editor

10321 Posts
ভি ও অ্যাথোনেটের পার্টনারশিপ

ভি ও অ্যাথোনেটের পার্টনারশিপ

অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড ইন্ডাস্ট্রি ৪.০ নির্মাণের জন্য ৫জি-ভিত্তিক সলিউশনস পরীক্ষার জন্য এক প্রাইভেট এলটিই ও ৫জি সলিউশনস প্লাটফর্ম প্রোভাইডার অ্যাথোনেট-এর সঙ্গে এক পার্টনারশিপে আবদ্ধ হলো। এই ট্রায়াল ভারত সরকারের টেলিকম বিভাগ প্রদত্ত ৫জি স্পেক্ট্রাম দ্বারা চালিত হবে। পুণে শহরে ভি ৫জি ট্রায়াল চালু করেছে ক্লাউড কোর এন্ড-টু-এন্ড ক্যাপ্টিভ নেটওয়ার্ক সেট-আপে। প্রাথমিক ট্রায়ালের ফলে দেখা যাচ্ছে, পুণে শহরে ভি ‘ভেরি লো ল্যাটেন্সি’-সহ ৩.৭ জিবিপিএস-এর থেকেও বেশি ‘পিক স্পীড’ অর্জনে সমর্থ হয়েছে। স্মার্ট সিটি ও ইন্ডাস্ট্রি ৪.০ ৫জি বাস্তবায়নের কাজকে ত্বরাণ্বিত করতে সাহায্য করবে।
Read More
তুফানগঞ্জে ট্রেন্ডসের নতুন স্টোর

তুফানগঞ্জে ট্রেন্ডসের নতুন স্টোর

রিলায়েন্স ট্রেন্ডস ভারতের ক্রমবর্ধমান এবং বৃহত্তম রিটেইল চেইন। যা প্রধানত পোশাক এবং অন্যান্য আনুষাঙ্গিকের জন্য বিখ্যাত। এই  রিলায়েন্স ট্রেন্ডস এবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জে তার নতুন স্টোর শুরু করার কথা ঘোষণা করেছে। বলাবাহুল্য, রিলায়েন্স ট্রেন্ডস তার পোশাকের নিত্যনতুন সম্ভার এবং সাশ্রয়ী মূল্যের মাধ্যমে যে ভাবে ভারতে গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করেছে, তা দেখে এককথায় বলা যায় যে রিলায়েন্স ট্রেন্ডস প্রকৃত অর্থেই ভারতে ফ্যাশনকে গণতন্ত্রীকরণ করছে। তাই মেট্রো, মিনি মেট্রো থেকে শুরু করে টায়ার ১, ২ টাউন এবং এর বাইরেও আজ ফ্যাশানেবেল শপিং-এর ভরসাযোগ্য গন্তব্য হয়ে উঠেছে রিলায়েন্স ট্রেন্ডস। উল্লেখ্য, তুফানগঞ্জ শহরের এটি রিলায়েন্স ট্রেন্ডসের প্রথম ষ্টোর। ৫৪২৮ বর্গফুটের এই ট্রেন্ডষ্টোরে…
Read More
স্নাইডারের প্রেরণা পুরষ্কার

স্নাইডারের প্রেরণা পুরষ্কার

স্নাইডার ইলেকট্রিক ইন্ডিয়ার পক্ষ থেকে চলতি বছরের 'প্রেরনা পুরস্কার' প্রদান করা হল। যে সব মহিলারা সমস্ত প্রতিকুলতাকে জয় করে সমাজে শক্তিশালী অবদান রাখে তাঁদেরকেই প্রতিবছর স্নাইডার ইলেকট্রিক ইন্ডিয়ার পক্ষ থেকে সম্মানিত করা হয়। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানিকভাবে সমাজের বিভিন্ন স্তরে শক্তিশালী অবদানের জন্য মহিলাদের সম্মানিত করে আসছে স্নাইডার ইলেকট্রিক। ২০২১ সালে তিনজন মহিলাকে প্রেরনা পুরস্কারে সম্মানিত করেছে স্নাইডার ইলেকট্রিক। এই তিন মহিলা হলেন-শিশু নির্যাতন ও শিশু পাচারের বিরুদ্ধে কাজ করা এনজিওর প্রতিষ্ঠাতা সোনাল কাপুর, ইয়ুথনেটের হেকানি জাখালু। যা বিভিন্ন কাজে যুবাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নয়ন প্রদান করে সাহায্য করে এবং সারথি ট্রাস্টের প্রতিষ্ঠাতা কৃতি ভারতী। যা মূলত বাল্যবিবাহ নির্মূল…
Read More
পড়ুয়াদের সাহায্যে ওয়েস্টার্ন ইউনিয়ন

পড়ুয়াদের সাহায্যে ওয়েস্টার্ন ইউনিয়ন

বিদেশে শিক্ষা গ্রহণ, বিশেষত আর্থিক  সহায়তার ক্ষেত্রে ওয়েস্টার্ন ইউনিয়ন ভারতীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়েস্টার্ন ইউনিয়নের তরফ থেকে করা একটি সার্ভেতে দেখা গিয়েছে যে, উচ্চ টিউশন ফি- এর কারণে প্রতি শিক্ষার্থীর মধ্যে অন্তত তিনজন উচ্চ টিউশন ফি- এর কারণে তাদের কোর্স নির্বাচন করার সময় বৃত্তি খোঁজে। ভারতীয় শিক্ষার্থীদের এই অসুবিধা দূর করতে ওয়েস্টার্ন ইউনিয়ন ১৯৯৩ সাল থেকে সবচেয়ে বড় মানি মুভমেন্ট নেটওয়ার্ক হিসেবে ভারতে কাজ করছে। উল্লেখ্য, ইয়েস ব্যাংকের সহযোগিতায় ডব্লিউ ইউ ডট কমের মাধ্যমে ওয়েস্টার্ন  ইউনিয়ন তার বহির্মুখী রেমিট্যান্স পরিষেবার সাথে এখন উত্তর আমেরিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকার কিছু অংশ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রধান প্রধান দেশে শিক্ষা গ্রহণে…
Read More
শুরু হতে চলছে শীতের মরশুমে

শুরু হতে চলছে শীতের মরশুমে

গত এক মাস ধরে লাগাতার বৃষ্টি হয়েছে বাংলায়। এবার এই বৃষ্টি থেকে কিছুটা হলেও রেহাই মিলছে। আর এই আবহেই সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। আপাতত আরও বৃষ্টির দেখা মিলবে না বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। জানান হয়েছে, ধীরে ধীরে এবার শীতের আমেজ ফুটে উঠবে রাজ্যে। সেই পর্ব কার্যত শুরু হয়ে গিয়েছে। রাজ্যের একাধিক জেলায় শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছু কমবে বলেই অনুমান করা হচ্ছে।  যদিও তারা এও জানাচ্ছে, উত্তরবঙ্গে একাধিক এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের আরও দাবি, ২৬ অক্টোবরের মধ্যেই পুরো দেশ থেকে বর্ষা…
Read More
টেলিকমের ইএমএফ রেডিয়েশন নিয়ে সেমিনার

টেলিকমের ইএমএফ রেডিয়েশন নিয়ে সেমিনার

ডিপারমেন্ট অফ টেলিকমিউনিকেশনের(ডিওটি)র তরফ থেকে চলতি বছরের  ১৩ অক্টোবর ইএমএফ বিকিরণ সম্পর্কিত এক সচেতনতা মুলক সেমিনারের আয়োজন করা হয়। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে (ডিওটি)র পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের  মাধ্যমে একদিকে যেমন আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য মোবাইল টাওয়ারের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। তেমনি অপরদিকে  মোবাইল টাওয়ার  থেকে  নির্গত  বিকিরণের ব্যাপারে মানুষের মধ্যে যে ভুল ধারনা আছে  তা নিয়েও ডাক্তারদের সঙ্গে এই সেমিনারে আলোচনা করা হয়। সেমিনারের উপস্থিত ছিলেন এ কে সাহু, সিনিয়র ডিডিজি, ডিওটি, নর্থ ইস্ট এলএসএ, এ কেজাইন, ডিডিজি (কমপ্লায়েন্স), ডিওটি, নর্থ ইস্ট…
Read More
নতুন সমীক্ষায় দেখা গেছে করোনার জেরে আয়ু কমেছে মানুষের

নতুন সমীক্ষায় দেখা গেছে করোনার জেরে আয়ু কমেছে মানুষের

গত দু বছর ধরে করোনা ভাইরাস তার করাল গ্রাস চালিয়েছে গোটা বিশ্বে। ব্যাপকভাবে প্রভাব ফেলেছে অনেক কিছুর ওপর। সংক্রমণ থেকে শুরু করে মৃত্যুর হার, নাজেহাল অবস্থা সকল মানুষের। টিকাকরণ শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত পরিস্থিতি যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তা নয়। এরই মাঝে আবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এটি মূলত উদ্বেগ বাড়িয়েছে ভারতের। কারণ তথ্য বলছে, করোনা ভাইরাস সংক্রমণ ভারতের মানুষের গড় আয়ু কমিয়ে দিয়েছে। কমপক্ষে ২ বছর কমে গিয়েছে গড় আয়ু।  ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্সেস বা আইআইপিএস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বা জেএনইউ-এর যৌথ গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে সম্প্রতি। গবেষণায় জানা গিয়েছে, করোনার প্রকোপে…
Read More
গ্রামীণ গ্রাহকদের জন্য নতুন বিমা প্ল্যান

গ্রামীণ গ্রাহকদের জন্য নতুন বিমা প্ল্যান

ব্যাংক অব বরোদা এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের(ইন্ডিয়া ফার্স্ট লাইফ) পক্ষ থেকে চালু করা হল ইন্ডিয়াফার্স্ট লাইফ সরল বচত বিমা প্ল্যান। যা একটি পারিবারিক সুরক্ষা কবচ। এই স্বতন্ত্র, সীমিত প্রিমিয়াম নীতিটি ভোক্তা এবং তার পরিবারকে ১২ থেকে ১৫ বছরের জন্য সুরক্ষিত রাখবে। উল্লেখ্য, এই বীমা নীতি পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংক্ষিপ্ত বেতনের প্রতিশ্রুতিও প্রদান করে। ইন্ডিয়াফার্স্ট লাইফ সরল বচত বিমা প্ল্যান হল একটি প্রতিযোগিতামূলক মূল্যের পরিকল্পনা যা ভোক্তাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সাহায্য করে। শুধু তাই নয় কোন দুর্ভাগ্যজনক  ঘটনা ঘটে গেলে এই প্ল্যানটি ভোক্তাদের পরিবারের ভবিষ্যতকেও সুরক্ষা প্রদান করে। ইন্ডিয়া ফার্স্ট…
Read More
এলআইসি-র নতুন তহবিল

এলআইসি-র নতুন তহবিল

এলআইসি এমএফ ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড (এলআইসিএমএফ বিএএফ) শুরু করার কথা ঘোষণা করল এলআইসি মিউচুয়াল ফান্ড। এটি একটি ওপেন এন্ড ডাইনামিক অ্যাসেট বরাদ্দ তহবিল। নতুন তহবিলের অফার খুলবে চলতি বছরের ২০ অক্টোবর এবং বন্ধ হবে ৩ নভেম্বর। এই এলআইসিএমএফ বিএএফ মডেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি স্বয়ংক্রিয়ভাবে রিয়েল টাইম ভিত্তিতে যে কোন প্যারামিটারে যে কোন পরিবর্তন ঘটাতে পারবে। এলআইসিএমএফ বিএএফ শুধুমাত্র বিনিয়োগকারীদের বাজার সমাবেশে অংশগ্রহণ করতেই সাহায্য করবে না, বরং এটি আরও গুরুত্বপূর্ণভাবে নিম্নগামী ঝুঁকি কমানোর লক্ষ্যে কাজ করবে। যা যেকোনো বিনিয়োগের কৌশলের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এলআইসিএমএফ বিএএফ একটি কাস্টমাইজড ইনডেক্স। এই কথা মাথায় রেখে এলআইসি এমএফ হাইব্রিড কম্পোজিটের…
Read More
ভারতীয় সোনার বাজারে ইকোনোমেট্রিক মডেল

ভারতীয় সোনার বাজারে ইকোনোমেট্রিক মডেল

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তরফ থেকে 'ভারতীয় স্বর্ণের চাহিদা' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ভারতীয় সোনার বাজারে এটি প্রথম ইকোনোমেট্রিক মডেল। উল্লেখ্য, এই মডেলের মাধ্যমে ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন দশকের বার্ষিক তথ্য সংগ্রহ করা যায়, যার মাধ্যমে ভারতের বাজারে সোনার চাহিদা অনেকাংশেই বৃদ্ধি পাবে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, প্রতি ১% মুদ্রাস্ফীতি বৃদ্ধির জন্য ভারতে সোনার চাহিদা ২.৬% বৃদ্ধি পায়। অর্থনৈতিক বিশ্লেষণ দেখা গিয়েছে যে ভারতীয় বাজারে সোনার চাহিদা বৃদ্ধির একমাত্র উপায় হল ভোক্তাদের ক্রমবর্ধমান আয়। তাই বর্তমানে ভারতের বাজারে সোনার চাহিদা কমে যাওয়ার মূল কারণ হল ভোক্তাদের সঞ্চয় ও আয়ের পরিমাণ কমে যাওয়া। ভারতীয় স্বর্ণের চাহিদা শিরোনামক…
Read More
বড় সাফল্য পেল রাজ্যের লক্ষী ভান্ডারের প্রকল্প

বড় সাফল্য পেল রাজ্যের লক্ষী ভান্ডারের প্রকল্প

কাজ হলো পূর্ব ঘোষনা মতোই। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্য সরকারের তরফে টাকা পেলেন রাজ্যের লক্ষীরা। রাজ্যের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে প্রাপকের সংখ্যা এক কোটি ছাড়াল। গতকাল এক কোটির বেশি মহিলা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভাতা পৌঁছে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এই নিয়ে 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্য সরকারের খরচ হল ১ হাজার ০৮২ কোটি টাকা। বাকি ৫৮ লক্ষ আবেদনকারীর মহিলার অ্যাকাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। নির্বাচনী আচরণ বিধির কারণে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং কোচবিহার জেলায় উপভোক্তাদের এখনও টাকা দেওয়া যায়নি। নির্বাচন না…
Read More
শুরু হল ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে

শুরু হল ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে

ফিরে এল ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে স্পেশালস। এটি বিগ বিলিয়ন ডে-এর অষ্টম সংস্করণ। ২০১৯ সাল থেকে এই দ্য বিগ বিলিয়ন ডেজ শুরু করে ফ্লিপকার্ট। এই বিগ বিলিয়ন ডে স্পেশাল ১২০টি পণ্যের একটি জনপ্রিয় ক্যাটাগরিতে বিস্তৃত। বিগ ফ্যাশন, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, বড় যন্ত্রপাতি, পারসোনাল কেয়ার, হস্তশিল্প জুড়ে নেতৃস্থানীয় ব্র্যান্ড এবং বলিউড সেলিব্রেটিদের সঙ্গে যৌথ উদ্যোগে 'বিগ বিলিয়ন ডে স্পেশালস' তৈরি করেছে ফ্লিপকার্ট। উল্লেখ্য, এই পণ্যগুলি  ভারতের শীর্ষস্থানীয় অডিও এবং টেক ব্র্যান্ড BoAt দ্বারা পরিচালিত। যা ৩ থেকে ১০ অক্টোবরের মধ্যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ-এর অষ্টম সংস্করণে পাওয়া যাবে। ফ্লিপকার্টের উদ্দেশ্য হল, ব্র্যান্ড এবং ভক্তদের পরষ্পরের কাছে এনে তার ব্যবসাকে শক্তিশালী করা।…
Read More
বড় রকমের বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল

বড় রকমের বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল

সত্যি সময় খারাপ যাচ্ছে গেরুয়া শিবিরের। অনবরত অন্তর্দ্বন্ধ বেঁধেই রয়েছে গেরুয়া শিবিরে। এরই মাঝে বিরাট বিস্ফোরণ ঘটালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল মালিক। তিনি এমন মন্তব্য করেছেন যে তাতে বিশাল অস্বস্তি বেড়ে গিয়েছে বিজেপি শিবিরে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ঘনিষ্ঠ' এক শিল্পগোষ্ঠী তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিল একটি ফাইল পাশ করানোর জন্য! উপত্যকার প্রাক্তন রাজ্যপালের এই দাবিকে কেন্দ্র করে এখন বিরাট হইচই পড়ে গিয়েছে গোটা দেশে।  রাজস্থানে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সত্যপাল মালিক দাবি করেছেন যে, জম্মু-কাশ্মীরের দায়িত্বভার নেওয়ার পরে দেশের একটি প্রথম সারির শিল্পগোষ্ঠী এবং আরএসএস-ঘনিষ্ঠ এক নেতার দু’টি ফাইল পাশ করানোর…
Read More
টানা বৃষ্টির ফলে মাথায় হাত পড়েছে চাষিদের

টানা বৃষ্টির ফলে মাথায় হাত পড়েছে চাষিদের

রাজ্যে গত এক মাস ধরে চলছে বৃষ্টির মরশুম। কোথাও কম কোথাও বেশি, একটানা বৃষ্টির ফলে বেশ ক্ষয় ক্ষতি হয়েছে রাজ্যের বহু জায়গায়। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের জমি, যার ফলে মাথায় হাত পড়েছে চাষিদের। কোথাও শিস ধরলেও তাতে শস্যদানা ছিল না। কোথাও আবার গাছ লালচে হয়ে শুকিয়ে গিয়েছে। করোনা আবহে একেই বিপাকে চাষিরা। একপ্রস্থ ফলন মার খেয়েছে চাষিদের। টানা বৃষ্টির জেরে শতাধিক বিঘা আমনের খেত জলে ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাট্টা, কাহাট্টা, অঙ্গারমুনি, কুশিদা, মহেন্দ্রপুর এলাকার আমন চাষিদের। এলাকার অন্যতম অর্থকরী ফসল আমন। কিন্তু দু দফায় ক্ষতির জেরে তাদের চাষের খরচও তাদের উঠবে না। চাষিদের…
Read More