14
Feb
সদ্যই চিড় ধরেছে মুখ্যমন্ত্রী এবং পিকের সম্পর্কে৷ এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের আইপ্যাকের সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ আই-প্যাকের সঙ্গে শাসক দলের সম্পর্ক নিয়ে গত কয়েক দিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি৷ এরই মধ্যে মাদক-কাণ্ডে জড়াল আইপ্যাকের এক কর্মীর নাম৷ তাঁকে গ্রেফতার করতেই বিতর্কে পিকে’র সংস্থা৷ গোপনসূত্রে খবর পেয়ে গোয়ায় আইপ্যাকের ভাড়া নেওয়া একটি বাড়িতে হানা দেয় পোখরিমের পুলিশ। তল্লাশি চালানোর পর ওই বাড়ি থেকে আইপ্যাকের এক কর্মীকে মাদক-পদার্থ সহ গ্রেফতার করে পুলিশ৷ এদিকে সামনেই গোয়ায় বিধানসভা ভোট৷ সে রাজ্যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশলের দায়িত্ব রয়েছে আইপ্যাক৷ গোপন সূত্রে পুলিশ জানতে পারে, আইপ্যাকের কিছু কর্মী স্থানীয় ভোটারদের টাকা পয়সা দিয়ে ভোট…
