো নিষিদ্ধ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে

ছট পুজো নিষিদ্ধ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে

বৃহস্পতি ও শুক্রবার ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। সবুজের উপর নির্বিচারে দূষণের বিষ ঢালা বন্ধ করতে গত কয়েকবছর ধরেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের প্রবেশ পথগুলি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার কাজ। দূষণ রুখতে তৎপর KMDA। দুটি সরোবরের গেটের সামনে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড। দুটি সরোবরের গেটেই টাঙানো হয়েছে ফ্লেক্স। আজ রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে দুই সরোবরের সমস্ত গেট। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়। অতীতে আদালতের নির্দেশ অগ্রাহ্য…
Read More
নভেম্বরে রথযাত্রা উৎসব পালন, পুরীর মন্দিরের প্রথাগত নিয়ম-বহির্ভূত

নভেম্বরে রথযাত্রা উৎসব পালন, পুরীর মন্দিরের প্রথাগত নিয়ম-বহির্ভূত

ISKCON-এর অকাল রথযাত্রা পালনের উদ্যোগ নিয়ে ক্ষুব্ধ পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। বিশ্বের যে কোনো প্রান্তেই তারা যাতে অসময়ে রথযাত্রা উৎসব পালন না করে তার জন্য পরিষ্কার বার্তা পাঠিয়েছেন তিনি। ISKCON-এর উদ্দেশে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন, ঐতিহ্য ও নিয়ম-নীতি মেনে এই উৎসব পালন করতে হবে International Society for Krishna Consciousness-কে। সাংবাদিক বৈঠক করে এনিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পুরীর শ্রী জগন্নাথ মন্দির ম্যানেজিং কমিটির চেয়ারপার্সন গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। নভেম্বরে রথযাত্রা উৎসব পালন করা হবে বলে সম্প্রতি আমেরিকার ISKCON-এর হাউটন ইউনিট সিদ্ধান্ত নেয়। যা পুরীর মন্দিরের প্রথাগত নিয়ম-বহির্ভূত। ISKCON-এর সিদ্ধান্ত প্রসঙ্গে এদিন গজপতি মহারাজ দিব্যসিংহ দেব বলেন, "যথেষ্ট হয়েছে। বহু যুগ…
Read More
রক্ষক -ই -ভক্ষক এক সিভিক ভলেন্টিয়ার

রক্ষক -ই -ভক্ষক এক সিভিক ভলেন্টিয়ার

রক্ষক -ই -ভক্ষক, এবার বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে l চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ঋশিপপুর অঞ্চলে।বিষয় সম্বন্ধে জানিয়ে গত শনিবার প্রথমে হবিবপুর থানায় অভিযোগ করা হয়,কিন্তু পুলিশ কোন রকম ভাবে পদক্ষেপ করছে না। তাই পরবর্তীতে সোমবার পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ জানান ওই নির্যাতিতা গৃহবধূ। যদিও জেলা পুলিশ সুপার এই বিষয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন নির্যাতিতা মহিলাকেl জানাযায়, অভিযুক্ত সিভিকের নাম মনোজ মন্ডল। মহিলার অভিযোগ, ঘরে কাপড় পাল্টানোর সময় হঠাৎ ঢুকে পড়ে ওই সিভিক। এরপর আমার হাত, মুখ চেপে ধরে বিবস্ত্র করে ধর্ষণ করে সে। আমার চিৎকার শুনে মা-বাবা ঘরে এসে…
Read More
সিগারেটের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটালেন বাদশা

সিগারেটের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটালেন বাদশা

আসমুদ্র হিমাচলের কাছে তিনি আইকন। তিনি যা করেন তাই হয়ে যায় মাইলফলক - এমনটাই ভাবেন তাঁর ভক্তরা। তাঁর স্টাইল, ম্যানারিজম , সবই মন্ত্রমুগ্ধের মতো অনুকরণ করেন অনেক অনুরাগীই। তবে এবারের জন্মদিনে তিনি যা করলেন, তা অনুকরণ করলে হয়ত সত্যিই বড় বিপদের হাত থেকে রেহাই পাবেন বহু মানুষই। শাহরুখের ধূমপান করার কায়দা বহু ভক্তরাই অনুকরণ করার চেষ্টা করতেন। তিনি যে চেইন-স্মোকার, সে-কথা কোনও ভক্তরই অজানা নয়। মুম্বইয়ের একটি অডিটোরিয়ামে শনিবার তাঁর ৫৯ তম জন্মদিন উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন তাঁর বহু ভক্ত। সেখানেই তিনি জানান , তিনি আর ধূমপান করেন না। তবে কিং খান জানান, ভেবেছিলেন , ধূমপান ছেড়ে দেওয়ার পরেই তিনি…
Read More
ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত, খুলছে লাডলো চটকল

ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত, খুলছে লাডলো চটকল

লাডলো ভারতের অন্যতম বিখ্যাত চটকল। এই চটকলে উৎপাদিত বস্তুসামগ্রীর গুণমান খুবই উন্নত। হাওড়ার চেঙ্গাইলে হুগলি নদীর তীরে এই জুটমিল। ২৬ শে সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল হাওড়ার লাডলো জুট মিল। স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের হামলার পরই মালিকপক্ষ মিলে তালা লাগানোর সিদ্ধান্ত নেন। উলুবেড়িয়ার চেঙ্গাইল অঞ্চলের এই মিলে কর্মরত প্রায় সাড়ে ৫ হাজার মানুষ সমস্যায় পড়েন। এরপর স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের শ্রমদফতরের উদ্যোগে পুজোর মধ্যেই শ্রমিকদের বোনাস এবং মজুরি দিয়ে দেওয়া হয়। নতুন মালিক এবং ইউনিয়নের সঙ্গে একাধিক মিটিং করার পরও কিছুতেই মিল খোলা যাচ্ছিল না। অবশেষে শ্রমমন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের  উদ্যোগে নতুন মালিক এবং ইউনিয়নের সঙ্গে ত্রিপাক্ষিক…
Read More
রাজ্যের দীর্ঘতম জয়ী সেতু এলাকা ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যে

রাজ্যের দীর্ঘতম জয়ী সেতু এলাকা ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যে

কদিকে পরিবেশ দূষণ, অন্যদিকে বিপদের আশঙ্কা। এই দুই থেকে বাঁচতে জয়ী সেতু থেকে নিরাপদ দূরত্বে পিকনিক স্পট তৈরির দাবি জানালেন মেখলিগঞ্জবাসী।মেখলিগঞ্জ শহর থেকে মিনিট দশেকের দূরত্বে অবস্থিত জয়ী সেতু । পুজোর মরশুম প্রায় শেষ। নভেম্বর মাসের শেষ থেকে শীতের প্রভাব পড়তে শুরু করে। সেইসময় জয়ী সেতুকে কেন্দ্র করে পিকনিকপ্রেমীদের ভিড় দেখা যায়। ছুটির দিনগুলোতে এই প্রবণতা বাড়ে। পিকনিক করতে এসে মানুষজন তিস্তা নদীর তীরে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রাখেন। আবার কখনও সেতুর নীচেই গ্যাস সিলিন্ডার লাগিয়ে রান্না করতে শুরু করে দেন। তাই চলতি বছর পিকনিকের মরশুম শুরুর আগে নিজতরফ গ্রাম পঞ্চায়েত সেতু সংলগ্ন এলাকায় নিরাপদ দূরত্বে পিকনিক স্পট তৈরি করুক, দাবি…
Read More
৫৪ তম বর্ষে শিলিগুড়ি সংহতি ক্লাবের পুজোর থিম, “কঠিন পাঠ”

৫৪ তম বর্ষে শিলিগুড়ি সংহতি ক্লাবের পুজোর থিম, “কঠিন পাঠ”

আগে গুরুজনরা বলতেন পড়াশোনা করে যে হাতি ঘোড়া চড়ে সে।  অর্থাৎ পড়াশুনা করে হাতি ঘোড়া চরে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে।  তবে সময়ের সাথে সাথে হাতি ঘোড়ার উপরে চরে যাতায়াত তেমন একটা চল না থাকলেও সরকারি প্রচেষ্টাই সমাজের প্রত্যেক স্তরে পড়াশোনার আগ্রহটা বেড়েছে প্রত্যেকের।বিভিন্ন নিত্যনতুন শিক্ষা সামগ্রী থাকলেও বর্তমান আবহে পড়াশোনার মধ্যে প্রতিযোগিতাও রয়েছে চরমমাত্রায়। আর তাতেই চাপ বেড়েছে পড়ুয়াদের। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের এগোতে তাই সব ভুলে প্রায় সারাদিন চলে যায় পড়াশোনার মধ্যেই। কেও কেও সকালে ঘুম ভেঙে গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়া, ফিরেই শিক্ষা প্রতিষ্ঠানের বাসে স্কুলের পথে ফিরতে ফিরতে সেই বিকেল বা সন্ধ্যায় ফের গৃহশিক্ষক ও বিদ্যালয়ের দেওয়া হোমওয়ার্ক নিয়ে…
Read More
একটি বোতামের ক্লিকে জন্ম ও মৃ*ত্যুর নিবন্ধন

একটি বোতামের ক্লিকে জন্ম ও মৃ*ত্যুর নিবন্ধন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার একটি বোতামের ক্লিকে জন্ম ও মৃত্যুর বিরামহীন এবং ঝামেলামুক্ত নিবন্ধনের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছেন।সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম (CRS) মোবাইল অ্যাপ, ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার দ্বারা প্রস্তুত, জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে।"প্রধানমন্ত্রী শ্রী@narendramodi জি'র ডিজিটাল ইন্ডিয়ার ভিশনের অধীনে শাসনের সাথে প্রযুক্তিকে একীভূত করতে, সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশনটি আজ চালু করেছে। এই অ্যাপ্লিকেশনটি নাগরিকদের যে কোনও সময়, যে কোনও সময় নিবন্ধন করার অনুমতি দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত করবে। স্থান, এবং তাদের রাজ্যের সরকারী ভাষায়," শাহ তার 'এক্স' হ্যান্ডেলে লিখেছেন।
Read More
শিলিগুড়িতে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সতর্কতা প্রদর্শন

শিলিগুড়িতে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সতর্কতা প্রদর্শন

শিলিগুড়িতে পুলিশ দ্রুত পদক্ষেপ এবং সতর্কতা প্রদর্শন করে যখন শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের অফিসার টিটু সাহা মঙ্গলবার রাতে একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেন।এই ঘটনায় জড়িত বালুরঘাটের একজন শিক্ষক গৌর কান্তো দাস, যিনি এক বন্ধুর সঙ্গে শিলিগুড়িতে বেড়াতে এসেছিলেন। পরিদর্শন শেষে, তারা মাটিগাড়া থেকে শিলিগুড়ি জংশনে একটি ই-রিকশা নিয়ে বালুরঘাটে ফেরার বাস ধরল। তবে ই-রিকশা থেকে নামার সময় তার ফোনটি অলক্ষ্যে রাস্তায় পড়ে যায়। একজন পথচারী ডিভাইসটি তোলার চেষ্টা করলেও জংশন ট্রাফিক গার্ডে অবস্থানরত ট্রাফিক এসআই টিটু সাহা ঘটনাটি পর্যবেক্ষণ করেন।অফিসার সাহা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন, ফোনটি পুনরুদ্ধার করেন এবং এটির মালিকানা যাচাই করার পর দাসের কাছে ফেরত দেন।…
Read More
বাঁকুড়ায় বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

বাঁকুড়ায় বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

বিধানসভা উপ নির্বাচনের আগে তালডাংরা বিধানসভা এলাকায় শক্তিক্ষয় গেরুয়া শিবিরের। সিমলাপালে দলের বিজয়া সম্মিলনীর মঞ্চে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে ১৮১ জন তাঁদের দলে যোগ দিয়েছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে। এদিন 'দলবদলু'দের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরুপ চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন দলের জেলা অন্যতম জেলা সহ সভাপতি রামানুজ সিংহমহাপাত্র, সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি, উপ নির্বাচনের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, প্রাক্তন ব্লক সভাপতি সনৎ দাশ সহ সহ অন্যান্যরা। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা অরুণ লোহার নিজেকে ওই দলের জেলা এস.সি মোর্চার সহ সভাপতি দাবি করে বলেন, বিজেপিতে থেকে মানুষের জন্য করার সুযোগ ছিলনা,…
Read More
নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শুভেন্দু অধিকারী

নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শুভেন্দু অধিকারী

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলাম, কিন্তু জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন সেদিন থেকে ওদের সঙ্গে নেই, নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি করে ডাক্তার বোনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় - ঝাড়খন্ড যাওয়ার পথে দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নেমে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
Read More
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন দীঘার মৎস্য চাষিরা

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন দীঘার মৎস্য চাষিরা

আবহাওয়াবিদদের আশঙ্কা দানার প্রভাবে উড়িষ্যার পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে সমুদ্র সৈকত পূর্ব মেদনীপুর জেলাতে। আজ বিকেলের পর থেকেই সুপ্রভাত লক্ষ্য করা যেতে পারে পূর্ব মেদিনীপুর জেলায়। গত দুদিন ধরে প্রশাসনিক সতর্কতা ক্রমশ জোড়ালো হয়েছে। পর্যটক শূন্য করা হয়েছে পর্যটন কেন্দ্র দীঘাকে। ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে দিঘায়। তার আগে আজ সকাল থেকে দীঘা সহ সমগ্র জেলা জুড়ে মেঘলা আকাশ, কখনো হালকা আবার কখনো মাজারি বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে। সমুদ্রের জল স্বাভাবিকের থেকে কিছুটা উত্তাল রয়েছে। এরই মাঝেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন দীঘার সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্য চাষিরা। ঝড় আসার আগে ডিগি নৌকা গুলো কে…
Read More
বৈদ্যুতিক প্রদীপের দাপটে হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপ

বৈদ্যুতিক প্রদীপের দাপটে হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপ

টুনি বাল্ব ও বৈদ্যুতিক প্রদীপের দাপটে হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপ। কাঁচামাল ক্রয় এবং পারিশ্রমিক হিসেবে দাম পাচ্ছেন না চাক (কুমোর) শিল্পীরা। কুমোরদের পরবর্তী প্রজন্ম আসতে চাইছেন না এই পেশায়। তবুও দীপাবলীর আগে কিছুটা লাভের আশায় মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত বালুরঘাটের চাক শিল্পীরা। বালুরঘাট শহরের কাঁঠাল পাড়া, দিপালী নগর, এবং বালুরঘাট শহর সংলগ্ন মাহিনগর এলাকায় রয়েছে বেশ কিছু কুমোর বাড়ি। যারা প্রধানত চাক ঘুরিয়ে মাটির প্রদীপ তৈরি করে। যদিও বর্তমানে বেশ কিছু কুমোর ডাইসের মাধ্যমে প্রদীপ তৈরি করছে। শুরু হয়েছে ডাইসের প্রদীপ ও চাকের প্রদীপের মধ্যে প্রতিযোগিতা। অপরদিকে টুনি বাল্বের পাশাপাশি বৈদ্যুতিক প্রদীপে বাজার ছেয়ে গেছে। ফলে দ্বিমুখী প্রতিযোগিতায় দিন…
Read More