editor

10323 Posts
সংক্রমণের সংখ্যায় আবারো বাড়লো চিন্তা

সংক্রমণের সংখ্যায় আবারো বাড়লো চিন্তা

ফের ঊর্ধ্বমুখী বাংলার করোনা সংক্রমণ। ক্ষণিক স্বস্তির পর আবার কিছুটা অস্বস্তি বাড়াল। রাজ্যে সামান্য বাড়ল সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন। গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। সংক্রমণের নিরিখে আজ আবার উত্তর ২৪ পরগনা শীর্ষে! গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯৩ জন। এরপরেই রয়েছে দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্ত ৮৮ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, একদিনে শহরে আক্রান্ত ৮৭ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯ হাজার ২১৮ জন। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১৪৯০ জন। এ নিয়ে…
Read More
বাবাকে হারালেন টনি স্টার্ক

বাবাকে হারালেন টনি স্টার্ক

শোকের ছায়া হলিউডে। পিতৃবিয়োগ হলেন অভিনেতা। দীর্ঘ দিন রোগে ভুগে অবশেষে হার মেনে নিলেন জীবনের কাছে। থমকে গেলো প্রখ্যাত হলিউড পরিচালক রবার্ট ডাউনি সিনিয়রের জীবন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। জানা গেছে, দীর্ঘ বছর ধরেই পার্কিনসন রোগে ভুগছিলেন তিনি। তবে এই পরিচালকের আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি বিশ্ববিখ্যাত হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র-এর বাবা। বাবার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে 'টনি স্টার্ক' লেখেন,'ঘুমের মধ্যেই শান্তিতে চলে গেলেন বাবা। তিনি ছিলেন প্রকৃত চিত্র পরিচালক। সারাজীবন চূড়ান্ত আশাবাদী থেকেছেন মানুষটি।' প্রসঙ্গত, রবার্ট ডাউনি সিনিয়র-এর প্রকৃত নাম রবার্ট এলিয়াস জুনিয়র। পরবর্তীতে তাঁর সৎ বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে নিজের নাম পরিবর্তন করেন তিনি। পরিচালনা…
Read More
রাজনীতিকে বিদায় জানালেন অভিনেত্রী

রাজনীতিকে বিদায় জানালেন অভিনেত্রী

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন তিনি। রাজনীতির ময়দানে নবাগত হয়েও গেরুয়া শিবিরের তরফে ভোটে প্রতিদ্বন্দিতা করার টিকিট পেয়েছিলেন তনুশ্রী চক্রবর্তী। হাওড়ার শ্যামপুরের প্রার্থীও হয়েছিলেন। তবে জিততে পারেননি তিনি। শ্যামপুরের মতো শক্তঘাঁটিতে পদ্ম ফোটানোর ভার বর্তেছিল অভিনেত্রীর উপর। কিন্তু প্রচারের ময়দানে ঝড় তুলেও নির্বাচনী মার্কসিটে প্রভাব ফেলতে পারেননি। তাই এবার বৃহস্পতিবার আচমকাই রাজনীতি ত্যাগের কথা জানালেন টলিপাড়ার অভিনেত্রী। ৮ মার্চ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন তনুশ্রী চক্রবর্তী। তার বিপরীতে ছিলেন তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল। প্রচারে কোনও খামতি রাখেননি তনুশ্রী। কিন্তু রাজনীতির ময়দানে পোড় খাওয়া নেতা কালীপদ…
Read More
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সংগীতশিল্পী

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সংগীতশিল্পী

অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। শারীরিক পরিস্থিতিও আগের তুলনায় অনেকটাই উন্নত। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন কবীর সুমন। গত সপ্তাহে জ্বর এবং গলায় ব্যথার উপসর্গ থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায় নিজেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা ঘোষণা করেছেন শিল্পী। ফেসবুকে সংগীত শিল্পী জানিয়েছেন, ‘সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাঁদের চিকিৎসকবৃন্দ, সেবকসেবিকাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। সকলের প্রার্থনা শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক।’ বর্তমান রাজ্য সরকারের আমলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এবং পরিকাঠামো অনেক উন্নত হয়েছে বলেও অভিমত তাঁর। পাশাপাশি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও…
Read More
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন আজ

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন আজ

তিনি নেই৷ অথচ আজও ভীষণভাবেই রয়েছেন৷ রাজ্যের ইতিহাসে তার মতো আর কেউ নেই৷ তার মতো এতো বছর টানা কেউ মুখ্যমন্ত্রী হননি৷ একটানা ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কথা হচ্ছে সিপিএমের প্রবাদ প্রতিম নেতা ও রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর। আজ জ্যোতি বসুর ১০৮ তম জন্মদিন৷ বিধানসভার প্রতিটি ইঞ্চিতে আজও তাঁর ছোঁয়া টের পাওয়া যায়৷ অথচ নিয়তির পরিহাস এমনই তাঁর মৃত্যুর এক যুগেরও কম সময়ে বামশূন্য হয়েছে বিধানসভা। বাংলার পরিষদীয় রাজনীতির ইতিহাসে এই প্রথমবার। বিধানসভায় বাম-কংগ্রেস বিধায়ক নেই। ফলে বিধানসভার অলিন্দে সেই অর্থে কোনও কমরেডের দেখা মিলল না এদিন৷ প্রসঙ্গত, একুশের ভোটযুদ্ধে একটি আসনও পায়নি বামেরা। এই পরিস্থিতিতে অনাড়ম্বরভাবে পালিত…
Read More
ভাড়া না বাড়লেও ধীরে ধীরে বাড়ছে বাসের সংখ্যা

ভাড়া না বাড়লেও ধীরে ধীরে বাড়ছে বাসের সংখ্যা

দীর্ঘদিন ধরে বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকরা। তাদের দাবি নূন্যতম হলেও বাসের ভাড়া বাড়ানো হোক। এদিকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভাড়া বাড়াতে চায়না রাজ্য সরকার। এই নিয়েই চলছে দ্বন্দ্ব। তবে এবার বাসভাড়া অপরিবর্তিত থাকলেও ধীরে ধীরে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করতে শুরু করল মালিক সংগঠনগুলি। কলকাতা ও লাগোয়া অধিকাংশ মালিক সংগঠনই রাস্তায় আরও বাস নামানো হবে বলে জানিয়েছে। সোমবার পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বাসমালিকদের বৈঠক ব্যর্থ হয়। বাসমালিকরা ন্যূনতম ভাড়া ১০ টাকা করার দাবি জানালেও তাতে কান দেননি পরিবহণমন্ত্রী। উলটে সরকারের তরফে জানানো হয়েছে অক্টোবর পর্যন্ত ভাড়াবৃদ্ধির সম্ভাবনা নেই। এর পরই বাস রাস্তায় নামানো নিয়ে ধন্দে পড়েন…
Read More
জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাঙালির সর্বসেরা দাদার বাড়িতে রাজ্যের দিদি

জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাঙালির সর্বসেরা দাদার বাড়িতে রাজ্যের দিদি

হাফ সেঞ্চুরির দোড়গোড়ায় দাদা৷ আজ সৌরভের ৪৯ তম জন্মদিন৷ পঞ্চাশের দোর গোড়ায় পা দিলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন মহারাজ। গোটা দেশ থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন মহারাজ। তাঁকে শুভেচ্ছা জানাতে মহারাজের বাড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত মহারাজের জন্মদিনে ফোনে কিংবা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এদিন তিনি স্বয়ং পৌঁছে গেলেন সৌরভের বাড়িতে। বৃহস্পতিবার বিকেলে সৌরভের বেহালার বাড়িতে আসেন ‘দিদি’। মুখ্যমন্ত্রী উপহারও তুলে দেন মহারাজের হাতে। পালটা মুখ্যমন্ত্রীকে সিল্কের শাড়ি এবং মিষ্টি উপহার দেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।  মহারাজের জন্মদিন বলে কথা, দিনটা বাংলা এবং…
Read More
করোনার তৃতীয় ঢেউকে রুখতে সব রকম ভাবে তৈরী হচ্ছে রাজ্যের হাসপাতালগুলো

করোনার তৃতীয় ঢেউকে রুখতে সব রকম ভাবে তৈরী হচ্ছে রাজ্যের হাসপাতালগুলো

সবে মাত্র করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছে দেশ। এরইমাঝে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। আর এই তৃতীয় ঢেউয়ে সব চেয়ে বেশি আক্রান্ত সবে শিশুরা, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার সেই মতো প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। সরকারি হাসপাতালে পরিকাঠামো বাড়ানোর প্রস্তুতি তুঙ্গে। করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে সতর্ক বেসরকারি হাসপাতালগুলিও। হাসপাতালের পরিকাঠামো বাড়ানো এবং কর্মচারীদের প্রশিক্ষণ এর উপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা বাড়লে বেড সংখ্যা বাড়ানোর ব্যবস্থা রাখছে সব হাসপাতালই। অন্যদিকে শিশুদের চিকিৎসা পদ্ধতি বা পরিষেবার ক্ষেত্রে অনেক বেশি সংবেদনশীল ও সজাগ থাকার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় অগস্ট মাসের মধ্যে করোনা মোকাবিলার যাবতীয় প্রস্তুতি সেরে…
Read More
সৌরভ-মধুমিতার সম্পর্কের রসায়ন নিয়ে মুখ খুললেন নায়িকার স্বামী সৌরভ চক্রবর্তী

সৌরভ-মধুমিতার সম্পর্কের রসায়ন নিয়ে মুখ খুললেন নায়িকার স্বামী সৌরভ চক্রবর্তী

এক সময় টেলিপাড়ার অন্যতম 'হ্যাপিনিং কপল' ছিলেন সৌরভ চক্রবর্তী-মধুমিতা সরকার। কিন্তু, বর্তমানে সম্পর্ক শুধু খাতা-কলমে। হয়নি শুধু আইনি বিচ্ছেদ। ২০১৯ সালের শেষের দিকেই তারা আলাদা হয়ে গিয়েছিলেন। সম্প্রতি অভিনেত্রীর স্বামী মুখ খুললেন, মধুমিতা-সৌরভ দাসের ঘনিষ্ঠতার সম্পর্কের ব্যাপারে। অন্যদিকে টলিউডের সবচেয়ে বেশি বিতর্কে জড়ানো তারকাদের মধ্যে খ্যাত ছিলেন 'মন্টু পাইলট' অভিনীত সৌরভ দাস। মৈনাক ভৌমিকের পরিচালনায় তৈরি ' চিনি ' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন মধুমিতা-সৌরভ এরপরই নাকি ঘনিষ্ঠ সম্পর্ক বেড়ে যায়। যদিও অভিনতাকে প্রশ্ন করা হলে তিনি সমস্ত দাবি উড়িয়ে নিজেকে 'কন্ট্রোভার্সি কিং' বলে মনে করেন। এবং জানান কয়েক বছর ধরে অভিনেত্রী অনিন্দিতা বসু সাথে তার সম্পর্ক রয়েছে একসাথে ' লিভ…
Read More
ভয়াবহ বিস্ফোরণের দুর্ঘটনা

ভয়াবহ বিস্ফোরণের দুর্ঘটনা

আবার ফিরে এলো সেই ভয়াবহতা। গত বছরের পুরোনো স্মৃতি উস্কে আবারও ঘটলো দুর্ঘটনা। তবে রক্ষে যে গত বছরের মতো হতাহত হয়নি এই দুর্ঘটনায়। গত বছরের বেইরুটের দুর্ঘটনার পর আচমকা ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই। ফিরল বেইরুটের পুরোনো স্মৃতি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর জেরে কেঁপে ওঠে সংযুক্ত আরব আমিরশাহীর ওই শহর। দুবাইয়ের বন্দরে নোঙর থাকা এক মালবাহী জাহাজে আগুন লেগেই এই বিপত্তি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহতের খবর মেলেনি। দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় শহরজুড়ে। এমনকি মহাকাশ থেকেও এই বিস্ফোরণ দেখা…
Read More
শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে গেলে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।।

শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে গেলে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।।

করোনার জেরে একেবারে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ের পর্যটন। ফলে পর্যটনের সাথে যুক্ত থাকা ট্যুর অপারেটর থেকে শুরু করে গাড়িচালক সকলের মাথায় হাত পড়েছে । এর মধ্যেই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার গাড়িগুলির ভাড়া দ্বিগুণ হয়েছে। শিলিগুড়ি থেকে অনেকেই শেয়ার গাড়িতে পাহাড়ে যান। তা সে ঘুরতে কিংবা কাজেকর্মে যাই হোক না কেন। এবার সেই গাড়িতে অনেকটাই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। কিন্তু কেন এই অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে? কোভিড প্রটোকল অনুসারে ৫০ শতাংশ যাত্রী নিয়ে গাড়ি গুলি যাতায়াত করছে। পাহাড়গামী গাড়িচালক ও গাড়ির মালিকদের একাংশের দাবি, ধরা যাক যেখানে আগে ৮জন থেকে ১০জন যাত্রী ধরত একটি গাড়িতে সেখানে বর্তমানে ৪-৫জন যাত্রী…
Read More
না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন মন্ত্রী

না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন মন্ত্রী

শোকের ছায়া নেমে এলো রাজনীতিতে। একজন বিশিষ্ট কাছের মানুষকে হারালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। প্রাক্তন আইপিএস তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং। বৃহস্পতিবার সকালে কলকাতায় মৃত্যু হয় তাঁর। নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। এর পাশাপাশি ডায়ালিসিস চলছিল। পরশু দিন শ্বাস কষ্ট একটু বেশি হয় সেই কারণে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ জীবন যুদ্ধের সেই লড়াই শেষ হল। সিঙুর – নন্দীগ্রাম আন্দোলনের সময় তৃণমূলে যোগ দেন রচপাল সিং। ২০১১ সালে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সময়ে তারকেশ্বর কেন্দ্র…
Read More
“শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে নিশীথ প্রামানিক”

“শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে নিশীথ প্রামানিক”

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের সম্মুখীন হলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নেওয়ার দিনেই তিনি মাধ্যমিক না স্নাতক পাশ তা নিয়ে প্রশ্ন তুলেছেন জোড়াফুল শিবিরের কোচবিহার জেলার সভাপতি তথা কোচবিহারেরই প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় । নেটমাধ্যমে এ নিয়ে আক্রমণ করেছেন নিশীথ প্রামানিক কে। দলীয় সাংসদকে আক্রমণের জবাব দিয়েছে গেরুয়াশিবিরও। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফার সরকারের প্রথম বার মন্ত্রিসভার সম্প্রসারণ। সেই মন্ত্রিসভার তরুণ মুখ নিশীথ। তাঁকে নিশানা করেই ফেসবুকে কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ লেখেন, ‘শুনলাম কোচবিহারের সাংসদ মন্ত্রী হচ্ছেন। বেশ ভাল কথা। কিন্তু লোকসভার সাইট খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ। ওয়েবসাইটে সাংসদ মহাশয়ের শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে B.C.A (Bachelor of Computer…
Read More
আজই, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ

আজই, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ

কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন এক সপ্তাহের মধ্যে নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল বুধবার কমিশন বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন যে বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর ১২ টা থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে চলেছেন। সাত বছরের বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। কখনো মেধা তালিকা প্রকাশ করা হয়, আমার কখনো নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে ইন্টারভিউ লিস্ট প্রকাশের পরপরই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীবস্কুল সার্ভিস কমিশনের উচ্চ পদের নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় নির্দেশ স্কুল শিক্ষা সচিব কে দেন। অন্যদিকে কমিশনের…
Read More