editor

10323 Posts
দিনহাটার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ নাকি ‘কুখ্যাত দুষ্কৃতী’!

দিনহাটার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ নাকি ‘কুখ্যাত দুষ্কৃতী’!

দিনহাটার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ নাকি 'কুখ্যাত দুষ্কৃতী'। জাতীয় মানবাধিকার কমিশন তাদের দেওয়া রিপোর্টে এই ভাবেই উল্লেখ করেছে দিনহাটার প্রাক্তন বিধায়কের নাম। আর মানবাধিকার কমিশনের এই রিপোর্ট কে ঘিরে তোলপাড় কুচবিহার। এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন উদয়ন বাবু। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর আমি আক্রান্ত হই। যাদের হাতে আক্রান্ত হই সেই দুষ্কৃতীদের বাড়ি মানবাধিকার কমিশন ঘুরে গেছেন, অথচ সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে আমার বাড়ি সেখানে আসতে পারেনি সেই কমিশনের সদস্যরা। দিনহাটার মানুষ জানে আমি কেমন আমি, এই কমিশন কি রিপোর্ট দিল তাতে কিছু যায় আসে না।
Read More
দৈনিক সংক্রমণের নিরিখে চোখ রাঙাচ্ছে করোনা

দৈনিক সংক্রমণের নিরিখে চোখ রাঙাচ্ছে করোনা

আবারও অস্বস্তি বাড়িয়ে বাড়লো করোনায় সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ পরিস্থিতি। কিন্তু কেরল এবং মহারাষ্ট্রে তা অন্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই বেশি। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন। তবে দেশের দৈনিক মৃত্যু গত কয়েকদিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৮১ জন কোভিড-১৯ রোগীর। এ নিয়ে মোট ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। তবে সক্রিয় রোগীর কম হওয়ার যে প্রবণতা অব্যাহত ছিল, তা বদলেছে গত ২৪ ঘণ্টায়। প্রায়…
Read More
পথ দুর্ঘটনায় আক্রান্ত হলো অনুব্রত মণ্ডলের কনভয়

পথ দুর্ঘটনায় আক্রান্ত হলো অনুব্রত মণ্ডলের কনভয়

চলতি বছরে এই নিয়ে দুবার পথ দুর্ঘটনায় আক্রান্ত হলো অনুব্রত মণ্ডলের কনভয়। বিগত কয়েক মাস আগেই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলো তাঁর কনভয়। গত রাতে হঠাৎ করে অনুব্রত মণ্ডলের কনভয়ে থাকা একটি গাড়ি বোলপুর সোনাঝুড়ি জঙ্গলের কাছে সরাসরি গিয়ে একটি বিদ্যুতের খুঁটির মধ্যে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না অনুব্রত। তবে ঘটনায় জখম হয়েছেন পাঁচজন মহিলা নিরাপত্তারক্ষী। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভরতি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। সদ্যই মঙ্গলকোটের এক তৃণমূল নেতা খুন হয়েছেন। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে নিহত দলীয় কর্মীর বাড়িতে বুধবার বিকেলে সমবেদনা জানাতে যান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত। সন্ধ্যার মধ্যে তিনি বাড়ি ফিরে যান। তাঁকে বোলপুরের…
Read More
নিরপেক্ষ বিচার চান বিরোধী দল নেতা

নিরপেক্ষ বিচার চান বিরোধী দল নেতা

কোনো রকম নিরপেক্ষতা ছাড়া সঠিক বিচার চান তিনি। তাই নিরপেক্ষ বিচারের আশায় মামলা স্থানান্তরের দিকে পদক্ষেপ নিলেন তিনি। নন্দীগ্রাম মামলায় নিরপেক্ষ বিচার চেয়ে এবার সুপ্রিম কোর্টে রাজ্যের বিরোধী দল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা বাংলা থেকে অন্য কোনও রাজ্যে স্থানান্তরিত করার জন্য আবেদন জানান শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, কলকাতা হাইকোর্টে এই মামলার নিরপেক্ষ বিচার পাওয়া যাবে না। তাই দেশের অন্য যে কোনও হাইকোর্টে এই মামলা সরানোর দাবিতে শীর্ষ আদালতে গিয়েছেন শুভেন্দু। বিচারপতি কৌশিক চন্দ যখন এই মামলা থেকে সরে আসেন, সেই সময় তিনি বলেছিলেন যে বিচারব্যবস্থার ওপর চাপ তৈরি ও কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই মুখ্যমন্ত্রীকে ৫…
Read More
মাতৃত্বের স্বাদ অনুভব করলেন অভিনেত্রী

মাতৃত্বের স্বাদ অনুভব করলেন অভিনেত্রী

খুশির খবর বলিউডে। কঠিন সময় পার করে মা হলেন অভিনেত্রী। আগেই জানিয়েছিলেন তার সন্তান আসার কথা। এবার জানালেন তার ঘর আলো করে পুত্র সন্তান জন্মানোর কথা। পুত্র সন্তান অভ্যানের আগমনের কথা নিজেই জানালেন অভিনেত্রী দিয়া মির্জা এবং বৈভব রেখী। ইনস্টাগ্রামে জানান, তাদের পুত্র সন্তান অভ্যান নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে অর্থাৎ প্রিম্যাচিউর বেবি। দিয়া জানান, তাঁর গর্ভাবস্থার সময়ে হঠাৎ অ্যাপেন্ডেকটমি এবং পরবর্তীতে ব্যাকটেরিয়া সংক্রমণে সেপসিস হতে পারে, যা প্রাণঘাতী হতে পারে সেই কারণেই ডাক্তাররা সময় মতো এবং প্রয়োজনে সিজার অপারেশনের মাধ্যমে তাঁর সন্তান এবং তাঁর প্রাণ বাঁচিয়েছেন। স্পেশাল কেয়ারে ছিল অভ্যান। দিয়া এবং বৈভব যথেষ্ট আপ্লুত তাদের আদরের অভ্যানকে পেয়ে।…
Read More
নিয়ম আরও কিছুটা শিথিল হলেও চলতি মাসের শেষ অবধি চলবে বিধিনিষেধ

নিয়ম আরও কিছুটা শিথিল হলেও চলতি মাসের শেষ অবধি চলবে বিধিনিষেধ

কিছুটা স্বস্তির পর আবার বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এই সংক্রমণের সব চেয়ে বড় হাতিয়ার হলো বিধিনিষেধ। এবার এই বাড়তে থাকা পরিস্থিতিতে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ। তবে এবার আরও কিছুটা শিথিল হলো বিধিনিষেধের নিয়ম কানুন। লোকাল ট্রেন বন্ধ রেখে নিত্য যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা খুলে দেওয়া হল। আগামি ১৬ জুলাই থেকে চলবে মেট্রো। সপ্তাহে ৫ দিন, ৫০ শতাংশ যাত্রী সাধারণ যাত্রীর জন্য চলবে মেট্রো। শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রোতে যাত্রীদের মাস্ক পরা, মেট্রোতে নিয়মিত স্যানিটাইজেশন ও কোভিড সংক্রান্ত বিধি পালনের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব থাকছে স্থানীয় প্রশাসন ও মেট্রো রেল কর্তৃপক্ষের। সকাল ৬-১০ শর্তসাপেক্ষে খোলা…
Read More
তবে কি দ্বিতীয় বৈঠকে মিটতে চলেছে গালওয়ান সংঘর্ষের তিক্ততা

তবে কি দ্বিতীয় বৈঠকে মিটতে চলেছে গালওয়ান সংঘর্ষের তিক্ততা

লাদাখে ভারত-চিন সীমান্তে গালওয়ান সংঘর্ষের পর কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি সময় ধরে। কিছুতেই কমছে না দুই দেশের মধ্যের তিক্ততা। বেশ কয়েকবার বৈঠক হওয়া সত্ত্বেও মিলছে না কোনো সুরাহা। সীমান্তে উত্তেজনা প্রশমিত হলেও সমস্ত সমস্যার সমাধান হয়নি এখনও। এহেন পরিস্থিতিতে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিতীয়বার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাজিকিস্তানে ‘সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন’-এর সদস্য দেশগুলির বৈঠকের ফাঁকে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শংকর। দুই দুঁদে কুটনীতিবিদের আলোচনার কেন্দ্রবিন্দু যে লাদাখ, তা একপ্রকার স্পষ্ট। এর আগে গত সেপ্টেম্বর মাসে মস্কোয় বৈঠক করেছিলেন তাঁরা। তাদের কূটনৈতিক বৈঠকে মিলেছিল কিছুটা সমাধান। তাঁদের দুজনের বৈঠকের পরেই প্রকৃত নিয়ন্ত্রন…
Read More
অপমানিত হওয়ায় রোহান জমা দিলেন ইস্তফাপত্র

অপমানিত হওয়ায় রোহান জমা দিলেন ইস্তফাপত্র

এবার ইস্তফা পত্র দিলেন তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন প্রয়াত নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বিরুদ্ধে ক্ষোভ উগরে ইস্তফাপত্র পেশ করেন রোহন। একাধিক অভিযোগ তুলে কড়া ভাষায় তিন পাতার ইস্তফাপত্রে সমস্তটাই তুলে ধরেন তিনি। দীর্ঘদিন ধরে প্রয়াত প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্রর সঙ্গে মতবিরোধ ছিল অধীরের। তাঁর মৃত্যুর পর সোমেনের পরিবারের সঙ্গেও দূরত্ব বজায় থাকে বহরমপুরের সাংসদের। এবারের বিধানসভা নির্বাচনের সময় যা চরম আকার নেয়। বিধানসভায় ব্যর্থতার দায় অধীরের উপর চাপিয়ে এবার প্রদেশ কমিটির সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন রোহন। কংগ্রেসের সাধারণ সম্পাদক থেকে ইস্তফা দিলেও, দল ছাড়ছেন না বলেই জানালেন রোহন মিত্র।…
Read More
আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ সতর্ক করা হলো কেন্দ্রের তরফে

আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ সতর্ক করা হলো কেন্দ্রের তরফে

সবে মাত্র কিছুদিন যাবৎ করোনার দ্বিতীয় ঢেউ থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। এরইমাঝে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। আগামী কয়েক মাসের মধ্যে দেশে ধেয়ে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ, আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই বেপরোয়া পর্যটকদের ভিড় উপচে পড়ছে হিল স্টেশনগুলিতে। পাহাড়ি এলাকায় সেই ভিড়ের ছবি-ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রক। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সতর্ক করে জানিয়েছে, বিশ্বে অতিমারীর ইতিহাস ও তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট করোনার তৃতীয় তরঙ্গ অবশ্যম্ভাবী। মঙ্গলবার তৃতীয় ঢেউ রোখার আগাম প্রস্তুতিতে উত্তর-পূর্ব ভারতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন নরেন্দ্র মোদী। টিকাকরণ, জমায়েতে করোনাবিধি বাধ্যতামূলক করার মতো…
Read More
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে পথে বাম ছাত্র সংগঠন।।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে পথে বাম ছাত্র সংগঠন।।

শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের প্রতিষেধক ব্যবস্থা করে কোভিড স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি তুলল বাম ছাত্র সংগঠনগুলি। এই দাবি গুলিকে সামনে রেখে আগামী ১৬ ও ১৭ জুলাই রাজ্য জুড়ে প্রচারের কর্মসূচি নিয়েছে এসএফআই। করোনার প্রকোপে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ রয়েছে। রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও হয়নি। এই অবস্থায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার দাবি জানাচ্ছে বাম ছাত্র সংগঠন। পাশাপাশি বিশ্বভারতীর তিন পড়ুয়াকে সাসপেন্ড করার প্রতিবাদও জানাবে তারা।
Read More
এই প্রথমবার দিল্লির বুকে হতে চলেছে শহিদ দিবস

এই প্রথমবার দিল্লির বুকে হতে চলেছে শহিদ দিবস

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকেই তার নজর দিল্লির দিকে৷ রাজ্য থেকে এবার দিল্লি যাওয়ার স্বপ্ন৷ তাই এবার সব রকমভাবে চেষ্টা করছে রাজ্যের শাসকদল৷ তাই এবার লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার দিল্লিতেও পালিত হবে ২১ জুলাই৷ রাজধানী দিল্লিতেও এবার পালিত হতে চলেছেন তৃণমূলের ‘শহিদ দিবস’। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা চলছে। জায়ান্ট স্ক্রিনে চলবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ৷ এই প্রথম রাজধানীর বুকে দাঁড়িয়ে ২১ জুলাই পালন করতে চলেছে পশ্চিমবাংলার শাসক দল৷  জানা গিয়েছে, লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা দিল্লিতে তৃণমূল কংগ্রেসে যে কার্যালয় রয়েছে তাঁর বাইরে ২১ জুলাই পালন করবেন৷ ওই দিন কলকাতা…
Read More
এবার রাজনীতির দুনিয়ায় পা রাখতে চলেছেন এই বিশ্ব বিখ্যাত অভিনেতা

এবার রাজনীতির দুনিয়ায় পা রাখতে চলেছেন এই বিশ্ব বিখ্যাত অভিনেতা

তাকে চেনে গোটা বিশ্বের মানুষ। তিনি বিশ্ব বিখ্যাত অভিনেতা। এবার চিনা রাজনীতিতে বড় চমক দিলেন তিনি। রাজনৈতিক জগতে পা রাখতে চলেছেন হলিউড অভিনেতা জ্যাকি চ্যান। কমিউনিস্ট পার্টিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা তথা প্রখ্যাত মার্শাল আর্টিস্ট জ্যাকি চ্যান। হংকং ভিত্তিক হলিউড অ্যাকশন মুভি তারকা জ্যাকি চ্যান, যিনি এর আগে প্রাক্তন ব্রিটিশ উপনিবেশে গণতন্ত্রপন্থী বিক্ষোভের বিরুদ্ধে চিনের কঠোর পদক্ষেপকে সমর্থন করার জন্য সমালোচিত হয়েছিলেন। তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অফ চিনে (সিপিসি) যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। প্রসঙ্গত, বিগত ২০১৩ সাল থেকে জ্যাকি চ্যান নিজেকে কমিউনিস্টপন্থী বলে ঘোষণা করেছেন। কমিউনিস্ট পার্টির মনোনীত উপদেষ্টা সংস্থা, চিনা পিপলস পলিটিকাল কনসালটিভ কনফারেন্স-র সদস্য হলেও সক্রিয় রাজনীতিতে…
Read More
চলতি বছরেও করোনা আবহেই হতে চলেছে দুর্গাপূজা

চলতি বছরেও করোনা আবহেই হতে চলেছে দুর্গাপূজা

কোভিডের চোখরাঙানির মাঝেই আসতে চলেছে বাঙ্গালীর গর্ব দুর্গাপূজা। গত বছর করোনার আবহের মাঝেই কেটেছে দুর্গাপূজা, এবারও ব্যতিক্রম হলো না তার। ঢাকে কাঠি পড়তে আর মাত্র মাস তিনেকের ব্যবধান। এবারও করোনা আবহেই দুর্গাপুজো হচ্ছে কলকাতাতে। করোনা বিধি মেনে পুজো করতে গাইডলাইন প্রকাশ করল ফোরাম। হাইকোর্টের নির্দেশে গত বছর পুজো মণ্ডপের বাইরে থেকেই ঠাকুর দেখতে হয়েছিল বাঙালিকে। তাই এ বারে অন্য পথে হাঁটার পরিকল্পনা পুজো আয়োজকদের। এই পরিস্থিতিতে ১৪ দফার গাইডলাইনস প্রকাশ করল ফোরম অফ দুর্গোৎসব। ঠাকুরের ভোগ থেকে মণ্ডপসজ্জা— সব কিছুতেই করোনাকে মাথায় রেখে বদল আনার প্রস্তাব ফোরামের। কলকাতার ছোট-বড় কমিটি-সহ সাড়ে চারশ পুজো কমিটি এই ফোরামের অন্তর্ভুক্ত। এ বছর এমন মণ্ডপসজ্জা বা থিম করার পরামর্শ…
Read More
এবার পুনাওয়ালার হাত ধরে আরো এক ভ্যাকসিন পেতে চলছে দেশ

এবার পুনাওয়ালার হাত ধরে আরো এক ভ্যাকসিন পেতে চলছে দেশ

দেশের করোনা পরিস্থিতিকে রোধ করার একমাত্র উপায় টিকাকরণ এবং বিধিনিষেধ। আর তাই সংক্রমণ রোধে প্রধান হাতিয়ার ভ্য়াকসিনেই জোর দিতে চাইছে কেন্দ্র। টিকাকরণের নিরিখে সব রকম ভাবে পদক্ষেপ নিচ্ছে টিকা প্রস্তুত কারক সংস্থাগুলো। এবার করোনা মোকাবিলায় গুরুদায়িত্ব নিতে চলেছে সেরাম ইনস্টিটিউট। বড় ঘোষণা করলেন আদর পুনাওয়ালা। এবার আদর পুনাওয়ালার সংস্থায় তৈরি হবে রাশিয়ান কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি। বছরে মোট ৩০ কোটি ডোজ তৈরি করা হবে এখানে। আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে স্পুটনিক ভি উৎপাদনের কার্যকলাপ। সেরাম সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রধান উদ্দেশ্য হল, দ্রুত আরও বেশি পরিমাণে ভ্যাকসিন উৎপাদন করা এবং ভারত ও গোটা বিশ্বের বহু মানুষের প্রাণ…
Read More