10
Nov
করোনা সংক্রমণের আবহে বিগত দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ এই পরিস্থিতিতে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ তবে ২০২২ সালে পরীক্ষা হবে খাতায় কলমে৷ তার আগে স্কুলগুলিকে প্র্যাক্টিক্যাল খাতাগুলি সংরক্ষণের নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ মঙ্গলবার এই মর্মে স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশিকা পাঠিয়েছে সংসদ৷ ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে স্কুলগুলিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে। ১৫ মার্চের পর প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর সংসদে জমা দিতে হবে। পাশাপাশি সমস্ত উত্তরপত্র স্কুলগুলিকে সংরক্ষিত রাখতে হবে। পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে তা চেয়ে পাঠাতে পারে সংসদ। পাশাপাশি আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ চলতি বছরের ১…
