editor

11195 Posts
আসন্ন গঙ্গাসাগর মেলা বন্ধের দাবি

আসন্ন গঙ্গাসাগর মেলা বন্ধের দাবি

চলতি বছরের শুরুতেই আসন্ন গঙ্গাসাগর মেলা। বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই আগামী ৬ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা হওয়ার কথা রয়েছে। কিন্তু এই মেলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পরশু অর্থাৎ বুধবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি। মামলা দায়ের করে দাবি করা হয়েছে, মেলায় মানা হচ্ছে না করোনা বিধি। একই সঙ্গে, বিভিন্ন রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের মধ্যে কোন রকম শারীরিক বা সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এই মামলা করেছেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। কিছুদিন আগেই মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনদিনের সফরে গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি বলেন, গঙ্গাসাগরও বাংলার একটা বড় উৎসব৷…
Read More
৩১ জানুয়ারী পর্যন্ত, মুম্বাই-এর স্কুলগুলি ১ থেকে ৯ এবং ১১ শ্রেণীর জন্য বন্ধ থাকবে।

৩১ জানুয়ারী পর্যন্ত, মুম্বাই-এর স্কুলগুলি ১ থেকে ৯ এবং ১১ শ্রেণীর জন্য বন্ধ থাকবে।

মুম্বাইতে ক্রমবর্ধমান কোভিড-১৯ মামলার কারণে, সোমবার নাগরিক সংস্থা, ১ থেকে ৯ শ্রেণী পর্যন্ত এবং ১১ শ্রেণী পর্যন্ত ৩১ জানুয়ারি পর্যন্ত সমস্ত মাধ্যমের স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বীএমসি বলেছে, ক্লাস ১০ এবং ১২ এর ছাত্রদের এই সিদ্ধান্ত থেকে বাদ দেওয়া হয়েছে, যার অর্থ তারা ব্যক্তিগতভাবে স্কুলে যেতে পারবে। ১ থেকে ৯ এবং ১১ এর শিক্ষার্থীদের জন্য ক্লাসগুলি আগের নির্দেশ অনুসারে অনলাইন মোডে চলবে, এটি বলেছে। ইতিমধ্যে,১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকা অভিযানের প্রথম দিনে, বীএমসি বুলেটিন অনুসারে, মুম্বাইতে ৬,১১৫ জন শিশুকে কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছিল। বুলেটিন অনুসারে, এর মধ্যে ৪,৮০৬ টি কিশোরকে বিএমসি পরিচালিত কেন্দ্রে, ১৪৮ জনকে…
Read More
রাজ্যে ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যা

রাজ্যে ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যা

কারণে সংক্রমনের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা সত্যি করে ঊর্দ্ধমুখী রাজ্যে আক্রান্তের সংখ্যা। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছে বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা বাগে আসবে না তাও স্পষ্ট। কারণ বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। আজও বাংলার কোভিড গ্রাফ উপরের দিকেই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৬ হাজার ০৭৮ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৮০১ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১…
Read More
ঘোষিত হলো লোকাল ট্রেনের নয়া সময়

ঘোষিত হলো লোকাল ট্রেনের নয়া সময়

গতকাল থেকে রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ, নিয়মাবলী ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বাড়তে থাকা করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে একাধিক বিধিনিষেধ লাগু করা হয়েছে। অনেক কিছুর মধ্যে লোকাল ট্রেন নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। জানান হয়েছিল যে, সন্ধ্যে ৭ টার পর ট্রেন চলবে না। কিন্তু এই সিদ্ধান্তের পর চাপানউতোর সৃষ্টি হয়েছিল। সরকারি অফিসের কর্মীরা বাড়ি ফিরতে পারলেও, অনেকে মনে করছিলেন যে বেসরকারি কর্মীরা বাড়ি ফেরার সময় সমস্যায় পড়বেন। তবে লোকাল ট্রেন নিয়ে সিদ্ধান্ত বদলাল নবান্ন। ঘোষণা করা হয়েছে, সন্ধ্যে ৭ টা নয়, রাত ১০ টায় ছাড়বে শেষ লোকাল ট্রেন। তবে ৫০ শতাংশ আসন নিয়েই লোকাল ট্রেন চলাচল করবে৷…
Read More
ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের বেশির ভাগই ওমিক্রনে আক্রান্ত

ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের বেশির ভাগই ওমিক্রনে আক্রান্ত

চিন্তা বাড়ছে দেশের চারিদিকের করোনা পরিস্থিতি নিয়ে। আরো একবার করোনা সংক্রমনের করাল থাবার মুখোমুখি হতে চলছে দেশ। পূর্ব আশঙ্কা অনুযায়ী ভারতে যে ডেল্টা প্রজাতিকে ওমিক্রন প্রজাতি টপকে যাচ্ছে যা আগে থেকেই জানান হচ্ছিল। সেই প্রেক্ষিতে এখন প্রমাণও মিলছে বটে। মহারাষ্ট্র ইতিমধ্যেই ওমিক্রন সংক্রমণের শীর্ষে। এদিকে, রাজধানী দিল্লিতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ জানা গেল, সেখানে নতুন করে ভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যে ৮৪ শতাংশই ওমিক্রন আক্রান্ত। এই তথ্য অবশ্যই উদ্বেগ বাড়াচ্ছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ২০২১ সালের ৩০ এবং ৩১ ডিসেম্বররে মধ্যে সেখানে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৮৪ শতাংশই ওমিক্রন সংক্রমণ। সরকারি সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় দেশের রাজধানীতে ৪ হাজার মানুষ…
Read More
নতুন সংক্রমন ওমিক্রনের উপসর্গ কি কি

নতুন সংক্রমন ওমিক্রনের উপসর্গ কি কি

বিগত কয়েক মাসের আশঙ্কাকে সত্যি করে বিশ্বজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ৷ ডেল্টাকে পিছনে ফেলে দাপট দেখাচ্ছে ওমিক্রন৷ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে রোগী উপসর্গহীন৷ সে কারণেই বাড়ছে গোষ্ঠী সংক্রমণ৷ তাহলে কী ভাবে বোঝা যাবে রোগী ওমিক্রন আক্রান্ত?  ব্রিটেনের গবেষকরা ওমিক্রন আক্রান্তদের মধ্যে দুটি উপসর্গ খুঁজে পেয়েছেন৷ যা সাধারণ সংক্রমণের চেয়ে কিছুটা আলাদা৷  লন্ডনের কিংস কলেজের জেনেটিক এপিডেমিওলজির অধ্যাপক টিম স্পেকটর জানাচ্ছেন, শুধু সাধারণ জ্বর, সর্দি-কাশি দিয়ে ওমিক্রনকে চিহ্নিত করা যাচ্ছে না৷ ওমিক্রনের উপসর্গ অনেকটাই আলাদা। দেখা যাচ্ছে ওমিক্রন আক্রান্তদের মধ্যে বমি বমি ভাব রয়েছে৷ রোগীদের খিদে নষ্ট হয়ে যাচ্ছে৷ সেই সঙ্গে করোনার সাধারণ উপসর্গ হিসাবে জ্বর, গলা ব্যাথা বা মাথা…
Read More
ফের একবার করোনা আক্রান্ত হলেন বাবুল

ফের একবার করোনা আক্রান্ত হলেন বাবুল

আরো একবার করোনার করাল থাবা বসাল তার জীবনে। ফের করোনা আক্রান্ত প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সপরিবার করোনায় আক্রান্ত হলেন হয়েছেন তিনি। এমনকী তাঁর কর্মচারীরাও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তৃণমূল নেতা। পাশপাশি, বর্তমানে করোনা চিকিৎসায় যে ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে, তার খরচ কমানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি।  বাবুলের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল এবং স্ত্রী রচনা। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়৷ অন্যদিকে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন তাঁর বাবা এবং স্ত্রী৷ বাবুলের বাবার বয়স ৮৪ বছর৷ বয়সজনিত কারণে বাবাকে নিয়ে উদ্বেগ…
Read More
নতুন বছরের সবচেয়ে শীতলতম দিন আজ

নতুন বছরের সবচেয়ে শীতলতম দিন আজ

অবশেষে নতুন বছরে শীতের আমেজ পাচ্ছে রাজ্য৷ শহরে ফিরছে শীতের আমেজ৷ আরও কিছুটা নামল তাপমাত্রার পারদ৷ তবে নববর্ষে এখনও জাঁকিয়ে পড়েনি শীত৷ কলকাতা থেকে জেলা, সকালে সর্বত্র আকাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা৷ মঙ্গলবার রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ অনেকটা কমেছে। শীতের আমেজ ভাল ভাবে অনুভব করার আগেই হাওয়া অফিস জানাচ্ছে বুধবার থেকে ফের রাজ্যে শীতের দাপট কমতে পারে৷ শীত আসার পথে ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা।  হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি মঙ্গলবার সকাল…
Read More
আশঙ্কা সত্যি করে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ

আশঙ্কা সত্যি করে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ

আশঙ্কা ছিল আগেই, সতর্কও করা হয়েছিল বারবার৷ কিন্তু এবার আটকানো গেল না কিছুটাই সত্যি হলো আশঙ্কা৷ দেশে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ৷ এই দফায় প্রধান চালিকা শক্তির আসনে বসেছে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ একথা স্বীকার করে নিলেন খোদ সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান এনকে অরোরা। এই প্রথম কেন্দ্রীয় সরকারের শীর্ষ পদে থাকা কোনও আধিকারিক তৃতীয় ঢেউ আছড়ে পড়ের কথা স্বীকার করে নিলেন৷ তিনি জানিয়েছেন, দিল্লি, মুম্বই, কলকাতার মতো বড় বড় শহরে সংক্রমিতের ৭৫ শতাংশই করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত। মঙ্গলবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিবেদন অনুসারে দিল্লি ও গোয়ার পরিস্থিতি উদ্বেগজনক৷ এই দুই শহরের পাশাপাশি গোটা দেশেই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি…
Read More
বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই নির্বাচনের সিদ্ধান্ত

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই নির্বাচনের সিদ্ধান্ত

করোনা সংক্রমণকে রুখতে চলতি সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। কিন্তু তার জন্য আসন্ন পুরভোটে কোনও ফারাক পড়ছে না। কারণ, নির্ধারিত দিনেই পুরভোট হচ্ছে বলে স্পষ্ট করেছেন নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়ে দিল তারা। শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগরের কোভিড পরিস্থিতি বুঝে কড়া নির্দেশ দেওয়া হবে জানান হয়েছে। অর্থাৎ কোভিড প্রোটোকল মেনেই হবে ভোট। একদিকে বাড়ছে করোনা সংক্রমণ, অন্যদিকে, ওমিক্রন আতঙ্কও বাড়ছে। সেই প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু ভোটের বেলায় কেন এই বিধি থাকছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কমিশনের এই প্রেক্ষিতে যুক্তি রয়েছে। তাদের…
Read More
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরদের ৩৬ তম বার্ষিক সম্মেলন

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরদের ৩৬ তম বার্ষিক সম্মেলন

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল হোটেল দ্য লীলা, গান্ধীনগরে অনুষ্ঠিত ৩৬তম বার্ষিক কনভেনটন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরস (আইএটিও) এর উদ্বোধন করেছেন৷ সারা ভারত থেকে ট্যুর অপারেটররা ‘ব্র্যান্ড ইন্ডিয়া: দ্য রোড টু রিকভারি’ থিম নিয়ে আলোচনা করেছেন। আইএটিও সভাপতি এবং ভারত সরকারের পর্যটন মন্ত্রক 'দেখো আপনা দেশ'-এর উপর একটি প্রেজেন্টেশন দিয়েছেন। এই কনভেনশনের উদ্দেশ্য ছিল কোভিড-১৯ মহামারীর পর পর্যটন ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করার ব্যবস্থা নিয়ে আলোচনা করা এবং ব্যাবসার বিপণনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। ব্র্যান্ড ইন্ডিয়া - দ্য রোড টু রিকভারি ফর রিভাইভাল অফ বিজনেস, হোটেলস ইন দ্য নিউ নর্মাল, কানেক্টিভিটি: নিউ ফ্রন্টিয়ার্স, এসইআইএসঃ এফটিপি ২০২১ থেকে ২০২৬ দায়িত্বশীল পর্যটন,…
Read More
তাইওয়ানে ভূমিকম্প আঘাত হানল

তাইওয়ানে ভূমিকম্প আঘাত হানল

সোমবার সন্ধ্যায় পূর্ব তাইওয়ানের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানিয়েছে, রাজধানী তাইপেইতে কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া ব্যুরো জানিয়েছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০ এবং এটি ১৯ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে  এর মাত্রা ৬.২ বলে উল্লেখ করেছে। উপকূলীয় শহর হুয়ালিয়েন থেকে ৫৬ কিলোমিটার পূর্বে সমুদ্রে উপকেন্দ্রটি দেওয়া হয়েছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তাইওয়ানে নিয়মিত ভূমিকম্পে আঘাত হানে্‌,কারণ দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। এই মাত্রার কিছু ভূমিকম্প প্রাণঘাতী প্রমাণিত হতে পারে, যদিও অনেক কিছু নির্ভর করে কোথায় ভূমিকম্প আঘাত হানে এবং…
Read More
দেশীয় বাজারে নিসান ইন্ডিয়ার বিক্রি বৃদ্ধি ১৫৯%

দেশীয় বাজারে নিসান ইন্ডিয়ার বিক্রি বৃদ্ধি ১৫৯%

মহামারীর প্রকোপ সত্তেও ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দেশীয় বাজারে নিসান ইন্ডিয়ার গাড়ী বিক্রি ১৫৯% বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ডিসেম্বর পর্যন্ত নিসান ইন্ডিয়া, নিসান এবং ড্যাটসান ব্র্যান্ডের জন্য ৩,০১০টি গাড়ি ডোমেস্টিক হোলসেলে বিক্রি করেছে। বলাবাহুল্য,২০২০ সালে নিসান ইন্ডিয়া ৬,৬০৯টি গাড়ির বিপরীতে ৩২৩ শতাংশ অর্থাৎ ২৭, ৯৬৫টি গাড়ির অভ্যন্তরীণ বিক্রয় অর্জন করেছে। যা ২৮,৫৮২টি গাড়ির রপ্তানি বিক্রয়। এছাড়া ২০২০ বছরে ১৭,৭৮৫ টি গাড়ির বিপরীতে গাড়ির বিক্রি ৬১% বৃদ্ধি পেয়েছে। সম্পূর্ণ নতুন নিসান ম্যাগনাইটের সর্বনিম্ন রক্ষণাবেক্ষণ খরচ মাত্র ৩০ পয়সা/কিমি (৫০,০০০ কিলোমিটারের জন্য)।  এছাড়াও নিসান ম্যাগনাইট রক্ষণাবেক্ষণের জন্য দুই বছরের (৫০,০০০ কিলোমিটার) ওয়ারেন্টি দেয়। যা নামমাত্র মূল্যে পাঁচ বছর (১০০,০০ কিলোমিটার) পর্যন্ত বাড়ানো যেতে…
Read More
পার্ক পিকনিক স্পট সহ শিশু উদ্যানই কর্মসংস্থানের পথ দেখাবে শুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তোরসা নদীর চর

পার্ক পিকনিক স্পট সহ শিশু উদ্যানই কর্মসংস্থানের পথ দেখাবে শুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তোরসা নদীর চর

এক সময় সকাল হলেই সেখানে মলমূত্র ত্যাগ করতেন এলাকার বাসিন্দারা। আজ সেখানেই গড়ে উঠেছে পার্ক, পিকনিক স্পট সহ শিশু উদ্যান। শুটকা বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি সহযোগিতা পেয়ে এভাবেই গড়ে উঠেছে অভিনব এক পিকনিক স্পট। কোচবিহার শহর লাগোয়া শালবাগান ছিল সাধারণ মানুষের পিকনিকের অন্যতম জায়গা। কিন্তু এ বছর থেকেই বনদপ্তর একাধিক নির্দেশিকা জারি করেন শাল বাগানকে নিয়ে। এরফলেই কোচবিহারের সাধারণ মানুষ তাদের নতুন জায়গা খুঁজছেন পিকনিকের জন্য। এরইমধ্যে শুটকা বাড়ি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় নদীর চরে তৈরি করেছেন শিশু উদ্যান,সাথে পিকনিক করার মত এক মনোরম পরিবেশ। এই বিষয়ে শুটকা বাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলতাফ হোসেন বলেন, আমরা এখানে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন…
Read More