editor

11195 Posts
রাজ্যের বিরোধী নেতা শুভেন্দুর খাসতালুক বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি

রাজ্যের বিরোধী নেতা শুভেন্দুর খাসতালুক বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি

গতপরশু রাতে রাজ্যের বিরোধী সভাপতি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট ভগবানপুরের বিজেপির সক্রিয় কর্মী শম্ভু মাইতিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ৷ তারপর তাকে নৃশংসভাবে খুন করা হয়৷ শম্ভু মাইতিকে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে আজ সোমবার জেলা জুড়ে বনধের ডাক দিল জেলা বিজেপি৷ এরই সঙ্গে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিজনেরা৷ শনিবার রাতে আতঙ্কিত পরিজনেরা পুলিশকে জানান ঘটনাটি৷ এরপরই তদন্তে নেমে গভীর রাতে গ্রাম লাগোয়া নদীর পাড় থেকে শম্ভুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে শম্ভু৷ ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ ফিরে এসেছে৷ মৃত বিজেপি কর্মী…
Read More
অবশেষে ঘোষিত হলো বাড়বে না বাসের ভাড়া

অবশেষে ঘোষিত হলো বাড়বে না বাসের ভাড়া

যত দিন যাচ্ছে ধীরে ধীরে বাড়ছে পেট্রল ডিজেলের দাম। এতে অতিষ্ট হয়ে উঠছে সাধারণ মানুষ। অন্যদিকে রাস্তায় বেরোলে বাস ভাড়ার চাপ। জ্বালানির দাম বৃদ্ধি হওয়ায় এবং করোনা পরিস্থিতির আবহে বেশ কয়েকটি রুটে বাস এবং অটো কমে গিয়েছে। সেই প্রেক্ষিতে কম বাস চলাচল করার কারণে ভিড় হচ্ছিল বেশি এবং ভাড়া নিয়ে অসন্তোষ বাড়ছিল যাত্রীদের মধ্যে। কিন্তু পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন যে বাস ভাড়া বাড়বে না। বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করার পর এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। যদিও ফিরহাদ এও বলেছেন যে অন্যভাবে পুষিয়ে দেবেন। এদিন বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গেছে তিনি বাস…
Read More
করোনার টিকাকরণে তৎপরতা আনতে নয়া দাওয়াই দিলেন নামো

করোনার টিকাকরণে তৎপরতা আনতে নয়া দাওয়াই দিলেন নামো

সদ্য মাত্রই করোনার টিকাকরণে গোটা বিশ্বের মধ্যে রেকর্ড করেছে ভারত। কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ১০০ কোটির টিকাকরণ সম্পূর্ণ করেছে ভারত। কিন্তু এখনও বেশ কয়েকটি জেলায় টিকাকরণের গতি অত্যন্ত কম। সেই নিয়ে প্রথম থেকেই উদ্বেগে ছিল কেন্দ্রীয় সরকার। তবে আজ দেশের ৪০ জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে তিনি টিকাকরণে ব্যাপক মাত্রায় জোর দেওয়ার কথা বলেছেন। আর এই প্রেক্ষিতেই নতুন ভাবনায় টিকাকরণ শুরু করতে বলেছেন। প্রধানমন্ত্রী মোদীর দাওয়াই, 'হর ঘর টিকা, ঘর ঘর টিকা।'  এদিন একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে তিনি করোনা ভাইরাস টিকার ওপর জোর দিয়ে মন্তব্য করেন, সার্বিকভাবে দেশে ১০০ কোটি টিকাকরণ…
Read More
শেষকৃত্য হতে চলছে সুব্রত মুখোপাধ্যায়ের

শেষকৃত্য হতে চলছে সুব্রত মুখোপাধ্যায়ের

বৃথা গেল চিকিৎসকদের বিগত কয়েকদিনের সমস্ত প্রচেষ্টা । সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে আচমকাই না ফেরার দেশে চলে গেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী৷ প্রয়াত হলেন সুব্রত মুখোপাধ্যায়৷ এসএসকেএম থেকে রবীন্দ্র সদনে পৌঁছল পঞ্চায়েত মন্ত্রীর নশ্বর দেহ৷ দুপুর ২টো পর্যন্ত এখানেই শায়িত রাখা হবে তাঁকে৷ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আজ রাজ্য সরকারের সমস্ত দফতরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। তবে তাঁর শেষ যাত্রায় থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবারই এ কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। রাজনৈতিক জীবনের শুরু থেকেই সুব্রত মুখোপাধ্যায়ের সাহচর্য পেয়েছেন তিনি। মত বিরোধ হলেও তাঁর ফের একসঙ্গে দীর্ঘ পথ চলেছেন৷ ‘দাদা’ সুব্রতের প্রয়াণ মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী৷ তাঁর মন ভাল নেই। এই শোকেই শেষযাত্রায় থাকবেন না বলে…
Read More
ধীরে ধীরে বাড়ছে উত্তরের হাওয়া

ধীরে ধীরে বাড়ছে উত্তরের হাওয়া

ধীরে ধীরে বদলাচ্ছে মরসুম, শুরু হচ্ছে শীতের পর্ব৷ কিন্তু বেলা বাড়তেই উধাও ঠাণ্ডা৷ তবে রাতের তাপমাত্রা নেমে গিয়েছে ২০ ডিগ্রিতে৷ যাঁরা শীত প্রেমী, তাঁদের জন্য সুখবর দিল হাওয়া অফিস৷ সপ্তাহান্তে আরও নামবে পারদ৷ ধীরে ধীরে জাঁকিয়ে বসবে শীত৷ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ইতিমধ্যেই ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। কলকাতাতেও রাতের তাপমাত্রা  স্বাভাবিকের  নীচে৷ দার্জিলিংয়ে তাপমাত্রা পৌঁছেছে ৯ ডিগ্রিতে। বঙ্গ জুড়ে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়ার৷  শুষ্ক আবহাওয়ার টান ধরেছে ত্বকে। পুরুলিয়া ও শ্রীনিকেতনে তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১৭ ডিগ্রিতে৷ পানাগড়ের তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি৷ বাঁকুড়ায় ১৮.৬ ডিগ্রি, আসানসোলে ১৯.৮ ডিগ্রি, বর্ধমানে ১৯ ডিগ্রি এবং বারাকপুরে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন হালকা…
Read More
স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নয়া ঘোষণা রাজ্যের তরফে

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নয়া ঘোষণা রাজ্যের তরফে

রাজ্য সরকারের তরফে ঘোষিত স্বাস্থ্য সাথী কার্ড শুরু থেকে একাধিক অসুবিধা দেখা দিয়েছে, এই নিয়ে অভিযোগও উঠেছে বার বার। সাধারণ মানুষের অভিযোগ রাজ্যের একাধিক হাসপাতাল এই কার্ড নিতে চাইছে না। অনেক হাসপাতাল এই কার্ড প্রত্যাখ্যান করেছে এবং তা নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। আগে অনেকবার রাজ্য সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ গুলিকে যাতে তারা এই কার্ড প্রত্যাখ্যান না করে। কিন্তু এখনও পর্যন্ত সেই ভাবে সমস্যার সমাধান হয়নি। কিন্তু এখন রাজ্য সরকার হেল্পলাইন নম্বর চালু করেছে সমস্যা সমাধানের জন্য। ইতিমধ্যেই নবান্নের তরফে প্রকাশ করা হয়েছে পাঁচটি ফোন নম্বর। প্রথমে যখন এই বিষয় নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছিল তখন নবান্নের তরফে…
Read More
দীপাবলিতে শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন নমোর

দীপাবলিতে শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন নমোর

দীপাবলির দিন জম্মুর সেনা জওয়ানদের সাথে থাকার পর কেদারনাথের পথে যাত্রা করলেন প্রধানমন্ত্রী।    কেদারনাথে পুজো দিলেন নরেন্দ্র মোদী৷ আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করার পর মূর্তির সামনে বসে প্রার্থনাও করেন মোদী৷ ১২ ফুটের এই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ২০০ কোটি টাকারও বেশি। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দেরাদুন বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী বিমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ঝামি এবং রাজ্যপাল তথা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং। দেরাদুন বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে কেদারনাথ মন্দিরের পৌঁছন নমো৷ কেদারনাথ মন্দিরের বিভিন্ন সংস্কারমূলক কাজের পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। মন্দির সংস্কারের বিভিন্ন ভিডিয়ো দেখানো হয় নমোকে। এর পর…
Read More
সব চেষ্টা ব্যর্থ করে সমাপ্তি হলো সুব্রত মুখোপাধ্যায়ের

সব চেষ্টা ব্যর্থ করে সমাপ্তি হলো সুব্রত মুখোপাধ্যায়ের

বৃথা গেল সব চেষ্টা৷ ইতি হলো সমস্ত প্রচেষ্টার৷ চিকিৎসকদের যাবতীয় চেষ্টা, প্রিয়জনের প্রার্থনা সব ব্যর্থ করে পৃথিবীর মায়া ত্যাগ করে দীপাবলির রাতে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি৷ স্বভাবতই শোকবিহ্বল রাজ্য৷ রাজ্যের রাজনীতিকরাও৷ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলার বাংলার ডানপন্থী রাজনীতির সোমেন-প্রিয়-সুব্রত রাজনীতির অধ্যায়ের সমাপ্তি ঘটল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ কারণ, সেটা সাতের দশক৷ রাজ্যজুড়ে মাথা চাড়া দেওয়া নকশাল আন্দোলনের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিলেন তাঁদের অন্যতম হলেন এই ত্রয়ী৷ জুটি ভেঙে আগে আগেই পাড়ি দিয়েছিলেন বাকি দু’জন৷ এবার না ফেরার দেশে সুব্রত মুখোপাধ্যায়ও৷ স্বভাবতই, শোকাচ্ছন বাংলার রাজনৈতিক আকাশ৷ ২০১৭ সালের ২০ নভেম্বর চলে গিয়েছেন প্রিয়রঞ্জন দাসমুন্সি৷ গত বছরের ৩০ জুলাই মরণের…
Read More
দুর্গাপুজোর পর কালীপুজোতেও বুর্জ খলিফা!

দুর্গাপুজোর পর কালীপুজোতেও বুর্জ খলিফা!

দুর্গাপুজোয় শ্রীভূমির বুর্জ খলিফা দেখতে মানুষের ঢল নেমেছিল। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এবার কালীপুজোয় জলপাইগুড়িতে বুর্জ খলিফা। বুধবার রাত থেকেই প্যান্ডেল দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। পুজোর মরশুমে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। একই পরিস্থিতি উত্তরবঙ্গেরও। এই পরিস্থিতিতেই কালীপুজোয় জলপাইগুড়ির গোমস্তা পাড়া নবারুণ সংঘ ও পাঠাগারের  কালীপুজোর প্যান্ডেল হয়েছে বুর্জ খলিফার আদলে। স্বাভাবিকভাবেই স্থানীয়দের উন্মাদনা তুঙ্গে। সকলেই চাইছেন সামনে থেকে বুর্জ খলিফা দর্শন করতে। এদিকে এলাকায় গিয়ে কোভিড প্রোটোকল বুঝিয়ে এসেছেন পুলিশ কর্তারা। কোভিড বিধি যথাযথভাবে পালন করতে ভলান্টিয়রের সংখ্যা তিন গুণ করে দিয়েছেন পুজো কমিটি। প্রশস্ত করা হয়েছে প্রবেশ পথ। প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বুধবার রাতেই…
Read More
‘কন্যা কোনো দানের বস্তু নয়’ বিয়ের চিঠিতে ছাপতেই হিন্দু বাদীদের কোপে কন্যাদায়গ্রস্ত পিতা

‘কন্যা কোনো দানের বস্তু নয়’ বিয়ের চিঠিতে ছাপতেই হিন্দু বাদীদের কোপে কন্যাদায়গ্রস্ত পিতা

হিন্দু বিবাহের সঙ্গে কন্যাদান ওতোপ্রতোভাবে জড়িত৷ বিয়ের মণ্ডপে পাত্রীকে পাত্রস্থ করাটাই দস্তুর৷ কিন্তু প্রচলিত রীতি ভেঙে সম্পূর্ণ ভিন্ন পথে পা বাড়াল এক পিতা৷ মেয়ের বিয়ের আমন্ত্রণপত্রে স্পষ্ট লিখে দেন, ‘কন্যা কোনও দানের বস্তু নয়।’ আর এই আমন্ত্রণপত্র নিয়েই বিতর্ক তুঙ্গে৷ সনাতনপন্থীদের বক্তব্য, ধর্মের কি কোনও মান নেই? এমনকী বিয়ে ভেস্তে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে৷
Read More
আসামের চা বাগানে শিক্ষার প্রসারে উদ্যোগী বাইজু’স

আসামের চা বাগানে শিক্ষার প্রসারে উদ্যোগী বাইজু’স

'সবার জন্য শিক্ষা', ২০২০ সালে বাইজু’স-এর এই জনহিতকর কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত ভৌগলিক এলাকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিশুদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বাইজু’স। বাইজু’স-এর লক্ষ হল ২০২৫ সালের মধ্যে ৫ মিলিয়ন শিশুদের ক্ষমতায়ন। এই লক্ষপূরণের উদ্দেশ্যে ২৩টি রাজ্যের ৫৫টি এনজিওর সাথে পার্টনারশীপ করেছে বাইজু’স। উল্লেখ্য, এই কর্মসূচির অন্তর্গত আসামের ২০টি চা বাগানের কয়েক হাজার শ্রমিকের সন্তানদের ক্ষমতায়ন তথা শিক্ষার দায়িত্ব নিয়েছে বাইজু’স। 'সবার জন্য শিক্ষা' এই কর্মসূচির মাধ্যমে বাইজু’স-এর বিনামূল্যে সক্রিয় স্ট্রিমিং লাইসেন্স এবং বাইজু’স টিভি ইস্যু করেছে। যাতে চা বাগানের লার্নিং সেন্টারে শিশুদের গ্রুপ লার্নিং-এ কোন সমস্যা না হয় এবং এক একটি টিভি সেটের সামনে ৫০-৬০ জন…
Read More
ভোডাফোনের ৫জি ট্রায়াল

ভোডাফোনের ৫জি ট্রায়াল

সরকার বরাদ্দকৃত ৫জি স্পেকট্রাম তথা  ৫জি অ্যাপ্লিকেশনের প্রচারে এবং ৫জি ট্রায়ালের অংশ হিসাবে ভোডাফোন আইডিয়া লিমিটেড, এরিয়াল ট্র্যাফিক ম্যানেজমেন্ট এবং মোশন ক্যাপচার সিস্টেমের উপর ৫জি-ভিত্তিক পরীক্ষা করবে। উল্লেখ্য, শীর্ষস্থানীয় এই টেলিকম অপারেটরটি ভিজবী রোবোটিক্স সলিউশন এবং ট্যুইক ল্যাবের সাথে পার্টনারশীপ করেছে।    ভিজবী রোবোটিক্স সলিউশনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে, ভিআই ৫জি নেটওয়ার্ক ব্যবহার করে এরিয়াল ট্রাফিক ম্যানেজমেন্ট (ইউ টিএম) এবং ম্যানেজমেন্ট সার্ভার (অ্যারোব্রিজ) পরীক্ষা করবে। যেমন নেটওয়ার্কের মাধ্যমে ইউএভি থেকে লাইভ ভিডিও ফ্রেম স্ট্রিম করা, জনসাধারণের নিরাপত্তা এবং আইন প্রদর্শনের মতো সমাধানগুলিকে বৈধ করা, ড্রোনের মাধ্যমে ক্যাপচার করা ডেটা থেকে রিয়েল-টাইম বিশ্লেষণ করা প্রভৃতি। এছাড়াও ট্যুইক ল্যাবের সাথে ভিআই-এর অ্যাসোসিয়েশন ৫জি প্রযুক্তি…
Read More
শ্রী চৈতন্যে ইনস্টিটিউট-এর ৩ জন ছাত্র নিট ২০২১ পরীক্ষায় ৫ম স্থান অর্জন করেছে

শ্রী চৈতন্যে ইনস্টিটিউট-এর ৩ জন ছাত্র নিট ২০২১ পরীক্ষায় ৫ম স্থান অর্জন করেছে

খান্দাভ্যালি শশাঙ্ক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার গোরিপতি রুশিল ক্লাস রুম প্রোগ্রাম থেকে এবং সুয়শ অরোরা আমাদের ডিস্ট্যান্স লার্নিং প্রোগ্রাম থেকে ৭১৫ নম্বর স্কোর করে ৫ম এআইআর স্থান অর্জন করেছে। মার্কেট লিডার ওপেন ক্যাটাগরিতে ১০০ র‍্যাঙ্কের নিচে ২১টি শীর্ষ স্থান অর্জন করেছে। এ বছর ১৬ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। নিট এর ফলাফলের সাথে সাথে, মেডিকেল কাউন্সেলিং কমিটি এবং অন্যান্য কাউন্সেলিং কর্তৃপক্ষ শীঘ্রই এমবিবিএস এবং অন্যান্য মেডিকেল কোর্সের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করবে। ছাত্ররা তাদের অসামান্য পারফরম্যান্সের জন্য কঠোর পরিশ্রম এবং শ্রী চৈতন্যের দেওয়া কোচিংকে কৃতিত্ব দেয়, যা ভারতে (এবং সমগ্র এশিয়ায়) সবচেয়ে প্রতিযোগিতামূলক বলে বিবেচিত হয়। নিট ২০২১-এর জন্য ন্যাশনাল…
Read More