27
Nov
অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড সরকার-প্রদত্ত ৫জি স্পেক্ট্রামে ৫জি-ভিত্তিক টেকনোলজি সলিউশনসের রেঞ্জ প্রদর্শন করল মহারাষ্ট্রের পুণে ও গুজরাটের গান্ধিনগরে। এক উন্নত ভবিষ্যতের জন্য ভি ৫জি ট্রায়াল চালাচ্ছে সংশ্লিষ্ট বাণিজ্যিক উদ্যোগ ও গ্রাহকদের জন্য।ভোডাফোন আইডিয়া লিমিটেডের এমডি ও সিইও রভিন্দর টক্কর জানান, ৫জি ট্রায়াল চলাকালীন ভি পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস মোবাইল কমিউনিকেশন টেকনোলজির পথে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই ৫জি ট্রায়াল থেকে স্পষ্ট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনার এক নতুন জগতের দ্বার খুলে যাচ্ছে ও ভারত প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন যুগে প্রবেশ করতে চলেছে।৫জি ট্রায়ালের জন্য ভি দেশের দুইটি স্থানে বিভিন্ন ইন্ডাস্ট্রি লিডারের সঙ্গে পার্টনারশিপে আবদ্ধ হয়েছে, যেমন এলঅ্যান্ডটি…
