editor

10323 Posts
ব্রিটানিয়া ৫০-৫০ পটাজোস বিস্কুট

ব্রিটানিয়া ৫০-৫০ পটাজোস বিস্কুট

ভারতের অগ্রণী ক্র্যাকার বিস্কুট ব্রিটানিয়া ৫০-৫০ নিয়ে এসেছে নতুন ‘৫০-৫০ পটাজোস’। এটির ৫০ ভাগ পটাটো চিপ ও ৫০ ভাগ বিস্কুট। এই ফিউশন প্রোডাক্ট একসঙ্গে দুরকম স্ন্যাকিং ফরম্যাট নিয়ে হাজির হয়েছে – পটাটো চিপ ও বিস্কুট। পটাটো চিপের মুচমুচে চটপটা ফ্লেভারের সঙ্গে মিলেছে বিস্কুটের উষ্ণতা। ব্রিটানিয়া ৫০-৫০ ব্র্যান্ডের আওতায় এ এক ‘পারফেক্ট এন্ট্রি’। ব্রিটানিয়া ৫০-৫০ পটাজোস পাতলা, মুচমুচে ও পরিচিত ‘মশালাদার’ ফ্লেভারের পটাটো চিপ, বিস্কুটের ফরম্যাটে। প্রোডাক্টটি জুলাই মাসে লঞ্চ্‌ হয়েছে আসাম ও উত্তরপূর্বাঞ্চলে। পরবর্তীতে দেশের বাকি অংশে এটি বাজারজাত করা হবে। আসাম ও উত্তরপূর্ব ভারতে ব্রিটানিয়া ৫০-৫০ পটাজোস ১০০ গ্রামের দাম ২৫ টাকা। অন্যান্য এলাকায় এর দাম ৩০ টাকা।
Read More
শুকনো অশ্রু

শুকনো অশ্রু

"পিতা স্বর্গ পিতা ধর্ম: পিত্য হি পরমং তপঃ।পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতা।।" না, এই শ্লোকটার মমার্থ-আমার ছোটবেলায় জানতাম না।বাবা মানে এমন একজন,যে, খুব বদমেজাজী ও গুরুগম্ভীর।বাবা মানে একজন শাসক, শাসনই তাঁর অস্ত্র।কিছু দুষ্টুমি করলেই,"এই তোর বাবাকে বলে দেব কিন্তু!"বাবা মানে রক্তচক্ষু, আর দাবড়ানি!বাবা মানে একজন পাষাণ, হৃদয়হীন!যে তার সন্তানের চোট লাগলে-ছুটে গিয়ে হাউ হাউ ক'রে কাঁদে না! বাবা মানে স্নেহহীন একজন!দূরদেশে থাকে পয়সার আশায়!  ভুল.. ভুল.. ভুল ভাবি আমরা!সমস্ত ধারণাযই মিথ্যে! আসলে বাবা হ'লো একজন পুরুষ!এটাই তাঁর অপরাধ! পরিবার/সমাজের লোক তাঁকে, সেই চোখেই দেখে! এভাবেই তাঁরা তাকে গড়ে তুলেছেন! সে ইচ্ছে করলেই পারে না তাঁর সন্তানের কাছে থাকতে!   কারণ তার হাড়ভাঙা পরিশ্রমেই-ফুটে উঠবে ছোট্ট সোনার…
Read More
গতি

গতি

কত দিন ধরে কবিতা লিখিনা লিখিনা বলে,পথের দৈর্ঘ্য হু হু করে বেড়েই চলেছে… ক্রমশ নদীর ধারা যৌবন হতে হতে, আরও শতশত বেকারত্বের জন্ম। ছুটতে হচ্ছে আলোর থেকে জোড়ে কিংবা কম কিংবা প্রেমিকার ঠোঁটে স্পর্শ করবার মতো দূরন্ত বেগে। দেখছি এভাবেই ছুটতে ছুটতে শতশত বেকারত্ব মৃত্যুকে উপলব্ধি করছে রোজ। .................. উজ্জ্বল বর্মন
Read More
সিরুই খাসঙের প্রজাপতি

সিরুই খাসঙের প্রজাপতি

হসপিটালের বেডে শুয়ে রিনসিম। চারদিন কেটে গেছে। সর্বভারতীয় মিডিয়ার নানা লোকের ভিড় ক'মেছে বাইরে। বাইটও দিচ্ছে না আর রিনসিমের কলিগেরা। রেসিডেন্ট কমিশনার অফ স্টেট, মণিপুর, থেকে তার খোঁজখবর নেওয়া হচ্ছে যদিও। খবর নেওয়া হচ্ছে পি এম ও থেকেও। ইতিমধ্যেই পুলিশ ধরেছে তিনজনকে। কিন্তু মূল অভিযুক্ত এখনও ফেরার। নার্স কেবিনে ঢুকে টিভিটা চালালে রিনসিমের কানে এলো এক পুলিশ অফিসার বলছেন যে ওরা বুঝতে পারে নি মেয়েটি ভারতীয়। ভেবেছিল মেয়েটি চীন বা জাপান থেকে এসেছে। আর বিদেশী চামড়ার মোহ এতোটাই যে তারা মেয়েটাকে একা পেয়ে….। মজা করতে গিয়ে ধরা পড়ে যাবে ভাবেনি সেটা। চলন্ত গাড়িতে অবশ্য মজাটা পুরোপুরি করা যায় না। তাও…
Read More
আশ্রয়হীনদের টিকাকরণের নির্দেশ দিলো কেন্দ্র

আশ্রয়হীনদের টিকাকরণের নির্দেশ দিলো কেন্দ্র

করোনার দ্বিতীয় ঢেউ সবে সামলে উঠতে না উঠতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা চারদিকে। আগামী কয়েক মাসের মধ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই সময় থাকতে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যত দ্রুত সম্ভব টিকাকরণ সেরে ফেলার পরামর্শ দিয়েছেন সকলেই। সেই পরামর্শ মেনেই এ বার আশ্রয়হীন এবং ভবঘুরেদের টিকাকরণে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, আশ্রয়হীন এবং ভবঘুরেদের টিকাকরণকে প্রাধান্য দিতে হবে। এ নিয়ে কোনও রকম সমস্যা দেখা দিলে, কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগে জানানোর কথা বলা হয়েছে, যাতে স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় আশ্রয়হীন, ভবঘুরে এবং ভিক্ষুকদের সার্বিক টিকাকরণের আওতায় আনা যায়। এ ক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শও…
Read More
জলমগ্ন পরিস্থিতির খতিয়ান করতে হবে বৈঠক

জলমগ্ন পরিস্থিতির খতিয়ান করতে হবে বৈঠক

বিগত তিনদিন ধরে রাজ্য জুড়ে তান্ডব চালিয়েছে বৃষ্টি। অতিভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন অঞ্চল। নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করার জন্য ন'টি জেলার জেলাশাসকদের সঙ্গে আপৎকালীন বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং ও কালিম্পং, এই ন'টি জেলার জেলাশাসক এই বৈঠকে উপস্থিত ছিলেন। টানা বৃষ্টির কারণে রাজ্যের একাধিক জেলা সহ শহর কলকাতা জলমগ্ন। কোথাও কোথাও বাস ডুবে গিয়েছে, আবার কোথাও কোমর জল। অনেকের বাড়ি ভেঙ্গে ভেসে গিয়েছে জলে। জলযন্ত্রণায় ভুগছে শহর কলকাতা৷ সবমিলিয়ে দুর্দশার চিত্র রাজ্যে। পরিস্থিতি সামাল দিতেই বৈঠক করলেন রাজ্যের…
Read More
শিক্ষক বদলি প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ, ‘উৎসশ্রী’ পোর্টাল উদ্বোধন শিক্ষামন্ত্রীর

শিক্ষক বদলি প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ, ‘উৎসশ্রী’ পোর্টাল উদ্বোধন শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের বাড়ির কাছে বা নিজের জেলায় বদলির জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। ‘উৎসশ্রী’ পোর্টাল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২ আগস্ট থেকে চালু হবে এই উৎসশ্রী পোর্টাল। পোর্টাল উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন থেকে বদলির আদেশনামা সবটাই হবে অনলাইনে। সুনির্দিষ্ট সময়ের মধ্যেই এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে বদলির কাজ হবে। আবেদনকারীরা তাঁদের আবেদন সম্পর্কে বিশদ তথ্য পাবেন এই পোর্টালের মাধ্যমে। অর্থাৎ, তাঁরা যে আবেদন করেছেন তা পর্যায়ে রয়েছে তা জানা যাবে এই পোর্টালের মাধ্যমে। কোথাও কোনও ফাইল আটকে রয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হবে এই পোর্টালের মাধ্যমে। একইসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ২০ জনের একটি টিম তৈরি করা…
Read More
অলিম্পিকের সেমিফাইনালে পরাস্ত সিন্ধু

অলিম্পিকের সেমিফাইনালে পরাস্ত সিন্ধু

প্রথম ভারতীয় মহিলা হিসেবে পৌঁছে গিয়েছিলেন ব্যাডমিন্টনের ফাইনালে। কিন্তু টোকিওয় শেষ চারের এই গণ্ডিটা পার করতে দিলেন না চিনা তাইপেইয়ের তাই জু ইং। আর সেই সঙ্গেই শেষ হল সোনা জয়ের স্বপ্ন। জাপানের রাজধানীতে লেখা হল না সোনার ইতিহাস। সিন্ধুর কাছে তাই জু বরাবরই শক্ত গাঁট। মোট ১৮ বারের সাক্ষাতে ১৩বারই জিতেছেন তাইপেইয়ের তারকা। তাঁর খেলার টেকনিক, আত্মবিশ্বাস, দম- সবই প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। তা সত্ত্বেও অবশ্য বিশ্বের এক নম্বরের সঙ্গে শুরুটা দুর্দান্তই করেছিলেন। সিন্ধু গর্জন দিয়েই প্রথমে এগিয়ে গিয়েছিলেন। তাই জু’কে একবার ধরাশায়ীও করেন। তবে খেলায় ফিরতে খুব বেশি সময় নেননি তিনি। দুর্দান্ত স্কিলের ফাঁদে ফেলেই সিন্ধুকে ধন্দে…
Read More
BJP ছাড়লেন বাবুল সুপ্রিয়

BJP ছাড়লেন বাবুল সুপ্রিয়

বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার ফেসবুকে পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি, অন্য কোনও দলে আপাতত যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “সমাজসেবার কাজ করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।” ২০১৪, ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হন বাবুল সুপ্রিয়। দু’বারই প্রতিমন্ত্রীও হন। কিন্ত পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া হয়নি তাঁর। এবার তো মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। ফেসবুকে তা নিয়ে উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি। তার পর থেকেই তাঁকে ঘিরে বাংলার…
Read More
রিলায়েন্স ইন্স্যুরেন্সের সুপার টপ-আপ পলিসি

রিলায়েন্স ইন্স্যুরেন্সের সুপার টপ-আপ পলিসি

রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ বীমা পলিসি চালু করেছে। রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ পলিসিটি ৫ লক্ষ থেকে ১.৩ কোটি টাকার বীমা কভারেজের সাথে পাওয়া যাবে। যখন চিকিত্সা ব্যয় স্ট্যান্ডার্ড কভারের বাইরে চলে যায় এবং গ্রাহকদের ব্যয় বেড়ে যায় তখন এই স্বাস্থ্য কভারেজ সাহায্য করবে। পলিসিটি পৃথক বা পারিবারের সবার জন্য নেওয়া যেতে পারে, ১ থেকে ৩ বছরের মেয়াদে। পলিসিটিতে প্রথমবারের ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ও দেওয়া হয়েছে।
Read More
মর্মান্তিক! বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

মর্মান্তিক! বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে চলছিল একটি ওয়েব সিরিজের শ্যুট। আর সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রোডাকশন কর্মীর। মৃতের নাম রাজু মণ্ডল। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। মৃত যুবকের পরিবারের তরফে প্রোডাকশন হাউজের গাফিলতির অভিযোগ আনা হয়েছে।  জানা যাচ্ছে, বারুইপুর রবীন্দ্র ভবনের কাছে একটি পুরনো রাজবাড়িতে হচ্ছিল শ্যুটিং। সেই সময় লাইট স্ট্যান্ডে হাত দিতেই বিদ্যুতের শক লাগে। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রোডাকশন কর্মীকে তখনই নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের তরফে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মৃত রাজু মণ্ডলের ভাই রাজা। তিনি জানিয়েছেন, অরিজিৎ দত্ত নামে লাইট কেয়ারটেকার…
Read More
চলতি বছরেও করোনার গ্রাসে স্বাধীনতা দিবস

চলতি বছরেও করোনার গ্রাসে স্বাধীনতা দিবস

বিগত দেড় বছরের বেশি সময় সারা বিশ্বে তান্ডব চালাচ্ছে করোনা। করোনা করাল গ্রাসে পড়েছে ভারতও। এর জেরে বন্ধ হয়েছে একের পর এক বেশি কিছু অনুষ্ঠান। চলতি বছরেও করোনার তান্ডবে বন্ধ হয়েছে অনেক কিছু। এবার আগামী মাসেই আসতে চলেছে স্বাধীনতা দিবস। তবে এবার অবশ্য কোভিডের ভ্রুকুটি কম। তা স্বত্বেও স্বাধীনতা দিবসের সম্পূর্ণ প্যারেড বা কুচকাওয়াজ এবারও হচ্ছে না। জানা গিয়েছে, এবারেও আগের বারের মতই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সময় কিছুটা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে। যদিও স্বাস্থ্যবিধি মেনেই হবে কুচকাওয়াজ। রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পারফরম্যান্স থাকবে। এছাড়া পাঁচটি ট্যাবলো…
Read More
মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্স

মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্স

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের (এমএসআইএল) গ্রাহকরা এবার অনলাইন কার ফাইন্যান্সের সুবিধা পাবেন মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্সের (এমএসএসএফ) মাধ্যমে। কার ফাইন্যান্সের এই সুবিধা নিতে পারবেন ‘এরিনা’ ও ‘নেক্সা’ গ্রাহকরা। ২০২০ সালের ডিসেম্বরে এমএসএসএফ কয়েকটি নির্দিষ্ট শহরে চালু করা হয়েছিল। শুরু থেকে এপর্যন্ত এই পোর্টাল ভিজিট করেছেন প্রায় ২৫ লক্ষ গ্রাহক। মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্স হল এক ওয়ান-স্টপ অনলাইন ফাইন্যান্স পোর্টাল যা গ্রাহকদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। এতে প্রাপ্তব্য সুবিধাগুলির মধ্যে রয়েছে – সঠিক ফাইন্যান্স পার্টনার বেছে নেওয়া, সঠিক লোন প্রোডাক্ট পছন্দ করা, ফাইন্যান্স ও লোন সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন ও প্রক্রিয়া সম্পন্ন করা – সবই অনলাইনে। মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্সের সঙ্গে…
Read More
সুখবর ভক্তদের জন্য খুলতে চলেছে মন্দিরের গর্ভগৃহ

সুখবর ভক্তদের জন্য খুলতে চলেছে মন্দিরের গর্ভগৃহ

করোনা আবহে দীর্ঘ দিন বন্ধ ছিল বিভিন্ন তীর্থস্থানের মন্দিরের দরজা। এবার ধীরে ধীরে পরিস্থিতি শিথিল হতেই দর্শনার্থীদের জন্য খুলতে মন্দিরের দরজা। কিছুটা শিথিল হল নিয়ম। আগামী সোমবার থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। নির্দিষ্ট সময়ে সেই গর্ভগৃহ খোলার সিদ্ধান্ত হয়েছে। সেখানে ঢুকেই পুজো দিতে পারবেন দর্শনার্থীরা। জানা গিয়েছে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ খোলা থাকবে। তবে করোনা বিধি মেনেই মন্দিরে এবং গর্ভগৃহে প্রবেশ করতে হবে। নবান্ন সূত্রে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। পুজোর সময় যাতে অতিরিক্ত জমায়েত না হয়, সেদিকে অবশ্যই নজর দেবে মন্দির কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া কোনওভাবেই মন্দিরে প্রবেশ করা…
Read More