27
Sep
গভীরতা বাড়ছে নিম্নচাপের। বাড়ছে বৃষ্টির সম্ভনা। সর্তকতা জারি হয়েছে উপকূলবর্তী এলাকা। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকায় ঝড়োহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি সৈকত নগরীর দিঘা, মন্দারমনি ও তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। প্রশাসনের তরফ থেকে বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র স্নানে নামতে বারণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সৈকত দিঘায় বেড়াতে আসা পর্যটকদের হোটেল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রে মৎস্য শিকার করতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপৎকালীন তৎপরতা সতর্ক রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। একের পর এক এলাকার জনপ্রতিনিধিরা পরিদর্শন করছেন। সৈকত নগরীর…
