editor

10323 Posts
নতুন ক্যাম্পেন শুরু করল ‘ভি’

নতুন ক্যাম্পেন শুরু করল ‘ভি’

‘ভি হিরো আনলিমিটেড প্ল্যানস’কে সামনে রেখে অগ্রণী টেলিকম সার্ভিস প্রোভাইডার ‘ভি’ এক নতুন ক্যাম্পেন শুরু করল জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠককে সঙ্গে নিয়ে। এই ক্যাম্পেনে তুলে ধরা হয়েছে ভি হিরো আনলিমিটেড প্ল্যানস কিভাবে প্রিপেড গ্রাহকদের ডেটা কোটা শেষ হয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই দেয়। ক্যাম্পেনে গুরুত্ত্ব পেয়েছে ভি হিরো আনলিমিটেড প্ল্যানস-এর তিনটি বৈশিষ্ট্য – উইকএন্ড ডেটা রোলওভার, নাইটটাইম ফ্রী ডেটা (রাত ১২টা থেকে সকাল ৬টা) ও ডাবল ডেটা। ভি ৪জি নেটওয়ার্কের গিগানেট কিভাবে ভি হিরো আনলিমিটেড প্ল্যানস-র মাধ্যমে গ্রাহকদের সুবিধা দেয় তা গ্রাহকরা বিশদে জানতে পারবেন এই ক্যাম্পেন থেকে। ছয় সপ্তাহের এই ক্যাম্পেনে দুইটি টিভিসি থাকছে। ভি হিরো আনলিমিটেড প্ল্যানস-এর সুবিধা…
Read More
ভি এন্টারপ্রাইজ পোস্টপেইড প্ল্যান

ভি এন্টারপ্রাইজ পোস্টপেইড প্ল্যান

‘নিউ নর্মাল’ পরিস্থিতি ও লকডাউনের ফলে ইন্টারনেটের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। বিভিন্ন সংস্থা ও সাধারন মানুষ এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’, ‘লার্ন ফ্রম হোম’ ও ‘এন্টারটেনমেন্ট ফ্রম হোম’ ইত্যাদিতে অভ্যস্থ। এই পরিস্থিতির কথা মাথায় রেখে ভিআইএল-এর এন্টারপ্রাইজ শাখা ‘ভি বিজনেস’ তাদের কর্পোরেট গ্রাহকদের জন্য পোস্টপেইড প্লানের এক নতুন রেঞ্জ ঘোষণা করেছে – বিজনেস প্লাস। ভি বিজনেস প্লাস প্ল্যান কর্পোরেট গ্রাহকদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। বিলিং সাইকেল অনুসারে বর্তমান ভি বিজনেস কর্পোরেট গ্রাহকদের নতুন বিজনেস প্লাস প্ল্যানে উন্নীত করে নেওয়া হবে।
Read More
নতুন মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাক

নতুন মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাক

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের তরফে তাদের স্মল কমার্সিয়াল ভেহিকেলস রেঞ্জের সুপ্রো প্রফিট ট্রাকের জন্য এক ‘ইউনিক ভ্যাল্যু প্রোপোজিশন’ ঘোষণা করা হয়েছে। এটা প্রমাণিত যে, মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাকের গ্রাহকরা ‘গ্যারান্টীড ফুয়েল এফিসিয়েন্সি’ ও ‘পেলোড’-এর কারণে ২৫-৩৬ শতাংশ ‘হায়ার অপারেটিং প্রফিট’ অর্জনের সুযোগ পেয়ে থাকেন। মাহিন্দ্রা বলিউড অভিনেতা অজয় দেবগণকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করেছে। নতুন রেঞ্জের মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাক সাশ্রয়ী, শক্তিশালী, অধিকতর পেলোড ক্যাপাসিটি-যুক্ত ও অধিক মাইলেজ প্রদান করে, ফলে গ্রাহকদের অধিকতর লাভ নিশ্চিত হয়। মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাক ডিজেল ও সিএনজি ফুয়েল অপশনে পাওয়া যায়। মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাকে রয়েছে পাওয়ারফুল এসি ও মোবাইল চার্জিং পয়েন্ট। সেইসঙ্গে…
Read More
‘ওয়েলথ ক্রিয়েটর হতে চায় এইচডিএফসি এএমসি’

‘ওয়েলথ ক্রিয়েটর হতে চায় এইচডিএফসি এএমসি’

শেয়ারহোল্ডারদের সম্মুখে বক্তব্য পেশ করতে গিয়ে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি ও সিইও মি. নবনীত মুনোত জানালেন, বৃদ্ধির যাত্রাপথে এগিয়ে চলেছে ভারত এবং তাদের ফান্ড হাউস প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে ‘ওয়েলথ ক্রিয়েটর’ হতে চায়। তাদের লক্ষ্য – বিশ্বের সর্বাধিক সম্মানজনক অ্যাসেট ম্যানেজার হয়ে ওঠা। মি. মুনোতের মতে বিগত দশকে উত্তম বৃদ্ধি সত্ত্বেও দেশে মিউচুয়াল ফান্ডের ‘পেনিট্রেশন’ খুবই কম রয়ে গেছে। তবে মার্কেটে প্রবল আস্থা পরিলক্ষিত হচ্ছে, যা আগামীতে ভালো ফলের ইঙ্গিতবাহী। মি. মুনোত জানালেন, ২০-২১ অর্থবর্ষে তারা লঞ্চ্‌ করেছেন এইচডিএফসি ডিভিডেন্ড ইল্ড ফান্ড ও এইচডিএফসি ব্যাংকিং ইটিএফ। ইকুইটি মার্কেট প্রায় ‘রেকর্ড হাই’ হওয়ায় এবং ‘ইন্টারেস্ট রেট’ স্পেকট্রামের একেবারে তলানিতে থাকায়…
Read More
অতিভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা

অতিভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা

বিগত দু তিনদিন ধরে অতিভারী বৃষ্টির কারণে বেসামাল পরিস্থিতি হয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায়৷ রাজ্যের মধ্যে সব চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে৷ ইতিমধ্যেই অতিবৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে প্রাণ হারিয়েছেন ১৬ জন৷ এবার মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের ক্ষতিপূরণের ঘোষণার পাশাপাশি ওই জেলাগুলিতে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রীদের দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, দুর্গতদের কাছে ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে এলাকায়…
Read More
নতুন জীবনে পা দিতে চলেছেন বিগ বস প্রতিযোগি

নতুন জীবনে পা দিতে চলেছেন বিগ বস প্রতিযোগি

নতুন খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী তার অনুরাগীদের সাথে। নতুন জীবনে পা দিতে চলেছেন তিনি। ‘বেবি শাওয়ার’এর ছবি সামনে আনলেন বিগ বস ৯-এর ঘরে প্রতিযোগী কিশওয়ার মার্চেন্ট। মা হতে চলেছেন তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন কিশওয়ার। করোনার খবর, মৃত্যু, অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের অভাব তাঁর মনের ওপর প্রভাব ফেলছিল বলে জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার পরই ফিরে এসে দিলেন এই খুশির খবর। ২০১০ সালে ‘প্যায়ার কি এক কাহানি’র সেটে আলাপ হয় কিশওয়ার মার্চেন্ট আর সুয়াশ রাইয়ের। ছয় বছরের মাথায় ২০১৬ সালে বিয়ের পর্ব সারেন তারা। এবার চলতি মাসেই নতুন সদস্য আসতে চলেছে…
Read More
অতিভারী বৃষ্টির ফলে সতর্কতা জারি হলো রাজ্যে

অতিভারী বৃষ্টির ফলে সতর্কতা জারি হলো রাজ্যে

বদল হবে না চলতি দিনের আবহাওয়ার, বরং তা বাড়তে পারে আরো বেশি। শুরু হয়েছে বৃষ্টির মরশুম। বিগত তিনদিন যাবৎ কম বেশি বৃষ্টি হচ্ছে রাজ্য সহ বিভিন্ন জায়গায়। তবে আজকের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। মৌসুমী অক্ষ রেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় এই ভারী বৃষ্টির আশঙ্কা। দুইইয়ের প্রভাবে বুধ ও বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে। যার জেরে জারি হয়েছে সতর্কতা। অবনতি ঘটে পারে পরিস্থিতির। তাই সব রকম প্রস্তুতি নিয়েওছে রাজ্য সরকার। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ মঙ্গলবার কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার উপকূলের চার জেলা…
Read More
আরও এক নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আরও এক নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে একের পর চমক আনছে রাজ্য সরকার। বারংবার তিনি বুঝিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের সুবিধার্থেই কাজ করবে সরকার। স্বাস্থ্যই হলো আসল সম্পদ, সমাজের অন্যতম ভিত্তি। তাই ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার ক্ষমতায় আসা থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে আলাদা নজরে রেখেছেন তিনি। বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে অনেক। এ বারে প্রত্যন্ত গ্রামেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পৌঁছে দিতে 'স্বাস্থ্য ইঙ্গিত' নামে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। নয়া এই প্রকল্পটিকে রাজ্যের টেলিমেডিসিনে অন্তর্ভুক্ত করা হল। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'খেলা হবে' দিবসের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন এই স্বাস্থ্য প্রকল্পে গ্রামের রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। গ্রামাঞ্চলে যেসব স্বাস্থ্য…
Read More
করোনা আবহের মাঝেই শুরু হলো স্কুল খোলার প্রস্তুতি

করোনা আবহের মাঝেই শুরু হলো স্কুল খোলার প্রস্তুতি

করোনা মহামারীর তান্ডব চলছে বিগত দেড় বছরের বেশিও সময় ধরে৷ এই পরিস্থিতিতিতে বিগত সময় ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ এবার ধীরে ধীরে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির৷ স্কুলের বদলে অনলাইনেই শুরু হয়েছে পঠন পাঠন৷ এইভাবে দেশে গত দেড় বছর ধরে কার্যত পুরো শিক্ষণ ব্যবস্থা বন্ধ করে রেখে অনলাইনে পঠনপাঠন চলছে৷ এরই মধ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ একাধির রাজ্য৷ ১৬ অগাস্ট থেকে স্কুল খোলার প্রস্তুতি চলছে এই সকল রাজ্যে৷ ৫০ শতাংশ ছাত্র নিয়ে খোলা হবে স্কুল৷ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর মাস থেকে খোলা হবে৷ এই বছরের শুরুতে কিছু স্কুল খুলেছিল, কিছু উঁচু ক্লাসের পড়ুয়া নিয়ে লেখাপড়া শুরু হয়েছিল৷…
Read More
স্বস্তি! গতকালের তুলনায় বেশ খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

স্বস্তি! গতকালের তুলনায় বেশ খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

অনবরত ওঠানামা করছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। চিন্তার ভাঁজ কপালে আসলেও পাশাপাশি স্বস্তির চিন্তাও নিঃশ্বাস ফেলছে চিকিৎসকরা। গত দু দিনের চিন্তার পর আবার কিছুটা স্বস্তি মিললেও আজকের করোনা সংক্রমনের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। যা গতকালের থেকে ২৪ শতাংশ কম। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭। এই সময় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২২ জনের। প্রায় চার দিন পর দৈনিক মৃত্যুর সংখ্যা সোমবার নেমেছিল ৫০০-র নীচে। মঙ্গলবারও তা ৫০০-র নীচেই রয়েছে। কোভিডের জেরে মোট প্রাণ গেল ৪ লক্ষ ২৫ হাজার…
Read More
অবশেষে জানালেন রাজনীতি ছাড়লেও সাংসদ হয়ে থাকবেন তিনি, বাবুল সুপ্রিয়

অবশেষে জানালেন রাজনীতি ছাড়লেও সাংসদ হয়ে থাকবেন তিনি, বাবুল সুপ্রিয়

গতকাল আলবিদা জানিয়েছিলেন রাজনীতিকে। ঘোষণা করেছিলেন তিনি নিজেই। বিগত কিছুদিন ধরেই চলছিল দ্বন্দ্ব, সাথে রাজনৈতিক টানাপোড়েন। অবশেষে আজ শনিবার সন্ধেয় প্রকাশ্যে এলো সমস্ত ঘটনা। তবে ‘তিন-চারদিন ধরে অনেক ভেবে’ সাংসদপদ ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। সোমবার সন্ধেয় দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরই তিনি জানালেন নিজেই। দলীয় শীর্ষ নেতৃত্ব এবং আসানসোলের মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন বাবুল। তবে রাজনৈতিক কোনও অনুষ্ঠানে বা দলীয় কর্মসূচিতে তিনি থাকবেন না। দিল্লির বাংলো, সাংসদ হিসেবে প্রাপ্য নিরাপত্তা তিনি ছেড়ে দিচ্ছেন বাবুল।  শনিবার ফেসবুক পোস্ট করে বিজেপি তথা রাজনীতি ছাড়ার কথা জানিয়েছিলেন বাবুল। তার পর থেকেই…
Read More
দৈনিক করোনা সংক্রমনের সংখ্যায় স্বস্তি মিলছে রাজ্যে

দৈনিক করোনা সংক্রমনের সংখ্যায় স্বস্তি মিলছে রাজ্যে

বিগত দু মাস ধরে রাজ্যে চলছে কঠোর বিধিনিষেধের পর্ব। যা ধীরে ধীরে শিথিল করেছে রাজ্য সরকার। যার ফলে রাজ্যের চরম করোনা সংক্রমণের সংখ্যাকে কিছুটা হলেও বাগে আনতে পেরেছে রাজ্য সরকার। এর পাশাপাশি গতি বাড়িয়েছে ভ্যাক্সিনেশনের। এর ফলে দৈনিক সংক্রমণ যেমন কমেছে একই সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৫৭৫ জন। লার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫ জন। এদিকে, আজ মৃত্যু হয়েছে ১২ জনের। কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন। সবমিলিয়ে রাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৬১…
Read More
এবার ভারতের পার্শবর্তী দেশেও হতে পারে এই টিকার পরীক্ষা

এবার ভারতের পার্শবর্তী দেশেও হতে পারে এই টিকার পরীক্ষা

বিশ্ব জুড়ে চলছে করোনা সংক্রমণের ত্রাস। এই মহামারী থেকে বাঁচার প্রধান উপায় হলো টিকাকরণ। তাই টিকাকরণকেই সব চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কোভ্যাক্সিনের গ্রহণযোগ্যতা বাড়াতে এবার বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ করার বিষয়ে চিন্তা ভাবনা করছে ভারত সরকার। আন্তর্জাতিক মহলে আইসিএমআর-এর সঙ্গে যৌথ ভাবে কোভ্যাক্সিন টিকা তৈরি করে ভারত বায়োটেক। ইতিমধ্যেই বাংলাদেশে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অর্থ বরাদ্দ করেছে। ট্রায়াল করানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও অনুমোদন দিয়েছে বিদেশ মন্ত্রক। বিভিন্ন দেশে কোভ্যাক্সিনের অনুমোদন পাওয়া নিশ্চিত করতে পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতদের নির্দেশও দেওয়া হয়েছে। কোভ্যাক্সিনের গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশে এই টিকার ট্রায়ালের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বাংলাদেশে বাংলাদেশি আধিকারিকরা অনুমতি দিলেই এই ট্রায়াল শুরু হবে। উল্লেখ্য,…
Read More
ঐতিহাসিক সিদ্ধান্ত উচ্চমাধ্যমিকেও পাশের হার সম্পূর্ণ একশো শতাংশ

ঐতিহাসিক সিদ্ধান্ত উচ্চমাধ্যমিকেও পাশের হার সম্পূর্ণ একশো শতাংশ

অবশেষে অবসান হল সব জল্পনার, নেওয়া হল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। যার নজির হলো গোটা রাজ্য। বহু টালবাহানার পর চলতি মাসে কদিন আগেই প্রকাশিত হয়েছিল উচ্চমাধ্যমিকের ফল। এই পরীক্ষার ফল ঘিরে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভের পরিস্থিতি তৈরী হয়েছিল। রাজ্যে বিক্ষোভ অব্যাহত ছিলো আজ পর্যন্ত। অবশেষে এই পরিস্থিতিতে বিক্ষোভের সামনে নতিস্বীকার করে অনুত্তীর্ণ পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদ। রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার সব পরীক্ষার্থীকেই পাস করানো হল। অর্থাৎ এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার হল ১০০ শতাংশ। সোমবার সংসদের সভাপতি মহুয়া দাস জানান, রাজ্য সরকার ‘মানবিক’। তাই করোনাভাইরাস পরিস্থিতির বিবেচনা করে সমস্ত উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ।…
Read More