editor

10322 Posts
নিসানের ‘২০২৩ নিসান জেড’

নিসানের ‘২০২৩ নিসান জেড’

সম্পূর্ণ নতুন ‘২০২৩ নিসান জেড’ নতুন যুগের উপযোগী স্পোর্টস কার। সেভেন্থ-জেনারেশন ২০২৩ নিসান জেড দেশের নিসান ডিলারদের মাধ্যমে বিক্রয় আরম্ভ হবে ২০২২ সালের বসন্তে। পাওয়ার আউটপুটের ক্ষেত্রে নতুন ২০২৩ জেড-এর ৩.০লিটার ভি৬ টুইন টার্বো ইঞ্জিন উল্লেখযোগ্য। স্ট্যান্ডার্ড ৬-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনে হিউম্যান-মেশিন সম্পর্ক গুরুত্ত্ব পেয়েছে নতুন জেড-এ। আরও উন্নত ৯-স্পীড অটোমেটিক ট্রান্সমিশনও পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার্ড ও স্পোর্টসের অটোমেটিক ট্রান্সমিশন মডেলগুলিতে টু-ড্রাইভ মোড উপলব্ধ। সকল জেড পারফর্ম্যান্স গ্রেড মডেলে (অটোমেটিক ও ম্যানুয়াল) মেকানিকাল ক্লাচ-টিপ লিমিটেড-স্লিপ ডিফারেন্সিয়াল ব্যবহৃত হয়েছে। নতুন ২০২৩ জেড তিনটি মোনোটোন এক্সটেরিয়র কলারে পাওয়া যাবে – ব্ল্যাক ডায়মন্ড মেটালিক, গান মেটালিক ও রোজউড মেটালিক। টু-টোন এক্সটেরিয়র-সহ সুপার ব্ল্যাকের সঙ্গে ছয়টি…
Read More
কোলগেটের রিসাইক্লেবল টুথপেস্ট টিউব

কোলগেটের রিসাইক্লেবল টুথপেস্ট টিউব

কোলগেট-পামোলিভ ভারতে লঞ্চ্‌ করল ফার্স্ট-অফ-ইটস-কাইন্ড রিসাইক্লেবল টুথপেস্ট টিউব। দেশের সর্বত্র এই নতুন টিউবের টুথপেস্ট পাওয়া যাবে চলতি মাস থেকেই। কোলগেটের রিসাইক্লেবল টিউবের টুথপেস্ট তৈরি হচ্ছে কোলগেট অ্যাক্টিভ সল্ট ও কোলগেট বেদশক্তি টুথপেস্ট পোর্টফোলিয়োর জন্য। নতুন টিউবগুলি সফট, স্কুইজেবল ও রিসাইক্লেবল। এক দশকেরও বেশি সময় ধরে কোলগেট-পামোলিভ ইন্ডিয়া তৈরি করছে রিসাইক্লেবল কার্টন ও বক্স। এরপর তারা রিসাইক্লেবল প্যাকেজিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ করল। বিশ্বে কোলগেট-পামোলিভ প্রথম রিসাইক্লেবল টুথপেস্ট টিউব নিয়ে এলো। এরফলে, প্রতিবছর অগুন্তি টুথপেস্ট টিউব পুণর্ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব হবে এবং ভার্জিন প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা যাবে।
Read More
আরও একবার হামলা হল আফগানিস্তানের ওপর

আরও একবার হামলা হল আফগানিস্তানের ওপর

এই মুহূর্তে সব চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আফগানিস্তানের। একের পর অশনি সংকেত আঘাত হানছে আফগানিস্তানে। একে তালিবান দখল, তারপর বিমান বন্দর হামলা। এরই মাঝে নতুন বিপদ হানলো আফগানিস্তানে। এবার কাবুল বিমানবন্দরে রকেট হামলা। সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে উড়ে আসে পর পর পাঁচটি রকেট। যদিও এই রকেট ক্ষতি করতে পারেনি৷ বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। এদিনের হামলার পিছনেও আইএস-এর হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা৷ আক্রমণের সত্যতা স্বীকার করে নিয়েছে হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে পাততাড়ি গোটানোর সময় যত এগিয়ে আসছে তত অশান্ত হয়ে উঠছে…
Read More
পুজোর আগে কতদিন বন্ধ থাকে ব্যাঙ্ক

পুজোর আগে কতদিন বন্ধ থাকে ব্যাঙ্ক

আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে পুজো। মাঝে বাকি আর মাত্র কটাদিন। ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে এই সমস্ত উৎসব পালন করা হবে। কিন্তু এরই মাঝে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ছুটির দিন ঘোষণা করা হয়েছে৷ পু জোর আগে সেপ্টেম্বর মাসে উৎসব ছাড়াও রেয়েছে সপ্তাহান্তের ছুটি৷ প্রসঙ্গত, প্রতি মাসে ছুটির তালিকা আগেই প্রকাশ করে আরবিআই৷ সপ্তাহান্তের ছুটি ছাড়াও আঞ্চলিক উৎসব ও বিশেষ দিনে বন্ধ থাকে ব্যাঙ্কের কাজ কর্ম৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়মানুসারে তিনটি নির্দিষ্ট আইন এর মাধ্যমে ব্যাঙ্কের ছুটি নির্ধারণ করা হয়ে থাকে। হলিডে আন্ডার নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, হলিডে আন্ডার নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে…
Read More
বড় ঘোষণা শিক্ষার্থীদের জন্য

বড় ঘোষণা শিক্ষার্থীদের জন্য

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর একের পর এক বড় ঘোষণা করছেন তিনি। এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে ফি বছর মুখ্যমন্ত্রীর দফতরে ৫০০ ছাত্রছাত্রীকে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার। যাঁরা উন্নয়নের কাজ দেখবে। এরপর ওই পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। যা পরবর্তী সময়ে তাঁদের চাকরিজীবনে সাহায্য করবে। প্রতিবছর ৫০০ পড়ুয়াকে সিএমও-র ডেভলপমেন্ট ওয়ার্ক দেখবার জন্য ফিল্ডে ফিল্ডে পাঠানো হবে।   সেই সঙ্গে ছাত্র সমাজের প্রতি তাঁর বার্তা, প্রকৃত মানুষ হতে হবে৷ নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন তিনি৷ তিনি বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম, তখন প্রথম বর্ষে…
Read More
সংক্রমণ রুখতে নতুন নিয়ম দুয়ারে সরকারের

সংক্রমণ রুখতে নতুন নিয়ম দুয়ারে সরকারের

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার আগে থেকে রাজ্যে চালু হয়েছিল দুয়ারে সরকার। এই প্রকল্প চালু থেকেই বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছে। বিভিন্ন ধরণের বিপত্তির সম্মুখীন হয়েছে মানুষ ও প্রশাসন। এবার এই পরিস্থিতি থেকে নিস্পত্তি পেতে দুয়ারে সরকার নিয়ে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। ভিড় এড়াতে বা জমায়েত এড়াতে প্রয়োজনে কয়েক গুণ বাড়ানো হোক শিবিরের সংখ্যা। একটি শিবিরে যাতে চারশোর বেশি মানুষের জমায়েত যাতে না হয় তার ব্যবস্থা করতে নির্দেশ দিল নবান্ন। উল্লেখ্য, হাওড়া এবং মালদহের শিবিরে ভিড়ে পদপিষ্ট হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে  এই তার জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।    জানা গিয়েছে, দুয়ারে…
Read More
উপসংহার

উপসংহার

কোনো কোনো উপন্যাস শেষ হলে মন খারাপ হয়ে যায়। আমরা যা চাই, শেষে তা পাই না বলেই এই মনকেমন। কোনো একটা চরিত্রের উপর একটা বিশেষ ভালো লাগা জন্মায়। মনে হয় সে যেন আমি নিজেই। তার কষ্টগুলোও আমার, সুখগুলোও। মনে মনে চাই শেষ পর্যন্ত যেন লেখক তাকে জিতিয়ে দেন। লেখক এখানে ভগবান। চাইলেই লেখক তাকে আর আমাকে জিতিয়ে দিতে পারেন। ভগবানের কাছেও চাই, ঠাকুর আমাকে জিতিয়ে দিও। ভেতর থেকে শূন্য হয় তারাই, যারা বাইরে থেকে নিজেদের একটা গন্ডী কেটে নেয়। সমান ভাবে চলতে থাকলে পথ ফুরোয় না। চোখের সামনে নিজেকে ফুরিয়ে যেতে দেখে সাবধান হই। কষ্টে আঁচড় লাগে শরীরে। উপন্যাসটা শেষ…
Read More
ডিলান

ডিলান

সাহিত্যে নোবেল জয় ব্যাপারটা যেন অপ্রত্যাশিত। কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি। ডন ডেলিলো, হারুকি মুরাকামি কে ছেড়ে বব ডিলান? সঙ্গীতশিল্পী, গীতিকার! নাহ্, এ নামটা শুধু অপ্রত্যাশিতই ছিল না, অনেকটা অনুচ্চারিতও ছিল।নোবেল কমিটি ডিলানের পক্ষে একটা যুক্তি দাঁড় করিয়েছিলেন, কারণ কমিটিও জানতো, এই পুরস্কারের পক্ষ এবং বিপক্ষ নিয়ে নানা রকমের তর্কবিতর্কের সৃষ্টি হবে। তাই পুরস্কার ঘোষণার পূর্বে নোবেল দেয়ার শুধু যোগ্যতার ব্যাখ্যাই না, কেন গীতিকার শিল্পী বব ডিলান—সে পক্ষেও যুক্তি দেখিয়েছেন। আর সেসব যুক্তি কিন্তু একেবারে ফেলনা নয়। মনে রাখা যেতে পারে—সাহিত্যের প্রথাগত সীমানা ও ঐতিহ্য ভেঙে নোবেল কমিটি একটা দুঃসাহসী কাজ করেছে, এবং করেছে বলেই কিন্তু এর ফলে সঙ্গীতও তো সাহিত্যের মর্যাদার…
Read More
ত্রিকোণ

ত্রিকোণ

"আমাকে হঠাৎ এইভাবে আসতে বলার কারণ!""-কিছুই না,মিঠাইকে ভুলে যান, বিনিময়ে যা চাইবেন তাই পাবেন "-"কী বলছেন এসব !"-" তুই হ্যাঁ তুই আসার পর থেকে আমার মিঠাই আমার থেকে দূরে সরে গেছে , আমার জন্মদিন ভুলে যায় আজকাল ও ,আগে যা করতো না কখনও"-"তাতে আমার দোষ কি!আর এইভাবে তুইতোকারি করছেন কেন!"-"তুই ,শালা তুই না থাকলে এত কিছু হতো না।আমার, আআমার মিঠাই আমাকে ছেড়ে এইভাবে থাকতো না।ইউ ব্লাডি বাস্টার্ড , কেড়ে নিয়েছিস আমার থেকে আমার মিঠাইকে। ডু ইউ নো হাও মাচ আই লাভ হার!শালা হারমি "-"হে আর্য ,মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ,লিসেন বাডি , ডু ইউ নো সি লাভস মি!"-"সব জানি সব, কিন্তু…
Read More
দল বদলের জল্পনা তুঙ্গে দুই বিজেপি নেতার

দল বদলের জল্পনা তুঙ্গে দুই বিজেপি নেতার

আবার শুরু হয়েছে দল বদলের হিড়িক। জল্পনা উঠেছে তুঙ্গে। পুজোর আগেই যাবার রাজ্যের শাসকদল ফিরতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস। আবারও জোড়াফুলে দল ভারী করতে দেখা যাবে তাদেরকে। ২০২১ সালে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছিল। ঘাসফুল শিবিরে থেকেও বারবার বিতর্কে জড়িয়েছিল শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়। অবশেষে জল্পনায় জল ঢেলে ঠিক নির্বাচনের আগেই করেছিলেন দলবদল। একে একে পদ্ম শিবিরে পাল্লা ভারী করল। যদিও এই বিষয়ে শাসকদলের শীর্ষ নেতৃত্বরা মুখ খোলেননি। উল্লেখ্য, বিপুল জনসমর্থনকে কাজে লাগিয়ে তৃতীয়বার বাংলার মসনদে বসে ঘাসফুল শিবির। বিধানসভা নির্বাচনে গোহারা হারে বিজেপি। আর তারপরই রাজনীতির ময়দানে ফের সমীকরণের বদল। ইতিমধ্যে পদ্মের…
Read More
এবার নতুন পালক জুড়লো সোনুর মুকুটে

এবার নতুন পালক জুড়লো সোনুর মুকুটে

গরিবের মাসিহা সোনু সুদ৷ গরিবের কাছে ভগবান স্বরূপ এই বলিউড তারকা৷ গত বছর লকডাউন পর্বের শুরু থেকেই গরিবের কাছে দেবতার মতো হয়ে উঠেছেন সোনু সুদ৷ নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন মানুষের জন্যে৷ তবে বেশ কিছুদিন ধরেই তাঁর রাজনীতি যোগের জল্পনা বাড়ছিল চারিদিকে৷ তবে বিজেপি বা কংগ্রেসের মতো কোনও সর্বভারতীয় দল নয়৷ সোনু যোগ দিতে পারেন আম আদমি পার্টিতে৷ এবার অভিনেতা সোনু সুদের মুকুটে নয়া পালক। দিল্লির সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সোনু। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দলের আহ্বায়ক রাঘব চাড্ডার সঙ্গে দেখা করলেন সোনু৷ দিল্লির সরকারের নয়া প্রকল্প ‘দেশ কে মেন্টর’-এর হয়ে কাজ করতে রাজি হয়েছেন সোনু।…
Read More
প্রিয় বন্ধুর নাম মিলিয়ে ছেলের নাম দিল নুসরাত

প্রিয় বন্ধুর নাম মিলিয়ে ছেলের নাম দিল নুসরাত

সব জল্পনার সমাপ্তি ঘটলো৷ টলিউডের সব চেয়ে বিতর্কিত অভিনেত্রী নুসরাতের মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে বারবার ৷ শত বিতর্কের পর ভূমিষ্ট হয়েছে তার পুত্র সন্তান৷ সুস্থ আছেন মা পুত্র দুজনেই৷ বারবার আলোচনা হয়েছে সাংসদ অভিনেত্রীর গর্ভজাত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে৷ কিন্তু কোনও জবাবই দেননি নুসরত৷ আর মাতৃত্বের এই গোটা সফরে তাঁর পাশে ছিলেন ‘বন্ধু’ যশ৷ চিকিত্সক জানিয়েছেন, গতকাল স্পাইনাল অ্যানেস্থেশিয়া করে পছন্দমতো গান চালিয়ে অস্ত্রোপচার করা হয়। এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি। সেই সঙ্গে নাবজাতকের নাম নিয়েও শুরু হয়েছে জোড় চর্চা৷ ছেলের নাম কী দিলেন নুসরত? জানা যাচ্ছে এখানেও রয়েছে একটি চমক৷ প্রিয় বন্ধু যশের সঙ্গে মিলেয়েই ছেলের নাম রেখেছেন ইংরেজি হরফে…
Read More
রাজ্যে উন্নতি হচ্ছে সংক্রমণের সংখ্যায়

রাজ্যে উন্নতি হচ্ছে সংক্রমণের সংখ্যায়

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। রাজ্যের দৈনিক সংক্রমনের পাশাপাশি কমল মৃত্যু সংখ্যাও। সব মিলিয়ে রাজ্যের সংক্রমণের পরিস্থিতিতে বেশ খানিকটা উন্নতি হয়েছে। রাজ্য সরকারের করোনা বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭০৩ জন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫.৪৬ লক্ষ। বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। পজিটিভিটি রেট ১.৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনার বলি ৮ জন। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে মৃত্যু হয়েছে ১ জন করে। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৪১০। এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ৭১৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১৮,৬৮৪। যার…
Read More
তবে কি এবার ভারতের ওপর হামলা হতে চলেছে

তবে কি এবার ভারতের ওপর হামলা হতে চলেছে

তালিবানরা গোটা দেশটা নিজেদের অধীনস্ত করার পর থেকে বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে জঙ্গি উপদ্রপ। আফগানিস্তানে তালিবান দখলের পর থেকে কাবুলের জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছে বেশ কয়েকজন জইশ জঙ্গি এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে মাসুদ আজহার। মনে করা হচ্ছে, জম্মু-কাশ্মীর সহ ভারতের একাধিক রাজ্যে হামলার ছক কষছে জইশ-ই-মহম্মদ। মাসুদ আজহার তাদের সকলকে ট্রেনিং দিচ্ছে। এই তথ্য সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এক কথায় আফগানিস্তান এখন জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তাদেরকে কার্যত সব রকম ভাবে সাহায্য করছে পাকিস্তান। প্রায় ১০০ জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে খোদ মাসুদ আজহার। কী ভাবে এবং কোন পথে ভারতে ঢুকতে হবে, কোন দিক দিয়ে গেলে কাশ্মীরে ঢোকা…
Read More