26
Oct
আরো একবার স্বস্তি পেলেন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় ধর্ষণের অভিযোগ মামলায় ফের স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টে। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রবীন্দ্রনাথ ঘোষের ডিভিশন বেঞ্চ। আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। কৈলাস বিজয়বর্গীয় সহ কয়েকজনের বিরুদ্ধ শ্লীলতাহানির অভিযোগ ছিল। নবমীর দিন বিশেষ আদালতের নির্দেশে তারা অন্তর্বর্তী আগাম জামিন পান। আজ ফের পুজো অবসরকালীন বিশেষ বেঞ্চে হয় এই মামলার শুনানি। রাজ্যের পক্ষ থেকে আইনজীবী জানান ,হোয়াটসঅ্যাপে অশ্লীল কথাবার্তার প্রমাণ পাওয়া গিয়েছে। মেসেজের মাধ্যমে অভিযোগকারীনিকে ডেকে পাঠানো হয় রাজনৈতিক আলোচনার নামে। নবমীর দিন এই মামলার শুনানিতে ১০ হাজার টাকার…
