09
Jul
অবশেষে বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার। জট কাটল কলকাতা হাইকোর্টের নির্দেশে। অনেক অভিযোগ অনেক দ্বন্ধের পরে অবশেষে রয়ে গেলো রাজ্য সরকারের তরফে। এবার শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট। অবশেষে রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় এবার ইন্টারভিউ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যোগ্য আবেদনকারীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারবে রাজ্য সরকার। আগামী ১২ সপ্তাহের মধ্যে কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকদের তা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের ক্ষেত্রে এসএসসির ভূমিকা সন্তুষ্ট আদালত। হাইকোর্টের নির্দেশে ধাক্কা খেলেন মামলাকারী চাকরিপ্রার্থীরা। অসঙ্গতি নিয়ে ভূরি ভূরি অভিযোগ পেয়ে, গত ২ জুলাই আদালত জানিয়েছিল, ৭ দিনের মধ্যে রাজ্য স্কুল সার্ভিস কমিশন-কে নতুন করে ইন্টারভিউয়ের তালিকা…
