editor

10323 Posts
দিনহাটায় গোষ্ঠী কোন্দলে  ভাঙচুর হল তৃণমূল কংগ্রেসের কার্যালয়।

দিনহাটায় গোষ্ঠী কোন্দলে ভাঙচুর হল তৃণমূল কংগ্রেসের কার্যালয়।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল দিনহাটা। শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ভাঙচুর করা হয় নাজিরহাট এর দলীয় দপ্তর। স্থানীয় শাসক দলের প্রধান ও তার বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে এই ঘটনা ঘটে। যদিও ঘটনার দায় অস্বীকার করেছে দুই পক্ষই।স্থানীয় সূত্রে জানা যায় , স্থানীয় এক ঠিকাদারকে নাজিরহাট দলীয় কার্যালয়ে আটক করে রাখা হয়। প্রধান ঘনিষ্ঠ সেই ঠিকাদারকে উদ্ধার করতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করে প্রধান বিরোধী গোষ্ঠী। যদিও প্রধান ওই অভিযোগ অস্বীকার করেছে। নাজিরহাট তৃণমূল কংগ্রেসের প্রধান রেহেনা সুলতানা বলেন, ওই ঠিকাদারকে নিয়ে আমি নিয়ে আসার পরেই দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। আমাকে ফাসানোর উদ্দেশ্যেই বিরোধী গোষ্ঠী এই কাজ করেছে।প্রসঙ্গত উল্লেখ্য যে,…
Read More
অ্যামাজন ইকো শো ১০ ও ইকো শো ৫

অ্যামাজন ইকো শো ১০ ও ইকো শো ৫

দুইটি নতুন ইকো শো লঞ্চ্‌ করলো অ্যামাজন। সম্পূর্ণ নতুন ইকো শো ১০-এ রয়েছে ১০.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, প্রিমিয়াম সাউন্ড ও ইন্টেলিজেন্ট মোশন, যা ডিসপ্লে’কে ব্যবহারকারীর দিকে ঘুরিয়ে দেয় যখন তিনি আলেক্সার সঙ্গে কথাবার্তা চালান। এরফলে দর্শক কখনও তার ফেবারিট শো বা ভিডিয়ো কলের একটি মুহূর্তও মিস করবেন না। সঙ্গীত উপভোগের জন্য নতুন ইকো শো ১০ এক উত্তম সঙ্গী। অ্যামাজনের জনপ্রিয় স্ক্রিন-সহ স্মার্ট স্পিকারের আপগ্রেড হল ইকো শো ৫। এতে রয়েছে কম্প্যাক্ট ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ভিডিয়ো কলিংয়ের জন্য এইচডি ক্যামেরা। ইকো শো ৫ তিনটি কলারে পাওয়া যায় – ব্ল্যাক, হোয়াইট ও ব্লু। এতে থাকা ড্রপ-ইন ফিচার…
Read More
অবশেষে প্রকাশিত CBSE 12 Results

অবশেষে প্রকাশিত CBSE 12 Results

পাশের হারে রেকর্ড, অবশেষে প্রকাশিত CBSE 12 Results। করোনা আবহে বাতিল হয়ে যায় চলতি বছর CBSE Class 12 পরীক্ষা। চলতি বছর দ্বাদশে সর্বোচ্চ সংখ্যক পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। CBSE দ্বাদশ পরীক্ষার্থীদের সাফল্যের জন্য টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছর CBSE Class 12-এ নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ। বোর্ডের প্রকাশিত রেজাল্ট অনুযায়ী, চলতি বছর ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার বেশি। ছেলেদের থেকে ০.৫৪% বেশি নম্বর পেয়েছে মেয়েরা। এবছর পাশের হার ৯৯.৩৭ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৬৭ শতাংশ এবং ছাত্রদের পাশ করেছে ৯৯.১৩ শতাংশ। এবছর CBSE Class 12-এ ১ লাখ ৫০ হাজার ১৫২ পরীক্ষার্থীর নম্বর ৯০ শতাংশেরও…
Read More
প্রবল বৃষ্টি, ধস নেমে প্রাণ গেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজে নিযুক্ত ২ শ্রমিকের

প্রবল বৃষ্টি, ধস নেমে প্রাণ গেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজে নিযুক্ত ২ শ্রমিকের

মৌসুমী বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি বিপর্যস্ত উত্তরবঙ্গও। ভারী বৃষ্টির জেরে কালিম্পং-সহ পাহাড়ের একাধিক জায়গায় নামল ধস। শুক্রবার বৃষ্টির মধ্যেই চলছিল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ। সেই সময়েই হঠাৎই ধস নামে, চাপা পড়েন ৮ জন শ্রমিক। ২ জনের দেহ উদ্ধার করা গেলেও অনেকের দেহই এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ২ শ্রমিকের মৃতদেহ মিলেছে এবং ২ জন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৪ জন শ্রমিকের কোনও সন্ধান মেলেনি। দশ নম্বর জাতীয় সড়কে ধস নামায় বন্ধ কালিম্পং ও শিলিগুড়ি যাওয়ার রাস্তা।পুলিশ সুপার হরেকৃষ্ণ পাই জানিয়েছেন, '৪ জন এখনও নিখোঁজ। ২ জনের দেহ পাওয়া গেছে। আরও ২ জনকে উদ্ধার…
Read More
মিলেছে ডেল্টা প্লাস, টিকা নিতে গিয়ে একের নিঃশ্বাস অন্যের ঘাড়ে শিলিগুড়িতে!

মিলেছে ডেল্টা প্লাস, টিকা নিতে গিয়ে একের নিঃশ্বাস অন্যের ঘাড়ে শিলিগুড়িতে!

ভ্যাকসিন লাইনে চূড়ান্ত বিশৃঙখলা, ধাক্কাধাকি, হুড়োহুড়ি। করোনা প্রতিরোধে টিকা নিতে এসে সেই কোভিড আতঙ্ক স্থানীয় গ্রহীতাদের মধ্যে! চূড়ান্ত বিশৃঙখলা! একের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অন্যজন! লাইনে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, উত্তেজনা! কোথায় কোভিড বিধি? কোথায় পারস্পরিক দূরত্ব বিধি? অনেকেরই নাক ও মুখ ঢাকেনি মাস্কে! স্বাভাবিকভাবেই লাইনে দাঁড়িয়েও মিনতি বর্মন দোলা রায়েদের চোখে, মুখে কোভিড আতঙ্ক। মিনতি বর্মন তো বলেই ফেললেন, এখান থেকেই ছড়াতে পারে কোভিড। এই ছবি শিলিগুড়ির খড়িবাড়ির বাজারজোতের সুস্বাস্থ্য কেন্দ্রের! কেউ ভোর তিনটে, কেউ ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে! বসার সুযোগ পর্যন্ত পাননি। তবুও তারা নিশ্চিত নয় যে আজ টিকা মিলবে। খড়িবাড়ির একাধীক কেন্দ্রে ঘুরেও মেলেনি টিকা। গত শনিবার এই কেন্দ্রে লাইনে…
Read More
ভারতে আইইএলটিএস-এর দায়িত্ত্বে আইডিপি

ভারতে আইইএলটিএস-এর দায়িত্ত্বে আইডিপি

ব্রিটিশ কাউন্সিল ভারতে তাদের আইইএলটিএস বিজনেস বিক্রয় করবে আইডিপি’র কাছে। এরফলে ভারতে সকল আইইএলটিএস টেস্টের দায়িত্ত্ব বর্তাবে আইডিপি’র ওপর। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আইইএলটিএস-এর দুই অংশীদার আইডিপি ও ব্রিটিশ কাউন্সিল এক ঘোষণায় এখবর জানিয়েছে। আইডিপি’র সিইও অ্যান্ড্রু বার্কলা এবং ব্রিটিশ কাউন্সিলের ইন্টারিম সিইও কেট এওয়ার্ট-বিগস আইইএলটিএস হস্তান্তর বিষয়ক চুক্তিকে স্বাগত জানিয়েছেন। উভয় সংস্থার চুক্তির শর্তানুসারে আইডিপি ভারতে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস বিজনেসের ১০০ শতাংশ অধিগ্রহণ করবে ১৩০ মিলিয়ন পাউন্ডে, যা ডেট ফ্রী ও ক্যাশ ফ্রী ভিত্তিতে হবে। এছাড়া ভারতে আইইএলটিএস-এ কর্মরত ব্রিটিশ কাউন্সিলের কর্মীরা আইডিপি টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) হল স্টাডি ও মাইগ্রেশনের…
Read More
টোকিয়ো অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু

টোকিয়ো অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু

টোকিয়ো অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। আজ তিনি জাপানের আকানে ইয়ামাগুচিকে স্ট্রেট সেটে পরাস্ত করলেন। ম্যাচের ফলাফল ২১-১৩, ২২-২০। চলতি টোকিয়ো অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে জয়লাভ করেন পিভি সিন্ধু। ২১-১৩ ব্যবধানে এই গেম তিনি নিজের ঝুলিতে পুরে নিয়েছেন। প্রায় ২৩ মিনিট ধরে চলে প্রথম গেম। সিন্ধু ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। শুরু হয় দ্বিতীয় গেম। এবারও শুরু থেকে পিভি সিন্ধুর অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যায়। তবে ইয়ামাগুচি একেবারে হাল ছেড়ে দেননি। তিনিও দ্বিতীয় গেমে লড়াই করে ফিরে আসেন। একটা সময় এই গেমের ফলাফল দাঁড়ায় ১৮-১৬। কিন্তু, তারপরেও ইয়ামাগুচি ম্যাচে ফিরতে…
Read More
বন মহোৎসব সপ্তাহ উদযাপনে জেএসডব্লিউ সিমেন্ট

বন মহোৎসব সপ্তাহ উদযাপনে জেএসডব্লিউ সিমেন্ট

ভারতের শীর্ষ স্থানাধিকারী সিমেন্ট উৎপাদকের অনয়তম জেএসডব্লিউ সিমেন্ট কোম্পানি কার্বন তৈরী আটকাতে আর পরিবেশে ভারসাম্য আনার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। জেএসডব্লিউর গ্রিন সিমেন্টের (পিএসসি) নির্মাণ প্রক্রিয়া ক্ষতিকর গ্যাসের নির্গমণ ৬০ শতাংশের বেশি হ্রাস করে। ভারতে গ্রিন সিমেন্টের পথিকৃৎ জিএসডব্লিউ সিমেন্ট পরিবর্তনশীল সময় ও চাহিদা পূরণ করা কর্পোরেট দায়িত্ববোধের এক প্রকৃষ্ট উদাহরণ। পাশাপাশি গত দুই বছরে, জেএসডব্লিউ সিমেন্ট রোপণ করেছে ২৬০০০০ টিরও বেশি চারা। এরমধ্যে সম্প্রতি সমাপ্ত বন মহোৎসব সপ্তাহে ৭০০টি নতুন চারা রোপণ করেছে সংস্থাটি।
Read More
বিজেপি শাসিত রাজ্যে বেশি, বাংলার ভাগে কম টিকা’ সংসদে স্বীকার স্বাস্থ্য মন্ত্রকের!

বিজেপি শাসিত রাজ্যে বেশি, বাংলার ভাগে কম টিকা’ সংসদে স্বীকার স্বাস্থ্য মন্ত্রকের!

এখন দৈনিক সংক্রমণের হার কমেছে বাংলায়। আসতে আসতে বিধিনিষেধও শিথিল করে ছন্দে ফিরছে জনজীবন। লোকাল ট্রেন চালু না হলেও মেট্রো রেল চালু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় ভ্যাকসিন সরবরাহ সঠিকভাবে করছে না কেন্দ্র। ভ্যাকসিন পাচ্ছেন না জানিয়ে বারবার প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে ভ্যাকসিন নিয়ে দাবিও তুলে ধরেছেন তিনি। বলেছেন, 'অন্য রাজ্য তাঁদের চাহিদা মতো টিকা দেওয়া হোক, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু বাংলাকেও প্রয়োজন মতো টিকা দেওয়া হোক।' সত্যিই কি বাংলাকে প্রয়োজন অনুযায়ী টিকা দেওয়া হচ্ছে না? এই বিষয়েই সংসদে একটি প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। আর তার…
Read More
মহিলাদের পাশে মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রি

মহিলাদের পাশে মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রি

প্রায় দুই দশক ধরে মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রি ‘লো ইনকাম’ ও ‘আন্ডার-সার্ভড’ গ্রুপের মহিলাদের সাহায্য করে চলেছে যাতে তারা দায়মুক্ত সহজ ঋণের সুযোগ নিতে পারেন। ঋণগ্রহীতা মহিলাদের কঠিন সময়ে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনগুলি তাদের পাশে দাঁড়ায় এবং সার্বিক উন্নতিতে নানাভাবে সহায়তা প্রদান করে। গ্রামীণ এলাকায় মহিলাদের দক্ষতা উন্নয়ণ, শিশুদের শিক্ষার ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নে মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রি গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, মহিলাদের দক্ষতা উন্নয়ণ, শিশুদের শিক্ষার ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নে সহায়তা প্রদানের জন্য যেসব মাইক্রোফিনান্স সংস্থা কর্মরত রয়েছে সেগুলির মধ্যে আছে সাটিন ক্রেডিটকেয়ার নেটওয়ার্ক, নর্ডিক মাইক্রোফিনান্স ইনিশিয়েটিভ, জনা স্মল ফিনান্স ব্যাংক, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, ফিউশন মাইক্রোফিনান্স, আরোহণ ফিনান্সিয়াল…
Read More
প্রপটাইগারের ‘রিয়াল ইনসাইট’ রিপোর্ট

প্রপটাইগারের ‘রিয়াল ইনসাইট’ রিপোর্ট

‘রিয়াল ইনসাইট (রেসিডেন্সিয়াল) – এপ্রিল-জুন (কিউ২) ২০২১’ রিপোর্ট থেকে জানা গেছে, ২০২১-এর এপ্রিল-জুন সময়কালে ‘হোম সেলস’ ও ‘নিউ লঞ্চের’ ব্যাপারে কলকাতা পিছিয়ে পড়েছে। ভারতের মুখ্য আটটি রেসিডেন্সিয়াল মার্কেটের ত্রৈমাসিক বিশ্লেষণ প্রতিফলিত হয় অগ্রণী অনলাইন রিয়াল এস্টেট কোম্পানি প্রপটাইগারের এই রিপোর্টে।  কোয়ার্টার-অন-কোয়ার্টার ভিত্তিতে কলকাতায় আলোচ্য ত্রৈমাসিকে ১০১৭টি নতুন ইউনিটের সূচনা হলেও নতুন আবাসনের সরবরাহ ৪৯ শতাংশ কমে গেছে, কিন্তু বিগত বছরের একই সময়কালের তুলনায় সরবরাহ বেড়েছে। তথ্য অনুসারে, কলকাতায় কিউ২সিওয়াই২০২০ সময়কালে মাত্র ১৮৩টি ইউনিট লঞ্চ্‌ হয়েছিল। ৭০ শতাংশ নতুন সরবরাহের ক্ষেত্রে বারাসত ও সোনারপুরে সবথেকে বেশি নতুন লঞ্চ্‌ হয়েছে এই ত্রৈমাসিকে। এই সময়ে কলকাতায় ১২৫৩টি আবাসন বিক্রয় হয়েছে যা বার্ষিক হিসেবে…
Read More
জিএসকে আইওডেক্স রেপিড অ্যাকশন স্প্রে

জিএসকে আইওডেক্স রেপিড অ্যাকশন স্প্রে

জিএসকে কনজিউমার হেলথকেয়ার আইওডেক্স এর রেপিড অ্যাকশন স্প্রে চালু করার ঘোষণা করেছে, যা শরীরের ব্যথা উপশমের এক অসামান্য সমাধান। আইওডেক্স ১০০ বছরেরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ উপভোক্তাদের আস্থা অর্জন করেছে। আইওডেক্সের ব্যথা উপশমের নানারকম পণ্য রয়েছে -আইওডেক্স বাম, আইওডেক্স আল্ট্রা জেল এবং আইওডেক্স রেপিড অ্যাকশন স্প্রে। আইওডেক্স এর এই নতুন প্রোডাক্টটিতে পাঁচটি সক্রিয় উপাদান রয়েছে যা ত্বকের গভীরে প্রবেশ করে, অভ্যন্তরীণ প্রদাহ হ্রাস করে এবং ব্যথার স্থানে গিয়ে সঠিক কাজ করে। প্রোডাক্টটিতে ৫টি সক্রিয় উপাদানের একটি পাওয়ার প্যাকড ফর্মুলা রয়েছে, যেমন ইন্ডিয়ান উইন্টারগ্রিন অয়েল, মেন্থল, ইউক্যালিপটাস তেল, টার্পেনটাইন তেল, লবঙ্গ তেল। এই মিশ্রণ ঘাড়, কাঁধের ব্যথা, পিঠে ব্যথা, গাঁটে…
Read More
অ্যামাজন স্পটলাইট নর্থ ইস্ট স্টোরফ্রন্ট চালু করেছে

অ্যামাজন স্পটলাইট নর্থ ইস্ট স্টোরফ্রন্ট চালু করেছে

অ্যামাজন ইন্ডিয়া তাদের মার্কেটপ্লেসে স্পটলাইট নর্থ ইস্ট স্টোরফ্রন্ট চালু করার কথা ঘোষণা করেছে। এই স্টোরফ্রন্টটি এই অঞ্চল থেকে বিভিন্ন অনন্য স্থানীয় পণ্য এবং নানা উৎকৃষ্ট হস্তশিল্পীদের একত্রিত করবে এবং সারা ভারতের লক্ষ লক্ষ অ্যামাজন গ্রাহকদের কাছে সেগুলি তুলে ধরবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং একটি ভার্চুয়াল অনুষ্ঠানে স্টোরফ্রন্টের উদ্বোধন করেন। উত্তর-পূর্ব ভারত অঞ্চলটি অনন্য জিআই পণ্যের জন্য পরিচিত। অ্যামাজন সারা বছর ধরে মূল বিক্রয় ইভেন্টগুলিতে এই অঞ্চলের কারিগর এবং তাঁতিদের অংশগ্রহণ সক্ষম করবে এবং সারা দেশের গ্রাহকদের কাছ থেকে তাদের পণ্যের চাহিদা তৈরি করতে সহায়তা করবে। স্পটলাইট নর্থ ইস্ট প্রোগ্রামটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করবে।…
Read More
কেএফসি ইন্ডিয়ার ‘কেএফসি কেয়ার’

কেএফসি ইন্ডিয়ার ‘কেএফসি কেয়ার’

বর্তমান কোভিড ঢেউ রুখতে কেএফসি ইন্ডিয়া তাদের টিম মেম্বার ও সমাজের সাহায্যার্থে এগিয়ে এসেছে। ‘কেএফসি কেয়ার’ ক্যাম্পেনের মাধ্যমে কেএফসি নানারকম উদ্যোগ গ্রহণ করেছে। ‘ইয়াম! ফাউন্ডেশন’-এর সহযোগিতায় কেএফসি কেয়ার বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল সাপ্লাই ও অত্যাবশ্যক সামগ্রী প্রদান করবে। অভাবী পরিবারগুলির জন্য ‘ফুড রিলিফ কিট’ ও ‘হোম কেয়ার কোভিড কিট’ দেওয়া হবে। দেশের ৪৮০টিরও বেশি কেএফসি রেস্টুর‍্যান্টে কর্মরত নিজেদের টিম মেম্বারদের সুরক্ষা ও সুস্থতার জন্য কেএফসি ভ্যাক্সিনেশন অভিযান চালাবে। রেসপন্সনেট ও স্মাইল ফাউন্ডেশনের সহযোগিতায় ‘কেএফসি কেয়ার’ দেশের ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার’ ও ‘ডেইলি ওয়েজ ওয়ার্কার’দের পরিবারগুলিকে সহায়তা জোগাবে এবং রোগাক্রান্তদের জন্য তাদের ‘হোম কেয়ার কোভিড কিট’ দেবে। এছাড়া কোভিড চিকিৎসার জন্য ৫০টি পাবলিক ও…
Read More