editor

10322 Posts
করোনা পরিস্থিতি শিথিল হওয়ায় হলুদ তালিকায় ঠাঁই হল ভারতের

করোনা পরিস্থিতি শিথিল হওয়ায় হলুদ তালিকায় ঠাঁই হল ভারতের

চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ছিল গোটা ভারত। চারিদিকে আক্রান্তের সংখ্যা কয়েকলক্ষ। এই পরিস্থিতিতে অতিমারির দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে ভারত থেকে কেউ ব্রিটেনে পৌঁছলে তাঁকে বাধ্যতামূলক ১০ দিন হোটেলে কোয়রান্টিন থাকতে হবে, এই নিয়ম জারি করেছিল ব্রিটেনে সরকার। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি শিথিল হওয়ায় সেই লাল তালিকা থেকে সরল ভারত। অর্থাৎ প্রায় মাস চারেক পরে আপাতত হলুদ তালিকায় ঠাঁই হয়েছে ভারতের। আগামী রবিবার থেকে এই নিয়ম চালু হবে। এ বার ভারত থেকে কেউ ব্রিটেনে পৌঁছলে তাঁকে আর বাধ্যতামূলক ভাবে হোটেলে থাকতে হবে না। তার বদলে বাড়িতে ১০ দিন কোয়রান্টিন থাকলেই চলবে। তবে বিমানে চড়ার সময়ে আগের মতোই আরটিপিসিআর…
Read More
হিন্দু মন্দির বানিয়ে দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

হিন্দু মন্দির বানিয়ে দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

আবার আতঙ্ক ছড়ালো পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের মধ্যে। গত বুধবার সেদেশের পাঞ্জাব প্রদেশের ভঙ্গ শরিফ গ্রামের সিদ্ধি বিনায়ক মন্দিরের ভিতরে হামলা চালায় দুষ্কৃতীরা। কেবল মন্দিরই নয়, আশপাশের হিন্দু সম্প্রদায়ের বাড়িগুলির উপরও হামলা হয়েছে। কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে করা পোস্টে লিখেছেন, ‘পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত মন্দিরের সংস্কার করবে।’ পাশাপাশি মন্দির ভাঙার ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবারই এই হামলার তীব্র নিন্দা করেন ভারতের বিদেশমন্ত্রক। মন্দির ভাঙার ঘটনাটিকে কেন্দ্র করে জনরোষ আরও বেড়ে গিয়েছে। এই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যার ফলে…
Read More
টান পড়ছে টিকাকরণে ভাঁড়ারে

টান পড়ছে টিকাকরণে ভাঁড়ারে

একেই করোনার তৃতীয় ঢেউ এর আশঙ্কা এরইমাঝে টান পড়ছে টিকাকরণে। দীর্ঘদিন ধরেই টানাটানি চলছিল কোভ্যাক্সিনের। সেই পরিস্থিতি কিছুটা শিথিল হতেই আবার টান পড়লো কোভিশিল্ডের ভাঁড়ারে। এমনই পরিস্থিতির সৃষ্টি হয় যে বৃহস্পতিবার রাতে কলকাতা পুরসভা জানায়, আজ শুক্রবার ১০২টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫০টি মেগা সেন্টারে কোভিশিল্ড দেওয়া হবে না। স্বাস্থ্য দফতরের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে থাকা ৭০ হাজার ডোজ় কোভিশিল্ড রাজ্যের অন্যত্র দেওয়ার কথা। এ দিন বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ১৯ লক্ষ ডোজ় কোভিশিল্ড এবং ৮-৯ লক্ষ কোভ্যাক্সিন ছিল। পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ রাতে বলেন, “রাজ্য সরকারের কাছ থেকে আবার কোভিশিল্ড পেলেই ফের তা দিতে শুরু করব।” স্বাস্থ্য দফতর…
Read More
এফআইসিসিআই- সিএএসসিএডিই জালিয়াতি ও চোরাচালান প্রতিরোধের কর্মসূচি

এফআইসিসিআই- সিএএসসিএডিই জালিয়াতি ও চোরাচালান প্রতিরোধের কর্মসূচি

বিভিন্ন জাল-বিরোধী কৌশল যেমন রেইড, একাধিক প্যাকেজিং প্রযুক্তির ব্যবহার, কনজিউমার এডুকেশন এবং সরকারি সংস্থার সঙ্গে পরামর্শের পরও চোরাচালান ও জালিয়াতির ঝুঁকি বাড়ছে। এই কারনেই এফআইসিসিআই- সিএএসসিএডিই 'নকল ও চোরাচালান প্রতিরোধ' (অর্থনীতি ধ্বংসকারী চোরাচালান ও জালিয়াতি কার্যক্রমের বিরুদ্ধের কমিটি) বিষয়ক একটি অনুষ্ঠান আয়োজন করে।কর্মসূচির মূল লক্ষ ছিল অপরাধ সনাক্তকরণ এবং তদন্তের উন্নয়নে আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে দক্ষতা, কাঠামো এবং প্রযুক্তির দিক থেকে সক্ষমতা বৃদ্ধি করা। এই অনুষ্ঠানে বাঁকুড়া, ইসলামপুর, জঙ্গিপুর, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মেদিনীপুর, ঝাড়গ্রাম, শিলিগুড়ি, বীরভূম ইত্যাদি থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার অংশগ্রহণ দেখা যায়। এফআইসিসিআই- সিএএসসিএডিই এর উপদেষ্টা ও প্রাক্তন স্পেশাল কমিশনার অফ পুলিস জানান, সক্ষমতা বৃদ্ধির এই…
Read More
টলিউডের থেকে সোজা বলিউডের পর্দায় পা রাখল পরিচালক

টলিউডের থেকে সোজা বলিউডের পর্দায় পা রাখল পরিচালক

টলিউড থেকে সোজা বলিউডে পাড়ি দিলেন বাঙালি পরিচালক। টলিউডের পর এবার সরাসরি বলিউডে পা রাখতে চলেছেন বাঙালি পরিচালক অভিনেতা কৌশিক কর। তাঁর প্রথম হিন্দি ছবির নাম ‘ছিপকলি’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন যশপাল শর্মা। লাগান, রাউডি রাঠোর সহ একাধিক জনপ্রিয় বলিউডি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিতে অলোক চতুর্বেদীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। পুরো ছবির শ্যুটিং হয়েছে পশ্চিমবঙ্গের বহরমপুরে। ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে। ছবির প্রযোজক মিমো। তিনি শুধু প্রযোজকই নন, সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন। বাংলায় কাজ করে নিজেও উচ্ছ্বসিত যশপাল। এছাড়া ছবিতে আরও অভিনয় করছেন যোগেশ ভরদ্বাজ, বাংলা ছবি হীরালাল খ্যাত তন্বীষ্ঠা বিশ্বাস সহ অন্যান্যরা। শীঘ্রই আসছে ‘ছিপকলি’। ইতিমধ্যে প্রকাশ্যে…
Read More
আইসিআইসিআই প্রু লাইফ ইউপিআই অটোপে

আইসিআইসিআই প্রু লাইফ ইউপিআই অটোপে

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’র (এনপিসিআই) সঙ্গে সম্পর্কের বন্ধন গড়ে তুললো। এর উদ্দেশ্য, গ্রাহকদের ইউপিআই অটোপে সুবিধা প্রদান করা। এবার গ্রাহকরা সহজে ইন্স্যুরেন্স পলিসি কিনতে এবং প্রিমিয়াম পেমেন্ট করতে পারবেন। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ হল দেশের প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি যারা গ্রাহকদের সুবিধার জন্য ইউপিআই অটোপে ব্যবস্থা নিয়ে এসেছে। এখন লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনার সময়ে গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই অটোপে’র সঙ্গে যুক্ত করতে পারবেন এবং সহজেই প্রিমিয়াম পেমেন্ট দিতে পারবেন। নিয়মিত রিনিউয়াল প্রিমিয়াম পেমেন্টের জন্য নিজেদের স্মার্টফোন ব্যবহার করে গ্রাহকরা ইউপিআই অটোপে অ্যাক্টিভেট করতে পারবেন। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের ‘ডিজিটাইজেশন জার্নি’র পথে আরেকটি পদক্ষেপ এই ইউপিআই অটোপে…
Read More
আগামী মাস থেকে রোজ এক কোটি করে টিকাকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার

আগামী মাস থেকে রোজ এক কোটি করে টিকাকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই চারিদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়েছিল গোটা দেশ। দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে সব রকম ভাবে তৈরি থাকতে চায় কেন্দ্র সরকার। তাই টিকাকরণকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সেপ্টেম্বর থেকে রোজ দেশের এক কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই লক্ষ্যমাত্রা ছুঁতে চলতি মাসে ২০ কোটি ও সেপ্টেম্বরে ২৫-৩০ কোটি টিকা রাজ্যগুলিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দেশে সারা দিনে ৫০.২৯ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে টিকার জোগান বাড়াতে বিভিন্ন বেসরকারি হাসপাতালের অব্যবহৃত টিকা সংশ্লিষ্ট রাজ্যগুলির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের দাবি,…
Read More
নিসান ইন্ডিয়ার হোলসেল হয়েছে ৮১৫৬ ইউনিট

নিসান ইন্ডিয়ার হোলসেল হয়েছে ৮১৫৬ ইউনিট

২০২১-এর জুলাই মাসে ডোমেস্টিক মার্কেটে নিসান ইন্ডিয়ার হোলসেল হয়েছে ৪২৫৯টি ভেহিকেল, যা মাসিক বিক্রয়ের দিক থেকে বিগত ৩ বছরে সর্বাধিক। এই সাফল্য এসেছে নতুন নিসান ম্যাগনাইট লঞ্চের পরিপ্রেক্ষিতে। এইসময়ে নিসানের এক্সপোর্ট হয়েছে ৩৮৯৭ ইউনিট এবং এর কারণও রপ্তানি ক্ষেত্রে নিসান ম্যাগনাইটের উপস্থিতি। নেপালে নিসান ম্যাগনাইট লঞ্চের পর ইলেক্ট্রিক ভেহিকেলসের অন্যতম পথপ্রদর্শক নিসান সম্প্রতি নেপালে লঞ্চ্‌ করেছে নিসান লিফ ইলেক্ট্রিক ভেহিকেল। নতুন নিসান ম্যাগনাইটের সঙ্গে রয়েছে ‘বেস্ট এভার, লোয়েস্ট-ইন-ক্লাস মেইনটেন্যান্স কস্ট’, যার সঙ্গে আছে ২ বছরের (৫০,০০০কিমি) ওয়ারেন্টি। নিসান গ্রাহকরা অনলাইনে সার্ভিস বুক করতে ও কস্ট চেক করতে পারেন নিসান সার্ভিস হাব বা নিসান কানেক্টের মাধ্যমে - নিসান সার্ভিস কস্ট ক্যালকুলেটর…
Read More
সৌন্দর্যের নতুন ঠিকানা গড়িয়াহাটের ইমেজ ক্লিনিক

সৌন্দর্যের নতুন ঠিকানা গড়িয়াহাটের ইমেজ ক্লিনিক

প্রত্যেকেই চান অন্যদের চেয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে।তাই সারা বছরের ব্যস্ততা সামলেও ছুটির দিনে নিজেকে আরও সুন্দর করে তুলতে অনেকেই শরণাপন্ন হন বিউটি ক্লিনিকের।এই ভাবেই দিনে দিনে জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল গড়িয়াহাটের ইমেজ ক্লিনিকের।এই ক্লিনিকে রয়েছে সৌন্দর্যের আসল ম্যাজিক।বলাইবাহুল্য,রূপ এবং সৌন্দর্যের ইমেজ ক্লিনিক একটি নতুন দিশা। সকলের চাহিদার কথা মাথায় রেখে সদ্যই ডা: দেবশ্রী বনিকের উদ্যোগে শহরে খোলা হয়েছে আরও একটি নতুন ইমেজ ক্লিনিক। লকডাউনে নিজেকে আরও সুন্দর করে তুলতে ইমেজ ক্লিনিক এর দ্বিতীয় ব্রাঞ্চ এর উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। ডা: দেবশ্রী বনিক এর আগেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তার গড়িয়াহাটের ইমেজ এর ব্রাঞ্চে। প্রথম ব্রাঞ্চের…
Read More
নতুন করে চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা

নতুন করে চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা

চলতি সপ্তাহের শুরু থেকেই চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। বিগত কদিন ধরেই ঊর্ধমুখীই রয়েছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। উদ্বেগের মধ্যেই আজ শুক্রবার আবার বাড়লো সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭ জন। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে…
Read More
ড্রিম১১ অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস

ড্রিম১১ অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস

গত ৩০শে জুলাইয়ের এক নির্দেশানুসারে সুপ্রিম কোর্ট একটি স্পেশাল লিভ পিটিশন বাতিল করে দিয়েছে। পিটিশনে ড্রিম১১-এর অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ফরম্যাটের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বলা হয়েছিল তা কোনও ‘গেম অফ স্কিল’ নয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে পাঞ্জাব অ্যান্ড হরিয়াণা হাই কোর্ট, বম্বে হাই কোর্ট এবং রাজস্থান হাই কোর্টের রায় ফের মান্যতা পেল। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে ড্রিম১১-এর অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ফরম্যাট আইনগত বৈধতা অর্জন করল। এর আগে, একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আনা হলে রাজস্থান হাই কোর্ট তা গ্রহণ না করে জানিয়ে দিয়েছিল, পাঞ্জাব অ্যান্ড হরিয়াণা হাই কোর্ট ও বম্বে হাই কোর্টের নির্দেশ অনুসারে গ্যাম্বলিংয়ের অভিযোগের নিষ্পত্তি হয়ে গেছে। এবার…
Read More
এক নাগাড়ে বৃষ্টির ফলে দুর্যোগ বাড়ছে রাজ্যবাসীর

এক নাগাড়ে বৃষ্টির ফলে দুর্যোগ বাড়ছে রাজ্যবাসীর

আজ শুক্রবারও সকাল থেকেই মুখভার আকাশের। বিগত কদিন ধরেই বৃষ্টির দাপট দেখাচ্ছে রাজ্যবাসী। কলকাতা সহ রাজ্যের বেশি জায়গায়ই জলমগ্ন পরিস্থিতি, শুধু তাই নয় এই পরিস্থিতি থেকে তৈরী হয়েছে বন্যা পরিস্থিতির। তবে আজকের আবহাওয়া রিপোর্ট বলছে সকালের দিকে আকাশ কালো করে বৃষ্টির পরিস্থিতি থাকলেও বেলা বাড়তেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হতে চলেছে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা— এই দু’য়ের প্রভাবে কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন জেলায় গত দু’দিন ধরেই বৃষ্টিপাত চলেছে। শুক্রবারও কলকাতা এবং সংলগ্ন এলাকা সকাল থেকেই মেঘে অন্ধকারাচ্ছন্ন। সঙ্গে চলছে বৃষ্টি। কলকাতা ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি কমতে থাকবে এদিন। তবে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির…
Read More
এইচডিএফসি নিফটি৫০ ইকোয়াল ওয়েট ইন্ডেক্স ফান্ড

এইচডিএফসি নিফটি৫০ ইকোয়াল ওয়েট ইন্ডেক্স ফান্ড

এইচডিএফসি মিউচুয়াল ফান্ড স্কিমের ইনভেস্টমেন্ট ম্যানেজার এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড লঞ্চ্‌ করল একটি নিউ ফান্ড অফার (এনএফও) – এইচডিএফসি নিফটি৫০ ইকোয়াল ওয়েট ইন্ডেক্স ফান্ড। এই এনএফও খুলবে ৪ অগাস্ট ও বন্ধ হবে ১৩ অগাস্ট। একটানা বিক্রয় ও রিপারচেজের জন্য ফান্ডটি রি-ওপেন হবে ইউনিট অ্যালটমেন্টের ৫ বিজনেস ডে’র মধ্যে। এইচডিএফসি নিফটি৫০ ইকোয়াল ওয়েট ইন্ডেক্স ফান্ড নিফটি৫০’র অন্তর্ভুক্ত প্রত্যেক কোম্পানির প্রতি সমান গুরুত্ত্ব দিয়ে বৃদ্ধির দিকে নজর দেবে। যারা টপ৫০ কোম্পানিতে সরল ও স্মার্ট উপায়ে বিনিয়োগ করতে আগ্রহী, এই ফান্ডটি সেইসব বিনিয়োগকারীর জন্য খুবই উপযুক্ত।
Read More
মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে রাজ্যে এলেন অর্থনীতিবিদ

মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে রাজ্যে এলেন অর্থনীতিবিদ

আর কিছু মাসের মধ্যেই করোনা সংক্রমণের আতঙ্ক রাজ্য জুড়ে। এর মাঝেই আসন্ন নতুন আতঙ্ক। ইতিমধ্যেই আসন্ন পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠক রাজ্যের গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের। এই বৈঠক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সুদূর আমেরিকা থেকে ছুটে এলেন এই বোর্ডেরই গুরুত্বপূর্ণ সদস্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ঢেউ রুখতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কী পরিকল্পনা রয়েছে, তার একটা ইঙ্গিত মিলল আজ। করোনার তৃতীয় ঢেউ সামলাতে আর মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারের বৈঠকে তিনি সশরীরে উপস্থিত রইলেন নবান্নে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, তৃতীয় ঢেউ নিয়ে অযথা ভয় পেলে চলবে না, অসুস্থ বোধ করলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মানুষকে…
Read More