30
Oct
অবশেষে সুসংবাদ এলো বাদশা পুত্রের জন্য। বহু জামিন খারিজ হওয়ার পর অবশেষে বাড়ি ফেরার অনুমতি মিললো আরিয়ান খানের। গত কাল জামিন পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। কিন্তু দুঃখের ব্যাপার, আজ রাতেও জেলে থাকতে হবে তাকে। কারণ জামিন মিললেও আইনি নথিপত্রের প্রক্রিয়া সঠিক সময়ে সম্পন্ন না হওয়ার কারণে বাড়ি ফিরতে পারবেন না তিনি। এই খবরে শতশত অনুরাগীর আশাভঙ্গ হয়েছে তা বলাই বাহুল্য। জামিন হয়ে যাওয়ার পর বোম্বে হাইকোর্ট আরিয়ান খানের জন্য একাধিক শর্ত আরোপ করেছে। তার মধ্যে ছিল এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড। সেই প্রক্রিয়া আদালতের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন না হওয়ায় আজ রাতেও জেলে থাকতে হচ্ছে আরিয়ান খানকে। মনে…
