editor

10320 Posts
কিয়া কারেন্স – থ্রী-রো রিক্রিয়েশনাল ভেহিকেল

কিয়া কারেন্স – থ্রী-রো রিক্রিয়েশনাল ভেহিকেল

ভারতে অনুষ্ঠিত এক ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে কিয়া কর্পোরেশন লঞ্চ করল ‘কিয়া কারেন্স’। এই রিক্রিয়েশনাল ভেহিকেল (আরভি) হল কিয়ার আরেকটি মেড-ইন-ইন্ডিয়া গ্লোবাল প্রোডাক্ট। এই ভেহিকেল পারিবারিক যাতায়াতের কাজে ব্যবহারের পাশাপাশি এসইউভি’র মতো ‘স্পোর্টিনেস’ দেবে। কিয়া কারেন্স নির্মিত হয়েছে আধুনিক ভারতীয় পরিবারের কথা মাথায় রেখে। এটি এক আরামদায়ক ও প্রশস্ত থ্রী-সিটার গাড়ি, যাতে রয়েছে ‘লংগেস্ট হুইলবেস’। এই গাড়িতে আছে ভারতে প্রথম ‘হাই-সিকিয়োর সেফটি প্যাকেজ’, যার অন্তর্ভুক্ত হয়েছে ‘সিক্স এয়ারব্যাগস’। এর ফলে এটি ভারতের ‘সেফেস্ট ভেহিকেল’গুলির অন্যতম হয়ে উঠেছে। তাছাড়া, কিয়া কারেন্স হল একটি ‘কানেক্টেড কার’ যার সঙ্গে আছে ইন্ডাস্ট্রিতে নতুন বেঞ্চমার্ক সৃষ্টিকারী ‘ক্লাস-লিডিং ফিচার্স’। ভারতে কিয়া কারেন্স পাওয়া যাবে ২০২২ সালের…
Read More
ক্রিসমাসের স্বাস্থ্যকর সঙ্গী – আমন্ড

ক্রিসমাসের স্বাস্থ্যকর সঙ্গী – আমন্ড

বিশ্বের বিভিন্ন স্থানে ক্রিসমাস উৎসব পালিত হয়, কিন্তু সর্বত্রই এর মূল সুর একইরকম। এইসময়ে পরিবারের সকলে ও আত্মীয়-বন্ধুরা একত্রে মিলিত হন, আনন্দে মেতে ওঠেন। বাড়িঘর সাজানো হয় আলো ও ক্রিসমাস ট্রি দিয়ে, প্রিয়জনের সঙ্গে হয় উপহার বিনিময়। ক্রিসমাসের সময় বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনের সঙ্গে মিলে নানারকম মিষ্টি ও স্বাদু খাবার উপভোগ করার চিত্র সর্বত্রই দেখা যায়। কিন্তু তা সবসময়ে স্বাস্থ্যসম্মত হয় না, তাই খাবারের সঙ্গে আমন্ডের মতো পুষ্টিকর খাদ্য যোগ করে নেওয়া যেতে পারে। আমন্ড বাস্তবিকই উপহার হিসেবে আদর্শ, কারণ তা সুস্থ হার্ট, ডায়াবিটিস ও স্থূলত্ত্ব নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেয়। এটি দিনের যেকোনও সময়ে নানাভাবে খাওয়া যায়। এইজন্য অতিথি আপ্যায়ণে এবং…
Read More
নাগাল্যান্ডে আপহেলথের ডিজিটালি-এনাবেল্ড হসপিটাল

নাগাল্যান্ডে আপহেলথের ডিজিটালি-এনাবেল্ড হসপিটাল

ভারতে আপহেলথের (UpHealth) প্রথম ডিজিটালি-এনাবেল্ড হসপিটালের উদ্বোধন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। ইন্ডিয়াম ইনস্টিটিউট অফ টেকনোলজি-রুরকি গত ১২ নভেম্বর উদ্বোধন হওয়া আপহেলথ হ্যালোলাইফ এইচএক্স (HelloLyf HX) হসপিটালটির পরিবেশ-বান্ধব ডিজাইন অনুমোদন করেছে । নাগাল্যান্ডের এই নতুন হসপিটালটি আপহেলথের এধরণের প্রথম হসপিটালটির অনুকরনে নির্মিত।হ্যালোলাইফ সফটওয়্যার চালিত আপহেলথের হ্যালোলাইফ এইচএক্স হসপিটালে সবরকমের সর্বাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, যেমন আউটপেশেন্ট কেয়ার, এমার্জেন্সি কেয়ার, রেডিয়োলজি ও ইমেজিং, ইন্টেন্সিভ কেয়ার, হাই-ডিপেন্ডেন্সি কেয়ার, ইনপেশেন্ট কেয়ার ও কমপ্লিট ডায়ালিসিস ইউনিট। নাগাল্যান্ডে আপহেলথের হ্যালোলাইফ এইচএক্স ডিজিটাল হসপিটাল নির্মাণের জন্য একই রকমের অন্যান্য হসপিটাল নির্মাণের তুলনায় ৩০ শতাংশ কম ব্যয় হয়েছে। হসপিটালটি পরিচালনার জন্যও দেশের অন্যান্য সমধর্মী হসপিটালগুলির থেকে ৫০ শতাংশ কম…
Read More
জোরহাটে নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স

জোরহাটে নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স

আগামী ৫ বছরের মধ্যে জোরহাট শহরের প্রায় ১০০০০ মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে ভারতের অন্যতম অগ্রণী স্বাস্থ্যবীমা কোম্পানি নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড (পূর্বতন ম্যাক্স বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড) জোরহাটে পদার্পণ করল। নিভা বাপার গ্রাহকরা জোরহাটের ৩টি নেটওয়ার্ক হসপিটালে ও সারাদেশের ৭৯০০টির অধিক হসপিটালে ক্যাশলেস হসপিটালাইজেশনের সুবিধা নিতে পারবেন।  বর্তমানে নিভা বাপা ভারতের ৩৫০টি শহরে উপস্থিত রয়েছে এবং সম্প্রতি দেশে ১০০টি নতুন অফিস খুলেছে। কোভিড-১৯ জনিত অতিমারিকালে এই কোম্পানি ৩০,০০০ গ্রাহকের প্রায় ৪০৯ কোটি টাকার ক্লেইম মিটিয়েছে, যার মধ্যে শুধু আসামেই সেই অর্থের পরিমাণ ছিল ২ কোটি টাকা। জোরহাটে শাখা খোলার পর আসামে নিভা বাপার উপস্থিতি…
Read More
অ্যামাজনে বিক্রেতার সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেল

অ্যামাজনে বিক্রেতার সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেল

ভারতে অ্যামাজন-ডট-ইন’এ বর্তমানে ১০ লক্ষের বেশি বিক্রেতা ব্যবসা চালাচ্ছে। ২০১৩ সালে ১০০ জন বিক্রেতাকে নিয়ে অ্যামাজন এদেশে যাত্রা শুরু করেছিল। এখন তা দেশের বিক্রেতাদের কাছে সর্বাপেক্ষা জনপ্রিয় অনলাইন ডেস্টিনেশন। বিক্রেতাদের ৯০ শতাংশেরও বেশি ‘স্মল অ্যান্ড লোকাল বিজনেসেস’ (এসএমবি) এবং মার্কেটপ্লেসে এদের অর্ধেক এসেছে টিয়ার ২ ও টিয়ার ৩ শহরগুলি থেকে। ২০২০ সালের জানুয়ারি থেকে অ্যামাজন-ডট-ইন’এ ৪.৫ লক্ষেরও বেশি নতুন বিক্রেতা যোগ দিয়েছে এবং তাদের মধ্যে ১ লক্ষেরও বেশি হল লোকাল অফলাইন রিটেলার ও নেবারহুড স্টোর্স। তারা অ্যামাজন মার্কেটপ্লেসে অন্তর্ভুক্ত হয়েছে অ্যামাজন প্রোগ্রামের লোকাল শপস-এর মাধ্যমে।ভারতে যাত্রা শুরুর পর থেকে অ্যামাজন ই-কমার্সের ব্যাপারে এসএমবি-গুলিকে প্রয়োজনীয় সহায়তা জুগিয়ে চলেছে। দেশের সর্বত্র লোকাল…
Read More
ভারতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে প্রথম প্যাসিভ প্রোডাক্ট

ভারতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে প্রথম প্যাসিভ প্রোডাক্ট

ডিএসপি ইনভেস্টমেন্ট মানেজার্স ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে লঞ্চ্‌ করল নিফটি মিডক্যাপ ১৫০ কোয়ালিটি ৫০ ইনডেক্স-ভিত্তিক প্রথম প্যাসিভ প্রোডাক্ট – ডিএসপি নিফটি মিডক্যাপ ১৫০ কোয়ালিটি ৫০ ইটিএফ। একইসঙ্গে আনা হয়েছে ডিএসপি নিফটি ৫০ ইটিএফ। এই নতুন ইটিএফ অফার বিনিয়োগকারীদের কোয়ালিটি মিডক্যাপ কোম্পানিগুলিতে ইনভেস্ট করার সুযোগ দেবে, যাতে ‘হায়ার প্রফিটাবিলিটি’, ‘লোয়ার লিভারেজ’ ও অপেক্ষাকৃত ‘স্টেবল আর্নিং’য়ের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রোডাক্ট ‘ডিএসপি নিফটি ৫০ ইটিএফ’ ইনভেস্ট করবে নিফটি ৫০ ইনডেক্সের ৫০টি কোম্পানিতেই।উভয় ইটিএফ-এর নতুন ফান্ড অফার (এনএফও) সাবস্ক্রিপশনের জন্য খুলছে ৬ ডিসেম্বর ও বন্ধ হচ্ছে ১৭ ডিসেম্বর। এরপর এগুলি ক্রয় ও বিক্রয় করা যাবে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে।
Read More
চিন্তা মুক্ত হলো রাজ্য, একদিনেই নেগেটিভ হলো ওমিক্রন আক্রান্ত বালক

চিন্তা মুক্ত হলো রাজ্য, একদিনেই নেগেটিভ হলো ওমিক্রন আক্রান্ত বালক

ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ৷ দেশের পর এবার রাজ্যেও হানা দিয়েছিল ওমিক্রনের সংক্রমণ৷ উদ্বেগ বাড়িয়ে বুধবার হদিশ মিলেছিল রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত বালকের৷ এক দিনের মধ্যেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট এল নেগেটিভ৷ শুধু ৭ বছরের ওই বালকই নয়, তার গোটা পরিবারের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ একথা জানান মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক৷  বুধবার প্রথম জানান যায় রাজ্যে ৭ বছরের এক বালক ওমিক্রন আক্রান্ত৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় ফিরেছে তার পরিবার৷ ওই বালকের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামে। কিন্তু সে ছিল মালদহের কালিয়াচকের বালিয়াডাঙায় মামার বাড়িতে। হায়দরাবাদ থেকে রিপোর্ট আসার পরেই বালিয়াডাঙায় পৌঁছে যায় স্বাস্থ্য দফতরের আধিকারিকরা৷ গতকালই…
Read More
কড়া নজরদারির নির্দেশ কলকাতা পুরসভার ভোট

কড়া নজরদারির নির্দেশ কলকাতা পুরসভার ভোট

এইমুহুর্তে রাজ্যে কলকাতা পুরসভা ভোট নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি পরিস্থিতি৷ হাইকোর্টের নির্দেশে কলকাতা পুরভোটে প্রতিটি বুথে বসাতে হবে সিসিটিভি৷ আদালতের এই নির্দেশ মানতে গিয়ে দিশেহার অবস্থা রাজ্য নির্বাচন কমিশনের৷ আগামী রবিবার কলকাতা পুরভোট৷ তার আগে সমস্ত বুথে বসিয়ে ফেলতে হবে সিসিটিভি৷ এত অল্প সময়ের মধ্যে এত বড় যজ্ঞ সামাল দিতে দিশেহারা অবস্থা কমিশনের৷  প্রাথমিক ভাবে ঠিক ছিল ২৫ শতাংশ বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে৷ সেই মতোই প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ কিন্তু পুরভোট সংক্রান্ত মামলার শুনানির সময় হাইকোর্ট জানায়, প্রতিটি বুথেই সিসিটিভি ক্যামেরা বসাতে হবে৷ আদালতের এই রায় আসতেই পরিকল্পনায় বদল আনতে হয় কমিশনকে৷  কমিশন সূত্রে খবর, মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার তথা দক্ষিণ…
Read More
কেন্দ্রের তরফে বড় ঘোষণা

কেন্দ্রের তরফে বড় ঘোষণা

বড় সাধু উদ্যোগ৷ দেশের মেয়েদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রে তরফে৷ আমাদের দেশে এতদিন মেয়ের বিয়ের বয়স ছিল ১৮ বছর৷ এই বয়স বাড়ানো নিয়ে অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিল কেন্দ্রীয় সরকার৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিয়ের ন্যূনতন বয়স বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে৷ মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাবনা পাশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এই প্রস্তাবনায় সিলমোহর দেওয়া হয়েছে৷  মেয়েদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পর থেকেই শুরু হয় চিন্তা ভাবনা৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে…
Read More
শিলিগুড়িতে নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স

শিলিগুড়িতে নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স

ভারতের অন্যতম অগ্রণী স্বাস্থ্যবীমা কোম্পানি নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড (পূর্বতন ম্যাক্স বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড) এবার শিলিগুড়িতে পদার্পণ করল। নিভা বাপার লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে এই শহরের প্রায় ৬০০০ মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। নিভা বাপা বর্তমানে দেশের ৩৫০টি শহরে উপস্থিত রয়েছে এবং সম্প্রতি দেশে ১০০টি নতুন অফিস খুলেছে। কোভিড-১৯ জনিত অতিমারিকালে এই কোম্পানি ৩০,০০০ গ্রাহকের প্রায় ৪০৯ কোটি টাকার ক্লেইম মিটিয়েছে, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই সেই অর্থের পরিমাণ ছিল ১২ কোটি টাকা।এই সম্প্রসারণের মধ্য দিয়ে নিভা বাপা শিলিগুড়ি শহরে আগামী ৫ বছরে গ্রস রিটন প্রিমিয়াম হিসেবে ১০ কোটি টাকা সংগ্রহের ও পলিসি পারচেজের পরিমাণ ১০…
Read More
কোচবিহারের মাথাভাঙ্গায় ট্রেন্ডস

কোচবিহারের মাথাভাঙ্গায় ট্রেন্ডস

ভারতে রিলায়েন্স রিটেলের বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ স্পেশালটি চেইন ‘ট্রেন্ডস’-এর নতুন স্টোর খোলা হল কোচবিহারের মাথাভাঙ্গা শহরে। মাথাভাঙ্গায় আধুনিক সজ্জায় সজ্জিত ট্রেন্ডস স্টোরে থাকছে উত্তম ও ফ্যাশনসম্মত পণ্যসম্ভার, যা সাশ্রয়ী মূল্যের দিক থেকেও গ্রাহকদের কাছে গ্রহণীয়। এখন এই শহরের গ্রাহকরা উওমেন্স উইয়্যার, মেন্স উইয়্যার, কিডস উইয়্যার ও ফ্যাশন অ্যাক্সেসরিজ কিনতে পারবেন সাশ্রয়ী মূল্যে।৭৬০০ স্কোয়ার ফিট এলাকাজুড়ে বিস্তৃত এই স্টোরটি মাথাভাঙ্গা শহরের গ্রাহকদের বিভিন্ন ফ্যাশন সামগ্রী ও পণ্য কেনাকাটার ক্ষেত্রে দেবে বিশেষ প্রারম্ভিক অফার।
Read More
শিলিগুড়িতে শ্যাম স্টিল উইন্টার কার্নিভাল

শিলিগুড়িতে শ্যাম স্টিল উইন্টার কার্নিভাল

করোনাকালের কঠিন সময়ে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করে শ্যাম স্টিল। এখন বেশিরভাগ মানুষ বাড়ির ভেতরে থাকেন, তাই তারা খোলা বাতাস যেমন পাচ্ছেন না তেমনই বাড়ির বাইরে সকালে হাঁটতে পারছেন না। নিয়মিত ব্যায়াম শরীরকে রোগ প্রতিরোধ করতে এবং কোভিডের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে - এই বিষয়টি প্রচার করার লক্ষ্য নিয়ে শ্যাম স্টিল শিলিগুড়িতে তাদের দ্বিতীয় দিনের উইন্টার কার্নিভালের আয়োজন করছিল। শ্যাম স্টিল উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। এছাড়াও কার্নিভালে অংশগ্রহণ করেছিলেন শহরের প্রায় ১৫,০০০ নাগরিক। উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে ছোটোদের জন্য ছিল ব্যাডমিন্টন, সাইকেল চালানো, বয়স্কদের জন্য…
Read More
এবার রাজ্যে হানা ওমিক্রনের

এবার রাজ্যে হানা ওমিক্রনের

ধীরে ধীরে সংখ্যা বাড়ছে করোনার নতুন সংক্রমণের৷ নতুন সংক্রমণ নিয়ে দেশের পর এবার চিন্তা বাড়লো রাজ্য নিয়ে৷ এবার রাজ্যে ওমিক্রন হানা৷ হায়দরাবাদ ফেরত সাত বছরের শিশুর শরীরে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হদিশ৷ আক্রান্ত শিশুর বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়৷  স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটিকে আইসোলেশনে রাখা হয়েছে৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় এসেছিল শিশুটির পরিবার৷ তাঁদের সকলেরই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ শিশুটির ক্ষেত্রে জিন বিশ্লেষণ করে দেখা গিয়েছে তার শরীরে ওমিক্রম প্রজাতি কোভিড ভাইরাস রয়েছে৷ এর পরেই হায়দরাবাদ থেকে রাজ্য সরকারের কাছে খবর আসে এবং শিশুটিকে চিহ্নিত করার কাজ শুরু হয়৷ তার খোঁজ মেলে মুর্শিদাবাদে৷ এমনটাই রাজ্য স্বাস্থ্য দফতর…
Read More