editor

10323 Posts
তবে কি এবার রাজ্যেও নতুন করোনা প্রজাতির প্রভাব পড়তে চলেছে?

তবে কি এবার রাজ্যেও নতুন করোনা প্রজাতির প্রভাব পড়তে চলেছে?

উদ্বেগ বাড়লো এবার আরও বেশি। সবে মাত্র কদিন হল করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছিলো রাজ্য। এরইমধ্যে রাজ্যে আবার দেখা দিল করোনার নতুন রূপ। তবে আশঙ্কাই সত্যি হতে চলেছে? আশঙ্কা প্রথম থেকেই করা হয়েছিল যে করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের কারণ হয়ে উঠবে ভাইরাসের 'ডেল্টা' প্রজাতি। বঙ্গবাসীর উদ্বেগ বাড়িয়ে কেন্দ্র আজ জানাল, দেশের যে ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডেল্টা প্রজাতির স্ট্রেন পাওয়া গিয়েছে, তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। গোটা দেশে চতুর্থ স্থানে রয়েছে এ রাজ্য। ডেল্টা প্রজাতির সংক্রমণ নিয়ে আশঙ্কার কালো মেঘ জমছে বাংলার আকাশে। সংক্রমণের প্রশ্নে ‘ভ্যারিয়েন্ট অব কনর্সান’ তালিকায় থাকা স্ট্রেনগুলির মধ্যে সর্বাধিক শক্তিশালী ডেল্টা প্রজাতি। তথ্য বলছে, এই মুহূর্তে…
Read More
সত্যি হল সংশয়, অসুস্থ হলেন অভিনেত্রী

সত্যি হল সংশয়, অসুস্থ হলেন অভিনেত্রী

সত্যি হল সংশয়। প্রথমদিকে বিগত চারদিন সুস্থ থাকলেও এবার সত্যিই অসুস্থ হলেন তিনি। আচমকাই অসুস্থ হলেন অভিনেত্রী- তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। আজ ভোর থেকে অসুস্থ অভিনেত্রী। তাঁর রক্তচাপ নেমে গিয়েছে। পেটে যন্ত্রণাও হচ্ছে। এখনও মিমি চক্রবর্তী বাড়িতেই চিকিত্সাধীন। সিভিয়ার ডিহাইড্রেশন রয়েছে মিমির। তাঁর রক্তচাপও কমে গিয়েছে। ডিহাইড্রেশনের ফলে শরীর অত্যন্ত দুর্বল। প্রশ্ন জাগে, কসবার ভুয়ো শিবিরে ভুয়ো টিকা নেওয়ার ফলেই এই সমস্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিল? তবে সংশয় থেকেই যাচ্ছে। অভিনেত্রীর জনসংযোগের দায়িত্বপ্রাপ্তরা অসুস্থতার কারণে মিমি চক্রবর্তীর কর্মসূচি বাতিল করা হয়েছে। আজ ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তাঁর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের কথা ছিল তাঁর। মঙ্গলবার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের এক ভ্যাকসিনেশন ক্যাম্পে হাজির হয়ে…
Read More
প্রবল বর্ষণে  আগামী ৭ দিন বাড়বে নদীর জল, রয়েছে ধসের আশঙ্কা, ভাসতে পারে উত্তরবঙ্গ

প্রবল বর্ষণে আগামী ৭ দিন বাড়বে নদীর জল, রয়েছে ধসের আশঙ্কা, ভাসতে পারে উত্তরবঙ্গ

আগামী সাত দিন প্রবল বর্ষণ হতে চলেছে উত্তরবঙ্গ যার জেরে বিভিন্নভাবে জলস্তর বাড়বে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ক্রমশ ধন্যবাদ উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। আগামী সোমবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি প্রান্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের থেকে আগামী শনিবার অর্থাৎ ৩ জুলাই পর্যন্ত সর্তকতা জারি করা…
Read More
ডেল্টা প্লাসের দাপট দিন দিন বাড়ছে

ডেল্টা প্লাসের দাপট দিন দিন বাড়ছে

করোনার টিকার দু’টি ডোজ নেওয়ার পরেও Delta plus variant-এ আক্রান্ত হলেন রাজস্থানের এক মহিলা। শুধু তাই নয়, এর আগে মে মাসে তিনি আক্রান্ত হয়েছিলেন করোনায়। এই খবর সামনে আসার পরেই ছড়িয়েছে চাঞ্চল্য। এই প্রথম রাজস্থানে পাওয়া গেল নতুন ভ্যারিয়েন্ট। এতদিন পর্যন্ত গবেষকরা দাবি করছিলেন করোনার নতুন স্ট্রেন ডেল্টা প্লাসের উপর কার্যকরী করোনা টিকা। কিন্তু সেক্ষেত্রে কোভিডের দু'টি ডোজ নেওয়ার পরেও কীভাবে করোনায় আক্রান্ত হলেন এই মহিলা, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে রাজস্থানের পিবিএম হাসপাতালের সুপার পরমিন্দ্র সিসোদিয়া জানান, আক্রান্তের সোয়াবের নমুনা ৩১ মে এনআইভিতে পাঠানো হয়েছিল। তিনি বিকানির জেলার বাসিন্দা। তাঁর শরীরে ডেল্টা প্লাসের উপস্থিতি জানার সঙ্গে সঙ্গে জেলা…
Read More
মুখেও পক্ষাঘাত সৃষ্টি করতে পারে করোনাভাইরাস, প্রতিকারের একমাত্র উপায় ভ্যাকসিন

মুখেও পক্ষাঘাত সৃষ্টি করতে পারে করোনাভাইরাস, প্রতিকারের একমাত্র উপায় ভ্যাকসিন

বেড়েই চলেছে সংক্রমণ, গবেষণায় প্রায় দিনই নিত্যনতুন করোনা সংক্রমনের তথ্য ধরা পড়ছে। কিভাবে এক গবেষণার দ্বারা জানা যায় এই ভাইরাস নাকি মুখের পক্ষাঘাতের সৃষ্টি করতে পারে। চিকিৎসকরা দাবি করেছেন, যারা টিকা নিচ্ছেন তারা এই সমস্যা থেকে অনেক নিরাপদ এবং যারা এখনো পর্যন্ত টিকা নেয়নি তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৭ গুণ বেশি। সম্প্রতি ক্লিভল্যান্ড মেডিকেল সেন্টার হাসপাতাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানিয়েছেন করণা আক্রান্তদের প্রতি ১ লাখের মধ্যে ৮২ জনের 'বেলস পালসি' তে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে এবং যারা টিকার নিচ্ছেন তাদের সংখ্যা কমে আসে অর্থাৎ প্রতি ১ লক্ষে প্রায় ১৯ জনের মত। কিন্তু কথা হচ্ছে, টিকা নেওয়ার কারণে 'বেলস পালসি' হতে…
Read More
সেরা কোম্পানির তালিকায় গডফ্রে ফিলিপস

সেরা কোম্পানির তালিকায় গডফ্রে ফিলিপস

২০২১ সালের ‘বেস্ট কোম্পানিজ টু ওয়ার্ক’ তালিকায় অন্তর্ভুক্ত হল গডফ্রে ফিলিপস ইন্ডিয়া। অংশগ্রহণের তৃতীয় বর্ষে এবছর ২৮তম স্থান পেয়েছে গডফ্রে ফিলিপস। ‘গ্রেট প্লেসেস টু ওয়ার্ক’ প্রদত্ত এই স্বীকৃতি দ্বারা বিশ্বের কোম্পানিগুলিকে ‘আউটস্ট্যান্ডিং পিপল প্র্যাক্টিসেস’ ও ‘ওয়ার্কপ্লেস কালচার্স’-এর ভিত্তিতে মূল্যায়ণ করা হয়। গডফ্রে ফিলিপস ইন্ডিয়ার এই স্বীকৃতিলাভের পেছনে রয়েছে তাদের এইসব বৈশিষ্ট্য – ‘রেসপেক্ট’, ‘ট্রান্সপ্যারেন্সি’, কোলাবোরেশন’, ‘এমপাওয়ারমেন্ট’ ও ‘প্যাশন ফর উইনিং’। গডফ্রে ফিলিপসের সবরকম ব্যবসায়িক সিদ্ধান্তের মূলে থাকে তাদের ‘পিপলস ফার্স্ট’ নীতি। ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ হল একটি ‘গ্লোবাল অথরিটি’ যারা সারা বিশ্বের ‘বেস্ট ওয়ার্কপ্লেসেস’ চিহ্নিত ও মূল্যায়ণ করে। এইবছর ভারতে ৮৫০টিরও অধিক সংস্থা ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট’-এর কাছে মূল্যায়ণের আবেদন…
Read More
মাইন্ত্রার ইওআরএস ৫০ মিলিয়নেরও বেশি দর্শক

মাইন্ত্রার ইওআরএস ৫০ মিলিয়নেরও বেশি দর্শক

মাইন্ত্রার ফ্ল্যাগশিপ ইভেন্টের ১৪ তম সংস্করণ, এন্ড অফ রিজনাল সেল (ইওআরএস)অনুষ্ঠিত হতে চলেছে ৩ থেকে ৮ জুলাই এবং এই ছয় দিনের সময়কালে প্ল্যাটফর্মে ট্র্যাফিকের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে যা গত বছরের জুনে অনুষ্ঠিত বিক্রয় আগের সংস্করণের তুলনায় প্রায় ৭৫% বেশী।মেগা ফ্যাশন কার্নিভালের সর্বকালের বৃহত্তম সংস্করণ, এটি ৩০০০ ব্র্যান্ডের ৯ লক্ষেরও বেশি শৈলীর সাথে এনেছে এবং আশা করা হচ্ছে এটি ৫০ মিলিয়নেরও বেশি দর্শকদের আকর্ষণ করবে। ক্রেতারা তাদের পছন্দসই ফ্যাশন ওয়ের, বিউটি প্রোডাক্টস, এক্সসেসরিস, হোম ডেকর এবং বিভিন্ন আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের জিনিস ৫০% থেকে ৮০% এর মধ্যে মূল্যবান অফারে বেছে নিতে পারেন। মাইন্ত্রা তার মেনসা নেটওয়ার্কটি ৪এক্স দ্বারা…
Read More
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কোচবিহারের তৃণমূল জেলা সভাপতিকে হুমকি কেএলও’র

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কোচবিহারের তৃণমূল জেলা সভাপতিকে হুমকি কেএলও’র

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি যখন নিয়ে উত্তাল রাজ্য, সেই সময় তৃণমূল নেতৃত্বকে হুমকি দিল কামতাপুর লিবারেশন। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।  সম্প্রতি কেএলও এক প্রেস বিবৃতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে হুশিয়ারি দেয়। পৃথক রাজ্যের দাবি সমর্থন না করার জন্যই তৃণমূল নেতাদের হুমকি দিয়েছে বিচ্ছিন্নবাদী এই গোষ্ঠী। ঘটনায় কেএলও প্রধান জীবন সিংহের বিরুদ্ধে থানায়  অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তবে উত্তরবঙ্গে রাজ্যের শাসক দলের থেকে কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্যের বিধানসভা নির্বাচনের এই  ফলাফলের পরেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবি উঠতে থাকে। বিজেপির…
Read More
দীর্ঘ সময় পরে সংক্রমণের সংখ্যায় বড় স্বস্তি

দীর্ঘ সময় পরে সংক্রমণের সংখ্যায় বড় স্বস্তি

চার দিন পর দ্বিতীয়বার দেশের দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নীচে নামল। সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের দৈনিক পরিসংখ্যান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৪৮,৬৯৮। লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছে সুফল। এর আগে গত ২১ জুন করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪৩,৬৪০। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জন। নিম্নমুখী অ্যাকটিভ কেসও। গতকাল অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ১৭,৩০৩। গত ২৪ ঘণ্টায় ৬৪,৮১৮ আক্রান্ত সুস্থ…
Read More
কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর পাশে প্রণব পুত্র

কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর পাশে প্রণব পুত্র

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। এবার সেই টিকাকরণ নিয়েই উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। এই নিয়ে তোলপাড় কলকাতা সহ রাজ্য। শুরু হয়েছে তদন্ত। বেড়েছে জটিলতা। কলকাতার কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। এবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চালানো নিয়ে বিজেপি যতই তৃণমূলকে আক্রমণ শানাক না কেন, এই বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, জানিয়ে দিলেন তিনি। টুইটে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‌আই এস অফিসার দেবাঞ্জন দেব আয়োজিত ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে যদি দিদিকে…
Read More
সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে রাজ্যে

সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে রাজ্যে

মাসখানেকের উপর কড়া বিধিনিষেধের সুফল পাচ্ছে বাংলা। বিধি নিষেধ জারি করার পর রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতিতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তা বোঝা যাচ্ছে স্পষ্ট। ধীরে ধীরে এগিয়ে চলেছে বাংলা। অনেকটাই উন্নতি ঘটেছে। এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত কমে ১৯০ জন। কয়েক সপ্তাহ আগেই যে সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি। একটু একটু করে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫১ হাজার ৪৩৭ জন। এই একই সময়ে…
Read More
মামলা দায়েরের পাশাপাশি ভাঙা হল ফলক

মামলা দায়েরের পাশাপাশি ভাঙা হল ফলক

টিকাকরণ নিয়ে উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর ও বিতর্কিত খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুরু হল রাজনৈতিক চাপানউতোর। এবার ভুয়ো টিকা কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কসবায় ভুয়ো টিকাকরণ কাণ্ডের জট খুলতে সিবিআই তদন্ত প্রয়োজন। এই দাবি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী সন্দীপন দাস। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। কোন বিচারপতির বেঞ্চে মামলাটি চলবে, তাও জানা যাবে আগামী সপ্তাহে। তাঁর দাবি, ভুয়ো টিকাকাণ্ডে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাংশ জড়িত আছে। রাজ্য পুলিশ সত্য উদঘাটন করতে পারবে না। তাই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তভার দেওয়ার আর্জি…
Read More
অস্বস্তিতে রয়েই গেল বিরোধী দলনেতা

অস্বস্তিতে রয়েই গেল বিরোধী দলনেতা

একুশে বিধানসভা নির্বাচনের পর থেকে সময় ভালো যাচ্ছেনা বিজেপির। লেগেই আছে একের পর এক অভিযোগ। চুরি কাণ্ডে মুক্তি পেল না বিরোধী দলনেতা। অস্বস্তিতে থেকেই গেল শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী। ত্রিপল কেলেঙ্কারি মামলায় শুক্রবারও হাইকোর্টে স্বস্তি মিলল না শুভেন্দু অধিকারীর। কাঁথির ত্রিপল চুরি কাণ্ডে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ ত্রিপল চুরি মামলা খারিজের আবেদন নিয়ে শিশিরপুত্ররা গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। এদিন তারই শুনানি ছিল। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এখনই কোনও স্থগিতাদেশ নয়, তদন্ত চলবে। অর্থাৎ এই সময়ের মধ্যে অভিযুক্তদের চাইলে গ্রেফতারও করতে পারে রাজ্য পুলিশ৷ ফের শুনানি হবে আগামী মঙ্গলবার। প্রসঙ্গত, কাঁথি পুরসভার ডরমেটরি গোডাউন থেকে ত্রিপল চুরির ঘটনায়…
Read More