editor

11195 Posts
মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সিজন ২ ফিনালে

মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সিজন ২ ফিনালে

‘মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ ভারতের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা। মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রোজেক্টটি এসআর মডেলিং স্টুডিওর চেয়ারম্যান সম্রাট রাজপুতের একটি উদ্যোগ। মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রোজেক্টের কো-চেয়ারম্যান হলেন মিস রেশমি দেওকোটা। এই অনুষ্ঠানটি তৈরি করেছেন মিঠুন সাহা এবং অনুষ্ঠানটি সন্দীপগ রিয়েলস্টেট লিমিটেড দ্বারা পরিচালিত। উল্লেখ্য, মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সফলভাবে সিজন ১ সম্পন্ন করেছে এবং সিজন ২ সফলভাবে পরিচালনা করছে। এই মেগা ইভেন্টের (মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৪ শে সেপ্টেম্বর হোটেল মন্টানা ভিস্তা, শিলিগুড়িতে।
Read More
মেডট্রনিক নিয়ে এলো হিউগো-আরএএস সিস্টেম

মেডট্রনিক নিয়ে এলো হিউগো-আরএএস সিস্টেম

ইন্ডিয়া মেডট্রনিক প্রাইভেট লিমিটেড তাদের নতুন রোবোটিক-অ্যাসিস্টেড সার্জারি প্লাটফর্ম ‘হিউগো আরএএস সিস্টেম’ (Hugo RAS system) প্রদর্শন করল গুরুগ্রামে উদ্বোধন হওয়া সার্জিক্যাল রোবোটিক্স এক্সপিরিয়েন্স সেন্টারে (এসআরইসি)। নিতি আয়োগের সিইও অমিতাভ কান্তের উপস্থিতিতে সেন্টারটির উদ্বোধন করেন পদ্মভূষণ ড. বিকে রাও (চেয়ারম্যান, এনএবিএইচ, চেয়ারম্যান, এএসএসওসিএইচএএম ন্যাশনাল হেলথ কমিটি ও প্রাক্তন চেয়ারম্যান, বোর্ড অফ ম্যানেজমেন্ট, স্যার গঙ্গারাম হসপিটাল, দিল্লি)। এশিয়া প্যাসিফিক অঞ্চলে কোম্পানির এসআরইসি হল বিশ্বের দশটি ওয়ার্ল্ড-ক্লাস ফ্যাসিলিটির অন্যতম কেন্দ্র, যেখানে ক্লিনিসিয়ানরা হিউগো আরএএস সিস্টেমের অভিজ্ঞতা পেতে ও প্রশিক্ষণ নিতে সমর্থ হবেন। নিতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেন, মেডট্রনিকের সার্জিক্যাল রোবোটিক্স এক্সপিরিয়েন্স সেন্টার সার্বিক হেলথকেয়ারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য উদাহরণ। এর মাধ্যমে আরও বেশিসংখ্যক…
Read More
আয়ুশ মন্ত্রালয় দ্বারা স্বীকৃত Lupin’s Aptivate

আয়ুশ মন্ত্রালয় দ্বারা স্বীকৃত Lupin’s Aptivate

Lupin's Aptivate হল একটি আয়ুর্বেদিক সিরাপ যা খিদে বাড়াতে সাহায্য করে। এতে গিলয়, আমলা, পিপ্পলি ইত্যাদি রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারি। কোভিডের তৃতীয় ঢেউ অর্থাৎ শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুশ মন্ত্রালয় দ্বারা Lupin's Aptivate সিরাপ শিশুদের জন্য সুপারিশ করা হয়েছে। যাতে প্রাকৃতিক উপায় শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী হয়। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় Lupin's Aptivate একটি নিরাপদ স্বাস্থ্যকর ক্ষুধা উদ্দীপক যা নিয়মিত শিশুদের ক্ষুধার বিকাশ এবং স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া যেতে পারে।উল্লেখ্য বিশ্বব্যাপী Lupin's Aptivate-এর ১৫ টি উৎপাদন সাইট এবং ৭টি গবেষণা কেন্দ্র আছে, যেখনে প্রায় ২০,০০০ পেশাদার…
Read More
ভারী ডিজাইনের গহনার বিকল্প রিলায়েন্স জুয়েলস-এর নতুন কালেকশন বেলা

ভারী ডিজাইনের গহনার বিকল্প রিলায়েন্স জুয়েলস-এর নতুন কালেকশন বেলা

রিলায়েন্স জুয়েলস বাজারে আনল নতুন ডিজাইনের এক্সক্লুসিভ জুয়েলারী কালেকশনে যা সম্পূর্ণ ভাবে আধুনিক নারীদের উৎসর্গ করেছে রিলায়েন্স। এই ব্র্যান্ডটির বিশেষত হল, একচেটিয়া এবং ঝলমলে ডিজাইন থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি এবং নতুন সংগ্রহের প্রতিটি মূল্যবান টুকরোকে সমানভাবে তুলে ধরা হয়েছে।  বেলা- মেক এভরি ডে স্পেশাল, যা আধুনিক নারীদের সারমর্ম উদযাপন করে। রিলায়েন্স জুয়েলস-এর এই বেলা সংগ্রহটি শক্তি এবং অনুগ্রহের প্রতীক। ভারী ডিজাইনের গহনা পরার জন্য একটি লোভনীয় বিকল্প হয়ে উঠেছে রিলায়েন্স জুয়েলস-এর এই বেলা কালেকশন। উল্লেথ্য, এই বেলা কালেকশনটি সেইসব মহিলাদের প্রতি উৎসর্গ করা হয়েছে যারা  প্রতিদিন কঠোর পরিশ্রম করে এবং জীবনের সহজ মুহূর্ত উপভোগ করে। “বেলা- মেক এভরি ডে…
Read More
মহামারীতেও ফ্লিপকার্টে যুক্ত ৭৫,০০০ বিক্রেতা

মহামারীতেও ফ্লিপকার্টে যুক্ত ৭৫,০০০ বিক্রেতা

ভারতের স্বদেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট, তার বিক্রেতা ভিতকে শক্তিশালী করে চলেছে। ফ্লিপকার্ট-এর লক্ষ্য হল, ২০২১ সালের প্ল্যাটফর্মে ১.২ লক্ষ নতুন বিক্রেতা যুক্ত করা। ইতিমধ্যে ফ্লিপকার্ট  তার প্ল্যাটফর্মে প্রায় ৭৫০০০ বিক্রেতাদের অন্তর্ভুক্ত করায় এমএসএমই  এবং ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তারা উৎসবের মরসুমের আগে ই-কমার্সের সম্ভাবনায় উচ্ছ্বসিত। উল্লেখ্য, বর্তমানে ফ্লিপকার্ট মার্কেটপ্লেস ৩.৭৫ লাখ বিক্রেতাদের জন্য ডিজিটাল বাণিজ্য সমর্থন করে। বছরের শেষে এই প্ল্যাটফর্মে এই সংখ্যাটিকে ৪.২ লক্ষ বিক্রেতাদের কাছে নিয়ে যাওয়ার জন্য ক্রমাগত কাজ করে চলছে ফ্লিপকার্ট। উল্লেখ্য,মহামারীর পর থেকে, ফ্লিপকার্ট মার্কেটপ্লেস এমএসএমই থেকে উৎসাহজনক প্রতিক্রিয়া দেখেছে। ই-কমার্সের মাধ্যমে তারা ব্যবসা করতে চান তাদের জন্য এটা খুবই ভালো খবর। নতুন বিক্রেতারা এবং এমএসএমই বেস…
Read More
টি-টোয়েন্টি-র অফিসিয়াল স্পন্সর নিসান

টি-টোয়েন্টি-র অফিসিয়াল স্পন্সর নিসান

চলতি বছরের ১৭ অক্টোবর খেকে সংযুক্ত আরব আমিরাতে এবং ওমানে অনুষ্ঠিত হতে চলছে আইসিসি পুরুষদের টি -টোয়েন্টি বিশ্বকাপ ২০২১। পুরুষদের এই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর হল নিসান। খেলা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। সম্প্রতি চালু হওয়া নতুন নিসান ম্যাগনাইট, ৬০,০০০-এরও বেশি ক্রমবর্ধমান বুকিংয়ের সাথে অসাধারণ গ্রাহক প্রতিক্রিয়া পেয়েছে। প্রসঙ্গত, নতুন নিসান ম্যাগনাইটের রক্ষণাবেক্ষণের খরচ মাত্র ৩০ পয়সা/কিমি (৫০,০০০ কিলোমিটারের জন্য)। উল্লেখ্য, নিসান ইন্ডিয়া কপিল দেবের সাথে সহযোগিতায় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভার্চুয়াল প্রচার এবং ইনস্টাগ্রামে এ.আর ফিল্টারের মাধ্যমে ক্লিক এবং শেয়ার করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।
Read More
এইচডিএফসি-র নতুন ফান্ডের অফার খুলবে ১৭ সেপ্টেম্বর থেকে

এইচডিএফসি-র নতুন ফান্ডের অফার খুলবে ১৭ সেপ্টেম্বর থেকে

এইচডিএফসি মিউচুয়াল ফান্ড তার প্রথম আন্তর্জাতিক অফার এইচডিএফসি ডেভেলপড ওয়ার্ল্ড ইনডেক্সেস ফান্ড অফ ফান্ড চালু করার কথা ঘোষণা করে করেছে। যারা উন্নত বিশ্বের সুযোগ-সুবিধা থেকে উপকৃত হতে চান এমন বিনিয়োগকারীদের জন্য এই ফান্ড উপযুক্ত। এই ফান্ডটি ক্রেডিট সুইস অ্যাসেট ম্যানেজমেন্টের সহযোগিতায় চালু হচ্ছে, যার লক্ষ্য ২৩ টি উন্নত বাজার এবং ১৫০০র বেশী উপাদানে বিনিয়োগ করা। উল্লেখ্য, নতুন ফান্ডের অফার খুলবে ১৭ সেপ্টেম্বর ২০২১ এবং বন্ধ হবে ১ অক্টোবর ২০২১। ইউনিট বরাদ্দের তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিক্রয় এবং পুনরায় কেনার জন্য ফান্ডটি পুনরায় খোলা হবে। এমএসসিআই ওয়ার্ল্ড ইনডেক্স শীর্ষ ৫০ টি উদ্ভাবনী কোম্পানির মধ্যে ৪০ টিকে ক্যাপচার করে এবং তথ্য প্রযুক্তি,…
Read More
এক্সনমোবিলের মোবিল সুপার এসইউভি প্রো

এক্সনমোবিলের মোবিল সুপার এসইউভি প্রো

এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেড লঞ্চ্‌ করল মোবিল সুপার অল-ইন-ওয়ান প্রোটেকশন এসইউভি প্রো সিন্থেটিক ইঞ্জিন অয়েল। মোবিল সুপার এসইউভি প্রো’র পেছনে রয়েছে লুব্রিক্যান্ট টেকনোজিতে ১৫০ বছরের অধিক অভিজ্ঞতা। মোবিল ওয়ান প্রস্তুতকারকদের তৈরি মোবিল সুপার এসইউভি প্রো একইসঙ্গে ডিজেল ও পেট্রল ইঞ্জিনের উপযোগী। মোবিল অনুমোদিত রিটেল স্টোর্স, মোবিল কার কেয়ার স্টোর্স ও অ্যামাজনে মোবিল সুপার এসইউভি প্রো পাওয়া যাচ্ছে ১, ৩.৫ ও ৫ লিটার প্যাক সাইজে। এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপঙ্কর ব্যানার্জি জানান, এসইউভি ওনারদের চাহিদার কথা ভেবে তারা মোবিল সুপার এসইউভি প্রো এনেছেন, যা এসইউভি ইঞ্জিনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই ইঞ্জিন অয়েল যেকোনও সড়কে সব এসইউভি’কে…
Read More
দেশে-বিদেশে লিভস্পেস-এর প্রসারণ পরিকল্পনা

দেশে-বিদেশে লিভস্পেস-এর প্রসারণ পরিকল্পনা

ভারত ও সাউথইস্ট এশিয়ার বৃহত্তম হোম ইন্টেরিয়র ও রেনোভেশন প্লাটফর্ম লিভস্পেস ৮০টি শহরে প্রসারণের পরিকল্পনা ঘোষণা করল। এই ৮০টি শহরের মধ্যে রয়েছে ভারতের ৬০টি ও এশিয়া প্যাসিফিকের ২০টি শহর। সংগঠিত হোম ইন্টেরিয়র সেক্টরে লিভস্পেসের বর্তমান মার্কেট শেয়ার ৬৫ শতাংশ। আগামী ১৮ মাসে ১৫০টি ডিজাইন এক্সপিরিয়েন্স সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে লিভস্পেস। প্রসারণের ফলে ইন্দোর, সুরাট, লক্ষ্ণৌ, মাইসোর ও অন্যান্য শহরের মডিউলার সলিউশনের চাহিদা মেটাতে সক্ষম হবে লিভস্পেস। নতুন সেন্টারগুলি দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, মুম্বই, আহ্‌মেদাবাদ, জয়পুর, কোচি ইত্যাদি মেট্রো ও নন-মেট্রো শহরগুলিতে বর্তমানে থাকা ২৫টির অধিক স্টোরের পরিপূরক হবে। এছাড়াও, লিভস্পেস অতিদ্রুত তাদের ব্যবসা বৃদ্ধির জন্য ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সেইসঙ্গে, দেশের…
Read More
পথ

পথ

‘সব মরণ নয় সমান…’ এই পুরনো গানটাই কিছুদিন হল বারংবার শোনে সায়ন।  কেন শোনে তা ঠিক জানে না। দিনবদলের যে স্বপ্ন তাকে তাড়িয়ে বেড়ায়, তা খুঁজে চলে বিভিন্ন গল্প-কবিতা-গানে। কিন্তু  হোস্টেলে এসব  গান চালালেই বন্ধুরা টিটকারি করে। সেসব কথা যে খুব গায়ে মাখে তা নয়।  এমনিতেই সে স্বল্পভাষী। অকারণ তর্ক-বিতর্ক এড়িয়েই চলে। অথচ স্কুল থেকেই বিভিন্ন ডিবেট কম্পিটিশনে তার প্রাইজ বাধা। সে   ভাবে, এই অনিশ্চিত জীবনেও সবাই কত নিশ্চিন্তেই না আছে! কারও কোনও হেলদোল নেই!  মাঝে মাঝেই অস্থির হয়ে ওঠে। কাউকেই কিছু বলতে পারে না। নিজের মধ্যে গুমড়ে মরে। তবু গুন গুন করে গেয়ে ওঠে, ‘অন্ধজনে দেহ আলো…’ হোস্টেলের হইহট্টগোলের মধ্যে সে যেন একটি নিঃসঙ্গ…
Read More
নাগরের জলে

নাগরের জলে

নাগরের টলটলে জলেভেসে যায় স্বপ্নীল মেঘেরাভেসে যায় পুরাতন ইতিহাস কথাআদিগন্ত খোলামেলা বাতাসের প্রেমালাপমনু মাঝির ভাটিয়ালির সুরের মূর্ছনায়ঢেউ ওঠে নদীর তরঙ্গায়িত বুকেমানুষের দুঃখ-সুখের জীবনগাথা বুকে নিয়েনাগর বয়ে চলেছে আপন খেয়ালে দিনের পর দিনমাসের পর মাস,বছরের পর বছরবিরতিহীন সেই চলায়ক্রমশ মিশে যেতে থাকি আমিমিশে যেতে থাকে আমার যাবতীয় নাগর জানে মনের সব গোপন কথাফেলে আসা শৈশব স্মৃতি,লুকোনো আবেগের ঢেউ,দুঃখ সুখের আলাপন,সময়ের অভিঘাত সবনাগর চেনে সব গোপন ব্যথাদেরসে ছুঁয়ে দিলেই মন শীতল হয়ে যায়তাঁর কোনো চাওয়া নেই,অভিমান নেই,ক্লান্তি নেইনিরুদ্বেগ সে চলায় আমার মনের দুকূল ছাপিয়ে সে বয়ে যায়ভালবাসার পরশ বুলিয়ে সে বয়ে যায়আর নাগরের স্নিগ্ধ জলে মন ডুবিয়েসারা বিকেল একা পাড়ে বসে আমিগেয়ে…
Read More
মা আসছেন

মা আসছেন

"আশ্বিনের শারদ প্রাতে…." এক জলদগম্ভীর স্বরে হয়তো ব্যারিটোন গলায় নয়, কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় সেই আওয়াজ কানে আসা মাত্রই বাঙালির স্বপনে মননে যে উৎসবের জন্যে সারাবছর অপেক্ষা, তা শুরু হয়ে যায়। রাস্তার ধারে ধারে কাশের বনের ভিতর দিয়ে যে আকাশের দিকে তাকিয়ে যে শরতের পেঁজা তুলোর মতো মেঘের খেলা দেখতে দেখতে কখন যে অপু দুর্গার মতো আমাদের বয়েস ও বেড়ে গেলো তা টের ও পাই না। তাই দুর্গা পূজা বাঙালির চেতনায় এবং সংস্কৃতিতে এক অপরিসীম উৎকর্ষের সূচনা করে। কারণ মা আসছেন। বাঙালির এই প্রাণের পূজা এই বঙ্গদেশে কবে শুরু হয়েছিল তা নিয়ে নানা মতবিরোধ থাকলেও, মোটামুটি ভাবে বলা যায়…
Read More
বড় স্বীকৃতি পেলো কলকাতার হাসপাতালে

বড় স্বীকৃতি পেলো কলকাতার হাসপাতালে

বড় স্বীকৃতি পেলো কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল৷ হাসপাতালে বিষের উপর গবেষণা সংক্রান্ত তথ্যকেন্দ্রটি বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার এই কলেজ ও হাসপাতালের পয়জন সেন্টারটিকে বিশ্বসেরার স্বীকৃতি দিয়েছে৷ সংস্থার তরফে ইমেল করে হাসপাতাল কর্তৃপক্ষকে এই কথা জানানো হয়েছে। হাসপাতালে বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস জানিয়েছেন, এখন থেকে এই তথ্য কেন্দ্র থেকে বিষ সংক্রান্ত যে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হবে, বিশ্বের কাছে সেটা প্রামাণ্য তথ্য হিসেবে স্বীকৃতি পাবে৷ পাশাপাশি আগামী দিনেও বিষ সংক্রান্ত কোনও গবেষণার ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিরেক্টরি পয়জন সেন্টার থেকে সহায়তা পাওয়া যাবে৷ উল্লেখ্য ২০১৮ সালে আরজিকর হাসপাতালে এই…
Read More
চিন্তা বাড়ছে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যায়

চিন্তা বাড়ছে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যায়

ক্রমশ বাড়ছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ। পূজার মরশুম শুরুর আগেই দিন দিন বাড়ছে দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৩৯০। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮১ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জনের। প্রায় দেড় হাজার বেড়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হল ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে করোনার টিকাকরণে রেকর্ড গড়ে ফেলেছে ভারত। শুক্রবার গোটা দেশে আড়াই কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া…
Read More