editor

10324 Posts
শিলিগুড়িতে নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স

শিলিগুড়িতে নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স

ভারতের অন্যতম অগ্রণী স্বাস্থ্যবীমা কোম্পানি নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড (পূর্বতন ম্যাক্স বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড) এবার শিলিগুড়িতে পদার্পণ করল। নিভা বাপার লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে এই শহরের প্রায় ৬০০০ মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। নিভা বাপা বর্তমানে দেশের ৩৫০টি শহরে উপস্থিত রয়েছে এবং সম্প্রতি দেশে ১০০টি নতুন অফিস খুলেছে। কোভিড-১৯ জনিত অতিমারিকালে এই কোম্পানি ৩০,০০০ গ্রাহকের প্রায় ৪০৯ কোটি টাকার ক্লেইম মিটিয়েছে, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই সেই অর্থের পরিমাণ ছিল ১২ কোটি টাকা।এই সম্প্রসারণের মধ্য দিয়ে নিভা বাপা শিলিগুড়ি শহরে আগামী ৫ বছরে গ্রস রিটন প্রিমিয়াম হিসেবে ১০ কোটি টাকা সংগ্রহের ও পলিসি পারচেজের পরিমাণ ১০…
Read More
কোচবিহারের মাথাভাঙ্গায় ট্রেন্ডস

কোচবিহারের মাথাভাঙ্গায় ট্রেন্ডস

ভারতে রিলায়েন্স রিটেলের বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ স্পেশালটি চেইন ‘ট্রেন্ডস’-এর নতুন স্টোর খোলা হল কোচবিহারের মাথাভাঙ্গা শহরে। মাথাভাঙ্গায় আধুনিক সজ্জায় সজ্জিত ট্রেন্ডস স্টোরে থাকছে উত্তম ও ফ্যাশনসম্মত পণ্যসম্ভার, যা সাশ্রয়ী মূল্যের দিক থেকেও গ্রাহকদের কাছে গ্রহণীয়। এখন এই শহরের গ্রাহকরা উওমেন্স উইয়্যার, মেন্স উইয়্যার, কিডস উইয়্যার ও ফ্যাশন অ্যাক্সেসরিজ কিনতে পারবেন সাশ্রয়ী মূল্যে।৭৬০০ স্কোয়ার ফিট এলাকাজুড়ে বিস্তৃত এই স্টোরটি মাথাভাঙ্গা শহরের গ্রাহকদের বিভিন্ন ফ্যাশন সামগ্রী ও পণ্য কেনাকাটার ক্ষেত্রে দেবে বিশেষ প্রারম্ভিক অফার।
Read More
শিলিগুড়িতে শ্যাম স্টিল উইন্টার কার্নিভাল

শিলিগুড়িতে শ্যাম স্টিল উইন্টার কার্নিভাল

করোনাকালের কঠিন সময়ে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করে শ্যাম স্টিল। এখন বেশিরভাগ মানুষ বাড়ির ভেতরে থাকেন, তাই তারা খোলা বাতাস যেমন পাচ্ছেন না তেমনই বাড়ির বাইরে সকালে হাঁটতে পারছেন না। নিয়মিত ব্যায়াম শরীরকে রোগ প্রতিরোধ করতে এবং কোভিডের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে - এই বিষয়টি প্রচার করার লক্ষ্য নিয়ে শ্যাম স্টিল শিলিগুড়িতে তাদের দ্বিতীয় দিনের উইন্টার কার্নিভালের আয়োজন করছিল। শ্যাম স্টিল উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। এছাড়াও কার্নিভালে অংশগ্রহণ করেছিলেন শহরের প্রায় ১৫,০০০ নাগরিক। উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে ছোটোদের জন্য ছিল ব্যাডমিন্টন, সাইকেল চালানো, বয়স্কদের জন্য…
Read More
এবার রাজ্যে হানা ওমিক্রনের

এবার রাজ্যে হানা ওমিক্রনের

ধীরে ধীরে সংখ্যা বাড়ছে করোনার নতুন সংক্রমণের৷ নতুন সংক্রমণ নিয়ে দেশের পর এবার চিন্তা বাড়লো রাজ্য নিয়ে৷ এবার রাজ্যে ওমিক্রন হানা৷ হায়দরাবাদ ফেরত সাত বছরের শিশুর শরীরে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হদিশ৷ আক্রান্ত শিশুর বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়৷  স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটিকে আইসোলেশনে রাখা হয়েছে৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় এসেছিল শিশুটির পরিবার৷ তাঁদের সকলেরই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ শিশুটির ক্ষেত্রে জিন বিশ্লেষণ করে দেখা গিয়েছে তার শরীরে ওমিক্রম প্রজাতি কোভিড ভাইরাস রয়েছে৷ এর পরেই হায়দরাবাদ থেকে রাজ্য সরকারের কাছে খবর আসে এবং শিশুটিকে চিহ্নিত করার কাজ শুরু হয়৷ তার খোঁজ মেলে মুর্শিদাবাদে৷ এমনটাই রাজ্য স্বাস্থ্য দফতর…
Read More
শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ

শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ

করোনা মহামারীর পরিস্থিতিতে প্রচুর শিশু সম্পূর্ণরূপে গৃহবন্দী হয়ে পরেছে যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থের উপর এক হানিকর প্রভাব ফেলেছে। শিশুদের সুস্থ রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নানা রকম আউটডর এক্টিভিটির উপর গুরুত্ব দিয়েছে। শিশুদের স্বাস্থের কথা মাথায় রেখেই শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর আয়োজন করেছিল। হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর মূল লক্ষ্য ছিল শিশুদের বাড়ির বাইরে এনে নানারকম কাজের মাধ্যমে তাদের ভেতরের হীনমন্নতা কাটিয়ে তোলা। শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রায় ৩০ টি স্থানে ২৫০০ শিশুদের মধ্যে খুশি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে।শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর গোবিন্দ বেরিওয়াল মহাশয়ের স্বপ্ন সমাজের সকলের মধ্যে…
Read More
এমজংশনের প্রোজেক্ট জ্যোতি

এমজংশনের প্রোজেক্ট জ্যোতি

ছত্তিশগড়ে সাফল্যের পর ভারতের বৃহত্তম বি-টু-বি ই-কমার্স কোম্পানি এমজংশন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় পশ্চিমবঙ্গে ভিস্যুয়ালি-চ্যালেঞ্জড স্কুল পড়ুয়াদের জন্য শুরু করেছে প্রোজেক্ট জ্যোতি। প্রথম পর্যায়ে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় ৪৫ জন স্পেশাল এডুকেটর এবং পূর্ব মেদিনীপুরের নবম থেকে একাদশ শ্রেণীর কম দৃষ্টিশক্তিসম্পন্ন ৩০ জন পড়ুয়াকে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের টেক্সট বুক পড়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর এইসব জেলার ২০০ জন নির্বাচিত পড়ুয়া ও স্পেশাল এডুকেটরকে নিয়ে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে।২০১৮ সালে ছত্তিশগড়ে এমজংশন প্রোজেক্ট জ্যোতির কাজ শুরু করেছিল। টেক্সট বুক পড়ার জন্য মোবাইল টেকনোলজি ব্যবহার করে এই প্রোজেক্ট কষ্টকর ও সময়সাপেক্ষ ব্রেইল পদ্ধতির…
Read More
মারুতি সুজুকি সুপার ক্যারির সাফল্য

মারুতি সুজুকি সুপার ক্যারির সাফল্য

ভারতের সর্বাধিক পাওয়ারফুল মিনি-ট্রাক মারুতি সুজুকি সুপার ক্যারি সম্প্রতি বিক্রয়ের এক রেকর্ড মাইলস্টোন স্পর্শ করেছে। লঞ্চের পর থেকে মাত্র ৫ বছরে সুপার ক্যারি ১০০,০০০ ইউনিট বিক্রয়ে সক্ষম হয়েছে। এটিই ভারতের একমাত্র মিনি-ট্রাক যাতে রয়েছে ৪-সিলিন্ডার ইঞ্জিন। ‘এফিসিয়েন্ট গুডস ক্যারিয়ার’ হিসেবে সুপার ক্যারি কমার্সিয়াল গ্রাহকদের সবরকম চাহিদা পূরণে সক্ষম। এই ভেহিকেল পাওয়া যায় পেট্রল ও সিএনজি - উভয় অপশনে।২০১৬ সালে সুপার ক্যারি’কে সঙ্গে নিয়ে কমার্সিয়াল সেগমেন্টে প্রবেশ করেছিল মারুতি সুজুকি। অতি অল্প সময়েই বেস্ট-ইন-সেগমেন্ট পাওয়ার, এক্সেলেন্ট মাইলেজ, ইজি মেইনটেন্যান্স, কমফর্ট ও এনহ্যান্সড স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে তা গ্রাহকদের প্রশংসা অর্জন করে। সুপার ক্যারি বিক্রয় হয় দেশের ২৩৭টি শহরে মারুতি সুজুকির ৩৩৫টি কমার্সিয়াল…
Read More
ভি ও হাঙ্গামা মিউজিকের পার্টনারশিপ

ভি ও হাঙ্গামা মিউজিকের পার্টনারশিপ

হাঙ্গামা মিউজিকের সহযোগিতায় অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভি তাদের ভি অ্যাপে লঞ্চ করল মিউজিক অফারিং। এবার ভি’র ওটিটি-ভিত্তিক ডিজিটাল কনটেন্ট অফারিংস আরও মজবুত হল, কারণ এতে থাকছে এন্টারটেনমেন্ট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন অ্যান্ড স্কিলিং রেঞ্জ। হাঙ্গামার সহযোগিতায় ভি’র মিউজিক অফারিং উদ্বোধন করেছেন বিখ্যাত মিউজিসিয়ান ও কম্পোজার ডুও – সালিম সুলাইমান। এই পার্টনারশিপের ফলে ভি তাদের প্রিপেড ও পোস্টপেড গ্রাহকদের হাঙ্গামা মিউজিকের ৬ মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেবে, কোনও বাড়তি ব্যয় ছাড়াই। এছাড়া, গ্রাহকরা ২০টি ভাষায় হাঙ্গামা লাইব্রেরির হাজার হাজার অ্যাড-ফ্রি গান শুনতে পারবেন, আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন, মিউজিক ভিডিয়ো স্ট্রিমিং, লেটেস্ট বলিউড নিউজ, কলার টিউন সেটিং, গান ও পডকাস্ট শুনতে পারবেন। এসব…
Read More
সোচ রেড ডট সেল চলছে

সোচ রেড ডট সেল চলছে

আবার এসে গেছে বহুপ্রতীক্ষিত সোচ রেড ডট সেল। দেশের সকল সোচ স্টোরে এবং অনলাইনে এই সেল শুরু হয়েছে ১০ ডিসেম্বর থেকে। শাড়ি, সালোয়ার স্যুট, কুর্তি, টিউনিক ও ড্রেস মেটেরিয়ালের বিপুল সম্ভারের এই সেলে ৫০ শতাংশ অবধি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। উৎসব ও বিবাহকালীন সোচ রেড ডট সেলের মুখ্য আকর্ষণ হল সবরকম প্রোডাক্টের ওপরেই প্রচুর ছাড়। রেড ডট সেলে পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙ, চমকপ্রদ প্রিন্ট, দারুণ এমব্রয়ডারি ও সিল্যুয়েটের কটন ও চান্দেরি কুর্তি। এছাড়া রয়েছে মনকাড়া রঙ ও ফ্যাব্রিকের সালোয়ার স্যুট। কটন, সিল্ক, জর্জেট, টিস্যু ও নেটের রকমারি শাড়ির সম্ভার সকলকে মুগ্ধ করবে। সোচের সুন্দর এথনিক পোশাক পাওয়া যাচ্ছে নেভার-সিন-বিফোর মূল্যে –…
Read More
প্রয়াত হলেন সদ্য ঘটে যাওয়া চপার দুর্ঘটনার গ্রুপ ক্যাপ্টেন

প্রয়াত হলেন সদ্য ঘটে যাওয়া চপার দুর্ঘটনার গ্রুপ ক্যাপ্টেন

অবশেষে ইতি পড়লো তার জীবনে৷ সমাপ্ত হলো বিগত সাতদিনের লড়াই৷ প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের চপার৷ ওই দিনই অভিশপ্ত চপারে সওয়ার ১৩ জনের মৃত্যু হয়৷ একমাত্র জীবিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ আশঙ্কাজনক অবস্থায় ওয়েলিংটনের সেনা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর৷ বুধবার লড়াই শেষ হল গ্রুপ ক্যাপ্টেনের৷ ৮ ডিসেম্বর এমআই-১৭ কপ্টারে সুলুর থেকে কুন্নুর যাচ্ছিলেন সস্ত্রীক রাওয়াত৷ ওই কপ্টারে সওয়ার ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়ত-সহ ১৪ জন। বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির উপর আচমকাই ভেঙে পড়ে এমআই-১৭ চপারটি৷ প্রত্যক্ষদর্শীদের বান অনুযায়ী অনেকটা নীচু দিয়ে যাচ্ছিল…
Read More
রাজ্যে জাকিয়ে পড়তে চলেছে শীত

রাজ্যে জাকিয়ে পড়তে চলেছে শীত

চলতি বছর একের পর এক নিম্নচাপের বাধা অতিক্রম করে অবশেষে শীত এসেছে রাজ্যে৷ এবার বাংলায় জাঁকিয়ে বসেছে শীত৷ রেকর্ড ভেঙে নামছে পারদ৷ আগামী কয়েকদিনের মধ্যে পারদ আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ বাড়বে শীতের দাপট৷ গত তিন ধরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে সকালে হালকা কুয়াশাও রয়েছে বিভিন্ন জেলায়।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবারও আকাশ পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে আকাশে শীত অনুভূত হবে৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর৷  দক্ষিণবঙ্গের…
Read More
বাড়তে থাকা ওমিক্রন নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা ওমিক্রন নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

ধীরে ধীরে গোটা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ৷ পুরভোটের প্রচারে গিয়ে করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জোড় দিলেন টিকাকরণে৷ যাঁরা এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের অবিলম্বে দ্বিতীয় ডোজ নেওয়ার আর্জি জানালেন তিনি৷ সেই সঙ্গে মাস্ক পরার কথাও বলেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে আন্তর্জাতিক বিমানে একজন ওমিক্রন আক্রান্ত ৭ বছরের শিশু বাংলায় এসেছে৷ তাঁর কথায়, হয়তো একজন ধরা পড়ছে৷ কিন্তু একজন আক্রান্ত ব্যক্তি যে ফ্লাইটে আসছেন, সেই ফ্লাইটের সহযাত্রীদের মধ্যেও তা ছড়িয়ে দিচ্ছেন৷ সেই সকল যাত্রীরা বাড়ি ফিরে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মিশছেন৷ ফলে সেই পরিবারেরও সকলে আক্রান্ত হচ্ছেন৷ তবে মুখ্যমন্ত্রীর…
Read More
রাজ্যে নারী সুরক্ষায় তৎপর হলো রাজ্য সরকার

রাজ্যে নারী সুরক্ষায় তৎপর হলো রাজ্য সরকার

এবার রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে তৎপর হলো রাজ্য সরকার৷ রাতের কলকাতায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়া উদ্যোগ নিল পুলিশ৷ মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আলিপুর চিড়িয়াখানার সামনে চালু করা হল সুপার কিয়স্ক। যার নাম দেওয়া হয়েছে ‘শের’। এই কিয়স্কে সর্বদা পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন৷ কোনও রকম বিপদ হলেই এখানে অভিযোগ জানানো যাবে৷  দিন কয়েক আগে কলকাতার পুলিশ কমিশনার নারীদের সম্মান জানানো নিয়ে একটি সচেতনমূলক অভিযানের সূচনা করেছিলেন। আর এবার কলকাতায় নারীদের সুরক্ষা নিশ্চিত করবে শের৷ প্রসঙ্গত, ক’দিন আগে আসানসোল থেকে কলকাতায় এসে এক পুলিশ কর্মীরই অভব্য আচরণের মুখে পড়তে হয়েছিল এক তরুণীকে৷ কসবা থানায় এহেন অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে গোটা পুলিশ মহল৷…
Read More
নতুন বছরের উৎসবে ছাড় পেলো বিধিনিষেধ

নতুন বছরের উৎসবে ছাড় পেলো বিধিনিষেধ

নতুন সংক্রমনের চিন্তার মাঝেও বিগত বেশ কিছুদিন ধরে স্বস্তি দিচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। এরই মাঝে রাজ্যে আসন্ন বড়দিন। এই উপলক্ষ্যে কোভিড সংক্রমনের বিধি-নিষেধ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার। রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত সাধারণের গতিবিধির উপর নিয়ন্ত্রণ জারি থাকবে। তবে বড়দিন এবং নববর্ষের জন্য ২৪ ডিসেম্বর রাত থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত রাতের বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করা হয়েছে। এই সময়ে সমস্ত দোকান, বার, রেস্তোরাঁ, পানশালা স্বাভাবিক সময় খোলা থাকবে বলে আজ নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি।…
Read More