editor

10321 Posts
সুষ্ঠুভাবে উপনির্বাচনে তৎপর নির্বাচন কমিশন

সুষ্ঠুভাবে উপনির্বাচনে তৎপর নির্বাচন কমিশন

চলতি মাসেই আসন্ন উপনির্বাচন ভোট। শুরু হয়ে গিয়েছে তারই তোড়জোড়। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রার্থী, সেখানে স্বাভাবিক কারণেই সরগরম ভোটের ময়দান। পাশাপাশি ওই দিন মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও রয়েছে নির্বাচন। এই তিন কেন্দ্রে ভোটের দিন কোনও রকম অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যে আসছে ১৫ কোম্পানি আধাসামরিক বাহিনী। জানা গিয়েছে, ওই ১৫ কোম্পানি বাহিনীর মধ্যে থাকছে ৭ কোম্পানি সিআরপিএফ, ৪ কোম্পানি বিএসএফ, ২ কোম্পানি এসএসবি এবং ১ কোম্পানি সিআইএসএফ ও ১ কোম্পানি আইটিবিপি বাহিনী। তবে অদলবদলও করা হতে পারে এই বাহিনীকে। প্রয়োজনে আরও বাড়তি সংখ্যক বাহিনী আনা হতে পারে বলে জানিয়েছে…
Read More
জলমগ্ন উপকূলবর্তী সমস্ত অঞ্চল

জলমগ্ন উপকূলবর্তী সমস্ত অঞ্চল

নিম্নচাপের জেরে চলতি সপ্তাহের শুরু থেকেই অতিভারী বৃষ্টির আবহাওয়া রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি। ভারী বৃষ্টির ফলে প্রবল জলোচ্ছাসের সৃষ্টি হয়েছে। পর্যটকের দিঘার সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সমুদ্রে মত্স্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘার পাশাপাশি, জলমগ্ন পূর্ব মেদিনীপুরের এগরা ও কাঁথির বিস্তীর্ণ এলাকা। জল-যন্ত্রণা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেও। একই ছবি শঙ্করপুর, মন্দামণিতেও! বৃষ্টির জেরে আবহাওয়া খারাপ থাকায়, সৈকত শহরে এসে বিপাকে পড়েছেন পর্যটকরা। অনেক বাড়িতে জল ঢোকায় দুর্ভোগে বাসিন্দারা।  এদিকে, ঝাড়গ্রামের সাঁকরাইলে রাস্তার উপর দিয়ে বইছে কেলেঘাই নদীর জল। ডুলুং, সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ঝাড়গ্রামের…
Read More
বড়ো ঘোষণা রাজ্যের শাসক শিবিরের

বড়ো ঘোষণা রাজ্যের শাসক শিবিরের

ঘোষিত হয়েছে রাজ্যের উপনির্বাচনের৷ এরই মাঝে বড়ো ঘোষণা রাজ্যের শাসক শিবিরের৷ রাজ্যসভায় সাংসদ নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করল ঘাসফুল শিবির৷ মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে জোড়াফুলের প্রার্থী হলেন সুস্মিতা দেব। জহর সরকারের পর সুস্মিতা দেবই নয়া চমক। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন মানস ভুঁইয়া৷ ১০ মে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন৷ মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে তাঁকে প্রার্থী করা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। শিলচরের মেয়ের উপর ভরসা রেখে কংগ্রেস–বিজেপি দু’‌পক্ষকেই বার্তা দিল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে। টুইট করে এ কথা জানিয়েছে দল। আগামী ৪…
Read More
প্রথমবার পর্দায় একসাথে অভিনয় করতে চলেছেন টলিউডের দুই অভিনেত্রী

প্রথমবার পর্দায় একসাথে অভিনয় করতে চলেছেন টলিউডের দুই অভিনেত্রী

এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী, একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। টলিউডের দুই জনপ্রিয় নায়িকাকে নিয়ে সাইকোলজিক্যাল থ্রিলার তৈরি করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। এই ছবিতে টলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার প্রথমবার কাজ করতে চলেছেন। নতুন ছবির নাম ‘ধাপ্পা’। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু। বাংলা সিনে-ইন্ডাস্ট্রিতে এর আগেও আদ্যোপান্ত নারীকেন্দ্রিক ছবি হয়েছে। এই প্রথম নয়। তবে অংশুমানের চমক অন্যখানে। শ্রাবন্তী-প্রিয়াঙ্কার পাশাপাশি এই সিনেমায় কোনও নায়ক নেই। পুরোদস্তুর সাইকোলজিক্যাল থ্রিলার। দুই নারীর বিপরীতধর্মী মনস্তত্ত্ব নিয়ে এগিয়েছে ছবির গল্প। শ্রাবন্তীর চরিত্রটি নিজেকে বাইরের জগৎ থেকে আলাদা রাখতে পছন্দ করে। খানিক নিশ্চুপ ধরনের। অন্যদিকে, প্রিয়াঙ্কাকে…
Read More
দিন বদল হলেও অনুমতি মিললো না পদযাত্রার

দিন বদল হলেও অনুমতি মিললো না পদযাত্রার

ত্রিপুরায়ই এখন প্রধান লক্ষ্য রাজ্যের শাসক শিবিরের। ত্রিপুরাকেই লক্ষ্য করে এগিয়ে চলছে আগামী ভোটার দিকে। ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। আগামী ১৫ সেপ্টেম্বর ত্রিপুরার আগরতলায় পদযাত্রা করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই পদযাত্রায় মেলেনি অনুমতি। এবার দিনবদল করে ২২ সেপ্টেম্বর মিছিলের অনুমতি চেয়েছে তৃণমূল। দিন পরিবর্তন করলেও তবুও অনুমতি মেলেনি। এবার নতুন করে চিঠি দিল ঘাসফুল শিবির। দিনবদলের চিঠিকে কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “বাংলায় বিজেপিক সভা-মিছিলের অনুমতি দেয় না সরকার, তারাই এবার কোভিডের মধ্যে ত্রিপুরায় যাচ্ছে মিছিল করতে।” দিলীপের দাবি, “তৃণমূলের উদ্দেশ্য হল মিছিল-সভার নামে গন্ডগোল পাকানো।”…
Read More
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের

সম্প্রতি ঘোষিত হয়েছে উপনির্বাচনের সময়সীমা। এরই মাঝে গতকাল উপনির্বাচনের সবচেয়ে হাই ভোল্টেজ জায়গা ভবানীপুরে মনোনয়ন পত্র জমার শেষ দিন ছিল। কিন্তু নন্দীগ্রামের পুনরাবৃত্তি ভবানীপুরে৷ নন্দীগ্রামের মতোই এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। নন্দীগ্রামের মতো এবার ভবানীপুর উপনির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্যগোপনের অভিযোগ তুলল বিজেপি। ইতিমধ্যেই ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবি তুলে কমিশনকে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি সেই তথ্যের কোনও উল্লেখ করেননি। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, একাধিক থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ…
Read More
শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী

শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী

আচমকাই সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ এই নিয়ে বিগত ছয় মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর বদল হয়েছে চারবার৷ এরইমাঝে মাঝেই গুজরাটের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। এদিন তাঁর এদিন শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার থেকে শুরু করে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে শুভেচ্ছা জানান এবং বলেন, 'আমি ওনাকে বহু বছর ধরে চিনি। ওনার কাজ দেখেছি। বিজেপি সংগঠনের হয়ে যেমন উনি কাজ করেছেন সফলভাবে, তেমনই সমাজসেবামূলক কাজও করেছেন তিনি। তাই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার…
Read More
শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে চরম উত্তেজনা

শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে চরম উত্তেজনা

শহরের ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশচন্দ্র বিদ্যাপীঠ সকাল থেকে চলছিল টিকাকরণ।  স্থানীয়দের অভিযোগ হটাৎ কিছু বহিরাগত লোক এসে উত্তেজনা সৃষ্টি করে।  অপরাধ দিকে অভিযোগ একি ওয়ার্ডে টিকাকরনের প্রক্রিয়ার চললেও টিকা মিলচ্ছে পাড়ার লোকেদের। এরপর টিকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে কিছু মানুষ ফুলেশ্বরীতে অবরোধ করে রাস্তায় বসে পড়ে, টিকার দাবিতে।  বিক্ষোভের খবর পয়ে শিলিগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অপরদিকে তক্ষণে টিকাকরণ কেন্দ্র চরম উত্তেজনা সৃষ্টি হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে প্রাথমিক ভাবে কিছুক্ষেণের জন্য বন্ধ রাখা হয় টিকা দান প্রক্রিয়া। পরিস্থিতি এমনি উতপ্ত হয়ে ওঠতে শুরু করে যে চরম বাকবিতন্ডা পরিস্থিতি  উপ্তত হলে নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছ শিলিগুড়ি…
Read More
অ্যামাজন ইন্ডিয়ার সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার বেঙ্গালুরুতে

অ্যামাজন ইন্ডিয়ার সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার বেঙ্গালুরুতে

উৎসবের মরসুমের কথা মাথায় রেখে বেঙ্গালুরুতে চালু হবে অ্যামাজন ইন্ডিয়ার ফুলফিলমেন্ট সেন্টার। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে অ্যামাজন ইন্ডিয়াটু্ডে।  উল্লেখ্য এটি হবে দেশের মধ্যে অ্যামাজনের সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার। এরফলে একদিকে যেমন নিকটবর্তী অঞ্চলের স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তেমনি অপর দিকে অ্যামাজন তার  নেটওয়ার্কে   মজবুত করে তুলতে বিভিন্ন ভূমিকা পালন করবে, যার মধ্যে রয়েছে পূর্ণকালীন এবং খণ্ডকালীন সুযোগ, কর্মচারীদের  প্রশিক্ষণ সুযোগ প্রভৃতি। এছাড়া অ্যামাজন ইন্ডিয়ার ফুলফিলমেন্ট সেন্টার জুড়ে বিল্ডিংগুলি অত্যাধুনিক প্রযুক্তি, শক্তির ব্যবহার কমিয়ে আনতে, দক্ষ বিল্ডিং সিস্টেম এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সাইট এবং অফ-সাইট সোলার প্যানেল দিয়ে ডিজাইন করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার কথা মাথায় রেখে বেঙ্গালুরেুর…
Read More
রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি চলছে

রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি চলছে

চলতি সপ্তাহের শুরু থেকেই অতিভারী বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টিপাত। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। গভীর রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে উপকূল এলাকাগুলিতে। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। দিনভর দফায়-দফায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। যার ফলে নীচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। গ্রামগুলিতে অধিকাংশ পুকুর ডুবে গিয়ে রাস্তা ভাসিয়ে দিয়েছে। কিছু কিছু নীচু এলাকার বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে। অধিকাংশ রাস্তাগুলি জলমগ্ন হয়ে যায়।  আকাশে ঘন কালো মেঘ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে শুরু করেছে। এদিন দীঘার সমুদ্রও উত্তাল হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি…
Read More
ছাড় পেতে পারে আরো এক ভ্যাকসিন

ছাড় পেতে পারে আরো এক ভ্যাকসিন

এবার অনুমোদন পেতে পারে আরো এক ভ্যাকসিন। চলতি সপ্তাহেই 'হু'র অনুমোদন পেতে চলেছে 'কোভ্যাক্সিন'। এটি হলে বিদেশে এই ভ্যাকসিন রপ্তানি করা যাবে, আবার টিকাপ্রাপ্তদের বিদেশ যাত্রাতেও সুবিধা হবে। ভারতের তৈরি দুটি করোনা ভাইরাস ভ্যাকসিনের মধ্যে সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার 'কোভিশিল্ড' বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেও ভারতের বায়োটেকের কোভ্যাক্সিন এখনও পর্যন্ত পায়নি। সেই নিয়ে জটিলতা বহাল রয়েছে। অনুমোদন না পাওয়ার জন্য এই ভ্যাকসিন যারা নিয়েছিলেন তাদের বিদেশ যাত্রায় সমস্যা হচ্ছিল, যা নিয়ে ছিল আলাদা চিন্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে জরুরি ভিত্তিতে আবেদনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে ভারত বায়োটেক। তবে অনুমোদন পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয় এবং একটি নির্দিষ্ট…
Read More
স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

বিগত তিন দিন ধরে স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ৪০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯ জন। সেই সঙ্গে লাগাতার কমছে অ্যাকটিভ কেসও। সপ্তাহখানেক আগে বেড়ে গেলেও গত কয়েকদিন ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ১২ হাজারের বেশি কমেছে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ২০৭ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার দশেক কম। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৩৯…
Read More
আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

আমেরিকার নতুন প্রেসিডেন্ট মসনদে বসার পর এই প্রথমবার আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷ জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকা সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ২৪ সেপ্টেম্বর মুখোমুখি বসবেন দুই দেশের রাষ্ট্র প্রধান৷ আফগানিস্তান নিয়ে উত্তেজনার আবহে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ আফগানিস্তান নিয়ে আমেরিকার ভূমিকা নিয়ে ঘরে বাইরে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আফগানিস্তানে তালিবানের এই দৌরাত্ম উদ্বেগে রেখেছে নয়াদিল্লিকেও৷  বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আমেরিকার সফর নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমনকল্যাণ লাহিড়ি বলেন, ‘‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর৷ আন্তর্জাতিক মহলে একটি বিস্তীর্ণ ঘটনার পরবর্তী সময়ে এই প্রথমবার মুখোমুখি বসবেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন৷…
Read More
চ্যালেঞ্জ পছন্দ করেন সৃষ্টিশীল শিল্পী জুবিন মিত্র

চ্যালেঞ্জ পছন্দ করেন সৃষ্টিশীল শিল্পী জুবিন মিত্র

জুবিন মিত্র সুপরিচিত এক বৈচিত্র্যময় ও সৃষ্টিশীল মানুষ হিসেবে। ‘মেঘ বলেছে যাবো যাবো’ (২০১৯), ‘সাইলেন্ট মার্কারি’ (২০২১) ইত্যাদির ভিসুয়াল কনসেপ্ট এবং ‘মেঘে মেঘে আনপ্লাগড’ (২০২০), ‘ডিভাইন ইমোশন ইনস্ট্রুমেন্টাল’ (২০২১, ‘সে যে বোঝেনা’ (২০২১), ‘তুমি কি স্বাধীন’ (২০২১) ইত্যাদির অনন্য মিউজিক কম্পোজিশনের জন্য জুবিনকে ভোলা কঠিন। কনসেপচুয়াল আর্টিস্ট, এডিটর ও মিউজিক কম্পোজার জুবিন মিত্রের জন্ম ১৯৮৮-র ৯ জুন, কলকাতায়। গড়েবেড়ে ওঠাও কলকাতায়। ভিসুয়াল আর্টিস্ট হিসেবে কাজ করার প্রথম সুযোগ আসে ‘ট্রিবিউট টু আলি আকবর খান’ নামের একটি ডকুমেন্টারি ফিল্মে। কলকাতায় জুবিন ড্যান্সার হিসেবে মমতাশঙ্কর ড্যান্স কোম্পানিতে যোগ দেন। সেখানে সক্রিয়ভাবে কাজ করতে করতে থ্রী-ডি আর্টিস্ট রূপে তাঁর প্রথম বড় কাজের সুযোগ…
Read More