editor

10321 Posts
স্বস্তি রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যায়

স্বস্তি রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যায়

বড়োসড়ো স্বস্তি মিলল রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যায়। কারণ এক লাফে অনেকটাই কমেছে বাংলার ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫০৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৭ হাজার ৭১৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩০ হাজার ৭৩১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৫৮৭ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১০ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৫৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে।  গত ২৪ ঘণ্টায় দেশে…
Read More
শুরু হতে চলেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

শুরু হতে চলেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

শুরু হতে চলেছে শিক্ষক নিয়োগের অনুমোদন। রাজ্য সরকার রাজ্যের দুই জেলায় প্রায় ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী জানিয়েছেন। ২০০৯ সালে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি করা হয়েছিল। সেখান থেকেই এই পদ গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে একাধিকবার অস্বস্তির মুখে পড়েছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। এমনকি নিয়োগ নিয়ে জটিলতার ব্যাপারে বিরক্তি প্রকাশ করতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে তিনি আগেই ঘোষণা করেছিলেন যে পুজোর আগে শিক্ষক নিয়োগ হবে…
Read More
অবশেষে সমাপ্তি হলো উপচার্য বনাম শিক্ষার্থীর লড়াইয়ের

অবশেষে সমাপ্তি হলো উপচার্য বনাম শিক্ষার্থীর লড়াইয়ের

অবশেষে সমাপ্তি হলো দীর্ঘ অশান্তির। উপাচার্য বনাম ছাত্র-ছাত্রী লড়াই এর অবসান। চলতি বছর জানুয়ারি মাসে ছাত্র আন্দলনের জেরে বিশ্বভারতী কর্তৃপক্ষ তিন ছাত্র-ছাত্রীকে অনৈতিক ভাবে তিন মাসের জন্য সাসপেন্ড করে এবং তারপর সেই সাসপেনসনের মেয়াদ বাড়তে বাড়তে পৌঁছায় নয় মাসে, যদিও সেখানেই থেমে থাকেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার হাইকোর্টের রায়ে পুনরায় নিজের নিজের ক্লাসে ফিরছে বিশ্বভারতী থেকে বহিষ্কৃত তিন ছাত্র-ছাত্রী, সোমনাথ সৌ, রূপা চক্রবর্তী ও ফাল্গুনী পান। চলতি বছর আগস্ট মাসে ফের ওই তিন ছাত্র ছাত্রীকে তিন বছরের জন্য বহিষ্কারের নোটিশ দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এখান থেকেই ঘটনার সূত্রপাত। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগস্ট মাসের শেষ সপ্তাহেই বিশ্বভারতীর উপাচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ ও…
Read More
আসন্ন উপনির্বাচনের জন্য এড়িয়ে গেলেন সিবিআই – এর তলব

আসন্ন উপনির্বাচনের জন্য এড়িয়ে গেলেন সিবিআই – এর তলব

সামনেই আসন্ন উপনির্বাচন। সিবিআই - এর তলব এড়িয়ে গেলেন তৃণমূলের মহাসচিব৷ আইকোর মামলায় আজ সিবিআই দফতরে গেলেন না পার্থ চট্টোপাধ্যায়৷ সিবিআই দফতরে চিঠি লিখে সে কথা জানিয়েছেন তৃণমূলের মহাসচিব৷ রাজ্যের উপনির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন ফলে, তিনি হাজিরা দিতে পারবেন না, তিনি একজন প্রবীণ নাগরিক৷ এবং এই মুহূর্তে তিনি নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন৷ পারলে সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন৷ সোমবার সিবিআই দপ্তরে চিঠি দিয়ে এমনটাই জানিয়েছিলেন তৃণমূলের মহাসচিব। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বা তাঁর অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ কিন্তু এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শিল্প ভবনে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তাঁকে সেখানেই…
Read More
পূজ্য মোরারি বাবুর ৮৬৫তম রামকথা দার্জিলিঙে শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর

পূজ্য মোরারি বাবুর ৮৬৫তম রামকথা দার্জিলিঙে শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর

পূজ্য মোরারি বাবুর ৮৬৫তম রামকথা দার্জিলিঙের জিমখানা ক্লাবে অনুষ্ঠিত হবে ১১-১৯ সেপ্টেম্বর২০২১। শিবালিক পর্বতমালায় অবস্থিত এই শহর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে পরিচিত। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে, এই অনুষ্ঠানে খুব সীমিতসংখ্যক আমন্ত্রিত অডিয়েন্স অংশগ্রহণ করতে পারবেন। রামকথা চলবে ১১ সেপ্টেম্বর ২০২১ বিকেল ৪টা থেকে ৬টা এবং ১২-১৯ সেপ্টেম্বর ২০২১, সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা। এই কথা-র সরাসরি সম্প্রচার দেখা যাবে আস্থা চ্যানেল ও চিত্রকূটধাম তালগাজর্দা ইউটিউব চ্যানেলে।
Read More
সুপ্রাডিন পুষ্টির সমীক্ষায় মাইক্রোনিউট্রিয়েন্টের অপ্রতুলতা

সুপ্রাডিন পুষ্টির সমীক্ষায় মাইক্রোনিউট্রিয়েন্টের অপ্রতুলতা

প্রতি বছর ০১-০৭ সেপ্টেম্বর পালিত হয় জাতীয়পুষ্টি সপ্তাহ। এই উপলক্ষে ব্র্যান্ডইগেন ইনসাইটস এবং অ্যানালিটিক্স দ্বারা ভারতের আইকনিক মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট সুপ্রাডিনের পক্ষ থেকে সম্র্বতি ‘সুপ্রাডিন পুষ্টির সমীক্ষা’ নামে দেশব্যাপী পুষ্টি বিষয়ক সমীক্ষা করা হয়। বিশেষত এই সমীক্ষায় দেশব্যাপী গড় খাদ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের পর্যাপ্ততা নিয়ে আলোচনা করা হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারী ২০৬ জন চিকিৎসকের মধ্যে ১৮৯ জন সাধারণ অনুশীলনকারী, যাদের ৭১%  এমবিবিএস ডাক্তার এবং ২৯% এমডি। বাকি ১৭ জন ডাক্তার ওটোরাইনোল্যারিঙ্গোলজিস্ট, যারা সাধারণত ইএনটি চিকিৎসক বা সার্জন হিসাবে পরিচিত। এই গবেষণায় দেখা গেছে যে প্রায় ৯০% ডাক্তার এবং পুষ্টিবিদরা তাদের নিজ নিজ রাজ্যে দৈনিক খাদ্যে পুষ্টির ঘাটতি নিয়ে সহমত পোষণ করেছে। তাদের মতে প্রতিটি…
Read More
BRAVIA প্রফেশনাল ডিসপ্লে লঞ্চ করল সোনি

BRAVIA প্রফেশনাল ডিসপ্লে লঞ্চ করল সোনি

BZ সিরিজের BRAVIA প্রফেশনাল ডিসপ্লে লঞ্চ করল Sony India। যার অসাধারণ বৈশিষ্ট্য পেশাদারিত্বের দুনিয়ায় B2B ব্যবহারকারীদের কাছে এই BZ সিরিজ বিশেষ জায়গা দখল করেছে। এই নতুন BZ সিরিজ BRAVIA, 24/7 অপারেশন, কাস্টমাইজড সেটিংসের জন্য প্রো মোড, IP কন্ট্রোল যুক্ত হওয়ায় এটি কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল এবং খুচরো প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উন্মুক্ত ডিজিটাল অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন পরিবেশে ব্যবহারকারীদের জন্য আদর্শ। BZ সিরিজের BRAVIA-র বৈশিষ্ট্য যেমন, কাস্টমাইজড সেটিংসের জন্য প্রো মোড, IP নিয়ন্ত্রণ ক্ষমতা বিভিন্ন ব্যবসায়িক অ্যাপ্লিকেশনগুলিতে নমনীয়তা বাড়ায়। এছাড়া ব্যবসার কথা মাথায় রেখে তৈরি করা BZ সিরিজের BRAVIA মডেলটি পেশাদার ইনস্টলেশনের জন্য ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট বা টিল্ট ওরিয়েন্টেশনের সুবিধা সহ ডিজাইন করা…
Read More
বন্ধ হলো ভ্যাক্সিন কেন্দ্র

বন্ধ হলো ভ্যাক্সিন কেন্দ্র

শুরু থেকেই টিকার অভাব নিয়ে রাজ্যের অভিযোগ কেন্দ্রের প্রতি৷ অভিযোগের আঙুল উঠেছে বহুবার৷ প্রয়োজনের চেয়ে কম টিকা মেলার অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এইসবের মাঝেও চলছিল রাজ্যের টিকাকরণ৷ তবে এবার কেন্দ্র কোভ্যাক্সিন না পাঠানোয় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতায় টিকা দেওয়া বন্ধ করল পুরসভা৷ কোভিশিল্ডের ভাঁড়ারও তলানিতে ঠেকেছে৷ তবে ১০৫টি হেলথ সেন্টার ও ১৭টি মেগাসেন্টার থেকে কোভিশিল্ড বন্টন করা হবে৷ কোভিড থেকে বাঁচতে বারবার টিকাকরণের উপর জোড় দেওয়া হচ্ছে৷ এই অবস্থায় কলকাতা পুরসভা সমস্ত কোভ্যা‌ক্সিন সেন্টারে বন্ধ হল টিকারকরণ। যার জেরে বিপাকে পড়বেন বহু মানুষ৷ সোমবারের মধ্যে কোভিশিল্ডও যদি এসে না পৌঁছয় তাহলে, মঙ্গলবার থেকে এই টিকার কেন্দ্রগুলিও বন্ধ হয়ে যাবে৷ …
Read More
নতুন খেতাবের অধিকারী কলকাতার দুই বিশ্বাবিদ্যালয়

নতুন খেতাবের অধিকারী কলকাতার দুই বিশ্বাবিদ্যালয়

নতুন খেতাবের তালিকায় কলকাতার দুই বিশ্বাবিদ্যালয়। ন্যাশনাল ইন্ডিয়ান র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ-এর প্রথম দশে জায়গা করে নিল বাংলার দুটি বিশ্ববিদ্যালয়, কলকাতা এবং যাদবপুর। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফার্মেসি, ম্যানেজমেন্ট, রিচার্জ সব ধরনের ক্যাটাগরিতে এই তালিকা প্রকাশিত হয়। আইআইটি মাদ্রাজ ওভারঅল ক্যাটাগরিতে সর্বোচ্চ স্থান পেয়েছে, এদিকে আইআইএসসি বেঙ্গালুরু দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং তৃতীয় স্থানে রয়েছে আইআইটি বম্বে। অন্যদিকে কলেজ ক্যাটাগরিতে সর্বোচ্চ স্থান পেয়েছেন মিরান্ডা কলেজ। প্রথম পাঁচ রিসার্চ ইনস্টিটিউটের তালিকার পঞ্চম স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। অন্যদিকে প্রথম ১০ ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে পঞ্চম স্থান পেয়েছে আইআইটি খড়গপুর। আবার কলেজ ক্যাটাগরিতে চতুর্থ স্থানে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। ম্যানেজমেন্ট ইন্সটিটিউট তৃতীয় স্থানে…
Read More
স্বস্তি মিলল দেশের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

স্বস্তি মিলল দেশের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

বেশ কিছুদিনের চিন্তার পর এবার স্বস্তি মিললেও দেশের করোনার দৈনিক সংক্রমনের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৫৪। দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের পাশাপাশি মৃত্যু, অ্যাকটিভ রোগীর সংখ্যা – সবই নিম্নমুখী। মিললো বড়োসড়ো স্বস্তি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২১৯ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩২। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন। করোনার তৃতীয়…
Read More
জারি হলো নিষেদ্ধাজ্ঞা

জারি হলো নিষেদ্ধাজ্ঞা

পবিত্র স্থানে জারি হলো নিষেদ্ধাজ্ঞা। এবার মদ-মাংসের দোকানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল মথুরা এবং বৃন্দাবনে। ৩০ অগাস্ট ভগবান কৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে মথুরা-বৃন্দাবনে গিয়ে ওই পুরসভার ২২টি ওয়ার্ডকে আগেই ‘পবিত্র তীর্থস্থান’ তকমা দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তখনই তিনি জানিয়েছিলেন, ওই এলাকাগুলি যেহেতু ‘পবিত্র তীর্থস্থান’ বলে ঘোষণা করা হয়েছে, সেহেতু এলাকায় মদ-মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। এরপরেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে তিনি জানান, “এলাকার মানুষ চান ওই এলাকা যেহেতু ‘পবিত্র তীর্থস্থান’ বলে ঘোষিত হয়েছে, সেহেতু এলাকায় কোনও মদ-মাংসের দোকান থাকা উচিত নয়।” সেই কারণেই এলাকাবাসীদের দাবি অনুযায়ী আমি এই নির্দেশ দিয়েছি।” উত্তরপ্রদেশ সরকারের নতুন এই ঘোষণার…
Read More
লকডাউন থেকে বাংলাভাষার পরিত্রাণ চাই

লকডাউন থেকে বাংলাভাষার পরিত্রাণ চাই

স্কুল কলেজ তো এক বছরের ওপর থেকে বন্ধই পড়ে আছে। অফিস-আদালতেও এখন "কার্যত লকডাউন" জারি। এমতাবস্থায় কি ঘরে বসে বসে ক্লান্ত হয়ে পড়ছেন? হাঁপিয়ে উঠেছেন মোবাইল আর সোশ্যাল মিডিয়ায়? নিত্যনতুন রান্নাবান্না, ফেসবুক, ইউটিউবেও আর মন বসছে না? তাহলে আর মন বসানোর চেষ্টাও করবেন না। অনেক তো হলো অন্তর্জাল জড়িত ক্রিয়াকর্ম। এবার না হয় একটু অন্য দিকে মনোনিবেশ করা যাক।এই বন্দিদশায় আরো বেশি করে বাঙালি হয়ে ওঠার চেষ্টা করুন তো। মানে, কিছু বাংলা বই, বাংলা সিনেমার সান্নিধ্যে আসুন। না না, নিজেদের জন্য নয়। প্রধানত বাড়ির খুদেটির জন্যই এই পন্থা অবলম্বন করুন আর খুদেটিকে বাংলা নামক সাগরে সাঁতার শেখাতে হলে আপনাকে তো…
Read More
আলো ছুঁয়ে দেখি

আলো ছুঁয়ে দেখি

জোনাকি দেখিনি…আলোর অভাব বোধও ছিলনা কোনো মাতৃপুরুষ ছিল পাশে, অন্ধকারে একটা জোনাকিজানালার পাশে উড়ে এলে আমি ভেজা চোখেআলো ছুঁয়ে দেখি… ..................মৃন্ময় মাজী
Read More
ক্রস হিলস (ক্রুশ দাড়া)

ক্রস হিলস (ক্রুশ দাড়া)

নিষেধ করেছিলেন অনেকেই, শোনেন নি ফাদার দেসগোদিনস, ফ্রেঞ্চ ফাদার অগাস্টিন দেসগোদিনস ( ফরাসী ভাষায় যদিও "দেগোদে"। তা যাই-হোক, আমি তো অবশ্যই তার নামের বাংলাকরণই করবো, কারণ তিনি এসেছিলেন তো বঙ্গদেশেই, শেষ জীবনও কাটান বঙ্গদেশেই, তা সে যেখান থেকেই আসুন না কেনো) । অনেকের আপত্তি স্বত্বেও প্রায় জোর করেই রওনা দেন তিব্বত। সিল্ক রুট ধরেই যাত্রা, নাথুলা পার হয়ে তার মিশনারী দল নিয়ে পৌঁছে যান তিব্বত, উদ্দেশ্য খ্রিষ্টধর্মের প্রচার। বৌদ্ধ ধর্মের পীঠস্থান তিব্বতের লামারা যে বিষয়টাকে খুব হালকা ভাবে নেবে না, সেটার আঁচ পেয়ে যান পৌঁছানোর মুহূর্তেই। কিন্তু ফাদার দেসগোদিনস নিজ সিদ্ধান্তে অটল, ধর্ম প্রচারের গুরু দায়িত্ব যে তিনি স্বেচ্ছায় তুলে…
Read More