editor

11195 Posts
বাড়তে থাকা ওমিক্রন নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা ওমিক্রন নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

ধীরে ধীরে গোটা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ৷ পুরভোটের প্রচারে গিয়ে করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জোড় দিলেন টিকাকরণে৷ যাঁরা এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের অবিলম্বে দ্বিতীয় ডোজ নেওয়ার আর্জি জানালেন তিনি৷ সেই সঙ্গে মাস্ক পরার কথাও বলেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে আন্তর্জাতিক বিমানে একজন ওমিক্রন আক্রান্ত ৭ বছরের শিশু বাংলায় এসেছে৷ তাঁর কথায়, হয়তো একজন ধরা পড়ছে৷ কিন্তু একজন আক্রান্ত ব্যক্তি যে ফ্লাইটে আসছেন, সেই ফ্লাইটের সহযাত্রীদের মধ্যেও তা ছড়িয়ে দিচ্ছেন৷ সেই সকল যাত্রীরা বাড়ি ফিরে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মিশছেন৷ ফলে সেই পরিবারেরও সকলে আক্রান্ত হচ্ছেন৷ তবে মুখ্যমন্ত্রীর…
Read More
রাজ্যে নারী সুরক্ষায় তৎপর হলো রাজ্য সরকার

রাজ্যে নারী সুরক্ষায় তৎপর হলো রাজ্য সরকার

এবার রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে তৎপর হলো রাজ্য সরকার৷ রাতের কলকাতায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়া উদ্যোগ নিল পুলিশ৷ মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আলিপুর চিড়িয়াখানার সামনে চালু করা হল সুপার কিয়স্ক। যার নাম দেওয়া হয়েছে ‘শের’। এই কিয়স্কে সর্বদা পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন৷ কোনও রকম বিপদ হলেই এখানে অভিযোগ জানানো যাবে৷  দিন কয়েক আগে কলকাতার পুলিশ কমিশনার নারীদের সম্মান জানানো নিয়ে একটি সচেতনমূলক অভিযানের সূচনা করেছিলেন। আর এবার কলকাতায় নারীদের সুরক্ষা নিশ্চিত করবে শের৷ প্রসঙ্গত, ক’দিন আগে আসানসোল থেকে কলকাতায় এসে এক পুলিশ কর্মীরই অভব্য আচরণের মুখে পড়তে হয়েছিল এক তরুণীকে৷ কসবা থানায় এহেন অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে গোটা পুলিশ মহল৷…
Read More
নতুন বছরের উৎসবে ছাড় পেলো বিধিনিষেধ

নতুন বছরের উৎসবে ছাড় পেলো বিধিনিষেধ

নতুন সংক্রমনের চিন্তার মাঝেও বিগত বেশ কিছুদিন ধরে স্বস্তি দিচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। এরই মাঝে রাজ্যে আসন্ন বড়দিন। এই উপলক্ষ্যে কোভিড সংক্রমনের বিধি-নিষেধ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার। রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত সাধারণের গতিবিধির উপর নিয়ন্ত্রণ জারি থাকবে। তবে বড়দিন এবং নববর্ষের জন্য ২৪ ডিসেম্বর রাত থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত রাতের বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করা হয়েছে। এই সময়ে সমস্ত দোকান, বার, রেস্তোরাঁ, পানশালা স্বাভাবিক সময় খোলা থাকবে বলে আজ নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি।…
Read More
নির্ধারিত সময়েই হতে চলেছে পুরসভা ভোট

নির্ধারিত সময়েই হতে চলেছে পুরসভা ভোট

অবশেষে স্বস্তি পেল রাজ্য৷ সব বাধা অতিক্রম করে অবশেষে রাজ্যে হতে চলছে কলকাতা পুরভোট৷ নির্দিষ্ট সময়েই হবে কলকাতা পুরভোট৷ নির্বাচনে কোনও স্থগিতাদেশ নয়৷ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ সেই সঙ্গে বকেয়া পুরভোটগুলি শীঘ্র করানোর নির্দেশও দেওয়া হয়েছে৷ বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল পুরভোটের শুনানি৷  এদিন আদালত আরও জানিয়েছে, তারা আশা করছে, বকেয়া পুরভোটগুলিও অতি সত্ত্বর শেষ করবে কমিশন। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ পাশাপাশি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত মামলার শুনানিও পিছিয়ে বুধবার করা হয়েছে। শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে৷  প্রসঙ্গত, রাজ্যের সবকটি পুরসভায়…
Read More
রাজ্যে বাড়ছে শীতের দাপট

রাজ্যে বাড়ছে শীতের দাপট

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বছর শেষে শীত এলো রাজ্যে৷ উত্তুরে হাওয়ায় কাঁপুনি ধরছে বেশ৷ বুধবার এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন৷ এদিকে উত্তর-পশ্চিম ভারতে শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ এরই মধ্যে সপ্তাহান্তে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস৷ রাজধানী দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্চাব সহ গোটা উত্তর পশ্চিম ভারতে শৈত্য প্রবাহ হতে পারে সতর্কতা জারি করা হয়েছে৷  আগামী কয়েকদিনের মধ্যে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে ৬ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে৷ রাজস্থান, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে৷ এদিকে কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন৷ পারদ নামল…
Read More
শিক্ষক নির্দেশ নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের

শিক্ষক নির্দেশ নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের

প্রতি নিয়ত অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি-র পাশাপাশি গ্রুপ সি-র কর্মী নিয়োগেও বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে৷ নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ্বতা নিয়ে গত ২ ডিসেম্বর বিস্তারিত রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা করেছেন মামলাকারীরা। ওই রিপোর্ট খতিয়ে দেখে ‘ভুয়ো’ কর্মীদের বেতন বন্ধের নির্দেশও দেয় আদালত। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি৷ তাতে বেশ কিছু প্রশ্ন তুলেছে আদালত- ১) কত জনকে এসএসসি রেকমেন্ডেশন করেছে।২) কত জনকে নিয়োগ করা হয়েছে৷৩) কতজন চাকরিপ্রার্থী এখনও ওয়েটিংয়ে আছে।৪) কত পোস্ট খালি পড়ে রয়েছে৷ বলা হয়েছে, বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের পক্ষ থেকে রাজ্য হাফনামা জমা দেবে। তারা কতগুলো রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে নিয়োগ করেছে…
Read More
কেন্দ্র সরকারের কাছে জবাব তলব নেতাজির মৃত্যু রহস্য নিয়ে

কেন্দ্র সরকারের কাছে জবাব তলব নেতাজির মৃত্যু রহস্য নিয়ে

তিনি ছিলেন দেশবাসীর গর্ব৷ আজ এতো শতক বাদেও তার মৃত্যু রহস্যই রয়ে গেলো৷ নেতাজির মৃত্যু আজও আপামর দেশবাসীর কাছ এক রহস্য৷ তিনি বেঁচে রয়েছেন নাকি তাঁর মৃত্যু হয়েছে, এবার এই প্রশ্নের জবাব দিতে হবে কেন্দ্রকে৷ একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এই নির্দেশের জেরে ফের ‘নেতাজি’ অস্বস্তি বাড়ল কেন্দ্রের৷  প্রসঙ্গত, নেতাজি সম্পর্কিত বেশ কিছু ফাইল প্রকাশ করেছে কেন্দ্র৷ কিন্তু তাঁর মৃত্যু বা জীবিত থাকা নিয়ে কোনও তথ্য সামনে আনা হয়নি৷ এবার সেই বিষয়টিই হাইকোর্টের সামনে স্পষ্ট করতে হবে মোদী সরকারকে৷ হলফনামা দিয়ে কেন্দ্রকে জানাতে হবে নেতাজি জীবিত না মৃত? এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের৷ শুধু তাই…
Read More
আজ থেকেই প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী

আজ থেকেই প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী

চলতি মাসেই আসন্ন কলকাতা পুরসভা ভোট। তার আগে বাকি মাত্র আর কটা দিন। তার আগে তৎপর হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তাই এর আগে আসন্ন কলকাতা পুরনিগম নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার থেকে রাস্তায় নামছেন। গোয়া থেকে ফিরেই দলনেত্রী উত্তর কলকাতার জোড়াসাঁকো, চৌরঙ্গী, এন্টালি ও মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন অয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে ফুলবাগানে একটি সভা করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার দলনেত্রীর দক্ষিণ কলকাতার বাঘাযতীন ও বেহালায় সভা করার কর্মসূচি রয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিনই উত্তর কলকাতার প্রার্থীদের নিয়ে একটি মিছিলে অংশ নেবেন।…
Read More
বড় চমক এল রাজ্যের শাসক শিবিরে

বড় চমক এল রাজ্যের শাসক শিবিরে

যত সময় যাচ্ছে প্রতি নিয়ত যতই শক্তিশালী হয়ে উঠছে রাজ্যের শাসক দল, ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে চারদিকে। ফের গোয়ায় চমক দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন। আজ আরও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। আর এই যোগদানের সঙ্গে সঙ্গে একটা গোটা দল ঘাসফুল বাহিনীর সঙ্গে মিশে গেল যা দেশের রাজনীতিতে নজির বটে। কী ভাবে সম্ভব এটা? আসলে আজ আলেমাও চার্চিল তৃণমূলে যোগ দিতেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে গেল গোয়ার এনসিপি দল। তিনি গোয়ার একমাত্র এনসিপি বিধায়ক ছিলেন। আর এর সঙ্গে সঙ্গেই গোয়া এনসিপি'র…
Read More
কলকাতা পুরসভা ভোট নিয়ে হাইকোর্টের নির্দেশ

কলকাতা পুরসভা ভোট নিয়ে হাইকোর্টের নির্দেশ

পুরসভা ভোট যত সময় এগোচ্ছে টোটো উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি৷ কলকাতা পুরসভা ভোট সহ বাকি পুরভোটগুলিতে সিসিটিভি বসানোর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়৷ মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি৷ কলকাতা পুরভোট এবং গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে সিসিটিভি বসানো বাধ্যতামূলক বলে রায় দিল ডিভিশন বেঞ্চ৷ যার ফলে ৪,৮৪২টি বুথ এবং গণনা কেন্দ্রে বসবে সিসিটিভি৷ এদিন মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, মাত্র ২৫ শতাংশ বুথে সিসিটিভি আছে। বাকি বুথগুলিতে অনিয়মের সুযোগ থেকেই যাচ্ছে৷ ২০১৫ সালে ভোটের সময় বুথের সামনেই এক পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছিলেন৷ এর পর…
Read More
করোনা আক্রান্ত হল বেবো

করোনা আক্রান্ত হল বেবো

এর আগেও বহু বলিউড তারকা করোনা আক্রান্ত হয়েছেন। আরো একবার করোনার থাবা পড়লো বলিউডে। এবার করোনা ভাইরাস আক্রান্ত হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। শুধু তিনিই নন আক্রান্ত হয়েছেন তাঁর প্রিয় বান্ধবী অমৃতা আরোরাও। খবর পাওয়ার পরেই নিজেকে কোয়ারেন্টিনে নিয়ে গিয়েছেন নায়িকা এবং আপাতত বেশ কয়েকদিন অভিনেত্রীকে যাবতীয় নিয়ম বিধি মেনে চলতেই হবে। পাশাপাশি বিগত কয়েকদিনে তাদের সঙ্গে যারা সংস্পর্শে এসেছেন তাদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। আপাতত সব রকমের নিয়ম বিধি মেনে চলছেন করিনা। জানা গিয়েছে, কিছুদিন আগেই দিদি করিশমা কাপুর এবং মালাইকা আরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করেছিলেন তিনি। অন্যদিকে গত সপ্তাহে সোনম কাপুর এবং রিয়া…
Read More
দীর্ঘ সময় পর ভারতে এলো মিস ইউনিভার্সের তাজ

দীর্ঘ সময় পর ভারতে এলো মিস ইউনিভার্সের তাজ

দীর্ঘ অপেক্ষার অবসান হলো৷ ২১ বছরের খরা কাটিয়ে ভারতে এল ‘মিস ইউনিভার্স’-খেতাব৷ ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র খেতাব জিতলেন পাঞ্জাবী সুন্দরী হারনাজ সান্ধু৷ ইজরায়েলের মাটিতে আয়োজিত ‘মিস ইউনিভার্স’-এর ৭০ তম আসর থেকে ভারতকে খেতাব এনে দিলেন চণ্ডীগড়ের মেয়ে৷ ২০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবেরই সুন্দরী লারা দত্ত৷ তার আগে ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন বঙ্গতনয়া সুস্মিতা সেন৷ তৃতীয় ভারতীয় হিসাবে ‘মিস ইউনিভার্সের’ শিরোপা জিতলেন হারনাজ সান্ধু৷  ইজরায়েলের এইলাটে বসেছিল মিস ইউনিভার্স-এর ৭০ তম আসর৷ বুদ্ধিমত্তার জোরে প্যারাগুয়ের প্রতিযোগী নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ২১ বছরের সুন্দরী হারনাজ। মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই স্বর্ণালি…
Read More
খুশির খবর এলো বরিস পরিবারে

খুশির খবর এলো বরিস পরিবারে

এলো খুশির খবর। আবার নতুন অতিথির আগমন ঘটলো তার জীবনে। পূবেই শোনা গিয়েছিল এই সুখবর, যে আরো একবার বাবা চলেছেন প্রধান মন্ত্রী। এই নিয়ে সপ্তমবার, পিতৃত্বের স্বাদ উপভোগ করলেন ব্রিটিশ প্রথানমন্ত্রী বরিস জনসন। ১০ ডাউনিং স্ট্রিটে তাই খুশিতে মাতোয়ারা সকলে। বরিস জনসনের স্ত্রী ক্যারি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। লন্ডনের এক হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করে। জনসনের এক মুখপাত্রের থেকে জানা গেছে, মা ও শিশু বর্তমানে দুজনেই সুস্থ আছে। জনসন এবং ক্যারি সন্তান প্রসবের পর ন্যাশনাল হেলথ সার্ভিসের মেটার্নিটি টিমকে ধন্যবাদ জানিয়েছেন বলে সূত্রের তরফ থেকে জানা গেছে। ৫৭ বছর বয়সে কন্যা সন্তানের পিতা হয়ে খুবই খুশি ব্রিটিশ প্রধান মন্ত্রী।…
Read More
স্বস্তি বজায় রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

স্বস্তি বজায় রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

নতুন প্রজাতি এবং শীতের মরশুম, দুইয়ের মাঝেও বিগত বেশ কয়েকদিন ধরে বড়ো স্বস্তি মিলছে সংক্রমণের সংখ্যায়। ওমিক্রন সংক্রমণের মাঝেও দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আপাতত স্বস্তি বজায় থাকল। আজও দেশের দৈনিক সংক্রমণ ৮ হাজারের নীচে রয়েছে এবং কমেছে মৃত্যুও। এদিকে ধীরে ধীরে বাড়ছে টিকাকরণের হার। তবে এখনো পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করছে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণ যে পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে তার আশঙ্কাও রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৭৪ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩০৬ জনের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি…
Read More