editor

10321 Posts
জেরার অনুমতি দেওয়া হলো দেবাঞ্জন দেবকে

জেরার অনুমতি দেওয়া হলো দেবাঞ্জন দেবকে

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তা দেবাঞ্জন দেব। এবার এই দেবাঞ্জনকে জেলে নিয়ে গিয়ে জেরার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ দেবাঞ্জনকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত বৃহস্পতিবার ইডি-র অফিসাররা ব্যাঙ্কশাল কোর্টে আবেদন জানিয়েছিলেন৷ সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এদিন ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, দেবাঞ্জনের জেল হেফাজত হলেই ইডি- আধিকারিকরা জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবে। আপাতত জেল হেফাজকতে রয়েছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল পাণ্ডা৷ পাশাপাশি প্রেসিডেন্সি জেল সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে, দেবাঞ্জনকে যে দিনই কলকাতা পুলিশের হেফাজত থেকে জেলে নিয়ে আসা হবে, সেদিনই ইডি অফিসারদের সেই খবর জানাতে হবে৷ এবং অবিলম্বে জেলে গিয়ে ইডি অফিসাররা দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করবেন৷ ইতিমধ্যেই একাধিক তথ্য…
Read More
অ্যামাজন সুপার ভ্যালু ডেজ চলছে

অ্যামাজন সুপার ভ্যালু ডেজ চলছে

অ্যামাজন-ডট-ইনে চলছে ‘সুপার ভ্যালু ডেজ’। আর সেইসঙ্গে গ্রোসারি, গৃহস্থালীর নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, প্যাকেজড ফুড, পার্সোনাল, বেবি ও পেট কেয়ার এবং অন্যান্য পণ্যের সম্ভারে দেওয়া হচ্ছে ৪৫ শতাংশ অবধি ছাড়। সুপার ভ্যালু ডেজ চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কালে অংশগ্রহণকারী বিক্রেতারা দাম ও অফারের নানা সুবিধা-সহ সহজ ও দ্রুত ডেলিভারির ব্যবস্থা করবেন। সুপার ভ্যালু ডেজ চলাকালীন গ্রাহকরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত এসবিআই ক্রেডিট কার্ডে কমপক্ষে ২৫০০ টাকার কেনাকাটায় অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। আই সি আই সি আই ডেবিট ও ক্রেডিট কার্ডেও এই সুবিধা মিলবে। নতুন গ্রাহকরা গ্রোসারির অর্ডারে ফ্ল্যাট ১৫০ টাকা ব্যাক পাবেন।
Read More
চিন্তা বাড়াচ্ছে কেরলের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যায়

চিন্তা বাড়াচ্ছে কেরলের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যায়

একদিকে একটু একটু করে কমেছে দেশের করোনা সংক্রমণ অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে কেরালের করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। যার মধ্যে শুধু কেরালায় আক্রান্ত হয়েছেন ১৯,৬৮৮। এখনও পর্যন্ত দেশজুড়ে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। কেরালায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। স্বাভাবিক কারণেই দৈনিক মৃত্যুর সংখ্যা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। অন্যদিকে করোনার জন্য এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জনের। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ৯৩৭ জন। দেশে এই মুহূর্তে…
Read More
নতুন করে কোনো অর্থ বরাদ্দ হবেনা উপনির্বাচনের জন্য

নতুন করে কোনো অর্থ বরাদ্দ হবেনা উপনির্বাচনের জন্য

সম্প্রতি ঘোষিত হয়েছে উপনির্বাচন ভোটের দিনক্ষণ সহ সময়সীমা। আগামী মাসের ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভোট শুরু হবে তিন কেন্দ্র জুড়ে। এর মধ্যে রয়েছে হাইভোল্টেজ ভবানীপুর, পাশাপাশি জঙ্গিপুর ও সামসেরগঞ্জ৷ যে তিনটি কেন্দ্রে নির্বাচন এবং উপনির্বাচন রয়েছে সেখানে উন্নয়নের জন্য নতুন করে কোনো অর্থ বরাদ্দ করা যাবে না বলে জানিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য সরকার এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। কমিশনের এই নির্দেশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে বকেয়া বিধানসভা ভোট এবং উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর কমিশনের তরফ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং আগেই জারি করে হয়েছে একগুচ্ছ শর্ত৷ স্পষ্ট জানান হয়েছে,  মনোনয়নপত্র পেশ থেকে…
Read More
কোচবিহারে সামাজিক ও সাংস্কৃতিক গণমাধ্যম, রাজনগরের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন করা হল

কোচবিহারে সামাজিক ও সাংস্কৃতিক গণমাধ্যম, রাজনগরের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন করা হল

কোচবিহারে উৎসব অডিটরিয়ামের শিক্ষক দিবসের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন সহ অনেকেই। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্টার, বিভিন্ন কলেজের অধ্যাপক, শহরে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকাদের এদিন সংবর্ধনা দেওয়া হয়। বঙ্গ রত্ন মইনুদ্দিন চিশতী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অলক ভট্টাচার্য, প্রবীণ অধ্যাপক সুভাষ রায় সহ অনেক বিশিষ্ট শিক্ষক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শিক্ষকদের চন্দন ফোঁটা পরিয়ে বরণ করার পাশাপাশি উদ্যোক্তারা তাদের গোলাপ ফুল উপহার দেন। শিক্ষক সমাজকে সংবর্ধনা…
Read More
সময়সীমা বাড়ানো হলো আবেদনের

সময়সীমা বাড়ানো হলো আবেদনের

শিক্ষার্থীদের জন্য মেয়াদ বাড়লো আবেদনের৷ শিক্ষার্থীদের সুবিধার্থে সিইউসিইটির আবেদন করার সময় বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিস কমন এন্ট্রান্স টেস্ট, ২০২১ পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা ২ সেপ্টেম্বর, ২০২১ থেকে বাড়িয়ে ৫ সেপ্টেম্বর, ২০২১ করা হয়েছে। এখনও যাঁরা আবেদনপত্র জমা দিতে পারেননি, সেসব পড়ুয়ারা ৫ সেপ্টেম্বর, রাত ১১টা ৫০ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট www.nta.ac.in, cucet.nta.nic.in এ গিয়ে দেখতে হবে৷   তবে প্রবেশিকা পরীক্ষার দিন বদল করা হয়নি৷ আগের ঘোষণা অনুযায়ী, প্রবেশিকা পরীক্ষার দিন ১৫, ১৬, ২৩ এবং ২৪ সেপ্টেম্বর, ২০২১ ঠিক করা হয়েছিল। পরীক্ষাটি কম্পিউটার-বেসড পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে। ইতিমধ্যেই…
Read More
রক্ষা কবজ পেলেন রাজ্যের বিরোধী দলনেতা

রক্ষা কবজ পেলেন রাজ্যের বিরোধী দলনেতা

বিরাট স্বস্তি পেলেন বিরোধী দল নেতা ৷ প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু মামলায় ভবানী ভবনে তলব করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ এই ঘটনায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ শুভেন্দু অধিকারীর আর্জি, তাঁর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন থানায় চারটি অভিযোগ রয়েছে। এর মধ্যে কাঁথি থানায় দায়ের হয়েছে দেহরক্ষীর মৃত্যু মামলা৷ এই মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। সেই আবেদন মঞ্জুর করে আদালত৷ তবে তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। শুভেন্দুর মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত মৌখিক ভাবে প্রথমে জানায়, এখনই সিআইডির তলবের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। পরে দুপুর ২টোর সময় ফের শুনানি শুরু হলে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে হাই কোর্ট জানায়, শুভেন্দুর বিরুদ্ধে যত মামলা রয়েছে,…
Read More
কৃষকদের জন্য একাধিক পরিকল্পনা

কৃষকদের জন্য একাধিক পরিকল্পনা

দেশের কৃষকদের আর্থিক সাহায্যের উদ্যোগে নতুন যোজনার ঘোষণা৷ এই যোজনাগুলিতে অল্প টাকা খরচ করেই বিপুল লাভ করতে পারবেন কৃষকরা৷ যেমন একটি হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা৷ এটি কেন্দ্রীয় সরকারের একটি পেনশন যোজন ৷ এই যোজনায় টাকা রাখলে ৬০ বছর বয়সের পর কৃষকরা প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন৷ এই যোজনায় ন্যূনতম ৫৫ এবং অধিকতম ২০০ টাকা প্রিমিয়াম দিতে হতে পারে৷ এই যোজনায় কৃষকদের প্রিমিয়ামের টাকার সমান টাকা সরকারের তরফে দেওয়া হবে৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্টার্ড কৃষকদের এই যোজনার জন্য আলাদা করে আর ডকুমেন্ট জমা করতে হবে না৷ কিষাণ সম্মান নিধি যোজনা থেকে পাওয়া টাকা থেকেই মানধন যোজনায় প্রিমিয়াম…
Read More
কিছুটা কমলো করোনা সংক্রমণের সংখ্যা

কিছুটা কমলো করোনা সংক্রমণের সংখ্যা

বিগত বেশ কয়েকদিনের বাড়তে থাকা করোনা সংক্রমণের পর আজ একটু হলেও স্বস্তি মিললো সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। চল্লিশ হাজারের নিজে নামলো সংক্রমণের সংখ্যা। বেশ কয়েকদিনের টানা বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় চিন্তা বাড়ছিলো চিকিৎসক মহলে। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১। পাল্লা দিয়ে কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে করোনার বলি ২১৯ জন। এ বছর ৩০ মার্চের পর দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম এত কম হল। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জন।  আর গত ২৪ ঘণ্টায় দেশে মহামারীর কবল থেকে…
Read More
জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গাপুজোর বৈশিষ্ট্য

জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গাপুজোর বৈশিষ্ট্য

দশভুজা দুর্গার যে মূর্তি 'গন্ধর্বনারায়ণের বংশাবলী'তে কল্পনা করা হয়েছিল, ঐ মূর্তি ধাতুময় হয়ে কোচবিহারের মদনমোহন মন্দিরের সংলগ্ন ভগবতী মন্দিরে স্থাপিত রয়েছে।জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজ এস্টেটের রাজবাড়ির অন্দরমহলে আজও নিত্য পূজিতা হচ্ছেন একই মাতৃমূর্তি।মণ্ডপে যে দশভুজা দুর্গোৎসবের সময়ে আরাধিতা হন, কালের নিয়মে ও আধুনিক যুগের চাহিদায় তা পরিবর্তিত হয়েছে সত্য, ড:চারুচন্দ্র সান‍্যালের লেখায় তা আংশিক প্রমাণ হিসেবে উল্লেখ করা যেতে পারে।আমার 'রায়কত বংশের রাজর্ষি' বইটিতে ছবির অ্যালবামে আমি ২০০৩ সালে কোচবিহার ও বৈকুন্ঠপুরের প্রাচীনতম দুর্গামূর্তির ফটোকপিটি ছেপেছিলাম।এছাড়াও ২০০২সালে রাজবাড়ির কর্ণধার প্রণতকুমার বসু এবং‌ তদীয় স্ত্রী স্বপ্না বসুর (বর্তমানে প্রয়াতা)সঙ্গে আমি জোড়পাকুড়ি দক্ষিণ পূর্বে খয়েরখাল নামক স্থানে নবমী পুজোর দিন অনুরূপ স্বর্ণ দুর্গার…
Read More
নিধুবাবুর টপ্পা

নিধুবাবুর টপ্পা

মেঘের বিস্তার জানি।হাওয়া এসে উড়িয়ে নিয়ে যায়ইশারা।পুতুলের দোকানে দেখি রোদচশমাতর্জনীতে কপালের ঘামতান্ত্রিকের দিব্যি দিয়ে বলছিনিধুবাবুর টপ্পা ভালো লাগেআমার। .................সুবীর সরকার
Read More
ছেলেটি

ছেলেটি

বিপাশার কলেজে পড়তে পড়তে বিয়ে হয়ে যায়। ছেলে পয়সাওয়ালা বাড়ীর একমাত্র পুত্র, বড় ব্যবসা আছে, তাই বাবা মা আর দেরী করেনি। বিপাশা ঘোর সংসারী এখন - এক ছেলে আর এক মেয়ের মা। ছেলে মেয়ে বড় স্কুলে পড়ে। মেয়ে ক্লাস ফোরে পড়ে, ছেলে ক্লাস এইট এ। মেয়েকে গাড়ী করে স্কূল পৌঁছে দেওয়া আর নিয়ে আসার কাজ বিপাশাই করে। ড্রাইভার আছে। সেদিন মেয়েকে স্কূলে পৌঁছে দিয়ে বাড়িতে এসে যখন গাড়ী থেকে নামছে, মনে হল দূর থেকে কে যেন তাকে দেখছে। আশেপাশে নজর চালিয়ে সে ভাবে কাউকে সে দেখতে পেল না, অথচ সিক্সথ সেন্স বলছে কেউ দেখছিল। মাঝে মাঝেই এটা হতে লাগল এরপর…
Read More
করোনা সংক্রমণ রোধে নতুন অস্ত্র হতে পারে সাপের বিষ

করোনা সংক্রমণ রোধে নতুন অস্ত্র হতে পারে সাপের বিষ

করোনা সংক্রমণ রুখতে একের পর পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা। এরইমাঝে এলো নতুন এক তথ্য। করোনা সংক্রমণ রোধে এবার অস্ত্র হতে পারে সাপের বিষ। বাঁদরের দেহে করোনা ভাইরাসের জনন রুখে দিল এক বিশেষ প্রজাতির সাপের বিষে থাকা একটি উপাদান। এই দাবি করলেন ব্রাজিলের কয়েকজন গবেষক। বিষে বিষে বিষক্ষয়! তবে কি এবার নির্মুল হতে পারে করোনা সংক্রমণ? দীর্ঘদিন ধরেই সাপের বিষ নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে পৃথিবী জুড়ে। একদিকে তা যেমন প্রাণঘাতী, আবার জানা গেছে জটিল রোগের নিরাময়ও সম্ভব হতে পারে এই বিষ থেকেই। এই ভাবনা থেকেই গবেষণা শুরু করেছিলেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক। তাঁদের গবেষণার উপাদান ছিল ব্রাজিলেরই…
Read More
তবে কি এবার কাশ্মীর দখলে উদ্দ্যোগী জঙ্গিরা

তবে কি এবার কাশ্মীর দখলে উদ্দ্যোগী জঙ্গিরা

তালেবান গোষ্ঠীর জয় লাভের পর চারদিকে বেড়েছে সমস্ত জঙ্গি শক্তি তৎপর হয়ে উঠছে তারা। সক্রিয়তা বেড়েছে কাশ্মীর দখল নিয়ে। এবার অনেক বড় কিছু হতে চলছে কাশ্মীরে। গত পনেরো দিনের মধ্যেই অন্তত পক্ষে দশবার সতর্কবার্তা জারি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। জম্মু ও কাশ্মীরে সক্রিয় গোয়েন্দা সংস্থার কর্মীরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) অঞ্চলে সক্রিয় জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পেয়েছেন। জঙ্গিরা জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের পরিকল্পনা করছে। শ্রীনগরের যে কোনও পাবলিক প্লেসে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। ইন্টেলের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, জেইএম -এর পাঁচজন জঙ্গি গাইডসহ পিওকে -র জানদ্রতে পৌঁছেছে। তারা জম্মু -কাশ্মীরের পুঞ্চ জেলার মেনধর এলাকা হয়ে এ দেশে…
Read More